৮

الأنفال

সূরা আল-আনফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ১০ রুকূ

وَاَعِدُّوۡا لَہُمۡ مَّا اسۡتَطَعۡتُمۡ مِّنۡ قُوَّۃٍ وَّمِنۡ رِّبَاطِ الۡخَیۡلِ تُرۡہِبُوۡنَ بِہٖ عَدُوَّ اللّٰہِ وَعَدُوَّکُمۡ وَاٰخَرِیۡنَ مِنۡ دُوۡنِہِمۡ ۚ لَا تَعۡلَمُوۡنَہُمۡ ۚ اَللّٰہُ یَعۡلَمُہُمۡ ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ یُوَفَّ اِلَیۡکُمۡ وَاَنۡتُمۡ لَا تُظۡلَمُوۡنَ ﴿۶۱﴾

৬১
গদেখুন: ৩:২০১তোমরা তাদের জন্য যথাসাধ্য প্রস্তুতি নাও, কিছুটা শক্তি১১৩৭ সঞ্চয় করে এবং কিছুটা সীমান্ত সুরক্ষিত১১৩৮ করে। এর মাধ্যমে তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে আর তাদের ছাড়া অন্যদেরকেও ভীতসন্ত্রস্ত করবে। তোমরা তাদেরকে চেনো না, আল্লাহ তাদেরকে চেনেন।১১৩৯ ঘদেখুন: ২:২৭৩; ৯:১২১; ৬৪:১৮; ৬৫:৮আর তোমরা আল্লাহর পথে যা-ই খরচ করবে তোমাদেরকে এর পূর্ণ প্রতিদান দেওয়া হবে এবং তোমাদের প্রতি কোনো অবিচার করা হবে না।
১১৩৭। ‘কুওওয়াহ’ শব্দ দ্বারা সকল প্রকার যুদ্ধাস্ত্রসহ মুসলমানদের আয়ত্তে যত প্রকার শক্তি আছে সবই বুঝায়।
১১৩৮। ‘রিবাত’ অর্থের জন্য ৫৫৪-৫৫৫ টীকা দেখুন।
১১৩৯। আয়াতের মাঝে মুসলমানদেরকে উপদেশ দেওয়া হয়েছে যে, কার্যকর প্রস্তুতি যুদ্ধের প্রতিরোধক এবং তাদেরকে আরো নির্দেশ দেওয়া হয়েছে, তারা কেবল দেশের অভ্যন্তরেই যথেষ্ট শক্তি বা বাহিনী রাখবে না, বরং সীমান্তে প্রচুর সৈন্য মোতায়েন রাখবে। বুদ্ধিমত্তায়, বিশ্বাসে এবং কর্মচাঞ্চল্যে নিজেদেরকে এমনভাবে পরিচালনা করবে যে, যুদ্ধের স্থান থেকে দূরবর্তী এলাকার শত্রুরাও যেন এরূপভাবে প্রভাবিত হয় যার ফলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সকল চিন্তাভাবনা তারা ত্যাগ করে। যুদ্ধের ব্যাপারে মুক্তহস্তে প্রয়োজনীয় খরচ নির্বাহ করার জন্যও আয়াতটি নির্দেশ দিয়েছে। মনে হয় এটা মুমিনদের জন্য হুঁশিয়ারি এবং ভবিষ্যদ্বাণীও। ভবিষ্যদ্বাণীটি হচ্ছে আরবের পৌত্তলিকরাই শুধু মুসলমানদের শত্রু নয় বরং অন্যান্য জাতির লোকেরাও তাদের ওপর অদূর ভবিষ্যতে আক্রমণ করতে পারে। বাইজান্টাইন এবং পারস্য সাম্রাজ্যের প্রতি এ ভবিষ্যদ্বাণীটি ইঙ্গিত করেছিল। নবী করীম (সা.)-এর পরলোকগমনের পর পরই মুসলমানদেরকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল।

وَاِنۡ جَنَحُوۡا لِلسَّلۡمِ فَاجۡنَحۡ لَہَا وَتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ اِنَّہٗ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۶۲﴾

৬২
আর তারা যদি সন্ধির১১৪০ জন্য হাত বাড়ায় তাহলে তুমিও এর জন্য হাত বাড়িয়ে দিও এবং আল্লাহর ওপর ভরসা করো; নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
১১৪০। সন্ধিচুক্তি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করা ছাড়াও ইসলাম কর্তৃক গৃহীত সকল যুদ্ধের বৈশিষ্ট্যের ওপর এ আয়াত প্রয়োজনীয় আলোকপাত করেছে। মুসলমানরা কখনো শক্তি প্রয়োগে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যুদ্ধের আশ্রয় গ্রহণ করে নি, বরং শান্তি স্থাপনের জন্যই যুদ্ধ করেছিল। কোনো দল যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধাবস্থায় সন্ধির প্রস্তাব দিত তাহলে তা প্রত্যাখ্যান না করার জন্য তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল। এমনকি শত্রুর এ আবেদনের মতলব যদিওবা প্রতারণা এবং কালক্ষেপণের উদ্দেশ্যেই হতে পারত। এতেই প্রতিপন্ন হয়, জাতিসমূহের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলাম কতদূর অগ্রসর হয়েছিল।

وَاِنۡ یُّرِیۡدُوۡۤا اَنۡ یَّخۡدَعُوۡکَ فَاِنَّ حَسۡبَکَ اللّٰہُ ؕ ہُوَ الَّذِیۡۤ اَیَّدَکَ بِنَصۡرِہٖ وَبِالۡمُؤۡمِنِیۡنَ ﴿ۙ۶۳﴾

৬৩
আর তারা যদি তোমাকে ধোঁকা দিতে চায়, তাহলে (মনে রেখো!) নিশ্চয় আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তিনি তোমাকে স্বীয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তি জুগিয়েছেন।

وَاَلَّفَ بَیۡنَ قُلُوۡبِہِمۡ ؕ لَوۡ اَنۡفَقۡتَ مَا فِی الۡاَرۡضِ جَمِیۡعًا مَّاۤ اَلَّفۡتَ بَیۡنَ قُلُوۡبِہِمۡ وَلٰکِنَّ اللّٰہَ اَلَّفَ بَیۡنَہُمۡ ؕ اِنَّہٗ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۶۴﴾

৬৪
কদেখুন: ৮:৬৫আর তিনিই তাদের হৃদয়গুলোকে পরস্পর (প্রীতির বাঁধনে) বেঁধে দিয়েছেন। ভূপৃষ্ঠে যা আছে যদি এর সবকিছুও তুমি ব্যয় করতে, তবুও তাদের হৃদয়গুলোকে (এভাবে প্রীতির বন্ধনে) আবদ্ধ করতে পারতে না; কিন্তু আল্লাহ তাদের মাঝে পারস্পরিক ভালোবাসা প্রতিষ্ঠিত করেছেন। নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।খদেখুন: ৩:১০৪

یٰۤاَیُّہَا النَّبِیُّ حَسۡبُکَ اللّٰہُ وَمَنِ اتَّبَعَکَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿٪۶۵﴾

৬৫
হে নবী! গদেখুন: ৮:৬৩আল্লাহই তোমার জন্য যথেষ্ট এবং মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের জন্যও (যথেষ্ট)।
সূরা আল-আনফাল - রুকু ৮

یٰۤاَیُّہَا النَّبِیُّ حَرِّضِ الۡمُؤۡمِنِیۡنَ عَلَی الۡقِتَالِ ؕ اِنۡ یَّکُنۡ مِّنۡکُمۡ عِشۡرُوۡنَ صٰبِرُوۡنَ یَغۡلِبُوۡا مِائَتَیۡنِ ۚ وَاِنۡ یَّکُنۡ مِّنۡکُمۡ مِّائَۃٌ یَّغۡلِبُوۡۤا اَلۡفًا مِّنَ الَّذِیۡنَ کَفَرُوۡا بِاَنَّہُمۡ قَوۡمٌ لَّا یَفۡقَہُوۡنَ ﴿۶۶﴾

৬৬
হে নবী! কদেখুন: ৪:৮৫তুমি মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। তোমাদের মাঝে যদি বিশজন১১৪১ অবিচল (মুমিন) থাকে তারা দু-শোজনের (তথা কাফিরের) বিরুদ্ধে বিজয়ী হবে। আর তোমাদের মাঝে যদি একশজন (ধৈর্যশীল মুমিন) থাকে তাহলে এক হাজার অস্বীকারকারীর বিরুদ্ধে জয়ী হবে, কেননা তারা এমন লোক যারা বুঝে না।১১৪২
১১৪১। এ আয়াত থেকে জানা যায়, যুদ্ধের নিমিত্তে ছোটো ছোটো দল গঠন করতে হলে এর প্রত্যেকটিতে কমপক্ষে বিশজন থাকতে হবে।
১১৪২। কারণ তারা ভাড়াটে সৈনিক এবং তারা যে উদ্দেশ্যে লড়াই করে তার সত্যতা অনুধাবন করে না। তারা এর জন্য আন্তরিক উৎসাহ অনুভব করে না। অথবা একথার অর্থ এ-ও হতে পারে যে, তাদের কোনো উচ্চতম আদর্শ নাই যার অনুসরণ তারা করতে চায়।

اَلۡـٰٔنَ خَفَّفَ اللّٰہُ عَنۡکُمۡ وَعَلِمَ اَنَّ فِیۡکُمۡ ضَعۡفًا ؕ فَاِنۡ یَّکُنۡ مِّنۡکُمۡ مِّائَۃٌ صَابِرَۃٌ یَّغۡلِبُوۡا مِائَتَیۡنِ ۚ وَاِنۡ یَّکُنۡ مِّنۡکُمۡ اَلۡفٌ یَّغۡلِبُوۡۤا اَلۡفَیۡنِ بِاِذۡنِ اللّٰہِ ؕ وَاللّٰہُ مَعَ الصّٰبِرِیۡنَ ﴿۶۷﴾

৬৭
আল্লাহ এখন তোমাদের বোঝা লাঘব করে দিয়েছেন, কেননা তিনি জানেন, তোমাদের মাঝে (এখনো) দুর্বলতা আছে। অতএব তোমাদের মাঝে যদি একশজন অবিচল (মুমিন) থাকে তাহলে তারা দু-শোজনের (তথা কাফিরের) বিরুদ্ধে বিজয়ী হবে। আর তোমাদের মাঝে যদি এক হাজার (অবিচল মুমিন) থাকে তাহলে তারা আল্লাহর আদেশে দুহাজারের (তথা কাফিরের) বিরুদ্ধে বিজয়ী হবে। বস্তুত আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।১১৪৩
১১৪৩। এ আয়াত দ্বারা পূর্ববর্তী আয়াতটিকে রদ করা বুঝায় না। দুটি আয়াত মুসলমান সম্প্রদায়ের দুই ভিন্ন অবস্থার প্রতি ইঙ্গিত করে। শুরুতে তারা রণশৈলীতে দুর্বল, নগণ্যভাবে সজ্জিত এবং অদক্ষ ছিল। এমন দুর্বল অবস্থায় তারা কেবল তাদের দ্বিগুণ সংখ্যক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেই কৃতকার্যতার সঙ্গে লড়তে পারত, কিন্তু কালক্রমে তাদের সামাজিক অবস্থা, যুদ্ধের অভিজ্ঞতা এবং সামরিক সম্ভার প্রভূত উন্নত হবার ফলে দশগুণ সংখ্যাগরিষ্ঠ ১১৪৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য শত্রুদলকে পরাজিত করতে সক্ষম ছিল। বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধগুলোতে উভয় পক্ষের সৈন্যসংখ্যার অসমতা ক্রমশই বেড়ে চলছিল, তা সত্ত্বেও মুসলমানরা নিজেদের শ্রেষ্ঠত্ব সফলতার সঙ্গে বজায় রেখেছিল। ইয়ারমুকের যুদ্ধ পর্যন্ত ষাট হাজার মুসলমান সৈন্য শত্রুবাহিনীর দশ লক্ষাধিক সৈন্যের এক বিশাল বাহিনীকে পরাজিত করেছিল।

مَا کَانَ لِنَبِیٍّ اَنۡ یَّکُوۡنَ لَہٗۤ اَسۡرٰی حَتّٰی یُثۡخِنَ فِی الۡاَرۡضِ ؕ تُرِیۡدُوۡنَ عَرَضَ الدُّنۡیَا ٭ۖ وَاللّٰہُ یُرِیۡدُ الۡاٰخِرَۃَ ؕ وَاللّٰہُ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۶۸﴾

৬৮
খদেখুন: ৪৭:৫দেশে রক্তক্ষয়ী যুদ্ধ১১৪৪ না হওয়া পর্যন্ত কাউকে বন্দি করা কোনো নবীর জন্য শোভনীয় নয়। “তোমরা পার্থিব সম্পদ কামনা করছ অথচ আল্লাহ (তোমাদের জন্য) চাচ্ছেন পরকাল। আর আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।”গদেখুন: ৪:৯৫
১১৪৪। এ আয়াত সাধারণ নিয়ম নির্ধারণ করে যে, রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়ে শত্রু সম্পূর্ণরূপে পরাজিত না হলে বন্দি রাখা সমীচীন নয়। এ ব্যবস্থা দাসপ্রথার মূলোৎপাটন করেছে। ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য যারা যুদ্ধে অংশগ্রহণ করে এবং পরাজিত হয়, কেবল তাদেরকেই বন্দি করা যেতে পারে। ২৭৩৯ টাকাও দেখুন।

لَوۡلَا کِتٰبٌ مِّنَ اللّٰہِ سَبَقَ لَمَسَّکُمۡ فِیۡمَاۤ اَخَذۡتُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۶۹﴾

৬৯
আল্লাহর পক্ষ হতে যদি (তোমাদের প্রতি ক্ষমাসুলভ আচরণের) সিদ্ধান্ত পূর্বেই না হয়ে গিয়ে থাকত,১১৪৫ তাহলে তোমরা (বন্দিদের মুক্তিপণ হিসাবে) যা গ্রহণ করেছ১১৪৫-ক এর পরিণতিতে অবশ্যই এক ভয়ানক শাস্তি তোমাদেরকে জর্জরিত করত।কদেখুন: ৮:৪২
১১৪৫। আয়াতের এ উক্তি আল্লাহ তা’লার প্রতিশ্রুত ঐশী সাহায্যের প্রতি ইঙ্গিত করছে (৮:৮-১০)।
১১৪৫-ক। যুদ্ধবন্দি উদ্ধারকল্পে মুক্তিপণের প্রথা পূর্ব থেকে প্রচলিত ছিল। এ স্থানে যে বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে তা হলো, কেবল যুদ্ধের নিয়মানুযায়ী সংঘর্ষের ক্ষেত্রেই যুদ্ধবন্দি রাখা চলবে।

فَکُلُوۡا مِمَّا غَنِمۡتُمۡ حَلٰلًا طَیِّبًا ۫ۖ وَّاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿٪۷۰﴾

৭০
সুতরাং যুদ্ধলব্ধ সম্পদরূপে তোমরা যা-ই লাভ করো, তা থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
সূরা আল-আনফাল - রুকু ৯