৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

فَلَمَّاۤ اٰتٰہُمَا صَالِحًا جَعَلَا لَہٗ شُرَکَآءَ فِیۡمَاۤ اٰتٰہُمَا ۚ فَتَعٰلَی اللّٰہُ عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۱۹۱﴾

১৯১
কিন্তু তিনি যখন তাদের উভয়কে সুস্থসবল সন্তান দান করেন তখন তারা উভয়ে এর মাঝে (অন্যদেরকে) তাঁর অংশীদার বানাতে লাগে। অতএব তারা যে শিরক করে আল্লাহ এর অনেক ঊর্ধ্বে।

اَیُشۡرِکُوۡنَ مَا لَا یَخۡلُقُ شَیۡئًا وَّہُمۡ یُخۡلَقُوۡنَ ﴿۱۹۲﴾۫ۖ

১৯২
কদেখুন: ১৬:২১; ২৫:৪তারা কি তাদেরকে (আল্লাহর সাথে) শরীক করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট?

وَلَا یَسۡتَطِیۡعُوۡنَ لَہُمۡ نَصۡرًا وَّلَاۤ اَنۡفُسَہُمۡ یَنۡصُرُوۡنَ ﴿۱۹۳﴾

১৯৩
খদেখুন: ৭:১৯৮; ২১:৪৪; ৩৬:৭৬আর তারা তাদের কোনো প্রকার সাহায্য করার সামর্থ্য রাখে না। আর তারা নিজেদেরও কোনো সাহায্য করতে পারে না।

وَاِنۡ تَدۡعُوۡہُمۡ اِلَی الۡہُدٰی لَا یَتَّبِعُوۡکُمۡ ؕ سَوَآءٌ عَلَیۡکُمۡ اَدَعَوۡتُمُوۡہُمۡ اَمۡ اَنۡتُمۡ صَامِتُوۡنَ ﴿۱۹۴﴾

১৯৪
গদেখুন: ৭:১৯৯আর তোমরা যদি তাদেরকে হিদায়াতের দিকে ডাকো তাহলে তারা কখনো তোমাদের অনুসরণ করবে না। তোমরা তাদেরকে ডাকো বা চুপ থাকো (তা) তোমাদের জন্য সমান।

اِنَّ الَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ عِبَادٌ اَمۡثَالُکُمۡ فَادۡعُوۡہُمۡ فَلۡیَسۡتَجِیۡبُوۡا لَکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۱۹۵﴾

১৯৫
আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো, নিশ্চয় তারা তোমাদের মতোই মানুষ। ঘদেখুন: ৩৫:১৫অতএব তোমরা তাদের ডাকতে থাকো। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাদের উচিত তোমাদের ডাকে সাড়া দেওয়া।১০৮৫
১০৮৫। এ আয়াত মূর্তিপূজারিদের খোলাখুলিভাবে এ ব্যাপারে চ্যালেঞ্জ প্রদান করে যে, সকল জীবন্ত ও অচেতন বস্তু যাদেরকে এরা উপাস্য বলে ডাকে, কখনোই তারা এদের প্রার্থনার উত্তর দিতে পারে না, কারণ প্রতিমাসমূহ এ ক্ষমতাই রাখে না, কিন্তু জীবন্ত আল্লাহ তাঁর ভক্তদের দোয়া কবুল করে থাকেন।

اَلَہُمۡ اَرۡجُلٌ یَّمۡشُوۡنَ بِہَاۤ ۫ اَمۡ لَہُمۡ اَیۡدٍ یَّبۡطِشُوۡنَ بِہَاۤ ۫ اَمۡ لَہُمۡ اَعۡیُنٌ یُّبۡصِرُوۡنَ بِہَاۤ ۫ اَمۡ لَہُمۡ اٰذَانٌ یَّسۡمَعُوۡنَ بِہَا ؕ قُلِ ادۡعُوۡا شُرَکَآءَکُمۡ ثُمَّ کِیۡدُوۡنِ فَلَا تُنۡظِرُوۡنِ ﴿۱۹۶﴾

১৯৬
কদেখুন: ২:৮; ২২:৪৭; ৪৫:২৪তাদের কি পা আছে, যা দিয়ে তারা হাঁটে অথবা তাদের কি হাত আছে, যা দিয়ে তারা ধরে বা তাদের কি চোখ আছে, যা দিয়ে তারা দেখে কিংবা তাদের কি কান আছে, যা দিয়ে তারা শোনে? তুমি বলো, ‘তোমরা তোমাদের শরীকদের ডাকো, খদেখুন: ১০:৭২; ১১:৫৬এরপর (সবাই মিলে) আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেখো এবং আমাকে মোটেও অবকাশ দিও না।১০৮৬
১০৮৬। পূর্ববর্তী আয়াতের মধ্যে কাফিরদেরকে যে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান করা হয়েছিল, এ আয়াতে এবং পরবর্তী আয়াতে সম্প্রসারিতভাবে তা-ই উপস্থাপন করা হয়েছে। এদেরকে চ্যালেঞ্জ করে বলা হয়েছে, ইসলাম ধর্মের বিরুদ্ধে এদের প্রচারাভিযানে এদেরকে সাহায্য করতে এদের প্রতিমাগুলোকে আমন্ত্রণ জানানোর জন্য, এদের সমস্ত উপায়-উপকরণ কাজে লাগানোর জন্য, এদের যাবতীয় শক্তি জড়ো করে ইসলামের ওপর আক্রমণ করে একে নিশ্চিহ্ন করার জন্য, এদের কোনো প্রচেষ্টা বা সম্ভাব্য কোনো অবলম্বনই বাকি না রেখে আল্লাহর নবীকে আক্রমণের উদ্দেশ্য ক্ষণিকের তরেও সময় নষ্ট না করে এরা দেখে নিক এদের দৃঢ়সংকল্প এবং সমবেত প্রচেষ্টা তাঁর কী ক্ষতিসাধন করতে পারে? আল্লাহ তা’লা তাঁর নবীকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাঁর মিশনকে সফলতা ও বিজয় প্রদানের প্রতিশ্রুতি দান করেছেন (৫:৬৮ ও ৫৮:২২)।

اِنَّ وَلِیِّ یَ اللّٰہُ الَّذِیۡ نَزَّلَ الۡکِتٰبَ ۫ۖ وَہُوَ یَتَوَلَّی الصّٰلِحِیۡنَ ﴿۱۹۷﴾

১৯৭
গদেখুন: ৪৫:২০নিশ্চয় আমার অভিভাবক হলেন সেই আল্লাহ- যিনি এ কিতাব অবতীর্ণ করেছেন। আর তিনি সৎকর্মশীলদেরই অভিভাবকত্ব করে থাকেন।ঘদেখুন: ৭:১৯৩; ২১:৪৪; ৩৬:৭৬; ৭:১৯৪চদেখুন: ১০:৪৪ছদেখুন: ৩:১৬০; ৩১:১৮

وَالَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہٖ لَا یَسۡتَطِیۡعُوۡنَ نَصۡرَکُمۡ وَلَاۤ اَنۡفُسَہُمۡ یَنۡصُرُوۡنَ ﴿۱۹۸﴾

১৯৮
আর তাঁকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো, তারা তোমাদের সাহায্য করতে সক্ষম নয়। সত্য কথা হলো, তারা নিজেদেরও সাহায্য করতে পারে না।’

وَاِنۡ تَدۡعُوۡہُمۡ اِلَی الۡہُدٰی لَا یَسۡمَعُوۡا ؕ وَتَرٰٮہُمۡ یَنۡظُرُوۡنَ اِلَیۡکَ وَہُمۡ لَا یُبۡصِرُوۡنَ ﴿۱۹۹﴾

১৯৯
আর তোমরা তাদেরকে হিদায়াতের দিকে ডাকলে তারা শোনে না। আর তুমি তাদেরকে তোমার দিকেই চেয়ে থাকতে দেখবে যদিও তারা কিছুই দেখে না।১০৮৭
১০৮৭। ভ্রান্ত বিশ্বাসে নিমজ্জিত ব্যক্তি সত্য গ্রহণে অস্বীকার করে, যদিও তার অসমর্থনযোগ্য অবস্থার প্রমাণরূপে ১০৮৭-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

خُذِ الۡعَفۡوَ وَاۡمُرۡ بِالۡعُرۡفِ وَاَعۡرِضۡ عَنِ الۡجٰہِلِیۡنَ ﴿۲۰۰﴾

২০০
তুমি মার্জনার পন্থা অবলম্বন করো ও সংগত কাজের আদেশ দাও১০৮৭-ক এবং অজ্ঞ লোকদের এড়িয়ে চলো।
১০৮৭-ক। ‘উরফ’ অর্থ এরূপ কর্ম যা বিমল বা অকলঙ্কিত মানব চরিত্রের সাথে সংগতিপূর্ণ ।