العنكبوت
Al-`Ankabut
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭০ আয়াত এবং ৭ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
অধিকাংশ মুসলিম পণ্ডিতের মতে এ সূরাটি নবী করীম (সা.)-এর মক্কী জীবনের মাঝামাঝি অথবা শেষ পর্যায়ের মধ্যমভাগে অবতীর্ণ হয়েছিল। সূরাটির নামকরণ এর ৪২ নম্বর আয়াতে বর্ণিত অংশবিশেষ থেকে নেওয়া হয়েছে, যেখানে বহুঈশ্বরবাদীদের মিথ্যা ধ্যানধারণাকে একটি সুন্দর উপমার মাধ্যমে পেশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বহুঈশ্বরবাদীদের মিথ্যা ধ্যানধারণা মাকড়সার জালের মতোই দুর্বল ও ভঙ্গুর এবং সেসব বিশ্বাস কোনো যথার্থ সমালোচনার মোকাবিলা করতে অক্ষম। পূর্ববর্তী সূরা এ প্রসঙ্গ উত্থাপনপূর্বক শেষ হয়েছিল যে, হযরত মুহাম্মদ (সা.)-কে মাতৃভূমি থেকে একদিন যে বন্ধুহীন ও অসহায় অবস্থায় বিতাড়িত করা হয়েছিল এবং যাঁকে ধরে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল, তিনিই একদিন বিজয়ীর বেশে পুনরায় মক্কায় প্রত্যাবর্তন করবেন। বর্তমান সূরাটি মুমিনদের প্রতি এই সতর্কবাণী উচ্চারণপূর্বক শুরু হয়েছে, কেবল ঈমান আনাই যথেষ্ট নয়, বরং দীর্ঘ ও কঠোর পরিশ্রম, কষ্টসহিষ্ণুতা ও ধৈর্য সহকারে প্রতিকূল অবস্থার মোকাবিলা করা জীবনে সফলতা লাভ করার জন্য একান্তভাবে অপরিহার্য।
সূরাটি এই মূলভাবসহ শুরু হয়েছে যে, মুমিনদের জন্য প্রতিশ্রুত অনুগ্রহ ও সফলতা, যা ইহকাল ও পরকাল উভয় ক্ষেত্রেই তাদেরকে অর্পণ করার কথা, তা ততক্ষণ পর্যন্ত তারা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত না তাদের ঈমানের যথার্থতাকে কঠোরভাবে পরীক্ষা করা হবে। সেই সফলতা লাভ করতে হলে তাদেরকে এক অগ্নি ও রক্তসাগর পাড়ি দিতে হবে। বস্তুত মানুষের জীবনের সার্থকতার জন্য তাকে নির্মল ও পবিত্র হৃদয়ে, গভীর অনুতাপের সাথে আল্লাহমুখী হতে হবে এবং তার জীবনে স্থায়ী ও যথার্থ পরিবর্তন সাধন করতে হবে। তাহলেই প্রকৃতপক্ষে মানুষ আল্লাহর ক্ষমা, আশিস ও ঐশী পুরস্কার অর্জন করতে সক্ষম হবে। বিশ্বাসীদের উৎপীড়ন প্রসঙ্গে সূরাটিতে আবার বলা হয়েছে, সত্যের খাতিরে তাদের দুঃখকষ্ট যতই নিদারুণ হোক না কেন তা তাদেরকে সহ্য করতে হবে। আর আনুগত্যের ব্যাপারে অত্যন্ত দৃঢ়ভাবে বলা হয়, সর্বাবস্থায় সকলের ওপর আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে। এমনকি কখনো যদি তুলনামূলকভাবে পিতামাতা ও আল্লাহর প্রতি আনুগত্যের ব্যাপারে দ্বন্দ্বের সৃষ্টি হয় তাহলে তখন পিতামাতার আনুগত্যের ওপর আল্লাহ তা’লার প্রতি আনুগত্যকে অগ্রগণ্য করতে হবে। তারপর সংক্ষিপ্তভাবে হযরত নূহ (আ.), ইবরাহীম (আ.), লূত (আ.) এবং আরো কয়েকজন আল্লাহ-প্রেরিত মহাপুরুষের জীবনের কিছু ঘটনা বর্ণনা করে দেখানো হয়েছে, অত্যাচার-উৎপীড়নে সত্য ধর্মের প্রসারকে কখনো বন্ধ করা যায় না আর ধর্মের ব্যাপারে জোরজবরদস্তি করে কোনো শুভ ফল হয় না। তদুপরি একটি জাতির ওপর কোনো ধারণা বা মতবাদকে তাদের ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাপিয়ে রাখা যায় না। অতঃপর সূরাটিতে বলা হয়েছে, বহুঈশ্বরবাদীদের বিশ্বাস মাকড়সার জালের মতোই দুর্বল ও ভঙ্গুর। আর প্রজ্ঞাপূর্ণ ও অনুসন্ধিৎসু পর্যালোচনার মোকাবিলায় এসব বিশ্বাস কখনো দাঁড়াতে পারে না। অতএব কুরআনের মতো ঐশী গ্রন্থ মানুষের নৈতিক সকল প্রয়োজন মিটিয়েছে এবং এটি মানুষকে নৈতিকতার উচ্চতম সীমায় উন্নীত করতে সম্পূর্ণ সক্ষম। এর অবতীর্ণ হবার পর কাফিরদের আর পৌত্তলিক ধ্যানধারণাকে আঁকড়ে রাখার কোনো যুক্তি বা কারণ থাকতে পারে না। অতঃপর সূরাটিতে কাফিরদের পক্ষ থেকে উত্থাপিত একটি আপত্তির জবাব দেওয়া হয়েছে, যে আপত্তিটি তারা প্রায়ই করে থাকে। তাদের আপত্তিটি হলো, পবিত্র কুরআন স্বয়ং হযরত মুহাম্মদ (সা.) রচনা করেছেন। কুরআন সম্পর্কিত এই আপত্তির উত্তরে এবং অবিশ্বাসীদের দ্বারা নিদর্শন ও মুজিযা প্রদর্শনের দাবির মোকাবিলায় পবিত্র কুরআনকেই এক সর্বোচ্চ ঐশী মুজিযা হিসাবে উপস্থাপন করা হয়েছে। সূরাটির শেষের দিকে মুমিনদেরকে এই আশ্বাসবাণী শোনানো হয়েছে, তারা যদি অবিশ্বাসীদের কঠোর নির্যাতনের মোকাবিলায় ধৈর্যধারণ করে তাহলে তাদের সামনে রয়েছে এক মহান ও উজ্জ্বল ভবিষ্যৎ। অতঃপর সূরাটি এ প্রসঙ্গ আলোচনার মাধ্যমে শেষ হয়েছে যে, কাফিরদের তরবারির আক্রমণ প্রতিহত করার জন্য তরবারি হাতে নিতে হবে এবং ইসলামকে রক্ষার জন্য অশুভ শক্তির বিরুদ্ধে তাদেরকে কঠোর জিহাদ করে যেতে হবে, কিন্তু প্রকৃত জিহাদ কেবল অন্যকে হত্যা করা বা নিজে নিহত হবার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কঠিন সাধনা করা এবং কুরআনের বাণী প্রচার করাই হচ্ছে সবচেয়ে বড়ো জিহাদ।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
الٓـمّٓ ۚ﴿۲﴾
اَحَسِبَ النَّاسُ اَنۡ یُّتۡرَکُوۡۤا اَنۡ یَّقُوۡلُوۡۤا اٰمَنَّا وَہُمۡ لَا یُفۡتَنُوۡنَ ﴿۳﴾
وَلَقَدۡ فَتَنَّا الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ فَلَیَعۡلَمَنَّ اللّٰہُ الَّذِیۡنَ صَدَقُوۡا وَلَیَعۡلَمَنَّ الۡکٰذِبِیۡنَ ﴿۴﴾
اَمۡ حَسِبَ الَّذِیۡنَ یَعۡمَلُوۡنَ السَّیِّاٰتِ اَنۡ یَّسۡبِقُوۡنَا ؕ سَآءَ مَا یَحۡکُمُوۡنَ ﴿۵﴾
مَنۡ کَانَ یَرۡجُوۡا لِقَآءَ اللّٰہِ فَاِنَّ اَجَلَ اللّٰہِ لَاٰتٍ ؕ وَہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۶﴾
وَمَنۡ جَاہَدَ فَاِنَّمَا یُجَاہِدُ لِنَفۡسِہٖ ؕ اِنَّ اللّٰہَ لَغَنِیٌّ عَنِ الۡعٰلَمِیۡنَ ﴿۷﴾
وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُکَفِّرَنَّ عَنۡہُمۡ سَیِّاٰتِہِمۡ وَلَنَجۡزِیَنَّہُمۡ اَحۡسَنَ الَّذِیۡ کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۸﴾
وَوَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ حُسۡنًا ؕ وَاِنۡ جَاہَدٰکَ لِتُشۡرِکَ بِیۡ مَا لَیۡسَ لَکَ بِہٖ عِلۡمٌ فَلَا تُطِعۡہُمَا ؕ اِلَیَّ مَرۡجِعُکُمۡ فَاُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۹﴾
وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُدۡخِلَنَّہُمۡ فِی الصّٰلِحِیۡنَ ﴿۱۰﴾