১৬

النحل

সূরা আন-নাহল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৯ আয়াত ও ১৬ রুকূ

ثُمَّ اِنَّ رَبَّکَ لِلَّذِیۡنَ ہَاجَرُوۡا مِنۡۢ بَعۡدِ مَا فُتِنُوۡا ثُمَّ جٰہَدُوۡا وَصَبَرُوۡۤا ۙ اِنَّ رَبَّکَ مِنۡۢ بَعۡدِہَا لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۱۱﴾٪

১১১
খদেখুন: ১১:২৩অতঃপর নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু করেছে, এরপর জিহাদ করেছে এবং ধৈর্য ]১৪] ধরেছে-১৫৮০ এসবের পরও তোমার প্রতিপালক- তাদের জন্য- যারা নির্যাতিত হবার পর হিজরত প্রভু নিশ্চয় অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
সূরা আন-নাহল - রুকু ১৪
১৫৮০। যেখানে ১০৯-১১০ নম্বর আয়াতে সেসব লোকের কথা বলা হয়েছে যারা মুরতাদ (কুফরীতে প্রত্যাবর্তনকারী) হয়ে যায় এবং স্বতঃস্ফূর্তভাবে ইসলামের শত্রুদের দলে যোগদান করে, সেখানে বর্তমান আয়াতে সেসব লোকের কথা বলা হয়েছে যাদের সম্পর্কে বিচার স্থগিত রাখা হয়েছে (আয়াত: ১০৭)। এদের ব্যাপারে বিচারে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে, এরা যদি আল্লাহর জন্য হিজরত করে ও সংগ্রাম করে এবং ইসলামের জন্য সব ধরনের দুঃখকষ্ট ধৈর্য সহকারে সহ্য করে তাহলে আল্লাহ তা’লা তাদের পূর্বকৃত পাপসমূহ ক্ষমা করে দেবেন, কেননা তাহলেই কেবল প্রমাণিত হবে, তারা তাদের পূর্বকৃত ত্রুটিসমূহ সম্পূর্ণ সংশোধিত করে ফেলেছে। সেজন্য এ আয়াতে ব্যবহৃত জিহাদ শব্দের অর্থ ‘তলোয়ারের যুদ্ধ’ নয়, বরং ইসলামের উন্নতির জন্য চেষ্টাসাধনা করে যাওয়া।

یَوۡمَ تَاۡتِیۡ کُلُّ نَفۡسٍ تُجَادِلُ عَنۡ نَّفۡسِہَا وَتُوَفّٰی کُلُّ نَفۡسٍ مَّا عَمِلَتۡ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۱۱۲﴾

১১২
(এ পুরস্কারের প্রকাশ বিশেষভাবে সে-দিন ঘটবে) যে-দিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষে বিতণ্ডারত অবস্থায় আসবে এবং গদেখুন: ১:২১৯প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিফল পূর্ণমাত্রায় দেওয়া হবে আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না।ঘদেখুন: ২:২৮২; ৩৪:১৬-১৭

وَضَرَبَ اللّٰہُ مَثَلًا قَرۡیَۃً کَانَتۡ اٰمِنَۃً مُّطۡمَئِنَّۃً یَّاۡتِیۡہَا رِزۡقُہَا رَغَدًا مِّنۡ کُلِّ مَکَانٍ فَکَفَرَتۡ بِاَنۡعُمِ اللّٰہِ فَاَذَاقَہَا اللّٰہُ لِبَاسَ الۡجُوۡعِ وَالۡخَوۡفِ بِمَا کَانُوۡا یَصۡنَعُوۡنَ ﴿۱۱۳﴾

১১৩
আর আল্লাহ এমন এক জনপদের১৫৮১ দৃষ্টান্ত বর্ণনা করছেন যা নিরাপদে ও শান্তিতে ছিল। সবদিক থেকে এর রিযক পর্যাপ্ত পরিমাণে এর কাছে আসত। এ সত্ত্বেও তা (অর্থাৎ জনপদ ও জনপদবাসী) আল্লাহর নিয়ামতসমূহের অকৃতজ্ঞতা করল। তাই তারা যা করত সে কারণে আল্লাহ এর অধিবাসীদের ক্ষুধা১৫৮২ ও ভয়ের আচ্ছাদনে১৫৮৩ জড়ানো এক জীবনের স্বাদ গ্রহণ করালেন।
১৫৮১। এ আয়াতে বর্ণিত ‘জনপদ’ শব্দ দ্বারা মক্কাকে বুঝিয়েছে।
১৫৮২। এ ভয়াবহ দুর্ভিক্ষ দীর্ঘ সাত বছরব্যাপী মক্কাকে ঘিরে রেখেছিল (২৬৯৪ টীকা দ্রষ্টব্য)।
১৫৮৩। ‘ভয়ের আচ্ছাদনে’ অর্থ মুসলমানদের বিরুদ্ধে মক্কাবাসীরা যে যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং পরাজিত হয়েছিল। সেই যুদ্ধের সময় তারা এমন চরম ভীতিপূর্ণ অবস্থায় বাস করছিল যে, যুদ্ধের ভীতি যেন তাদেরকে জুজুর ভয়ের মতো পেয়ে বসেছিল। আরবী বাগ্ধারায় ‘আযাকা’ আস্বাদ গ্রহণ শব্দ কখনো কখনো লেবাস (আচ্ছাদন)-এর জন্য ব্যবহৃত হয়ে থাকে। যেমন- আরবী ভাষার প্রসিদ্ধ শ্লোক: কালু ইকতারিহ শাইয়ান নুজিদ লাকা তাবখাহ, কুলতু ইতবাখুলী জুববার্তাঁ ওয়া কামিসা, অর্থাৎ তারা বলল, আপনার জন্য কী রান্না করব (অর্থাৎ কী খাবেন)? আমি বললাম, আমার জন্য একটি লম্বা কোর্ট এবং একটি শার্ট রান্না করুন।

وَلَقَدۡ جَآءَہُمۡ رَسُوۡلٌ مِّنۡہُمۡ فَکَذَّبُوۡہُ فَاَخَذَہُمُ الۡعَذَابُ وَہُمۡ ظٰلِمُوۡنَ ﴿۱۱۴﴾

১১৪
আর নিশ্চয় তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন রসূল এসেছে, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। অতএব সীমালঙ্ঘনরত অবস্থায় শাস্তি তাদের পাকড়াও করল।

فَکُلُوۡا مِمَّا رَزَقَکُمُ اللّٰہُ حَلٰلًا طَیِّبًا ۪ وَّاشۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ اِیَّاہُ تَعۡبُدُوۡنَ ﴿۱۱۵﴾

১১৫
কদেখুন: ২:১৬৯; ৫:৮৯; ৮:৭০অতএব আল্লাহ তোমাদের যে রিযক প্রদান করেছেন তা থেকে তোমরা হালাল ও পবিত্র (খাবার) খাও।১৫৮৪ আর আল্লাহর অনুগ্রহরাজির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করো, যদি তোমরা তাঁরই ইবাদত করে থাকো।
১৫৮৪। ২:১৬৯, ১৭৪, ৫:৪, ৬:১১৯, ১২০ এবং ১৪৬ নম্বর আয়াতের টীকাগুলো দ্রষ্টব্য।

اِنَّمَا حَرَّمَ عَلَیۡکُمُ الۡمَیۡتَۃَ وَالدَّمَ وَلَحۡمَ الۡخِنۡزِیۡرِ وَمَاۤ اُہِلَّ لِغَیۡرِ اللّٰہِ بِہٖ ۚ فَمَنِ اضۡطُرَّ غَیۡرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۱۶﴾

১১৬
তিনি তোমাদের জন্য কেবল স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী জীবজন্তু (তথা এর মাংস) ও শূকরের মাংস এবং সেসব (খাবার) হারাম করেছেন, যেগুলোর বেলায় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে। অবশ্য যে একান্ত বাধ্য হয়, কিন্তু (এসবে) আগ্রহীও নয় আর সীমালঙ্ঘনকারীও নয়, সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।

وَلَا تَقُوۡلُوۡا لِمَا تَصِفُ اَلۡسِنَتُکُمُ الۡکَذِبَ ہٰذَا حَلٰلٌ وَّہٰذَا حَرَامٌ لِّتَفۡتَرُوۡا عَلَی اللّٰہِ الۡکَذِبَ ؕ اِنَّ الَّذِیۡنَ یَفۡتَرُوۡنَ عَلَی اللّٰہِ الۡکَذِبَ لَا یُفۡلِحُوۡنَ ﴿۱۱۷﴾ؕ

১১৭
খদেখুন: ২:১৭৪; ৫:৪; ৬:১৪৬আর তোমরা নিজের মুখে মিথ্যাচার করে বলো না যে, ‘এটা হালাল, ওটা হারাম’, যেন তোমরা আল্লাহ সম্পর্কে বানিয়ে মিথ্যা বলতে পারো। নিশ্চয় যারা আল্লাহ সম্পর্কে বানিয়ে বানিয়ে মিথ্যা বলে, তারা সফল হয় না।গদেখুন: ৬:১৪৫

مَتَاعٌ قَلِیۡلٌ ۪ وَّلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۱۸﴾

১১৮
কদেখুন: ৩:১৯৮; ৪:৭৮(এতে) সামান্য সুখস্বাচ্ছন্দ্য লাভ হয় বটে, কিন্তু (পরিণামে) তাদের জন্য এক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।

وَعَلَی الَّذِیۡنَ ہَادُوۡا حَرَّمۡنَا مَا قَصَصۡنَا عَلَیۡکَ مِنۡ قَبۡلُ ۚ وَمَا ظَلَمۡنٰہُمۡ وَلٰکِنۡ کَانُوۡۤا اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ﴿۱۱۹﴾

১১৯
আর যারা ইহুদী হয়েছে তাদের জন্যও আমরা সেসব বস্তু হারাম করেছিলাম যার উল্লেখ আমরা তোমার কাছে পূর্বে করেছি। খদেখুন: ১১:১০২; ১৬:৩৪আর আমরা তাদের প্রতি কোনো অন্যায় করি নি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করত।

ثُمَّ اِنَّ رَبَّکَ لِلَّذِیۡنَ عَمِلُوا السُّوۡٓءَ بِجَہَالَۃٍ ثُمَّ تَابُوۡا مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ وَاَصۡلَحُوۡۤا ۙ اِنَّ رَبَّکَ مِنۡۢ بَعۡدِہَا لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۲۰﴾٪

১২০
গদেখুন: ৪:১৮,৬অতঃপর নিশ্চয় তোমার প্রতিপালক প্রভু তাদের জন্য- যারা অজ্ঞতাবশত১৫৮৫ মন্দ কাজ করেছে, এরপর তওবা করেছে ও নিজেদের শুধরে নিয়েছে। নিশ্চয় তোমার প্রতিপালক পর অত্যন্ত ক্ষমাশীল ও বার বার কৃপাকারী।
সূরা আন-নাহল - রুকু ১৫
১৫৮৫। ‘জাহালাহ’ অর্থ জ্ঞানের অভাব এবং আধ্যাত্মিক উপলব্ধির অভাব- উভয় প্রকার অজ্ঞতা প্রকাশক। এখানে শব্দটি দ্বিতীয় অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ কোনো ব্যক্তিকে শাস্তি দেবার কোনো মানেই হয় না যদি সেই ব্যক্তি সে আদর্শ সম্বন্ধে জ্ঞান না রাখে, যা পালন না করার অপরাধে সে শাস্তি পায়।