২১

الأنبياء

সূরা আল-আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৩ আয়াত ও ৭ রুকূ

بَلۡ تَاۡتِیۡہِمۡ بَغۡتَۃً فَتَبۡہَتُہُمۡ فَلَا یَسۡتَطِیۡعُوۡنَ رَدَّہَا وَلَا ہُمۡ یُنۡظَرُوۡنَ ﴿۴۱﴾

৪১
কদেখুন: ৩৪:৩০; ৩৬:৪৯; ৬৭:২৬বরং এ (শাস্তির মুহূর্ত) তাদের কাছে অকস্মাৎ এসে পড়বে এবং তা তাদের হতভম্ব করে দেবে।১৮৯০ সুতরাং তারা এটিকে প্রতিহত করার কোনো সামর্থ্য রাখবে না এবং তাদের অবকাশও দেওয়া হবে না।*খদেখুন: ৩৬:৫০; ৬৭:২৮
১৮৯০। আয়াতের ইঙ্গিত মক্কা নগরের পতনের প্রতিও হতে পারে, যখন কুরাইশরা অতর্কিতভাবে সম্পূর্ণরূপে হতচকিত ও হতভম্ব হয়ে পড়ছিল।
* মহানবী (সা.)-কে সম্বোধন করে বলা হয়েছে, ‘আমরা তোমার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়িত্ব (তথা অমর জীবন) দান করি নি। অতএব তুমি মারা গেলে তারা কি চিরকাল (বেঁচে) থাকবে?’ এ আয়াতে হযরত ঈসা (আ.)- এর স্বাভাবিক মৃত্যু অকাট্যভাবে প্রমাণিত হয়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

وَلَقَدِ اسۡتُہۡزِئَ بِرُسُلٍ مِّنۡ قَبۡلِکَ فَحَاقَ بِالَّذِیۡنَ سَخِرُوۡا مِنۡہُمۡ مَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿٪۴۲﴾

৪২
আর নিশ্চয় তোমার পূর্বেও রসূলদের সাথে ঠাট্টাবিদ্রুপ করা হয়েছে। অতএব তাদের মাঝে যারা (সেই রসূলদের সাথে) ঠাট্টাবিদ্রুপ করেছে, তাদেরকে সেসব বিষয়ই ঘিরে ফেলল যা নিয়ে তারা ঠাট্টাবিদ্রুপ করত।
সূরা আল-আম্বিয়া - রুকু ৩

قُلۡ مَنۡ یَّکۡلَؤُکُمۡ بِالَّیۡلِ وَالنَّہَارِ مِنَ الرَّحۡمٰنِ ؕ بَلۡ ہُمۡ عَنۡ ذِکۡرِ رَبِّہِمۡ مُّعۡرِضُوۡنَ ﴿۴۳﴾

৪৩
তুমি বলো, ‘রাতে ও দিনে রহমান আল্লাহর শাস্তি থেকে১৮৯১ কে তোমাদের রক্ষা করতে পারে?’ গদেখুন: ১৮:১০২; ২১:৩; ২৬:৬বরং তারা তাদের প্রতিপালক- প্রভুর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়।ঘদেখুন: ৫৭:১৭; ১৩:৪২চদেখুন: ৩০:৫৩
১৮৯১। ‘মিন’ শব্দের অর্থ বিরুদ্ধে, থেকে, পরিবর্তে (আকরাব)।

اَمۡ لَہُمۡ اٰلِہَۃٌ تَمۡنَعُہُمۡ مِّنۡ دُوۡنِنَا ؕ لَا یَسۡتَطِیۡعُوۡنَ نَصۡرَ اَنۡفُسِہِمۡ وَلَا ہُمۡ مِّنَّا یُصۡحَبُوۡنَ ﴿۴۴﴾

৪৪
আমাদের বাদ দিয়ে তাদের কি এমনসব উপাস্য আছে যারা আমাদের বিরুদ্ধে গিয়ে তাদের রক্ষা করতে পারে? তারা তো নিজেদেরই সাহায্য করার সামর্থ্য রাখে না আর আমাদের পক্ষ থেকেও তাদের সঙ্গ দেওয়া হবে. না।

بَلۡ مَتَّعۡنَا ہٰۤؤُلَآءِ وَاٰبَآءَہُمۡ حَتّٰی طَالَ عَلَیۡہِمُ الۡعُمُرُ ؕ اَفَلَا یَرَوۡنَ اَنَّا نَاۡتِی الۡاَرۡضَ نَنۡقُصُہَا مِنۡ اَطۡرَافِہَا ؕ اَفَہُمُ الۡغٰلِبُوۡنَ ﴿۴۵﴾

৪৫
বরং আমরা তাদেরকে ও তাদের পিতৃপুরুষদের অনেক ধনসম্পদ দিয়েছিলাম, ঘ এমনকি তাদের আয়ুষ্কাল দীর্ঘ হয়ে গেল। সুতরাং তারা কি দেখে না, কদেখুন: ৬:১১; ১৩:৩৩আমরা পৃথিবীকে এর সকল প্রান্ত হতে সংকুচিত করে চলেছি?১৮৯২ তবুও কি তারাই বিজয়ী হবে?
১৮৯২। কোনো জাতির উন্নতির কাল যখন দীর্ঘ হয় তখন তারা এ ভুল ধারণার কারণে কষ্টে পতিত হয় যে, তাদের উন্নতি ও অগ্রগতি কখনো অধঃগতির মুখ দেখবে না। এর ফলশ্রুতিতে তারা উদ্ধত হয় এবং তাদের অন্তর কঠিন হয়ে পড়ে। এভাবে তাদের উন্নতির সুদীর্ঘ সময় তাদের পতনের কারণ হয়। এ আয়াত অবিশ্বাসীদেরকে কল্পিত বিষয় ও মিথ্যা আত্মপ্রসাদের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, তাদের উন্নতি ও সাফল্য অনির্দিষ্টভাবে চলবে না এবং সেই সঙ্গে তাদেরকে এই প্রকৃত ঘটনার প্রতি চোখ বন্ধ না করে চলতে নির্দেশ দিয়েছে যে, আল্লাহ তা’লা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতরূপে দুনিয়াকে চতুর্দিক থেকে সংকুচিত ও ছোটো করে আনছেন, অর্থাৎ ইসলাম ধর্ম সমাজের প্রতিটি গৃহে, সকল অংশে এবং স্তরে স্তরে প্রবেশ লাভ করে চলছে।

قُلۡ اِنَّمَاۤ اُنۡذِرُکُمۡ بِالۡوَحۡیِ ۫ۖ وَلَا یَسۡمَعُ الصُّمُّ الدُّعَآءَ اِذَا مَا یُنۡذَرُوۡنَ ﴿۴۶﴾

৪৬
তুমি বলো, ‘আমি কেবল ওহীর মাধ্যমেই তোমাদের সতর্ক করছি,’ কিন্তু খদেখুন: ১১:৯; ৪৬:২৭বধিরদের যখন সতর্ক করা হয় তখন তারা এ আহ্বান শুনতে পায় না।

وَلَئِنۡ مَّسَّتۡہُمۡ نَفۡحَۃٌ مِّنۡ عَذَابِ رَبِّکَ لَیَقُوۡلُنَّ یٰوَیۡلَنَاۤ اِنَّا کُنَّا ظٰلِمِیۡنَ ﴿۴۷﴾

৪৭
আর তোমার প্রতিপালক-প্রভুর আযাবের কোনো ঝাপটা তাদের স্পর্শ করলে নিশ্চয় তারা বলবে, ‘হায়, আমাদের দুর্ভাগ্য, আমরা নিশ্চয় সীমালঙ্ঘনকারী ছিলাম!’

وَنَضَعُ الۡمَوَازِیۡنَ الۡقِسۡطَ لِیَوۡمِ الۡقِیٰمَۃِ فَلَا تُظۡلَمُ نَفۡسٌ شَیۡئًا ؕ وَاِنۡ کَانَ مِثۡقَالَ حَبَّۃٍ مِّنۡ خَرۡدَلٍ اَتَیۡنَا بِہَا ؕ وَکَفٰی بِنَا حٰسِبِیۡنَ ﴿۴۸﴾

৪৮
আর আমরা কিয়ামত দিবসের জন্য ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব। অতএব কদেখুন: ৭:৬কোনো আত্মার প্রতি কোনো অবিচার করা হবে না এবং এক সরিষা বীজ পরিমাণও (কর্ম) থাকলে আমরা তা উপস্থিত করব।১৮৯৩ আর হিসাব গ্রহণে আমরাই যথেষ্ট।
১৮৯৩। এ আয়াত স্পষ্ট করে দিয়েছে, জাহান্নাম চিরস্থায়ী নয়। সামান্যতম সৎকর্মও যদি কোনো মানুষ করে সে তার পুরস্কার পাবে। তারপর এমন এক সময় অবশ্যই আসবে যখন আযাব শেষ হয়ে যাবে এবং সৎকাজের সুফল ও পুরস্কার আরম্ভ হবে। অন্যান্য ধর্মের শিক্ষার বিপরীতে কুরআনের শিক্ষা হলো, জান্নাতই চিরস্থায়ী, জাহান্নাম নয়। আরো ১৩৫১ নম্বর টীকা দেখুন।

وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسٰی وَہٰرُوۡنَ الۡفُرۡقَانَ وَضِیَآءً وَّذِکۡرًا لِّلۡمُتَّقِیۡنَ ﴿ۙ۴۹﴾

৪৯
আর নিশ্চয় মূসা ও হারূনকে আমরা ফুরকান (অর্থাৎ সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী নিদর্শন) এবং আলো আর মুত্তাকীদের জন্য উপদেশবাণী দান করেছিলাম।

الَّذِیۡنَ یَخۡشَوۡنَ رَبَّہُمۡ بِالۡغَیۡبِ وَہُمۡ مِّنَ السَّاعَۃِ مُشۡفِقُوۡنَ ﴿۵۰﴾

৫০
(অর্থাৎ তাদের জন্য) খদেখুন: ৪:৪১; ১৮:৫০যারা না দেখেও তাদের প্রতিপালক-প্রভুকে ভয় করে এবং তারা প্রতিশ্রুত মুহূর্ত সম্বন্ধেও ভীত থাকে।গদেখুন: ২:৫৪ঘদেখুন: ৬৭:১৩