১৩

الرعد

সূরা আর-রাদ

Ar-Ra`d

মক্কী ৪৪ আয়াত ৬ রুকু পারা ১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৪ আয়াত ও ৬ রুকূ

کَذٰلِکَ اَرۡسَلۡنٰکَ فِیۡۤ اُمَّۃٍ قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِہَاۤ اُمَمٌ لِّتَتۡلُوَا۠ عَلَیۡہِمُ الَّذِیۡۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ وَہُمۡ یَکۡفُرُوۡنَ بِالرَّحۡمٰنِ ؕ قُلۡ ہُوَ رَبِّیۡ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ عَلَیۡہِ تَوَکَّلۡتُ وَاِلَیۡہِ مَتَابِ ﴿۳۱﴾

৩১
এভাবেই আমরা তোমাকে এমন এক জাতির মাঝে পাঠিয়েছি যাদের পূর্বে অনেক জাতি গত হয়েছে, যেন তাদেরকে তুমি তা পড়ে কেননা তারা রহমান আল্লাহকে অস্বীকার করে। তুমি বলো, ‘তিনি আমার প্রতিপালক প্রভু। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। তাঁর ওপরই আমি ভরসা করি এবং তাঁর দিকেই আমার (বিনত) প্রত্যাবর্তন।’

وَلَوۡ اَنَّ قُرۡاٰنًا سُیِّرَتۡ بِہِ الۡجِبَالُ اَوۡ قُطِّعَتۡ بِہِ الۡاَرۡضُ اَوۡ کُلِّمَ بِہِ الۡمَوۡتٰی ؕ بَلۡ لِّلّٰہِ الۡاَمۡرُ جَمِیۡعًا ؕ اَفَلَمۡ یَایۡـَٔسِ الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنۡ لَّوۡ یَشَآءُ اللّٰہُ لَہَدَی النَّاسَ جَمِیۡعًا ؕ وَلَا یَزَالُ الَّذِیۡنَ کَفَرُوۡا تُصِیۡبُہُمۡ بِمَا صَنَعُوۡا قَارِعَۃٌ اَوۡ تَحُلُّ قَرِیۡبًا مِّنۡ دَارِہِمۡ حَتّٰی یَاۡتِیَ وَعۡدُ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ لَا یُخۡلِفُ الۡمِیۡعَادَ ﴿٪۳۲﴾

৩২
আর কুরআন যদি এমনই হতো যা দিয়ে পাহাড় পর্বত১৪৪১ গতিশীল করা যেত অথবা যা দিয়ে ভূমিকে বিদীর্ণ করে দেওয়া যেত১৪৪২ কিংবা যার মাধ্যমে মৃতদের১৪৪৩ সাথে কথা বলা যেত (তবুও তারা সন্দেহ করত)। প্রকৃতপক্ষে সিদ্ধান্ত পুরোপুরি আল্লাহরই (হাতে)। অতএব যারা ঈমান এনেছে তারা কি অবগত হয় নি যে, আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি সব মানুষকে হিদায়াত দিতেন? আর যারা অস্বীকার করেছে আল্লাহর (চূড়ান্ত) প্রতিশ্রুতি পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের কৃতকর্মের দরুন ঘদেখুন: ২৫:৬১তাদের ওপর (হৃদয়ে ত্রাসসঞ্চারী) কোনো না কোনো ভয়ংকর শাস্তি আসতে থাকবে অথবা তা তাদের গৃহের কাছে আপতিত হতে থাকবে।১৪৪৪ নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।*
সূরা আর-রাদ - রুকু ৪
১৪৪১। ‘জাবাল’ (পাহাড়) শব্দটি বহুবচনে জিবাল, যার আলংকারিক অর্থ: (১) গোত্র বা গোষ্ঠীর নেতা, (২) সমসাময়িক লোকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্বান ব্যক্তি, (৩) ভীষণ দুঃখ, ক্লেশ, দুর্যোগ (আকরাব)। এখানে ১৪৪২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য তফসীরাধীন বাক্যাংশের অর্থ হতে পারে, সকল কঠিন সমস্যা, মানুষকে যেগুলোর সম্মুখীন হতে হয়, কুরআন করীম তার সমাধান দেয়। এ-ও হতে পারে, এটি (অর্থাৎ কুরআন) সব পুরানো নিয়মাবলি রদ করেছে এবং নানা প্রকার মানবিক সমস্যা সমাধানে নতুন পথ উন্মুক্ত করেছে।
১৪৪২। এ বাক্যের রূপক অর্থ হলো, কুরআন দ্রুত গতিতে সারা দুনিয়াতে বিস্তার লাভ করবে। শাব্দিক অর্থে শত্রুর এলাকা হতে ভূখণ্ড কর্তন (তথা বিছিন্ন) করে বিশ্বাসীর দখলে অর্পণ করা হবে।
১৪৪৩। আধ্যাত্মিকভাবে মৃত ব্যক্তিদেরকে কুরআনের সাহায্যে কেবল নতুন জীবন দান করা হবে না, দেখতে দেখতে তারা তত্ত্বপূর্ণ জ্ঞানের কথাও বলবে এবং সারা পৃথিবীতে কুরআনের বাণী প্রচার করবে।
১৪৪৪। অবিশ্বাসীদের ওপর বিপদের পর বিপদ নেমে আসতে থাকবে এবং একের পর এক বিপর্যয় তাদের ওপর নেমে আসতে থাকবে, যে পর্যন্ত না তাদের দুর্গতুল্য নিরাপদ আশ্রয়স্থল প্রধান নগরী মক্কার পতনের মাধ্যমে তাদের শক্তি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হবার ভবিষ্যদ্বাণী পূর্ণ হবে।
* কুরআন করীম তিলাওয়াত করলে পাহাড়ও স্থানচ্যুত হয় না, পৃথিবীও খণ্ডবিখণ্ড হয় না এবং মৃতদের সাথেও কথা বলা যায় না, বরং এ সবকিছুই আল্লাহর আদেশেই ঘটতে পারে। এতে একথার প্রতি ইঙ্গিত রয়েছে যে, হযরত ঈসা (আ.)-এর আদেশে পাহাড় স্থানচ্যুত হতো না, পৃথিবী খণ্ডবিখণ্ড হতো না এবং মৃতরাও জীবিত হতো না, বরং এসব আল্লাহর আদেশেই কার্যকর হতো। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

وَلَقَدِ اسۡتُہۡزِیٴَ بِرُسُلٍ مِّنۡ قَبۡلِکَ فَاَمۡلَیۡتُ لِلَّذِیۡنَ کَفَرُوۡا ثُمَّ اَخَذۡتُہُمۡ ۟ فَکَیۡفَ کَانَ عِقَابِ ﴿۳۳﴾

৩৩
আর নিশ্চয় তোমার পূর্বেও রসূলদের সাথে ঠাট্টাবিদ্রূপ করা হয়েছে, কদেখুন: ৩:১৫৫; ৩০:৫কিন্তু যারা অস্বীকার করেছিল আমি (কিছুকালের জন্য) তাদের অবকাশ দিয়েছিলাম। এরপর আমি তাদের পাকড়াও করলাম। এখন দেখো! আমার শাস্তি কেমন (শিক্ষণীয়) ছিল!

اَفَمَنۡ ہُوَ قَآئِمٌ عَلٰی کُلِّ نَفۡسٍۭ بِمَا کَسَبَتۡ ۚ وَجَعَلُوۡا لِلّٰہِ شُرَکَآءَ ؕ قُلۡ سَمُّوۡہُمۡ ؕ اَمۡ تُنَبِّـُٔوۡنَہٗ بِمَا لَا یَعۡلَمُ فِی الۡاَرۡضِ اَمۡ بِظَاہِرٍ مِّنَ الۡقَوۡلِ ؕ بَلۡ زُیِّنَ لِلَّذِیۡنَ کَفَرُوۡا مَکۡرُہُمۡ وَصُدُّوۡا عَنِ السَّبِیۡلِ ؕ وَمَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَمَا لَہٗ مِنۡ ہَادٍ ﴿۳۴﴾

৩৪
তবে কি তিনি (তাদের হিসাব নেবেন না)- যিনি প্রত্যেকের কৃতকর্মের পর্যবেক্ষক? খদেখুন: ২২:৫৬আর তারা আল্লাহর বিপরীতে বহু (কল্পিত) শরীক দাঁড় করিয়েছে। তুমি বলো, ‘তোমরা তাদের নাম উল্লেখ করো!১৪৪৫ তোমরা কি তবে পৃথিবীর এমন কোনো বিষয় তাকে জানাবে যা তিনি জানেন না, নাকি (এসব) কেবল কথার কথা? আসলে যারা অস্বীকার করেছে তাদেরকে তাদের প্রতারণা সুন্দর করে দেখানো হয়েছে১৪৪৬ এবং তাদেরকে (সঠিক) পথ হতে সরিয়ে দেওয়া হয়েছে। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন তার জন্য কোনো পথপ্রদর্শনকারী নাই।গদেখুন: ২২:৪৫ঘদেখুন: ৬:১০১; ১০:৬৭; ১৩:১৭
১৪৪৫। একথা দ্বারা মুশরিকদের বলা হয়েছে, তোমরা তোমাদের উপাস্য দেবদেবীর নাম বলো দেখি, অর্থাৎ তাদের কর্মকাণ্ড বা গুণাবলি কী? এ আয়াতে নাম শব্দটি ব্যক্তিগত নাম বুঝায় না, গুণবাচক নাম প্রকাশার্থে ব্যবহৃত হয়েছে, কারণ তাদের কিছু দেবদেবীর ব্যক্তিগত নাম কুরআনে উল্লেখ রয়েছে (৭১:২৪)। ‘নাম উল্লেখ করো’ শব্দত্রয় ঘৃণা বা তাচ্ছিল্য ভাবের প্রকাশক অর্থাৎ অংশীবাদীর (মূর্তিপূজারিদের) দেবদেবী এতই তুচ্ছ যে, সেগুলোর নাম উচ্চারণ করতেও তাদের লজ্জায় পড়তে হয়।
১৪৪৬। প্রায়শ এরূপ ঘটতে দেখা যায়, কোনো মানুষ যখন পার্থিব স্বার্থ লাভের উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নেয় তখন সে ক্রমশ নিজেই নিজের প্রতারণার শিকার হয়ে যায়।

لَہُمۡ عَذَابٌ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَلَعَذَابُ الۡاٰخِرَۃِ اَشَقُّ ۚ وَمَا لَہُمۡ مِّنَ اللّٰہِ مِنۡ وَّاقٍ ﴿۳۵﴾

৩৫
কদেখুন: ১৭:৯৮; ৩৯:২৪তাদের জন্য পার্থিব জীবনে রয়েছে শাস্তি এবং নিশ্চয় পরকালের শাস্তি হবে আরো কঠিন। আর আল্লাহর (শাস্তি) থেকে তাদের কোনো রক্ষাকারী নাই।

مَثَلُ الۡجَنَّۃِ الَّتِیۡ وُعِدَ الۡمُتَّقُوۡنَ ؕ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ؕ اُکُلُہَا دَآئِمٌ وَّظِلُّہَا ؕ تِلۡکَ عُقۡبَی الَّذِیۡنَ اتَّقَوۡا ٭ۖ وَّعُقۡبَی الۡکٰفِرِیۡنَ النَّارُ ﴿۳۶﴾

৩৬
খদেখুন: ৩৯:২৭; ৬৮:৩৪মুত্তাকীদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এর দৃষ্টান্ত হলো, এর পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়, এর ফলফলাদি এবং এর ছায়া চিরস্থায়ী।১৪৪৭ যারা তাকওয়া অবলম্বন করেছে এ হলো তাদের পরিণাম এবং কাফিরদের পরিণাম হবে আগুন।গদেখুন: ২:২৬; ৪:৫৮; ৪৭:১৬
১৪৪৭। এর অর্থ, ফল কখনো ফুরাবে না। অর্থাৎ বেহেশতের ফলসমূহে কখনো হেমন্ত আসবে না, ঋতু বিবর্ণ হবে না, কোনো সুপ্তাবস্থাও বিরাজ করবে না। জান্নাতের সুখ এবং অনুগ্রহরাজিতে কখনো বিঘ্ন বা বিরতি আসবে না। ফল এবং ছায়া শব্দদ্বয় বাহ্যিক আর অভ্যন্তরীণ নিয়ামতের প্রতি ইঙ্গিত করছে। মুমিনরা বেহেশতে আল্লাহ তা’লার সকল প্রকার নিয়ামত তথা বাহ্যিক ও অভ্যন্তরীণ আশিসসমূহ উপভোগ করতে থাকবে।

وَالَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ یَفۡرَحُوۡنَ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ وَمِنَ الۡاَحۡزَابِ مَنۡ یُّنۡکِرُ بَعۡضَہٗ ؕ قُلۡ اِنَّمَاۤ اُمِرۡتُ اَنۡ اَعۡبُدَ اللّٰہَ وَلَاۤ اُشۡرِکَ بِہٖ ؕ اِلَیۡہِ اَدۡعُوۡا وَاِلَیۡہِ مَاٰبِ ﴿۳۷﴾

৩৭
আর যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয় তাতে আনন্দিত হয়, খদেখুন: ২:৮৬কিন্তু বিভিন্ন দলের১৪৪৮ মাঝে এমন লোকও আছে যারা এর কোনো কোনো অংশ অস্বীকার করে। তুমি বলো, ‘আমাকে কেবল এ আদেশই প্রদান করা হয়েছে, গদেখুন: ১৮:১১১; ৩৯:১২; ৭২:২১আমি যেন আল্লাহর ইবাদত করি এবং তাঁর সাথে কাউকে শরীক না করি। তাঁরই দিকে আমি ডাকি এবং তাঁরই দিকে আমার প্রত্যাবর্তন।’ঘদেখুন: ১২:৩; ২০:১১৪; ৪৩:৪; ২:১২১,১৪৬; ৪২:১৬; ১৪:১২; ৪০:৭৯ছদেখুন: ৪২:২৫
১৪৪৮। ‘আহযাব’ অর্থ দলসমূহ অর্থাৎ সেসব লোকের দল যাদের নিকট নবী প্রেরিত হন, কিন্তু তারা তাঁকে (আল্লাহর নবীকে) গ্রহণ করে না।

وَکَذٰلِکَ اَنۡزَلۡنٰہُ حُکۡمًا عَرَبِیًّا ؕ وَلَئِنِ اتَّبَعۡتَ اَہۡوَآءَہُمۡ بَعۡدَمَا جَآءَکَ مِنَ الۡعِلۡمِ ۙ مَا لَکَ مِنَ اللّٰہِ مِنۡ وَّلِیٍّ وَّلَا وَاقٍ ﴿٪۳۸﴾

৩৮
আর এভাবেই আমরা এটিকে এক সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন আদেশরূপে অবতীর্ণ করেছি। আর তোমার কাছে জ্ঞান এসে যাবার পরও তুমি যদি তাদের কামনা-বাসনার অনুসরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো বন্ধু বা কোনো রক্ষাকারীও হবে না।
সূরা আর-রাদ - রুকু ৫

وَلَقَدۡ اَرۡسَلۡنَا رُسُلًا مِّنۡ قَبۡلِکَ وَجَعَلۡنَا لَہُمۡ اَزۡوَاجًا وَّذُرِّیَّۃً ؕ وَمَا کَانَ لِرَسُوۡلٍ اَنۡ یَّاۡتِیَ بِاٰیَۃٍ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ؕ لِکُلِّ اَجَلٍ کِتَابٌ ﴿۳۹﴾

৩৯
আর নিশ্চয় আমরা তোমার পূর্বে বহু রসূল পাঠিয়েছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তানসন্ততি দিয়েছি। কদেখুন: ২৮:৫৩আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো রসূলের পক্ষে কোনো একটি নিদর্শনও উপস্থিত করা সম্ভব নয়। প্রতিটি মেয়াদের জন্য একটি (ঐশী) বিধান কার্যকর।

یَمۡحُوا اللّٰہُ مَا یَشَآءُ وَیُثۡبِتُ ۚۖ وَعِنۡدَہٗۤ اُمُّ الۡکِتٰبِ ﴿۴۰﴾

৪০
আল্লাহ যা চান মুছে দেন এবং প্রতিষ্ঠিতও রাখেন।১৪৪৯ আর তাঁরই কাছে রয়েছে জদেখুন: ৪৩:৫সব বিধানের উৎস।১৪৫০
১৪৪৯। এ আয়াতে ঐশী আযাব বা শাস্তি সম্পর্কে দুটি নিয়ম নির্দেশ করছে: (ক) আল্লাহ তা’লা ইচ্ছা করলে শাস্তি রদ করে থাকেন (সম্পূর্ণরূপে বা আংশিকরূপে) অথবা আল্লাহ একে (শাস্তি) নিশ্চিতরূপে বিধিবদ্ধ করে দেন।
১৪৫০। (ক) সকল অনুশাসনের মূল কারণ বা তার অন্তর্নিহিত জ্ঞান বা প্রজ্ঞা কেবল আল্লাহ তা’লাই সঠিক জানেন, (খ) শরীয়তের সকল বিধানের ভিত্তি আল্লাহ তা’লার সিফত বা গুণাবলির ওপর প্রতিষ্ঠিত। অতএব বিধান বা ৬:২০; ২৯:৫৩; ৪৮:২৯। শরীয়তের মূল উৎস আল্লাহ তা’লা। ‘উম্মুন’ অর্থ মাতা, উৎস, ভিত্তি, মূল, শিকড়, উপকরণ, অবস্থান বা ধরে রাখা (লেইন)।