৩৯

الزمر

সূরা আয-যুমার

Az-Zumar

মক্কী ৭৬ আয়াত ৮ রুকু পারা ২৩–২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ৮ রুকূ

اِنَّکَ مَیِّتٌ وَّاِنَّہُمۡ مَّیِّتُوۡنَ ﴿۫۳۱﴾

৩১
নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।

ثُمَّ اِنَّکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ عِنۡدَ رَبِّکُمۡ تَخۡتَصِمُوۡنَ ﴿٪۳۲﴾

৩২
কদেখুন: ২৩:১৬এরপর কিয়ামত দিবসে নিশ্চয় তোমরা তোমাদের প্রতিপালক-প্রভুর সামনে একে অপরের সাথে বিতর্ক করবে। ২৪শ পারা
সূরা আয-যুমার - রুকু ৩

فَمَنۡ اَظۡلَمُ مِمَّنۡ کَذَبَ عَلَی اللّٰہِ وَکَذَّبَ بِالصِّدۡقِ اِذۡ جَآءَہٗ ؕ اَلَیۡسَ فِیۡ جَہَنَّمَ مَثۡوًی لِّلۡکٰفِرِیۡنَ ﴿۳۳﴾

৩৩
খদেখুন: ২৩:১৭আর সে ব্যক্তির চেয়ে বড়ো অনাচারী আর কে- যে আল্লাহর বিপক্ষে মিথ্যারোপ করে আর তার কাছে সত্য এসে গেলে সে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে? জাহান্নাম কি কাফিরদের (যথাযথ) ঠাঁই নয়?

وَالَّذِیۡ جَآءَ بِالصِّدۡقِ وَصَدَّقَ بِہٖۤ اُولٰٓئِکَ ہُمُ الۡمُتَّقُوۡنَ ﴿۳۴﴾

৩৪
আর যে ব্যক্তি সত্য নিয়ে আসে এবং যে এর সত্যায়ন করে- এরাই সেসব লোক যারা মুত্তাকী।

لَہُمۡ مَّا یَشَآءُوۡنَ عِنۡدَ رَبِّہِمۡ ؕ ذٰلِکَ جَزٰٓوٴُا الۡمُحۡسِنِیۡنَ ﴿ۚۖ۳۵﴾

৩৫
গদেখুন: ৬:২২; ১০:১৮; ২৯:৬৯তাদের জন্য তাদের প্রতিপালক-প্রভুর কাছে সেসব জিনিস থাকবে যা তারা চাইবে। এটি হবে সৎকর্মপরায়ণদের প্রতিদান।

لِیُکَفِّرَ اللّٰہُ عَنۡہُمۡ اَسۡوَاَ الَّذِیۡ عَمِلُوۡا وَیَجۡزِیَہُمۡ اَجۡرَہُمۡ بِاَحۡسَنِ الَّذِیۡ کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۳۶﴾

৩৬
ঘদেখুন: ১৬:৩২; ৫০:৩৬; ১৬:৯৮; ২৯:৮তারা যে মন্দকর্ম করেছে (এর কুফল( আল্লাহ যেন তাদের থেকে দূরীভূত করে দেন এবং তারা যে সর্বোত্তম কাজ করত সে অনুযায়ী তাদেরকে তাদের প্রতিদান দেন।২৫৭৬
২৫৭৬। আল্লাহ তা’লা মুমিনের প্রত্যেকটি ছোটো-বড়ো সৎকর্মের জন্য পুরস্কার দেবেন, সর্বোত্তম কাজগুলোর জন্য সর্বোত্তম পুরস্কার রয়েছে (আল্লাহ তা’লার বদান্যতা অসীম)।

اَلَیۡسَ اللّٰہُ بِکَافٍ عَبۡدَہٗ ؕ وَیُخَوِّفُوۡنَکَ بِالَّذِیۡنَ مِنۡ دُوۡنِہٖ ؕ وَمَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَمَا لَہٗ مِنۡ ہَادٍ ﴿ۚ۳۷﴾

৩৭
আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? আর তিনি (তথা আল্লাহ) ছাড়া যারা আছে, তারা তোমাকে তাদের ভয় দেখায়। কদেখুন: ৩৯:২৪যাকে আল্লাহ বিপথগামী সাব্যস্ত করেন তার জন্য কোনো হিদায়াতদাতা নাই।

وَمَنۡ یَّہۡدِ اللّٰہُ فَمَا لَہٗ مِنۡ مُّضِلٍّ ؕ اَلَیۡسَ اللّٰہُ بِعَزِیۡزٍ ذِی انۡتِقَامٍ ﴿۳۸﴾

৩৮
খদেখুন: ১৮:১৮আর আল্লাহ যাকে হিদায়াত দেন তাকে বিপথগামী করার কেউ নাই। আল্লাহ কি মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী নন?

وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ لَیَقُوۡلُنَّ اللّٰہُ ؕ قُلۡ اَفَرَءَیۡتُمۡ مَّا تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ اِنۡ اَرَادَنِیَ اللّٰہُ بِضُرٍّ ہَلۡ ہُنَّ کٰشِفٰتُ ضُرِّہٖۤ اَوۡ اَرَادَنِیۡ بِرَحۡمَۃٍ ہَلۡ ہُنَّ مُمۡسِکٰتُ رَحۡمَتِہٖ ؕ قُلۡ حَسۡبِیَ اللّٰہُ ؕ عَلَیۡہِ یَتَوَکَّلُ الۡمُتَوَکِّلُوۡنَ ﴿۳۹﴾

৩৯
আর তুমি যদি তাদের জিজ্ঞেস করো, ‘আকাশসমূহ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন?’ তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ’।২৫৭৭ তুমি বলো, ‘তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ যদি আমার কোনো অনিষ্ট করতে চান, সেক্ষেত্রে আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ডাকো, তারা কি তাঁর (সৃষ্ট) অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি কৃপা করতে চাইলে, তারা কি তাঁর কৃপাকে রোধ করতে পারবে?’ গদেখুন: ২৯:৬২; ৩১:২৬তুমি বলো, ‘আমার জন্য আল্লাহই যথেষ্ট। সব ভরসাকারী তাঁরই প্রতি ভরসা করে থাকে।’ঘদেখুন: ৯:১২৯; ৬:১৩৬; ১১:১২২
২৫৭৭। যদিও পৌত্তলিকরা চিরাচরিত কুসংস্কারের প্রভাবে মিথ্যা দেবদেবীর পূজা করে, তথাপি যখন যুক্তি দ্বারা তাদেরকে উত্তমরূপে বুঝিয়ে দেওয়া হয় তখন তারাও স্বীকার করে এবং স্বীকার করতে বাধ্য হয় যে, এই আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিকর্তা একজনই এবং সর্বপ্রকারের কর্তৃত্বও তাঁরই।

قُلۡ یٰقَوۡمِ اعۡمَلُوۡا عَلٰی مَکَانَتِکُمۡ اِنِّیۡ عَامِلٌ ۚ فَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ﴿ۙ۴۰﴾

৪০
তুমি বলো, ‘হে আমার জাতি! তোমরা নিজেদের স্থানে থেকে যা করার করো; নিশ্চয় আমিও করতে থাকব। অতএব তোমরা অচিরেই জানতে পারবে,২৫৭৮
২৫৭৮। এ আয়াতে অবিশ্বাসীদেরকে চ্যালেঞ্জ করে বলা হচ্ছে যে, তাদের সমস্ত ক্ষমতা, ধনসম্পদ ও প্রভাবপ্রতিপত্তি প্রয়োগ করেও যদি তারা ইসলামকে ধ্বংস করার জন্য আসে তথাপি তারা কৃতকার্য হতে পারবে না। ইসলাম মানবতার শেষ আশা এবং চরম ভরসাস্থল। অতএব ইসলামের বিজয় অপ্রতিরোধ্য ও অবশ্যম্ভাবী।