২৭

النمل

সূরা আন-নামল

An-Naml

মক্কী ৯৪ আয়াত ৭ রুকু পারা ১৯–২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৪ আয়াত এবং ৭ রুকূ

اَمَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَاَنۡزَلَ لَکُمۡ مِّنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَنۡۢبَتۡنَا بِہٖ حَدَآئِقَ ذَاتَ بَہۡجَۃٍ ۚ مَا کَانَ لَکُمۡ اَنۡ تُنۡۢبِتُوۡا شَجَرَہَا ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ بَلۡ ہُمۡ قَوۡمٌ یَّعۡدِلُوۡنَ ﴿ؕ۶۱﴾

৬১
ঙদেখুন: ৩১:১১; ৫০:১০অথবা কে সেই মহান অস্তিত্ব- যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন? অতঃপর আমরা এর মাধ্যমে মনোরম বাগানসমূহ উদ্‌গত করেছি।২১৮২ এর বৃক্ষরাজি উদ্‌গত করা তোমাদের সাধ্যেই ছিল না। অতএব আল্লাহ ছাড়াও কি কোনো উপাস্য আছে? (কখনো না,) ছদেখুন: বরং তারা এমন লোক যারা (আল্লাহর সমকক্ষ দাঁড় করিয়ে) অন্যায় করছে।চদেখুন: ৬:২
২১৮২। পূর্ববর্তী আয়াতে উপস্থাপিত বিষয়বস্তুর পক্ষে প্রথম যুক্তি গ্রহণ করা হয়েছে প্রকৃতি থেকে, আকাশ ও পৃথিবীর সৃষ্টি থেকে, বৃষ্টিবর্ষণ থেকে যা নির্জীব পৃথিবীকে সজীব করে এবং পর্বতশ্রেণি ও নদীসমূহ থেকেও।

اَمَّنۡ جَعَلَ الۡاَرۡضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَہَاۤ اَنۡہٰرًا وَّجَعَلَ لَہَا رَوَاسِیَ وَجَعَلَ بَیۡنَ الۡبَحۡرَیۡنِ حَاجِزًا ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿ؕ۶۲﴾

৬২
অথবা কে সেই মহান অস্তিত্ব- যিনি পৃথিবীকে আবাসস্থলরূপে সৃষ্টি করেছেন, এর মাঝে নদনদী প্রবাহিত করেছেন, এতে পাহাড়পর্বত স্থাপন করেছেন আর দুই সমুদ্রের মাঝে এক প্রতিবন্ধক সৃষ্টি করেছেন?২১৮৩ আল্লাহ ছাড়াও কি কোনো উপাস্য আছে? (না,) বরং তাদের অধিকাংশই জানে না।
২১৮৩। পূর্বগামী আয়াতে সূচিত যুক্তিপ্রমাণ আরো সম্প্রসারিত ও বিশদ করা হয়েছে।

اَمَّنۡ یُّجِیۡبُ الۡمُضۡطَرَّ اِذَا دَعَاہُ وَیَکۡشِفُ السُّوۡٓءَ وَیَجۡعَلُکُمۡ خُلَفَآءَ الۡاَرۡضِ ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ ﴿ؕ۶۳﴾

৬৩
কদেখুন: ২০:৫৪; ৭৮:৭অথবা কে সেই মহান অস্তিত্ব যিনি ব্যাকুল-অসহায় ব্যক্তির ডাক শোনেন, যখন সে তাঁর কাছে দোয়া করে২১৮৪ এবং (তার) কষ্ট দূর করে দেন আর তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করেন? আল্লাহ ছাড়াও কি কোনো উপাস্য আছে? তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো।
২১৮৪। প্রকৃতির নিয়মের বিস্ময়কর ক্রিয়াকলাপে যেমন আল্লাহ তা’লার মহান শক্তিসমূহের প্রকাশ (পূর্ববর্তী আয়াত) সেরূপে সেগুলো মানুষের অন্তরাত্মা ও বিবেকে প্রকাশিত হয়ে থাকে যখন সে তার আত্মার নিদারুণ যন্ত্রণায় আল্লাহ তা’লার নিকট ক্রন্দন করে এবং আল্লাহ তার এই কান্না শ্রবণ করে থাকেন।

اَمَّنۡ یَّہۡدِیۡکُمۡ فِیۡ ظُلُمٰتِ الۡبَرِّ وَالۡبَحۡرِ وَمَنۡ یُّرۡسِلُ الرِّیٰحَ بُشۡرًۢا بَیۡنَ یَدَیۡ رَحۡمَتِہٖ ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ تَعٰلَی اللّٰہُ عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿ؕ۶۴﴾

৬৪
অথবা কে সেই মহান অস্তিত্ব- যিনি স্থলের ও জলের অন্ধকাররাশিতে তোমাদের পথ দেখান? আর তিনি কে- যিনি নিজ কৃপা (বর্ষণের) প্রাক্কালে সুসংবাদরূপে বহুমুখী বায়ু প্রবাহিত করেন?২১৮৫ আল্লাহ ছাড়াও কি কোনো উপাস্য আছে? তারা যা শরীফ করে আল্লাহ তার বহু ঊর্ধ্বে।
২১৮৫। ‘রীহ’ (বাতাস) যখন একবচনে ব্যবহৃত হয় তখন এর অর্থ সাধারণভাবে ঐশী শাস্তি বুঝায় (১৭:৭০; ২১৮৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ৫৪:২০; ৬৯:৭ ইত্যাদি), কিন্তু যখন তা বহুবচনে ব্যবহৃত হয় তখন সাধারণত এর অর্থ ঐশী দান বা আশীর্বাদ বুঝায়।

اَمَّنۡ یَّبۡدَؤُا الۡخَلۡقَ ثُمَّ یُعِیۡدُہٗ وَمَنۡ یَّرۡزُقُکُمۡ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ ؕ ءَاِلٰہٌ مَّعَ اللّٰہِ ؕ قُلۡ ہَاتُوۡا بُرۡہَانَکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۶۵﴾

৬৫
খদেখুন: ২৫:৫৪; ৫৫:২০-২১অথবা কে সেই মহান অস্তিত্ব- যিনি সৃষ্টির সূচনা করেন, এরপর এর পুনরাবৃত্তি করেন,২১৮৬ আর আকাশ ও পৃথিবী থেকে তোমাদেরকে রিযক দান করেন? আল্লাহ ছাড়াও কি কোনো উপাস্য আছে? তুমি বলো, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে তোমাদের অকাট্য প্রমাণ নিয়ে আসো।’গদেখুন: ২:১৮৭; ৭:৫৬ঘদেখুন: ১০:১৫; ১০:৩৫; ২৯:২০; ৩০:১২,২৮; ১০:৩২; ৩৪:২৫; ৩৫:৪
২১৮৬। ‘কে সেই মহান অস্তিত্ব- যিনি সৃষ্টির সূচনা করেন, এরপর এর পুনরাবৃত্তি করেন?’ কথাগুলোর মর্মার্থ, আদিসৃষ্টি এবং পুনরায় সৃষ্টি।

قُلۡ لَّا یَعۡلَمُ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ الۡغَیۡبَ اِلَّا اللّٰہُ ؕ وَمَا یَشۡعُرُوۡنَ اَیَّانَ یُبۡعَثُوۡنَ ﴿۶۶﴾

৬৬
তুমি বলো, * ‘আকাশসমূহ ও পৃথিবীতে যারা আছে, আল্লাহ ছাড়া তাদের কেউই অদৃশ্য বিষয় জানে না। আর তারা এটাও জানে না, কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে।’

بَلِ ادّٰرَکَ عِلۡمُہُمۡ فِی الۡاٰخِرَۃِ ۟ بَلۡ ہُمۡ فِیۡ شَکٍّ مِّنۡہَا ۫۟ بَلۡ ہُمۡ مِّنۡہَا عَمُوۡنَ ﴿٪۶۷﴾

৬৭
বস্তুত পরকাল সম্বন্ধে তাদের জ্ঞান একেবারেই লোপ পেয়েছে, বরং তারা সে সম্বন্ধে সন্দেহে নিপতিত। মূলত তারা সে সম্বন্ধে একেবারেই অন্ধ।২১৮৭
সূরা আন-নামল - রুকু ৫
২১৮৭। মানুষের জ্ঞান এবং বুদ্ধি যে পরিমাণই হোক না কেন, তা এক মানবাত্মার আকুল কামনাকে না সন্তুষ্টি, না স্বস্তি দান করতে পারে না, না তা পারে ধর্মীয় দুটি মৌলিক বিষয়- আল্লাহ তা’লার অস্তিত্ব এবং পরকাল সম্বন্ধে নানা সংশয় থেকে মুক্তিদান করতে, কারণ এদের পূর্ণ উপলব্ধি মানুষের জ্ঞানসীমার বাইরে। কেবল আল্লাহ তা’লার ওহীর মাধ্যমে অর্জিত পবিত্র ঐশী জ্ঞানই এদের সম্বন্ধে মানব মনে নিশ্চয়তা সৃষ্টি করতে পারে এবং প্রকৃতপক্ষে করেও থাকে। মানুষের জ্ঞান বড়োজোর এ সিদ্ধান্তে পরিচালিত করতে পারে যে, একটি ঐশ্বরিক সত্তা এবং পরকাল বিদ্যমান থাকা উচিত, কিন্তু একমাত্র আল্লাহ তা’লার ওহী-ইলহামই এই ‘থাকা উচিত’ ধারণাকে ‘নিশ্চিতই আছে’ এই বিশ্বাসে পরিবর্তন করতে পারে।

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا ءَاِذَا کُنَّا تُرٰبًا وَّاٰبَآؤُنَاۤ اَئِنَّا لَمُخۡرَجُوۡنَ ﴿۶۸﴾

৬৮
কদেখুন: ১১:১২৪; ১৬:৭৮; ৩৫:৩৯আর অস্বীকারকারীরা বলে, ‘যখন আমরা ও আমাদের পিতৃপুরুষরা মাটি হয়ে যাব তখনো কি আমাদেরকে (জীবিত করে) বের করা হবে?

لَقَدۡ وُعِدۡنَا ہٰذَا نَحۡنُ وَاٰبَآؤُنَا مِنۡ قَبۡلُ ۙ اِنۡ ہٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ ﴿۶۹﴾

৬৯
খদেখুন: ১৩:৬; ৩৭:১৭; ৫০:৪নিশ্চয় ইতিপূর্বেও এ প্রতিশ্রুতি আমাদের ও আমাদের পিতৃপুরুষদের দেওয়া হয়েছিল। এটি শুধু পূর্ববর্তীদের কল্পকাহিনি ছাড়া আর কিছুই নয়।’

قُلۡ سِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَانۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُجۡرِمِیۡنَ ﴿۷۰﴾

৭০
তুমি বলো, ঘদেখুন: ১৬:৩৭; ৩০:৪৩; ৪০:৮৩; ১৫:৮৯; ১৬:১২৮‘তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, অপরাধীদের পরিণতি কীরূপ হয়েছিল!’