১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

کُلًّا نُّمِدُّ ہٰۤؤُلَآءِ وَہٰۤؤُلَآءِ مِنۡ عَطَآءِ رَبِّکَ ؕ وَمَا کَانَ عَطَـآءُ رَبِّکَ مَحۡظُوۡرًا ﴿۲۱﴾

২১
আমরা এদের-ওদের সবাইকে তোমার প্রতিপালক-প্রভুর দানে ধন্য করে থাকি। আর তোমার প্রতিপালক-প্রভুর দান (কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য) সীমাবদ্ধ নয়।১৬০৫
১৬০৫। ঐশী সাহায্য দুপ্রকার হয়ে থাকে: (১) সাধারণ সাহায্য যার ফলে মুসলমান, খ্রিষ্টান, ইহুদী, হিন্দু ইত্যাদি সব মানুষের সব ধরনের সুকর্মের ক্ষেত্রে নিজ নিজ কর্মের পরিধি ও প্রসার অনুযায়ী ফল লাভ করে, (২) আল্লাহ তা’লার বিশেষ অনুগ্রহ এবং বিপদে সাহায্য, যা আধ্যাত্মিক অবস্থার সঙ্গে সম্পর্কিত এবং কেবল আল্লাহর প্রকৃত বান্দাকেই তা দান করা হয়ে থাকে, অবিশ্বাসীদেরকে নয়।

اُنۡظُرۡ کَیۡفَ فَضَّلۡنَا بَعۡضَہُمۡ عَلٰی بَعۡضٍ ؕ وَلَلۡاٰخِرَۃُ اَکۡبَرُ دَرَجٰتٍ وَّاَکۡبَرُ تَفۡضِیۡلًا ﴿۲۲﴾

২২
লক্ষ করো! আমরা কীভাবে (জাগতিক দিক থেকেও) তাদের একাংশকে অপরাংশের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি। কদেখুন: ৬:৩৩; ১২:৫৮; ১৬:৪২আর পরকাল অবশ্যই মর্যাদার দিক থেকে অতি উচ্চ এবং উৎকর্ষেও শ্রেষ্ঠ।

لَا تَجۡعَلۡ مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ فَتَقۡعُدَ مَذۡمُوۡمًا مَّخۡذُوۡلًا ﴿٪۲۳﴾

২৩
তুমি আল্লাহর১৬০৬ সাথে অন্য কোনো উপাস্য দাঁড় করাবে না। অন্যথায় তুমি নিন্দিত (ও) নিঃসহায় হয়ে পড়বে।
সূরা বনী ইসরাঈল - রুকু ২
১৬০৬। শিরক (অর্থাৎ আল্লাহ তা’লার সাথে মিথ্যা উপাস্যকে শরীক করা) করলে মানুষের নৈতিক ও আধ্যাত্মিক পতন ঘটে। শিরকে ডুবে যাওয়া কোনো জাতি বা সম্প্রদায় প্রকৃত নৈতিক বা জাগতিক উন্নতি সাধন করেছে বলে জানা যায় না। প্রকৃতপক্ষে সব অশুভের উৎপত্তি হয় শিরক থেকে।

وَقَضٰی رَبُّکَ اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّاۤ اِیَّاہُ وَبِالۡوَالِدَیۡنِ اِحۡسَانًا ؕ اِمَّا یَبۡلُغَنَّ عِنۡدَکَ الۡکِبَرَ اَحَدُہُمَاۤ اَوۡ کِلٰہُمَا فَلَا تَقُلۡ لَّہُمَاۤ اُفٍّ وَّلَا تَنۡہَرۡہُمَا وَقُلۡ لَّہُمَا قَوۡلًا کَرِیۡمًا ﴿۲۴﴾

২৪
খদেখুন: ১৭:৪০; ২৬:২১৪; ২৮:৮৯আর তোমার প্রতিপালক-প্রভু তাগিদপূর্ণ আদেশ দিয়েছেন যে, তাঁকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করবে না এবং গদেখুন: ২:৮৪; ৪:৩৭; ১২:৪১; ৪১:১৫পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে।১৬০৭ তোমার সামনে (বা তোমার জীবদ্দশায়) তাদের একজন বা উভয়েই বার্ধক্যে উপনীত হলে তুমি তাদেরকে উদ্দেশ্য করে (বিরক্তিসূচক) ‘উহ্’-ও১৬০৮ বলবে না এবং তাদেরকে ধমকও দেবে না, বরং তাদের উভয়ের সাথে বিনম্র ভাষায় কথা বলবে।ঘদেখুন: ৬:১৫২; ২৯:৯; ৩১:১৫; ৪৬:১৬
১৬০৭। এ আয়াত দ্বারা সেসব নিয়মনীতি এবং আচরণবিধি সূচিত হয়েছে যা মেনে চললে জনগোষ্ঠী তাদের সংগঠনে বিশুদ্ধতা বা অখণ্ডতা অক্ষুন্ন রাখতে পারে আর বিচ্ছিন্নতা, বিভক্তি ও অবক্ষয় থেকে সংগঠনকে নিরাপদ রাখতে পারে। আল্লাহ তা’লার একত্বের বিশ্বাসকে গৌরবের স্থান দেওয়া হয় এবং শিরককে নিন্দার স্থান, কিন্তু আল্লাহ তা’লার একত্বে বিশ্বাস হলো সেই বীজ যা থেকে সব নৈতিক উৎকর্ষের জন্ম হয় আর যার অভাব সব পাপের মূল। এটাই অর্থাৎ তওহীদের ওপর ঈমানই হচ্ছে প্রাকৃতিক বিধান এবং শরীয়তের বিধান- উভয়ের বুনিয়াদ। ঐশী বিধানের নীতিমালা সম্পূর্ণভাবে আল্লাহ তা’লার একত্ববাদ বা তওহীদে বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত এক প্রকাশ্য বাস্তবতা যা ব্যাখ্যার প্রয়োজন রাখে না। এমনকি প্রকৃতির বিধান এবং সব বৈজ্ঞানিক উন্নতির ভিত্তিও স্থাপিত এ বিশ্বাসের ওপর, কারণ যদি ধরে নেওয়া হয় যে, একের অধিক সৃষ্টিকর্তা বা খোদা আছেন তাহলে একাধিক প্রাকৃতিক বিধান অবশ্যম্ভাবী হয়ে পড়ে। একক প্রাকৃতিক নিয়মের অভাবে বিজ্ঞানের সব ক্রমোন্নতি অচল হয়ে যাবে, কারণ বিজ্ঞানের সব ধরনের আবিষ্কার ও উদ্ভাবন এ বিশ্বাসের ওপর নির্ভরশীল যে, এক নির্দিষ্ট ও অপরিবর্তনীয় নিয়মনীতি সুসমন্বিতভাবে সারা বিশ্বকে পরিবেষ্টন করে আছে। এ আয়াতের দ্বিতীয় অতি গুরুত্বপূর্ণ ১৬০৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য নির্দেশ মানবের নৈতিক আচরণ সম্পর্কে। পিতামাতার প্রতি কৃতজ্ঞতাজনিত বাধ্যবাধকতা এর অতি জরুরি অংশ, কারণ পিতামাতা সর্বপ্রথম মানুষের মনোযোগ আল্লাহর প্রতি পরিচালিত করে এবং পিতামাতার চরিত্র দর্শনে ঐশী গুণাবলি প্রতিবিম্বিত হয় এবং দর্পণ অনুযায়ী চেহারায় বাস্তব প্রতিফলন ঘটে, কিন্তু যেক্ষেত্রে আল্লাহ তা’লা সম্পর্কিত নির্দেশ না-বাচক, সেক্ষেত্রে পিতামাতা সম্পর্কিত আদেশ হ্যাঁ-বাচক। তাই মানুষকে বলা হয়েছে, যেহেতু তার পক্ষে আল্লাহ তা’লার অনুগ্রহরাজির প্রতিদান দেওয়া সম্ভব নয়, সেহেতু সে যেন অন্ততপক্ষে শিরক থেকে বিরত থাকে এবং যেহেতু পিতামাতার ক্ষেত্রে তাদের স্নেহভালোবাসার প্রতিদান দিতে সে অনেকাংশে সক্ষম, সেহেতু তাদের প্রতি উদার ও স্নেহশীল হবার জন্য তাকে স্পষ্টরূপে নির্দেশ দেওয়া হয়েছে।
১৬০৮। আরবী ভাষায় ‘উফিন (উহ্)’ মুখের কথা দ্বারা বিরক্তি প্রকাশ বুঝায় এবং ‘নাহর’ শব্দ আচরণ বা কাজের মাধ্যমে বিরাগ প্রকাশ বুঝায়। উভয় শব্দ সংযুক্ত হওয়ায় বর্তমান আয়াতের মর্ম হচ্ছে, পিতামাতার সাথে নির্দয় ব্যবহার করা তো দূরের কথা, কর্কশ এবং রুক্ষভাবে কথা বলাও কারো উচিত নয়।

وَاخۡفِضۡ لَہُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحۡمَۃِ وَقُلۡ رَّبِّ ارۡحَمۡہُمَا کَمَا رَبَّیٰنِیۡ صَغِیۡرًا ﴿ؕ۲۵﴾

২৫
আর তুমি মমতাভরে তাদের উভয়ের জন্য বিনয়ের বাহু অবনত করো। আর (দোয়ার সময়) বলো, কদেখুন: ১৪:৪২; ৪৬:১৬; ৭১:২৯‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি তাদের উভয়ের প্রতি সেভাবে দয়া করো যেভাবে শৈশবে তারা উভয়েই আমায় লালনপালন করেছিলেন।১৬০৯
১৬০৯। সুন্দর উপমার পুনরাবৃত্তি দিয়ে এ আয়াত পিতামাতার প্রতি মায়ামমতা জানাচ্ছে। যেহেতু পিতামাতার স্নেহভালোবাসার যথাযথ প্রতিদান সম্ভব নয়, সেহেতু এ বিষয়ে অপ্রতুলতা এবং ঘাটতি পূরণের উদ্দেশ্যে তাদের জন্য দোয়া করার আদেশ দেওয়া হয়েছে। এ দোয়া প্রমাণ করেছে, পিতামাতার বৃদ্ধ বয়সে তাঁদের প্রতি স্নেহমমতার ব্যবহার করা জরুরি যেভাবে বাবা-মা শৈশবে তাঁদের সন্তানদের লালনপালনের জন্য করে থাকেন।

رَبُّکُمۡ اَعۡلَمُ بِمَا فِیۡ نُفُوۡسِکُمۡ ؕ اِنۡ تَکُوۡنُوۡا صٰلِحِیۡنَ فَاِنَّہٗ کَانَ لِلۡاَوَّابِیۡنَ غَفُوۡرًا ﴿۲۶﴾

২৬
তোমাদের অন্তরে যা আছে তোমাদের প্রতিপালক-প্রভু তা সবচেয়ে ভালো জানেন। তোমরা যদি সৎকর্মশীল হও তাহলে (জেনে রাখো, তাঁর সমীপে) সদা বিনত বান্দাদের প্রতি তিনি অবশ্যই অতি ক্ষমাশীল।

وَاٰتِ ذَا الۡقُرۡبٰی حَقَّہٗ وَالۡمِسۡکِیۡنَ وَابۡنَ السَّبِیۡلِ وَلَا تُبَذِّرۡ تَبۡذِیۡرًا ﴿۲۷﴾

২৭
খদেখুন: ১৬:৯১; ৩০:৩৯আর তুমি নিকটাত্মীয়, অভাবী এবং পথিককে তাদের প্রাপ্য অধিকার প্রদান করো; আর কোনোক্রমেই অপব্যয় কোরো না।

اِنَّ الۡمُبَذِّرِیۡنَ کَانُوۡۤا اِخۡوَانَ الشَّیٰطِیۡنِ ؕ وَکَانَ الشَّیۡطٰنُ لِرَبِّہٖ کَفُوۡرًا ﴿۲۸﴾

২৮
গদেখুন: ৬:১৪২; ৭:৩২; ২৫:৬৮নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানদের ভাই। আর শয়তান তার প্রতিপালক-প্রভুর প্রতি বড়োই অকৃতজ্ঞ।১৬১০
১৬১০। যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত দানের সদ্ব্যবহার করে না সে আল্লাহ তা’লার কাছে অকৃতজ্ঞতার অপরাধে অপরাধী এবং যে ব্যক্তি নিজের অর্থসম্পদের অপব্যয় করে, সে প্রকৃতপক্ষে তার ওপর সম্পাদনের জন্য অর্পিত কর্তব্য এড়িয়ে চলার পন্থা অবলম্বন করে।

وَاِمَّا تُعۡرِضَنَّ عَنۡہُمُ ابۡتِغَآءَ رَحۡمَۃٍ مِّنۡ رَّبِّکَ تَرۡجُوۡہَا فَقُلۡ لَّہُمۡ قَوۡلًا مَّیۡسُوۡرًا ﴿۲۹﴾

২৯
আর তুমি যদি তোমার প্রতিপালক-প্রভুর কাছ থেকে তোমার প্রত্যাশিত কোনো বিশেষ কৃপা লাভের আশায় তাদেরকে (অর্থাৎ নিকটাত্মীয়দেরকে) এড়িয়ে চলো তবুও কদেখুন: ৯৩:১০-১১তাদের সাথে নম্রভাবে কথা বলো।১৬১১
১৬১১। আপাতদৃষ্টিতে নিতান্ত দরিদ্র বা নিঃস্ব হলেও যদি সন্দেহ হয় যে, সেই ব্যক্তিকে সাহায্য করলে তার ওপর বিরূপ প্রতিক্রিয়া হবে তাহলে তাকে অগ্রাহ্য করা যেতে পারে। দৃষ্টান্তস্বরূপ- সেই সাহায্যপ্রার্থী পেশাদার ভিক্ষুক হলে বা অন্য কোনো বদ অভ্যাসে আসক্ত হলে সেই ভিখারিকে সান্ত্বনাদায়ক কথা বলে ফিরিয়ে দেওয়া যেতে পারে।

وَلَا تَجۡعَلۡ یَدَکَ مَغۡلُوۡلَۃً اِلٰی عُنُقِکَ وَلَا تَبۡسُطۡہَا کُلَّ الۡبَسۡطِ فَتَقۡعُدَ مَلُوۡمًا مَّحۡسُوۡرًا ﴿۳۰﴾

৩০
খদেখুন: ৯:৩৪; ২৫:৬৮আর তোমার হাত (চরম কার্পণ্যবশত) ঘাড়ের সাথে বেঁধে রেখো না, আবার (অপব্যয়ী হয়ে) এটিকে সম্পূর্ণ প্রসারিত করেও দিও না; নতুবা তুমি নিন্দিত ও অক্ষম হয়ে পড়বে।১৬১২
১৬১২। মুমিনদের এমন হওয়া উচিত নয় যে, প্রকৃত প্রয়োজনের সময়ে সে তার অর্থ খরচ করবে না বা কোনো চিন্তাভাবনা না করে অপ্রয়োজনে টাকাপয়সা অপব্যয় করবে। ফলে যখন জাতীয় স্বার্থে অর্থসম্পদের প্রয়োজন দেখা দেবে তখন তার নিজস্ব অবদান রাখার মতো কোনো সামর্থ্য থাকবে না। এতে তাকে মনঃকষ্ট পেতে হয়।