১৮

الكهف

সূরা আল-কাহফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১১ আয়াত ও ১২ রুকূ

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اِنَّا لَا نُضِیۡعُ اَجۡرَ مَنۡ اَحۡسَنَ عَمَلًا ﴿ۚ۳۱﴾

৩১
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে (তারা জেনে নিক), কদেখুন: ২২:৬; ২৩:১৩; ৩৫:১২; ৩৬:৭৮; ৪০:৬৮যে উত্তমরূপে কর্ম সম্পাদন করেছে, নিশ্চয় আমরা কখনো তার প্রতিদান বিনষ্ট করি না।

اُولٰٓئِکَ لَہُمۡ جَنّٰتُ عَدۡنٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہِمُ الۡاَنۡہٰرُ یُحَلَّوۡنَ فِیۡہَا مِنۡ اَسَاوِرَ مِنۡ ذَہَبٍ وَّیَلۡبَسُوۡنَ ثِیَابًا خُضۡرًا مِّنۡ سُنۡدُسٍ وَّاِسۡتَبۡرَقٍ مُّتَّکِئِیۡنَ فِیۡہَا عَلَی الۡاَرَآئِکِ ؕ نِعۡمَ الثَّوَابُ ؕ وَحَسُنَتۡ مُرۡتَفَقًا ﴿٪۳۲﴾

৩২
এরাই তারা- যাদের জন্য রয়েছে চিরস্থায়ী বাগানসমূহ। সেগুলোর পাদদেশ দিয়ে নদনদী বয়ে যাবে। সেখানে তাদেরকে সোনার কাঁকন পরানো হবে। আর তারা চিকন ও মোটা রেশমের সবুজ পোশাক পরবে। গদেখুন: সেখানে তারা সুসজ্জিত পালঙ্কে হেলান দিয়ে বসবে।১৬৮৮ এটা কত-না উত্তম প্রতিদান এবং সুন্দর বিশ্রামস্থল!
সূরা আল-কাহফ - রুকু ৪
১৬৮৮। সোনার কাঁকন রাজপদের প্রতীক। তাই তফসীরাধীন আয়াতের মর্ম হতে পারে, মুসলমানরা বিশাল ও প্রতাপশালী সাম্রাজ্যের শাসকরূপে প্রতিষ্ঠিত হবে এবং অপরিমিত ক্ষমতা, সম্মান ও মর্যাদার অধিকারী হবে আর তাদের স্ত্রীলোকেরা সোনালি জরি ও বুটিদার সুন্দর রেশমি ভূষণ পরিধান করবে। এ ভবিষ্যদ্বাণী তখন পূর্ণ হয়েছিল যখন পারস্য ও রোম সাম্রাজ্যের রাজভাণ্ডার সেসব মুসলমানের পদতলে সমর্পিত হয়েছিল যারা একসময় পশুর মোটা চামড়া ও লোম দ্বারা নির্মিত বস্ত্র পরিধান করত।

وَاضۡرِبۡ لَہُمۡ مَّثَلًا رَّجُلَیۡنِ جَعَلۡنَا لِاَحَدِہِمَا جَنَّتَیۡنِ مِنۡ اَعۡنَابٍ وَّحَفَفۡنٰہُمَا بِنَخۡلٍ وَّجَعَلۡنَا بَیۡنَہُمَا زَرۡعًا ﴿ؕ۳۳﴾

৩৩
আর তুমি তাদের কাছে সেই দুব্যক্তির উপমা বর্ণনা করো, যাদের একজনকে আমরা আঙুরের দুটি বাগান দান করেছিলাম এবং উভয়কে (তথা বাগানকে) আমরা খেজুর গাছ দিয়ে ঘিরে রেখেছিলাম। আর এ দুটির মাঝে আমরা শস্যক্ষেত্র বানিয়েছিলাম।১৬৮৯
১৬৮৯। এ আয়াতে খ্রিষ্টান এবং মুসলমান দুটি জাতির অবস্থা রূপক কাহিনিরূপে বর্ণিত হয়েছে। দুব্যক্তি দুটি জাতিকে উপস্থাপন করেছে এবং ‘দুটি বাগান’ খ্রিষ্টান জাতিসমূহের দুটি উত্থানকালের প্রতিরূপ বর্ণনা করছে। এ আয়াত চিহ্নিত করে যে, খ্রিষ্টান জাতিগুলো তাদের বৈচিত্রময় ইতিহাসের মধ্যে দুবার প্রবল পরাক্রান্ত শক্তিতে উত্থিত হবে। প্রথমবার ইসলামের আবির্ভাবের পূর্বে এবং দ্বিতীয়বার সপ্তদশ খ্রিষ্টীয় শতাব্দীর গোড়ার দিকে যখন ইউরোপের খ্রিষ্টান জাতিসমূহ গুরুত্বপূর্ণ উন্নতি করতে আরম্ভ করেছিল। তারা অভাবনীয় ক্ষমতা ও মর্যাদা অর্জন করল যা ঊনবিংশ শতাব্দীতে সর্বোচ্চ শিখরে পৌছেছিল।

کِلۡتَا الۡجَنَّتَیۡنِ اٰتَتۡ اُکُلَہَا وَلَمۡ تَظۡلِمۡ مِّنۡہُ شَیۡئًا ۙ وَّفَجَّرۡنَا خِلٰلَہُمَا نَہَرًا ﴿ۙ۳۴﴾

৩৪
উভয় বাগান (প্রচুর পরিমাণে) নিজ নিজ ফল দিত এবং তাতে (অর্থাৎ উৎপাদনে) কোনো ঘাটতি রাখত না। আর উভয়টির মাঝে আমরা একটি স্রোতস্বিনী১৬৯০ প্রবাহিত করে রেখেছিলাম।
১৬৯০। ‘নদী’ বা ‘স্রোতস্বিনী’ শব্দ হযরত মুহাম্মদ (সা.)-এর জামানাকে নির্দেশ করে, যার মাধ্যমে হযরত মূসা (আ.) ও হযরত ঈসা (আ.)-এর প্রকৃত শিক্ষার অংশসমূহ সংরক্ষিত হয়েছিল।

وَّکَانَ لَہٗ ثَمَرٌ ۚ فَقَالَ لِصَاحِبِہٖ وَہُوَ یُحَاوِرُہٗۤ اَنَا اَکۡثَرُ مِنۡکَ مَالًا وَّاَعَزُّ نَفَرًا ﴿۳۵﴾

৩৫
আর সে প্রচুর ফল লাভ করত। তাই সে আলাপচারিতায় তার সঙ্গীকে (গর্ব করে) বলল, ‘তোমার চেয়ে আমি ধনসম্পদে অধিক প্রাচুর্যশালী এবং জনবলে বেশি শক্তিশালী।১৬৯০-ক
১৬৯০-ক। দরিদ্র এবং ক্ষমতাবিহীন মুসলমানদেরকে তাদের দারিদ্র্য ও পার্থিব উপায়-উপকরণের অভাবের জন্য ক্ষমতাশালী এবং উন্নত খ্রিষ্টান জাতিগুলো উপহাস করবে ও ঘৃণা করবে।

وَدَخَلَ جَنَّتَہٗ وَہُوَ ظَالِمٌ لِّنَفۡسِہٖ ۚ قَالَ مَاۤ اَظُنُّ اَنۡ تَبِیۡدَ ہٰذِہٖۤ اَبَدًا ﴿ۙ۳۶﴾

৩৬
আর (একবার) সে নিজ প্রাণের প্রতি অন্যায়কারী অবস্থায় নিজের বাগানে প্রবেশ করল। সে বলল, ‘আমি মনে করি না, এটি কখনো ধ্বংস হবে;১৬৯১
১৬৯১। পার্থিব উন্নতির অহংকারমত্ত হয়ে পাশ্চাত্যের খ্রিষ্টান জাতিগুলো অঢেল আরাম এবং বিলাসপূর্ণ জীবনে গা ভাসিয়ে দেবে এবং অতিশয় আত্মগর্ব ও ঔদ্ধত্যে এ ভুল ধারণা করবে যে, তাদের ক্ষমতা, অগ্রগতি ও উন্নতি চিরস্থায়ী হয়ে থাকবে এবং নিরাপত্তা ও আত্মপ্রসাদের মিথ্যা ধারণার বশবর্তী হয়ে তারা অপরাধবৃত্তি ও পাপাচারে ডুবে যাবে।

وَّمَاۤ اَظُنُّ السَّاعَۃَ قَآئِمَۃً ۙ وَّلَئِنۡ رُّدِدۡتُّ اِلٰی رَبِّیۡ لَاَجِدَنَّ خَیۡرًا مِّنۡہَا مُنۡقَلَبًا ﴿۳۷﴾

৩৭
আর সেই (প্রতিশ্রুত ধ্বংসের) মুহূর্ত (কখনো) আসবে বলেও আমি মনে করি না। আর আমাকে আমার প্রতিপালক-প্রভুর দিকে ফিরিয়ে নেওয়া হলে আমি নিশ্চয় (সেখানেও) এর চেয়ে উত্তম আবাসস্থল পাবো।’

قَالَ لَہٗ صَاحِبُہٗ وَہُوَ یُحَاوِرُہٗۤ اَکَفَرۡتَ بِالَّذِیۡ خَلَقَکَ مِنۡ تُرَابٍ ثُمَّ مِنۡ نُّطۡفَۃٍ ثُمَّ سَوّٰٮکَ رَجُلًا ﴿ؕ۳۸﴾

৩৮
আর যখন সে তার সাথে কথা বলছিল তখন তার সঙ্গী তাকে বলল, কদেখুন: ১৩:৩৭; ৭২:২১তুমি কি তাঁকে অস্বীকার করছ যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এরপর শুক্রবিন্দু থেকে (সৃষ্টি করেছেন) এবং এরপর তিনি তোমাকে মানুষ আকারে পূর্ণাঙ্গ করেছেন?

لٰکِنَّا۠ ہُوَ اللّٰہُ رَبِّیۡ وَلَاۤ اُشۡرِکُ بِرَبِّیۡۤ اَحَدًا ﴿۳۹﴾

৩৯
কিন্তু (আমি বলি,) সেই আল্লাহই আমার প্রতিপালক-প্রভু। আর আমি কাউকে আমার প্রতিপালক-প্রভুর সাথে শরীক সাব্যস্ত করি না।

وَلَوۡلَاۤ اِذۡ دَخَلۡتَ جَنَّتَکَ قُلۡتَ مَا شَآءَ اللّٰہُ ۙ لَا قُوَّۃَ اِلَّا بِاللّٰہِ ۚ اِنۡ تَرَنِ اَنَا اَقَلَّ مِنۡکَ مَالًا وَّوَلَدًا ﴿ۚ۴۰﴾

৪০
আর তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন তুমি কেন (আল্লাহর প্রশংসার্থে) ‘মাশাআল্লাহ’ বললে না আর (কেন বললে না) ‘আল্লাহকে বাদ দিয়ে কারো কোনো ক্ষমতা নাই।’ তুমি যদি আমাকে ধনসম্পদ ও সন্তানসন্ততিতে তোমার চেয়ে দুর্বল মনে করে থাকো-