২১

الأنبياء

সূরা আল-আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৩ আয়াত ও ৭ রুকূ

اَوَلَمۡ یَرَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنَّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ کَانَتَا رَتۡقًا فَفَتَقۡنٰہُمَا ؕ وَجَعَلۡنَا مِنَ الۡمَآءِ کُلَّ شَیۡءٍ حَیٍّ ؕ اَفَلَا یُؤۡمِنُوۡنَ ﴿۳۱﴾

৩১
যারা অস্বীকার করেছে তারা কি তবে লক্ষ করে দেখে নি, আকাশসমূহ ও পৃথিবী উভয়ই দৃঢ় সংবদ্ধ (এক পিণ্ডাকারে) ছিল, এরপর আমরা এতদুভয়কে বিদীর্ণ-বিচ্ছিন্ন করে দিয়েছি।১৮৮৪ আর আমরা পানি থেকে প্রত্যেক জীবিত বস্তু সৃষ্টি করেছি। তবুও কি এরা ঈমান আনবে না?
১৮৮৪। এ আয়াত এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সত্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। মনে হয় এতে বিশ্বের ভৌতপূর্ব অবস্থার প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে যে, সমগ্র বিশ্ব, বিশেষত সৌরজগৎ এক অসংবদ্ধ অবয়বহীন অবস্থা অথবা নীহারিকাবৎ পদার্থপিণ্ড থেকে বিবর্তন লাভ করেছে। আল্লাহ তা’লা তাঁর প্রাকৃতিক নিয়মের মধ্যে যে গতি সঞ্চার করেছিলেন সে অনুযায়ী বস্তুপিণ্ডকে বিক্ষিপ্ত করে দিলেন এবং এর বিচ্ছিন্ন টুকরাগুলো সৌরজগতের অংশ হিসাবে রূপ নিল (‘The Universe Surveyed’ by Harold Richards & ‘The Nature of the Universe’ by Fred Hoyle)। অতঃপর আল্লাহ তা’লা পানি থেকে সকল জীবনের সৃষ্টি করলেন। তফসীরাধীন আয়াতের এই পরোক্ষ অর্থ হয় বস্তুজগতের মতো এক আধ্যাত্মিক জগৎও বিশৃঙ্খল ধারণা এবং হাস্যকর বিশ্বাসের অবয়বহীন অবস্থা থেকে উদ্ভব হয়। আল্লাহ তা’লা যেমন তাঁর ত্রুটিমুক্ত জ্ঞানের ভিত্তিতে এবং অভীষ্ট লক্ষ্যের পরিকল্পনা অনুযায়ী বস্তুপিণ্ডকে বিভক্ত করেছেন ও এর বিযুক্ত টুকরাগুলো সৌরজগতের অংশে পরিণত করেছেন, ঠিক সেরূপেই তিনি নৈতিক অধঃগতির মধ্যে গড়াগড়ি খাওয়া বিভ্রান্তিকর ধারণার জগতে এক নতুন আধ্যাত্মিক সুশৃঙ্খল অবস্থা ঘটিয়ে থাকেন। নৈতিক পতনের সূচিভেদ্য অন্ধকারে ডুবে যায় এবং আধ্যাত্মিক পরিমণ্ডল গভীরভাবে কলুষিত হয়ে ওঠে তখন আল্লাহ তা’লা তাঁর প্রেরিত পবিত্র মহাপুরুষের সত্তায় নূর (জ্যোতি) আবির্ভূত করেন, যিনি মনকে নৈতিক অসচ্চরিত্রতা ও আত্মিক অধঃপতনের অসার অবস্থা থেকে মুক্ত করে সক্রিয় করে তোলেন। ফলে এক আধ্যাত্মিক জগতের জন্ম হয় যা এর কেন্দ্র থেকে সম্প্রসারিত হতে আরম্ভ করে এবং অন্তরালবর্তী প্রেরণার তাগিদে প্রাণবন্ত জীবনের পথনির্দেশ লাভ করে এবং পরিণামে সমগ্র পৃথিবীকে পরিবেষ্টন করে।

وَجَعَلۡنَا فِی الۡاَرۡضِ رَوَاسِیَ اَنۡ تَمِیۡدَ بِہِمۡ ۪ وَجَعَلۡنَا فِیۡہَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّہُمۡ یَہۡتَدُوۡنَ ﴿۳۲﴾

৩২
কদেখুন: ১৩:৪; ১৫:২০; ১৬:১৬; ৩১:১১; ৭৭:২৮আর আমরা পৃথিবীতে পাহাড়পর্বত সৃষ্টি করেছি, যেন তা তাদেরকে খাদ্য সরবরাহ করে।১৮৮৫ আর আমরা তাতে প্রশস্ত রাস্তাঘাট বানিয়েছি, যেন তারা সঠিক পথের দিশা পায়।
১৮৮৫। ‘আন তামিদা বিকুম’ উক্তির অর্থ ‘খাদ্য সরবরাহ করা’। এ অর্থ নিয়ে ১৫৩৭ নম্বর টীকায় বিস্তারিত আলোচনা হয়েছে। ‘আন তামিদা বিহিম’ উক্তির অর্থ আরো হতে পারে, পাছে তা এদেরকে নিয়ে দুলে না ওঠে, ওদেরকে সহকারে কম্পমান না হয়ে পড়ে, ওদের উপকারে আসে। ‘মাদা’-এর আরো একটি অর্থ হলো, সে ফায়দা ও মঙ্গল দান করেছিল (আকরাব)। আয়াতটি আরো এক বৈজ্ঞানিক সত্যের ওপর আলোকপাত করে। ভূবিদ্যা বাস্তবে প্রমাণ করেছে, পর্বতগুলো বহুল পরিমাণে ভূমিকম্প থেকে নিরাপদ করেছে। শুরুতে ভূগর্ভ বা পৃথিবীর অভ্যন্তর অতি উত্তপ্ত ছিল। প্রচণ্ড উত্তাপের ফলে যখন পৃথিবীর অভ্যন্তরে গ্যাসের সৃষ্টি হলো তখন তা নির্গমনের জন্য চাপ সৃষ্টি করে এবং এরূপে প্রচণ্ড আলোড়নে আগ্নেয়গিরির আকার ধারণ করল (মার্ভেলস এন্ড হিস্ট্রি অব সায়েন্স, বাই আলিসন হক্স এবং এনসাইক ব্রিট, জিয়োলজি অধ্যায়)। আয়াতের মর্ম এ-ও হতে পারে, পৃথিবীর আপন কক্ষের ওপর অটলভাবে আবর্তন করার জন্য পর্বতশ্রেণি গুরুত্বপূর্ণ সহায়ক। পৃথিবী স্থির-নিশ্চল নয়, বরং সূর্যের চতুর্দিকে আপন কক্ষপথে প্রদক্ষিণ করে। এ তত্ত্ব আবিষ্কারের বহু পূর্বেই কুরআন করীম প্রকাশ করেছিল, ‘পৃথিবী ঘূর্ণায়মান’ (২৭:৮৯ এবং ৩৬:৩৯-৪১)।

وَجَعَلۡنَا السَّمَآءَ سَقۡفًا مَّحۡفُوۡظًا ۚۖ وَّہُمۡ عَنۡ اٰیٰتِہَا مُعۡرِضُوۡنَ ﴿۳۳﴾

৩৩
আর আমরা আকাশকে সুরক্ষিত ছাদস্বরূপ বানিয়েছি,১৮৮৬ তথাপি তারা এর নিদর্শনাবলি থেকে মুখ ফিরিয়ে রেখেছে।
১৮৮৬। সূর্য, চন্দ্র, গ্রহ-উপগ্রহ ও নক্ষত্রপুঞ্জসহ এ সৌরজগৎ এমন এক সুশৃঙ্খল সুদৃঢ় নিয়মের অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত, যা লক্ষ লক্ষ বছরব্যাপী বিদ্যমান। কখনো একপলকের জন্যও এসব গ্রহনক্ষত্র প্রভৃতিতে সামান্যতম বিচ্যুতি ঘটে নি। এ সকল জ্যোতিষ্কমণ্ডলী ভূমণ্ডলীর ওপর এবং এতে বিচরণকারী বাসিন্দাদের দেহ, রুচি, নৈতিক চর ও অবস্থার ওপর অত্যন্ত সুপ্রভাব বিস্তার করে থাকে। ঘরের ছাদ যেমন গৃহাভ্যন্তরে বসবাসকারীর জন্য রোদ, বৃষ্টি ও শীত থেকে বাঁচার উপকরণ, ঠিক তেমনভাবেই নভোমণ্ডল নীচের পৃথিবীর জন্য আশ্রয়ের কাজ করে থাকে এবং জ্যোতিষ্কমণ্ডলী মানবজাতির ওপর তাদের হিতকর প্রভাব বিস্তার করে থাকে।

وَہُوَ الَّذِیۡ خَلَقَ الَّیۡلَ وَالنَّہَارَ وَالشَّمۡسَ وَالۡقَمَرَ ؕ کُلٌّ فِیۡ فَلَکٍ یَّسۡبَحُوۡنَ ﴿۳۴﴾

৩৪
আর তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন।১৮৮৬-ক কদেখুন: ৩৬:৪১প্রত্যেকেই (তার নিজ) কক্ষপথে (নির্বিঘ্নে) ধাবমান।
১৮৮৬-ক। রাত ও দিন, সূর্য ও চন্দ্র সবই আল্লাহ তা’লা সৃষ্টি করেছেন এবং এদেরকে মানবের প্রয়োজনে ও সেবায় নিয়োজিত করেছেন। বস্তুত পৃথিবীতে মানুষের অস্তিত্ব রক্ষার জন্য এরা অপরিহার্য।

وَمَا جَعَلۡنَا لِبَشَرٍ مِّنۡ قَبۡلِکَ الۡخُلۡدَ ؕ اَفَا۠ئِنۡ مِّتَّ فَہُمُ الۡخٰلِدُوۡنَ ﴿۳۵﴾

৩৫
আর আমরা তোমার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়িত্ব (তথা অমর জীবন) দান করি নি। অতএব তুমি মারা গেলে তারা কি চিরকাল (বেঁচে) থাকবে?১৮৮৭,*
১৮৮৭। ইসলামের মহানবী (সা.)-এর পূর্বের ধর্মীয় পদ্ধতি এবং বিধানসমূহের আধ্যাত্মিক পতন ও বিলুপ্তি নির্ধারিত ছিল। নবী করীম (সা.) প্রদত্ত ইসলামের একমাত্র বিধান যা জীবিত থাকা ও শেষ সময় পর্যন্ত অব্যাহত
* চিহ্নিত ও ১৮৮৭-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য থাকা অবধারিত ছিল। আয়াতের অন্তর্নিহিত মর্ম এ-ও হতে পারে, কোনো মানুষই মৃত্যু থেকে মুক্ত নয় এমনকি নবী করীম (সা.)-ও নন। চিরস্থায়ী এবং চিরঞ্জীব হওয়া একমাত্র আল্লাহ তা’লার একান্ত নিজস্ব গুণ।

کُلُّ نَفۡسٍ ذَآئِقَۃُ الۡمَوۡتِ ؕ وَنَبۡلُوۡکُمۡ بِالشَّرِّ وَالۡخَیۡرِ فِتۡنَۃً ؕ وَاِلَیۡنَا تُرۡجَعُوۡنَ ﴿۳۶﴾

৩৬
প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর আমরা মন্দ ও ভালোর (তথা অবস্থার) মাধ্যমে তোমাদের কঠিন পরীক্ষা নেব। আর আমাদের দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে।

وَاِذَا رَاٰکَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ یَّتَّخِذُوۡنَکَ اِلَّا ہُزُوًا ؕ اَہٰذَا الَّذِیۡ یَذۡکُرُ اٰلِہَتَکُمۡ ۚ وَہُمۡ بِذِکۡرِ الرَّحۡمٰنِ ہُمۡ کٰفِرُوۡنَ ﴿۳۷﴾

৩৭
খদেখুন: ২৫:৪২আর যারা অস্বীকার করেছে তারা যখনই তোমাকে দেখে, তারা তোমাকে কেবল হাসিবিদ্রুপের পাত্র বানায়। (আর তারা বলে,) ‘এ কি সেই ব্যক্তি, যে তোমাদের উপাসকদের সম্পর্কে (বিরূপ) মন্তব্য করে?১৮৮৭-ক আর গদেখুন: ১৩:৩১এরাই তারা- যারা রহমান আল্লাহকে স্মরণ করতে অস্বীকার করে।
১৮৮৭-ক। আরবের প্রচলিত প্রবাদ: ‘লাইন যাকারতানী লাতানদামান্না’ অর্থাৎ তুমি যদি আমার কুৎসা গাও তবে তোমাকে অবশ্যই অনুতাপ করতে হবে (লেইন)।

خُلِقَ الۡاِنۡسَانُ مِنۡ عَجَلٍ ؕ سَاُورِیۡکُمۡ اٰیٰتِیۡ فَلَا تَسۡتَعۡجِلُوۡنِ ﴿۳۸﴾

৩৮
মানুষকে ত্বরাপ্রবণ করে সৃষ্টি করা হয়েছে।১৮৮৮ আমি আমার নিদর্শনাবলি নিশ্চয় তোমাদের দেখাবো। অতএব তোমরা আমাকে ত্বরা করতে বলো না।
১৮৮৮। ‘খুলিকাল ইনসানু মিন আজাল’ অর্থ ‘মানুষকে ত্বরাপ্রবণ করে সৃষ্টি করা হয়েছে’ উক্তির মর্ম হলো, চঞ্চলতা মানবসত্তার এক অংশ এবং এটা তার চরিত্রের এত লক্ষণীয় বৈশিষ্ট্য যে, বলা যায় তাকে ঠিক যেন অস্থিরতা থেকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ সে প্রকৃতিগতভাবেই তাড়াহুড়া প্রিয়। কারো চরিত্রের স্বাভাবিক অবস্থা প্রকাশার্থে আরববাসীরা বলে থাকে ‘খুলিকা মিনহু’ অর্থাৎ সে ব্যক্তিকে তা (সেই প্রকৃতি) দিয়েই সৃষ্টি করা হয়েছে। একই প্রকাশভঙ্গি কুরআন শরীফের অন্যত্র ব্যবহৃত হয়েছে (৭:১৩, ৩০:৫৫)।

وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہٰذَا الۡوَعۡدُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۳۹﴾

৩৯
আর তারা বলে, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে এ প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে?’

لَوۡ یَعۡلَمُ الَّذِیۡنَ کَفَرُوۡا حِیۡنَ لَا یَکُفُّوۡنَ عَنۡ وُّجُوۡہِہِمُ النَّارَ وَلَا عَنۡ ظُہُوۡرِہِمۡ وَلَا ہُمۡ یُنۡصَرُوۡنَ ﴿۴۰﴾

৪০
হায়, যারা অস্বীকার করেছে তারা যদি (নিজেদের সেই অক্ষমতার কথা) জানত, যখন তারা নিজেদের মুখমণ্ডল বা পৃষ্ঠদেশ থেকে আগুন১৮৮৯ সরিয়ে রাখতে পারবে না আর তাদেরকে কোনো ধরনের সাহায্যও করা হবে না!
১৮৮৯। এখানে ‘আগুন’ অর্থ যুদ্ধের আগুন যা কাফিররা নিজেরাই প্রজ্জ্বলিত করেছিল এবং তাতে তারাই ধ্বংস হয়েছিল। তারাই ইসলামের বিরুদ্ধে তরবারি উঠিয়েছিল এবং তরবারি দ্বারাই বিনষ্ট হয়েছিল। ‘নিজেদের মুখমণ্ডল বা পৃষ্ঠদেশ থেকে’ শব্দগুলোর মর্ম হলো, শাস্তি এসে তাদেরকে অতর্কিতে ধরে ফেলবে। অধিকন্তু শাস্তি তাদের সকলকে আচ্ছন্ন করে ফেলবে, অর্থাৎ তাদের নেতাদের এবং সাধারণ জনগণকে। উজুহু শব্দের অন্য অর্থ সর্দাররা (লেইন)।