১৩

الرعد

সূরা আর-রাদ

Ar-Ra`d

মক্কী ৪৪ আয়াত ৬ রুকু পারা ১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৪ আয়াত ও ৬ রুকূ

سَوَآءٌ مِّنۡکُمۡ مَّنۡ اَسَرَّ الۡقَوۡلَ وَمَنۡ جَہَرَ بِہٖ وَمَنۡ ہُوَ مُسۡتَخۡفٍۭ بِالَّیۡلِ وَسَارِبٌۢ بِالنَّہَارِ ﴿۱۱﴾

১১
তোমাদের মাঝে যে (ব্যক্তি) কথা গোপন করে বা যেতা প্রকাশ করে এবং যে রাতে আত্মগোপন করে আর যে দিনে (প্রকাশ্যে) বিচরণ করে, এদের সবাই (আল্লাহর দৃষ্টিতে) সমান।১৪২৬
১৪২৬। মহানবী (সা.)-এর শত্রুদের প্রকাশ্য বা গুপ্ত ষড়যন্ত্র সফল হতে পারে না, কারণ আল্লাহ তা’লা- যিনি সর্বদ্রষ্টা এবং তাদের সকলকে জানেন, তিনিই তাঁর সাহায্যকারী ও আশ্রয়দাতা।

لَہٗ مُعَقِّبٰتٌ مِّنۡۢ بَیۡنِ یَدَیۡہِ وَمِنۡ خَلۡفِہٖ یَحۡفَظُوۡنَہٗ مِنۡ اَمۡرِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ لَا یُغَیِّرُ مَا بِقَوۡمٍ حَتّٰی یُغَیِّرُوۡا مَا بِاَنۡفُسِہِمۡ ؕ وَاِذَاۤ اَرَادَ اللّٰہُ بِقَوۡمٍ سُوۡٓءًا فَلَا مَرَدَّ لَہٗ ۚ وَمَا لَہُمۡ مِّنۡ دُوۡنِہٖ مِنۡ وَّالٍ ﴿۱۲﴾

১২
তার জন্য তার সামনে ও পেছনে বিচরণকারী১৪২৭ পাহারাদার (নিযুক্ত) রয়েছে যারা আল্লাহর আদেশে তার সুরক্ষা করে। কদেখুন: ৬:৭৪; ৯:৯৪; ৫৯:২৩; ৬৪:১৯নিশ্চয় আল্লাহ কখনো কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ তারা তাদের অন্তরে যা আছে তা পরিবর্তন না করে। আর আল্লাহ যখন কোনো জাতি সম্পর্কে শাস্তির সিদ্ধান্ত নেন তখন কোনোভাবেই তা টলানো সম্ভব নয়। আর তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারীও নাই।খদেখুন: ৮:৫৪
১৪২৭। ‘আল-মুয়াককিবাত’ অর্থ রাত এবং দিনের ফেরেশতারা, কারণ তারা পর্যায়ক্রমে একে অন্যের স্থলাভিষিক্ত হয়। এখানে বহুবচনে স্ত্রীলিঙ্গের ব্যবহার হবার কারণ হলো, একই কাজ তারা তথা ফেরেশতারা পুনঃপুন করছে। আরবী ভাষায় কোনো কোনো সময় স্ত্রীলিঙ্গসূচক শব্দ জোরালো ভাব প্রকাশ করার জন্য এবং বার বার সংঘটিত হবার অবস্থা বুঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। এ আয়াতে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী (ফেরেশতাদের) এক দল শব্দগুচ্ছের ব্যবহার অশরীরী ঐশী অস্তিত্বকে ইঙ্গিত করেছে, অথবা নবী করীম (সা.)-এর আত্মত্যাগী সাহাবীরা যাঁরা নিজেদের জীবন বিপন্ন করেও মহানবী (সা.)-এর নিরাপত্তায় নিজেদেরকে নিয়োজিত রাখতেন তাঁদেরকে বুঝাচ্ছে।

ہُوَ الَّذِیۡ یُرِیۡکُمُ الۡبَرۡقَ خَوۡفًا وَّطَمَعًا وَّیُنۡشِیٴُ السَّحَابَ الثِّقَالَ ﴿ۚ۱۳﴾

১৩
গদেখুন: ৩০:২৫গতিনিই ভীতি ও আশা সঞ্চারের জন্য তোমাদেরকে বিদ্যুৎচমক প্রদর্শন করান এবং ঘন মেঘমালা সৃষ্টি করেন।১৪২৮
১৪২৮। আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন মানুষের মনে ভয় এবং আশা উভয়েরই সঞ্চার হয়। ভয়ের উদ্রেক হয়, কারণ বজ্রাঘাতে মানুষ মারা যায়, এমনকি মাতৃগর্ভের ভ্রূণও নষ্ট হয়, কোনো কোনো গাছপালা প্রতিকূল অবস্থায় পতিত হয়। এই বিদ্যুৎ আবার মানুষের জন্য আশাও নিয়ে আসে, কারণ তা উর্বরতা দানকারী বৃষ্টির আগমন ঘোষণা করে এবং নানা প্রকার রোগের জীবাণু ধ্বংসের সহায়ক হয় আর মহামারি রোধ করার কাজ করে থাকে।

وَیُسَبِّحُ الرَّعۡدُ بِحَمۡدِہٖ وَالۡمَلٰٓئِکَۃُ مِنۡ خِیۡفَتِہٖ ۚ وَیُرۡسِلُ الصَّوَاعِقَ فَیُصِیۡبُ بِہَا مَنۡ یَّشَآءُ وَہُمۡ یُجَادِلُوۡنَ فِی اللّٰہِ ۚ وَہُوَ شَدِیۡدُ الۡمِحَالِ ﴿ؕ۱۴﴾

১৪
আর বজ্রধ্বনি তাঁর প্রশংসাসহ (তাঁর পবিত্রতা ঘোষণা করে কদেখুন: ১৬:৫১,৪২এবং ফেরেশতারাও তাঁর ভয়ে (পবিত্রতা ঘোষণা করে থাকে)। খদেখুন: ২৪:৪৪আর তিনি বজ্রপাত ঘটান এবং যাকে চান এর মাধ্যমে বিপন্ন করেন। আর তারা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে থাকে, অথচ তিনি শাস্তি প্রদানে অতি কঠোর।

لَہٗ دَعۡوَۃُ الۡحَقِّ ؕ وَالَّذِیۡنَ یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہٖ لَا یَسۡتَجِیۡبُوۡنَ لَہُمۡ بِشَیۡءٍ اِلَّا کَبَاسِطِ کَفَّیۡہِ اِلَی الۡمَآءِ لِیَبۡلُغَ فَاہُ وَمَا ہُوَ بِبَالِغِہٖ ؕ وَمَا دُعَآءُ الۡکٰفِرِیۡنَ اِلَّا فِیۡ ضَلٰلٍ ﴿۱۵﴾

১৫
প্রকৃত দোয়া কেবল তাঁর সমীপেই করা হয়ে থাকে।১৪২৯ গদেখুন: ৩৫:১৪; ৪০:২১আর তাঁকে বাদ দিয়ে এরা যাদের ডাকে তারা এদের (ডাকে) কোনো সাড়া দেয় না, (তাদের দৃষ্টান্ত) কেবল সেই ব্যক্তির মতো, যে পানির দিকে দুহাত প্রসারিত করে যেন তা তার মুখে পৌঁছে যায়, কিন্তু তা কখনো তার কাছে পৌঁছানোর নয়।১৪৩০ ঘদেখুন: ৪০:৫১আর কাফিরদের দোয়া কেবল ব্যর্থতায় পর্যবসিত হয়।
১৪২৯। ‘দাওয়াতুল হক’ অর্থাৎ প্রকৃত দোয়া কেবল তাঁরই অধিকার। এর অর্থ এভাবেও করা যায়: আল্লাহ ছাড়া আর কেউই ইবাদতের যোগ্য নয়, (২) শুধু আল্লাহ তা’লার ইবাদতই মানুষের জন্য উপকারী ও কার্যকর, (৩) একমাত্র আল্লাহরই আওয়াজ সত্যের সমর্থনে অগ্রসর হতে থাকে এবং (৪) কেবল তাঁর কথাই চিরস্থায়ী।
১৪৩০। জীবনে কৃতকার্য হবার সঠিক পথ হলো প্রত্যেক বস্তুকে তার উপযুক্ত স্থানে স্থাপন করা। যথা- স্রষ্টাকে তাঁর প্রাপ্য মর্যাদা দেওয়া এবং সৃষ্টির সবকিছুর নিজ নিজ উপযুক্ত স্থান স্বীকার করে নেওয়া। এটা হলো সফলতা ও শান্তির চাবিকাঠি।

وَلِلّٰہِ یَسۡجُدُ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ طَوۡعًا وَّکَرۡہًا وَّظِلٰلُہُمۡ بِالۡغُدُوِّ وَالۡاٰصَالِ ﴿ٛ۱۶﴾

১৬
আকাশসমূহ ও পৃথিবীতে যারা আছে তারা এবং তাদের ছায়াও স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায়, সকালে ও সন্ধ্যায় আল্লাহকেই সিজদা করে।১৪৩১
সিজদাহ্‌
১৪৩১। এ আয়াত এক মহান সত্য উন্মোচন করেছে অর্থাৎ সকল সৃষ্টি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক বিধান মেনে চলতে বাধ্য। যেমন- জিহ্বা অবশ্যই স্বাদ গ্রহণের কাজ করবে এবং কান না শুনে পারে না। প্রকৃতির এ আইনের প্রতি আনুগত্য বাধ্যতামূলক, কিন্তু মানুষকে আবার বিশেষ স্বাধীনতাও প্রদান করা হয়েছে, যেখানে সে নিজের ইচ্ছাশক্তি এবং বিচারবুদ্ধি প্রয়োগ করতে পারে, তবুও কার্যত যেখানে মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে বলে মনে হয়, সেখানেও সে বিশেষ বাধ্যবাধকতার অধীন এবং তাকে আবশ্যকীয়ভাবে তার সব কাজে আল্লাহ তা’লার বিধান মেনে চলতে হয়, সে এটা পছন্দ করুক বা না করুক। ‘স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায়’ শব্দাবলি দুপ্রকারের মানুষকেও বুঝাতে পারে, যথা- মুমিন (অর্থাৎ বিশ্বাসী)- যারা স্বেচ্ছায় আল্লাহ তা’লার নিকট আত্মসমর্পণ করে আর অবিশ্বাসী ও অস্বীকারকারীরা তাঁর বিধান অনিচ্ছা সত্ত্বেও মেনে চলতে বাধ্য হয়।

قُلۡ مَنۡ رَّبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ قُلِ اللّٰہُ ؕ قُلۡ اَفَاتَّخَذۡتُمۡ مِّنۡ دُوۡنِہٖۤ اَوۡلِیَآءَ لَا یَمۡلِکُوۡنَ لِاَنۡفُسِہِمۡ نَفۡعًا وَّلَا ضَرًّا ؕ قُلۡ ہَلۡ یَسۡتَوِی الۡاَعۡمٰی وَالۡبَصِیۡرُ ۬ۙ اَمۡ ہَلۡ تَسۡتَوِی الظُّلُمٰتُ وَالنُّوۡرُ ۬ۚ اَمۡ جَعَلُوۡا لِلّٰہِ شُرَکَآءَ خَلَقُوۡا کَخَلۡقِہٖ فَتَشَابَہَ الۡخَلۡقُ عَلَیۡہِمۡ ؕ قُلِ اللّٰہُ خَالِقُ کُلِّ شَیۡءٍ وَّہُوَ الۡوَاحِدُ الۡقَہَّارُ ﴿۱۷﴾

১৭
তুমি (তাদেরকে) জিজ্ঞেস করো, ‘আকাশসমূহ ও পৃথিবীর প্রতিপালক-প্রভু কে?’ তুমি বলে দাও, ‘আল্লাহই’। তুমি (আরো) বলো, ‘তবে কি তোমরা তাঁকে বাদ দিয়ে এমনসব বন্ধু বানিয়ে বসেছ কদেখুন: ২৩:৮৭যারা নিজেরাই নিজেদের কোনো লাভ-লোকসানের ক্ষমতা রাখে না?’ তুমি জিজ্ঞেস করো, গদেখুন: ১১:২৫; ৩৫:২০‘অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে? অথবা অন্ধকার ও আলো কি এক হতে পারে? অথবা তারা কি আল্লাহর এমনসব অংশীদার বানিয়ে বসেছে, যারা তাঁর সৃষ্টির মতো সৃষ্টি করেছে; ফলে (তাঁর ও অন্যদের) সৃষ্টি তাদের কাছে সদৃশ হয়ে গেছে?’ তুমি বলো, ‘আল্লাহই সবকিছুর স্রষ্টা। আর তিনি এক- অদ্বিতীয়,১৪৩২ প্রবল প্রতাপান্বিত।’খদেখুন: ২৫:৪ঘদেখুন: ৩৯:২২
১৪৩২। কুরআন মজীদে আল্লাহ তা’লার তওহীদ বা একত্ববাদ বুঝাতে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে: (১) আহাদ এবং (২) ওয়াহেদ। প্রথমোক্ত শব্দ পবিত্রতাসূচক এবং এর দ্বারা আল্লাহর সম্পূর্ণ একত্ব, অদ্বিতীয়ত্ব, অতুলনীয়তা ও অংশীহীনতা বুঝায়। ‘ওয়াহেদ’ শব্দ প্রথম বা আরম্ভ বুঝায় এবং এর দ্বিতীয় ও তৃতীয় ইত্যাদি অনুগামী রয়েছে। আল্লাহর গুণ দ্বারা প্রতীয়মান হয় যে, আল্লাহ তা’লা হলেন প্রকৃত মূল উৎস যেখান থেকে সকল সৃষ্টির উদ্ভব হয়েছে এবং সকল বস্তু তাঁরই দিকে আভাস দেয় যেমন দ্বিতীয় বা তৃতীয় স্বাভাবিকভাবেই প্রথমের প্রতি আভাস দেয়, কিন্তু যেখানেই কুরআন অংশীবাদিতামূলক মিথ্যার খণ্ডন করেছে সেখানেই আহাদ শব্দের ব্যবহার হয়েছে, অর্থাৎ আল্লাহ যিনি এক এবং তিনি কোনো সন্তানের জন্ম দেন নি, তাঁর কোনো অংশীদার নাই (১১২:২)।

اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتۡ اَوۡدِیَۃٌۢ بِقَدَرِہَا فَاحۡتَمَلَ السَّیۡلُ زَبَدًا رَّابِیًا ؕ وَمِمَّا یُوۡقِدُوۡنَ عَلَیۡہِ فِی النَّارِ ابۡتِغَآءَ حِلۡیَۃٍ اَوۡ مَتَاعٍ زَبَدٌ مِّثۡلُہٗ ؕ کَذٰلِکَ یَضۡرِبُ اللّٰہُ الۡحَقَّ وَالۡبَاطِلَ ۬ؕ فَاَمَّا الزَّبَدُ فَیَذۡہَبُ جُفَآءً ۚ وَاَمَّا مَا یَنۡفَعُ النَّاسَ فَیَمۡکُثُ فِی الۡاَرۡضِ ؕ کَذٰلِکَ یَضۡرِبُ اللّٰہُ الۡاَمۡثَالَ ﴿ؕ۱۸﴾

১৮
তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। এর ফলে উপত্যকাগুলো নিজ নিজ ধারণ ক্ষমতা অনুযায়ী প্লাবিত হয়। অতঃপর প্লাবন স্ফীত ফেনা বয়ে নিয়ে আসে। আর তারা অলংকার বা তৈজসপত্র বানানোর জন্য যা আগুনে উত্তপ্ত করে তা থেকেও একই ধরনের ফেনা ভেসে ওঠে। এভাবেই আল্লাহ সত্য ও মিথ্যার উপমা দিয়ে থাকেন। অতএব ফেনা তো বিলীন হয়ে যায়, কিন্তু যা মানুষের উপকার সাধন করে তা পৃথিবীতে স্থায়ী হয়। এভাবেই আল্লাহ বিভিন্ন উপমা দিয়ে থাকেন।১৪৩৩
১৪৩৩। এ আয়াতে দুটি অত্যন্ত চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। প্রথম দৃষ্টান্তে সত্যকে পানির সঙ্গে এবং মিথ্যাকে পানির ওপরে ভাসমান ফেনার সঙ্গে তুলনা করা হয়েছে। পানির ওপরে সৃষ্ট ফেনা যেমন প্রথম দিকে বা শুরুতে পানিকে আচ্ছাদিত করে ফেলে, তেমনই মিথ্যাকেও প্রারম্ভে সত্যের ওপর বিজয়ী বা শক্তিশালী বলে মনে হয়, কিন্তু পরিণামে ফেনা যে-রূপ ক্ষণস্থায়ী হয় এবং দেখতে দেখতে প্রবল স্রোতের মুখে নিশ্চিহ্ন হয়ে যায় আর সকল আবর্জনা বিধৌত ও বিলীন হয়ে স্বচ্ছ পানির স্বরূপ প্রকাশ পায়, সেরূপ সত্যের মোকাবিলায় মিথ্যাও ছিন্নভিন্ন হয়ে অবশেষে পরাজিত ও নিশ্চিহ্ন হয়ে যায়। দ্বিতীয়ত সোনা বা রুপার উদাহরণ দেওয়া হয়েছে। আগুনে পুড়িয়ে অপ্রয়োজনীয় ও অবাঞ্ছিত ময়লা বের করে আলাদা করে ফেলে দেবার পর স্বর্ণ বা রুপার ঔজ্জ্বল্য এবং খাঁটি ধাতুর অস্তিত্ব ফুটে ওঠে।

لِلَّذِیۡنَ اسۡتَجَابُوۡا لِرَبِّہِمُ الۡحُسۡنٰی ؕؔ وَالَّذِیۡنَ لَمۡ یَسۡتَجِیۡبُوۡا لَہٗ لَوۡ اَنَّ لَہُمۡ مَّا فِی الۡاَرۡضِ جَمِیۡعًا وَّمِثۡلَہٗ مَعَہٗ لَافۡتَدَوۡا بِہٖ ؕ اُولٰٓئِکَ لَہُمۡ سُوۡٓءُ الۡحِسَابِ ۬ۙ وَمَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ؕ وَبِئۡسَ الۡمِہَادُ ﴿٪۱۹﴾

১৯
যারা তাদের প্রতিপালক-প্রভুর আহ্বানে সাড়া দিয়েছে তাদের জন্য রয়েছে সমূহ কল্যাণ। পক্ষান্তরে যারা তাঁর ডাকে সাড়া দেয় নি কদেখুন: ৫:৩৭; ৩৯:৪৮পৃথিবীতে সবকিছুই যদি তাদের হতো ও এর সাথে সমপরিমাণ আরো থাকত তাহলে এসবের বিনিময়ে হলেও তারা প্রাণ রক্ষার চেষ্টা করত। এদেরই জন্য রয়েছে মন্দ পরিণাম। আর এদেরই ঠাঁই হবে জাহান্নাম এবং তা কত-না নিকৃষ্ট ঠিকানা!
সূরা আর-রাদ - রুকু ২

اَفَمَنۡ یَّعۡلَمُ اَنَّمَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ الۡحَقُّ کَمَنۡ ہُوَ اَعۡمٰی ؕ اِنَّمَا یَتَذَکَّرُ اُولُوا الۡاَلۡبَابِ ﴿ۙ۲۰﴾

২০
যে ব্যক্তি জানে, তোমার প্রতি তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা সম্পূর্ণ সত্য- সে কি তার মতো হতে পারে যে অন্ধ? কেবল বুদ্ধিমানরাই উপদেশ গ্রহণ করে।