১৬

النحل

সূরা আন-নাহল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৯ আয়াত ও ১৬ রুকূ

اِنَّ اللّٰہَ یَاۡمُرُ بِالۡعَدۡلِ وَالۡاِحۡسَانِ وَاِیۡتَآیِٔ ذِی الۡقُرۡبٰی وَیَنۡہٰی عَنِ الۡفَحۡشَآءِ وَالۡمُنۡکَرِ وَالۡبَغۡیِ ۚ یَعِظُکُمۡ لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ ﴿۹۱﴾

৯১
নিশ্চয় আল্লাহ ন্যায়প্রতিষ্ঠার, অনুগ্রহসুলভ আচরণের, আত্মীয়সুলভ দানশীলতার আদেশ দেন আর অশ্লীলতা, প্রকাশ্য অসৎকর্ম ও সীমালঙ্ঘন করতে বারণ করেন।১৫৭০ তিনি তোমাদের উপদেশ দেন, যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো।কদেখুন: ৮:১৫৩; ১৩:২১; ১৭:৩৫
১৫৭০। এ আয়াতে তিনটি আদেশ এবং তিনটি নিষেধাজ্ঞা রয়েছে। এতে মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির বিভিন্ন পর্যায়ে ইতিবাচক ও নেতিবাচক ভূমিকার পর্যালোচনা করা হয়েছে। এতে মানুষকে ন্যায়বিচার, অপরের প্রতি ভালো ব্যবহার এবং সকলের প্রতি আত্মীয়সুলভ সদয় ব্যবহার করার জন্য আদেশ দেওয়া হয়েছে আর অশ্লীল আচরণ, প্রকাশ্য পাপাচার ও সীমালঙ্ঘনকে নিষেধ করা হয়েছে। ন্যায়বিচারের মর্ম হলো: একজন অপরের সাথে সেরূপ আচরণ করবে যে-রূপ আচরণ সে অপরের নিকট থেকে আশা করে। সে অপরের নিকট থেকে যে পরিমাণে উপকার অথবা অপকার লাভ করবে, প্রতিদানে সমতুল্য হিতসাধন বা ক্ষতিসাধন করবে। ‘আদল’ (ন্যায়বিচার)-এর ওপরের স্তর হলো ‘এহসান’ (পরোপকার)। একে অন্যের হিত সাধনের বেলায় প্রতিদানের প্রত্যাশা করবে না, এমনকি দুর্ব্যবহারের মোকাবিলায়ও নয় এবং আচরণ কোনো প্রকার প্রতিদান বা বিনিময়ের চিন্তা দ্বারা প্রভাবিত হবে না। নৈতিক উন্নতির সর্বোচ্চ এবং সর্বশেষ স্তর হলো ‘ঈতাইযিল কুরবা’ (আত্মীয়সুলভ দান)। এ পর্যায়ে একজন মুমিনের নিকট থেকে এটাই প্রত্যাশা করা যায়, সে স্বাভাবিক মনের আবেগে অনুপ্রাণিত হয়ে পরোপকার করবে, যেমন অতি নিকট সম্পর্কের আত্মীয়ের প্রতি করা হয়। সে অন্যের নিকট থেকে প্রাপ্ত উপকারের বিনিময়ে পরোপকার করে না এবং প্রতিদানে তুলনামূলকভাবে বেশি উপকারের ধারণাতেও করে না, বরং তার অবস্থা হচ্ছে সন্তানের প্রতি মায়ের অবস্থা সদৃশ। একজন মুমিন এ স্তরে পৌঁছালে তার নৈতিক উন্নতি পূর্ণতাপ্রাপ্ত হয়। নৈতিকতার এ তিনটি স্তর মানবের নৈতিক উন্নতির চূড়ান্ত ও নিশ্চিতাবস্থা গঠন করে। এর নেতিবাচক দিক স্পষ্টরূপে চিত্রিত হয়েছে তিনটি শব্দে যথা: ‘ফাহশা’ (অশ্লীলতা); ‘মুনকার’ (মন্দকাজ); ‘বাগয়ী’ (সীমালঙ্ঘন)। ‘ফাহশা’ দ্বারা সে কাজ বুঝায় যা শুধু পাপাচারী নিজেই জানে এবং ‘মুনকার’ সেসব অশ্লীলতা বা মন্দকে বুঝায় যা অন্য লোকেরাও দেখে এবং নিন্দা করে, যদিও এর মাধ্যমে তারা কোনো ক্ষতির শিকার হয় না অথবা তাদের অধিকারে কোনো হস্তক্ষেপও হয় না। ‘বাগয়ী’ সেসব মন্দ, পাপ এবং অশিষ্টতাকে বুঝায় যা অন্যরা দেখে ও অনুভব করে এবং কেবল ধিক্কারই দেয় না, বরং সেগুলো তাদের সুস্পষ্ট ক্ষতিসাধনও করে থাকে। প্রকাশ্য ও ক্ষতিকর সকল প্রকার পাপই এ শব্দটির আওতায় পড়ে।

وَاَوۡفُوۡا بِعَہۡدِ اللّٰہِ اِذَا عٰہَدۡتُّمۡ وَلَا تَنۡقُضُوا الۡاَیۡمَانَ بَعۡدَ تَوۡکِیۡدِہَا وَقَدۡ جَعَلۡتُمُ اللّٰہَ عَلَیۡکُمۡ کَفِیۡلًا ؕ اِنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا تَفۡعَلُوۡنَ ﴿۹۲﴾

৯২
আর তোমরা আল্লাহর (সাথে কৃত) অঙ্গীকার পূর্ণ করো, যখন তোমরা অঙ্গীকার করো।১৫৭১ আর শপথ পাকাপোক্ত করার পর তা ভঙ্গ কোরো না, কেননা তোমরা আল্লাহকে নিজেদের জামিনরূপে গ্রহণ করেছ। তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তা জানেন।
১৫৭১। ‘আল্লাহর (সাথে কৃত) অঙ্গীকার’ একথা দ্বারা আল্লাহর প্রতি মুমিনদের দায়িত্বসমূহ বুঝায়। এছাড়া সমাজের অন্যান্য মানুষের দায়িত্বসমূহ বুঝাতে ‘আইমান’ (শপথ) শব্দ ব্যবহার করা হয়েছে।

وَلَا تَکُوۡنُوۡا کَالَّتِیۡ نَقَضَتۡ غَزۡلَہَا مِنۡۢ بَعۡدِ قُوَّۃٍ اَنۡکَاثًا ؕ تَتَّخِذُوۡنَ اَیۡمَانَکُمۡ دَخَلًۢا بَیۡنَکُمۡ اَنۡ تَکُوۡنَ اُمَّۃٌ ہِیَ اَرۡبٰی مِنۡ اُمَّۃٍ ؕ اِنَّمَا یَبۡلُوۡکُمُ اللّٰہُ بِہٖ ؕ وَلَیُبَیِّنَنَّ لَکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ مَا کُنۡتُمۡ فِیۡہِ تَخۡتَلِفُوۡنَ ﴿۹۳﴾

৯৩
কদেখুন: ১৬:৯৫আর তোমরা সেই নারীর মতো হয়ো না, যে তার নিজের পাকানো সুতা মজবুত হয়ে যাবার পর কেটে টুকরো টুকরো করে ফেলেছে। তোমরা নিজেদের শপথকে পরস্পর প্রবঞ্চনার উদ্দেশ্যে ব্যবহার করে থাকো,১৫৭২ যেন এক না যায়।১৫৭৩ নিশ্চয় আল্লাহ এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করেন। আর তোমরা যে বিষয়ে মতভেদ করতে, তিনি কিয়ামত দিবসে সে বিষয় তোমাদের সামনে অবশ্যই স্পষ্টভাবে প্রকাশ করে দেবেন।
১৫৭২। পূর্ববর্তী এবং বর্তমান আয়াতে বলা হয়েছে যে, সকল প্রতিশ্রুতি সর্বপ্রকার প্রতিকূল অবস্থার মধ্যেও অবশ্যপালনীয়।
১৫৭৩। এ আরবী শব্দগুচ্ছ তিন প্রকার ব্যাখ্যাসাপেক্ষ, যথা: (১) যেহেতু এক দল (অমুসলিম) অন্য দল (মুসলিম) থেকে অধিক শক্তি ও সম্পদশালী, অর্থাৎ মুসলমানরা কর্তৃক অধিকতর শক্তিশালী দলের বিরুদ্ধে পাহারার উদ্দেশ্যে সন্ধি স্থাপনের মাধ্যমে সময় ও সুযোগের প্রতীক্ষা করা, যে পর্যন্ত না তারা সন্ধি ভঙ্গ করার মতো যথেষ্ট শক্তির অধিকারী হয়, (২) পাছে এক দল (অমুসলমান) অন্য দল (মুসলমান) থেকে বেশি সম্পদ ও শক্তির অধিকারী হয়ে যায় এই ভয়ে (সন্ধি করা), (৩) যেন এক দল (মুসলিম) অপর দল (অমুসলিম) থেকে অধিক শক্তি অর্জন করতে পারে। মোটকথা, অমুসলমানদের সাথে মুসলমানরা এই উদ্দেশ্যে যেন সন্ধি স্থাপন না করে যে, এ সন্ধির সুযোগে তারা নিজেদের শক্তিসামর্থ্য বৃদ্ধি করবে এবং যখন নিজেদেরকে অমুসলমানদের থেকে বেশি শক্তিশালী দেখবে তখন সন্ধি ভঙ্গ করবে। ১৫৭৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَلَوۡ شَآءَ اللّٰہُ لَجَعَلَکُمۡ اُمَّۃً وَّاحِدَۃً وَّلٰکِنۡ یُّضِلُّ مَنۡ یَّشَآءُ وَیَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَلَتُسۡـَٔلُنَّ عَمَّا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۹۴﴾

৯৪
খদেখুন: ৫:৪৯; ১১:১১৯আর আল্লাহ চাইলে তিনি অবশ্যই তোমাদের সবাইকে এক জাতি বানিয়ে দিতেন, কিন্তু যে (পথভ্রষ্ট হতে) চায় তিনি তাকে পথভ্রষ্ট হতে দেন এবং যে (সঠিক পথ পেতে) চায় তিনি তাকে সঠিক পথ দেখান। আর তোমরা যা কিছু করতে- সে সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে।

وَلَا تَتَّخِذُوۡۤا اَیۡمَانَکُمۡ دَخَلًۢا بَیۡنَکُمۡ فَتَزِلَّ قَدَمٌۢ بَعۡدَ ثُبُوۡتِہَا وَتَذُوۡقُوا السُّوۡٓءَ بِمَا صَدَدۡتُّمۡ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ۚ وَلَکُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۹۵﴾

৯৫
আর তোমরা নিজেদের শপথগুলোকে পারস্পরিক প্রবঞ্চনার মাধ্যম বানিও না, নতুবা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবার পর (তোমাদের) পা পিছলে যাবে আর আল্লাহর পথে বাধা দেবার দায়ে তোমরা মন্দ পরিণতির সম্মুখীন হবে।১৫৭৪ সেক্ষেত্রে তোমাদের জন্য এক মহাশাস্তি অবধারিত হবে।
১৫৭৪। তোমাদের এরূপ আচরণ তোমাদেরকে দুর্বল করবে।

وَلَا تَشۡتَرُوۡا بِعَہۡدِ اللّٰہِ ثَمَنًا قَلِیۡلًا ؕ اِنَّمَا عِنۡدَ اللّٰہِ ہُوَ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۹۶﴾

৯৬
আর তোমরা আল্লাহর (সাথে কৃত) অঙ্গীকারের বিনিময়ে নগণ্য ও তুচ্ছ মূল্য (মানের বস্তু) গ্রহণ কোরো না।১৫৭৫ তোমাদের জ্ঞান থাকলে বুঝতে আল্লাহর কাছে যা রয়েছে তা নিশ্চয় তোমাদের জন্য উত্তম।
১৫৭৫। কোনো জাতি যখন ক্ষমতার অধিকারী হয়ে যায় তখন তারা সাধারণত সকল প্রকার প্রলোভনের শিকার হয়। তাদের শত্রুরা তখন তাদেরই মধ্য থেকে গুপ্তচর নিয়োগ করে এবং মোটা অঙ্কের ঘুষের প্রলোভন দ্বারা রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করতে চায়। এহেন অবস্থার বিরুদ্ধে মুসলমানদেরকে সতর্ক করে আল্লাহ তা’লা বলেছেন, ‘লা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালীলান’ অর্থাৎ ‘তোমরা আল্লাহর (সাথে কৃত) অঙ্গীকার নগণ্য মূল্যে বিক্রি কোরো না’।

مَا عِنۡدَکُمۡ یَنۡفَدُ وَمَا عِنۡدَ اللّٰہِ بَاقٍ ؕ وَلَنَجۡزِیَنَّ الَّذِیۡنَ صَبَرُوۡۤا اَجۡرَہُمۡ بِاَحۡسَنِ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۹۷﴾

৯৭
তোমাদের কাছে যা আছে তা ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী হবে। আর যারা ধৈর্য ধরেছে আমরা অবশ্যই তাদের সবচেয়ে উত্তম কাজ অনুযায়ী তাদেরকে প্রতিদান দেবো।

مَنۡ عَمِلَ صَالِحًا مِّنۡ ذَکَرٍ اَوۡ اُنۡثٰی وَہُوَ مُؤۡمِنٌ فَلَنُحۡیِیَنَّہٗ حَیٰوۃً طَیِّبَۃً ۚ وَلَنَجۡزِیَنَّہُمۡ اَجۡرَہُمۡ بِاَحۡسَنِ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۹۸﴾

৯৮
গদেখুন: ৩:১৯৬; ৪:১২৫; ২০:১১৩পুরুষ বা নারীর মাঝে যে-ই সৎকাজ করবে এবং সে মুমিন হবে- আমরা নিশ্চয় তাকে এক পবিত্র জীবন দান করব।১৫৭৬ আর আমরা অবশ্যই তাদের সবচেয়ে উত্তম কাজ অনুযায়ী তাদেরকে তাদের প্রতিদান দেবো।ঘদেখুন: ১৫:৪৩; ১৭:৬৬; ৩৪:২২; ২:২৫৮; ৩:১৭৬; ৭:২৮
১৫৭৬। এ আয়াতে পুরুষ এবং নারীর সমান অধিকার স্বীকৃত হয়েছে এবং উভয়ের প্রতি আল্লাহ তা’লার নিয়ামতের সমান অংশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

فَاِذَا قَرَاۡتَ الۡقُرۡاٰنَ فَاسۡتَعِذۡ بِاللّٰہِ مِنَ الشَّیۡطٰنِ الرَّجِیۡمِ ﴿۹۹﴾

৯৯
অতএব তুমি যখনই কুরআন পাঠ করো, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো।

اِنَّہٗ لَیۡسَ لَہٗ سُلۡطٰنٌ عَلَی الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَلٰی رَبِّہِمۡ یَتَوَکَّلُوۡنَ ﴿۱۰۰﴾

১০০
ঘনিশ্চয় যারা ঈমান আনে ও তাদের প্রতিপালক-প্রভুর ওপর নির্ভর করে তাদের ওপর তার কোনো আধিপত্য নাই।