৭২

الجن

সূরা আল-জিন

Al-Jinn

মক্কী ২৯ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২৯ আয়াত এবং ২ রুকূ

قُلۡ اِنَّمَاۤ اَدۡعُوۡا رَبِّیۡ وَلَاۤ اُشۡرِکُ بِہٖۤ اَحَدًا ﴿۲۱﴾

২১
তুমি বলো, ‘আমি কেবল আমার প্রতিপালক-প্রভুকেই ডাকি গদেখুন: ৯৬:১০-১১আর তাঁর সাথে কাউকে শরীক করি না।’ঘদেখুন: ১৩:৩৭; ১৮:৩৯; ১৮:২৮

قُلۡ اِنِّیۡ لَاۤ اَمۡلِکُ لَکُمۡ ضَرًّا وَّلَا رَشَدًا ﴿۲۲﴾

২২
তুমি বলো, ‘আমি তোমাদের কোনো ক্ষতিসাধন বা কোনো হিতসাধনেরও ক্ষমতা রাখি না।’

قُلۡ اِنِّیۡ لَنۡ یُّجِیۡرَنِیۡ مِنَ اللّٰہِ اَحَدٌ ۬ۙ وَّلَنۡ اَجِدَ مِنۡ دُوۡنِہٖ مُلۡتَحَدًا ﴿ۙ۲۳﴾

২৩
তুমি বলো, ‘আল্লাহর বিরুদ্ধে আমাকে কখনো কেউ আশ্রয় দিতে পারবে না। আর তাঁকে ছেড়ে আমি কখনো কোনো আশ্রয়স্থল খুঁজে পাবো না।

اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰہِ وَرِسٰلٰتِہٖ ؕ وَمَنۡ یَّعۡصِ اللّٰہَ وَرَسُوۡلَہٗ فَاِنَّ لَہٗ نَارَ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ﴿ؕ۲۴﴾

২৪
তবে আল্লাহর পক্ষ হয়ে তবলীগ করলে এবং বার্তা পৌঁছালে বিষয়টি ভিন্ন।’ আর যে আল্লাহ ও তাঁর রসূলের অবাধ্যতা করে, নিশ্চয় তার জন্য থাকবে জাহান্নামের আগুন। সেখানে তারা সুদীর্ঘকাল বসবাস করবে।৩১৪৬
৩১৪৬। ‘আমাদ’ ও ‘আবাদ’- দুই শব্দের মধ্যে পার্থক্য হলো, পূর্ববর্তী শব্দটি সীমিত সময়ের জন্য ব্যবহৃত হয় এবং পরবর্তী শব্দটি অসীম সময়কে বুঝায় (লেইন)।

حَتّٰۤی اِذَا رَاَوۡا مَا یُوۡعَدُوۡنَ فَسَیَعۡلَمُوۡنَ مَنۡ اَضۡعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًا ﴿۲۵﴾

২৫
অবশেষে তারা যখন তা দেখতে পাবে যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে, তখন তারা অবশ্যই জানতে পারবে, কে ছিল সাহায্যকারী হিসাবে সবচেয়ে দুর্বল আর (কে ছিল) সংখ্যায় সবচেয়ে কম।

قُلۡ اِنۡ اَدۡرِیۡۤ اَقَرِیۡبٌ مَّا تُوۡعَدُوۡنَ اَمۡ یَجۡعَلُ لَہٗ رَبِّیۡۤ اَمَدًا ﴿۲۶﴾

২৬
কদেখুন: ১৯:৭৬তুমি বলো, ‘আমি জানি না, যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে তা কি সন্নিকটে, নাকি আমার প্রতিপালক-প্রভু এর জন্য কোনো দীর্ঘ মেয়াদ নির্ধারিত করবেন?’খদেখুন: ২১:১১০

عٰلِمُ الۡغَیۡبِ فَلَا یُظۡہِرُ عَلٰی غَیۡبِہٖۤ اَحَدًا ﴿ۙ۲۷﴾

২৭
একমাত্র তিনিই অদৃশ্য বিষয়ে সর্বজ্ঞ। আর তিনি তাঁর অদৃশ্য বিষয়াদিতে কাউকে আধিপত্য দেন না-৩১৪৭
৩১৪৭। ‘ইযহার আলাল গাইব’ দ্বারা প্রায়শ ও বহুল পরিমাণে অজ্ঞাত-গোপনীয় বিষয়ের জ্ঞান লাভ করা বুঝায় এবং বড়ো বড়ো ঘটনীয় বিষয় এ জ্ঞানের সাথে সংশ্লিষ্ট থাকে।

اِلَّا مَنِ ارۡتَضٰی مِنۡ رَّسُوۡلٍ فَاِنَّہٗ یَسۡلُکُ مِنۡۢ بَیۡنِ یَدَیۡہِ وَمِنۡ خَلۡفِہٖ رَصَدًا ﴿ۙ۲۸﴾

২৮
কেবল তাঁর মনোনীত রসূল ছাড়া। আর তার সামনে ও তার পেছনে প্রহরী (হিসাবে ফেরেশতারা) বিচরণ করে,৩১৪৮,*
৩১৪৮। নবীগণের নিকট যে-সকল অজ্ঞাত বিষয়ের জ্ঞান দেওয়া হয়, সেগুলোর প্রকৃতি ও গুরুত্ব এমনই অতুলনীয় যে, অন্যান্য মুমিন ধার্মিক সাধু ব্যক্তিদের নিকট প্রদত্ত গুপ্তজ্ঞান এসবের ধারেকাছেও পৌঁছাতে পারে না। এ আয়াতে একথাই বলা হয়েছে। নবীগণের নিকট প্রকাশিত গুপ্তজ্ঞানের ব্যাপকতা, গভীরতা, স্পষ্টতা, নিত্যনূতনতা, জনকল্যাণমুখিতা ও বিশ্বস্ততা ইত্যাদি গুণাবলি ধার্মিক, বিশ্বাসী ও সাধুগণের গুপ্তজ্ঞানের মধ্যে থাকে না। দুশ্রেণির
* ‘লিবাদা’-এর এ অর্থের জন্য মুফরাদাত ইমাম রাগেব দ্রষ্টব্য। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য] দেখুন তফসীরে কবীর আর-রাযী। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

لِّیَعۡلَمَ اَنۡ قَدۡ اَبۡلَغُوۡا رِسٰلٰتِ رَبِّہِمۡ وَاَحَاطَ بِمَا لَدَیۡہِمۡ وَاَحۡصٰی کُلَّ شَیۡءٍ عَدَدًا ﴿٪۲۹﴾

২৯
যেন তিনি প্রকাশ করে দেন, তারা তাদের প্রতিপালক-প্রভুর বাণী সুস্পষ্টভাবে পৌঁছে দিয়েছে। আর তাদের কাছে যা আছে ২. তিনি তা নিজ আয়ত্তে রেখেছেন এবং তিনি ৈ সবকিছু গণনা করে রেখেছেন।৩১৪৯
সূরা আল-জিন - রুকু ২
৩১৪৯। নবীগণের প্রাপ্ত ওহী-ইলহামকে প্রক্ষেপমুক্ত ও অবিকৃত অবস্থায় এ কারণে রক্ষা করা হয় যে, এগুলো দ্বারা বিরাট ঐশী উদ্দেশ্য সাধিত হয় এবং ঐশীবাণী দ্বারাই মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়।