৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اصۡبِرُوۡا وَصَابِرُوۡا وَرَابِطُوۡا ۟ وَاتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۲۰۱﴾٪

২০১
হে যারা ঈমান এনেছ! তোমরা ধৈর্য ধরো, (পরস্পরকে) ধৈর্যধারণের তাগিদ দাও এবং ?দেখুন: সীমান্তের সুরক্ষায় তৎপর থাকো৫৫৪। আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যেন তোমরা সফল হতে পারো।৫৫৫
সূরা আলে ইমরান - রুকু ২০
৫৫৪। ‘রাবিতৃ’ অর্থ অটলরূপে যুদ্ধ চালিয়ে যাও, সীমান্তে ঘোড়াকে প্রস্তুত রাখো, ধর্মের অনুশাসন পালনে সর্বদা সচেষ্ট থাকো, নামাযের সময় সম্বন্ধে সচেতন থাকো। (লেইন)। ৫৫৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৫৫৫। এ আয়াতে সফলতার অন্য পাঁচটি পূর্বশর্ত উল্লিখিত হয়েছে: (১) ধৈর্য সহকারে প্রচেষ্টা চালানো, (২) শত্রুর তুলনায় অধিক ধৈর্য ও প্রচেষ্টা অব্যাহত রাখা, (৩) নিজের ধর্মের ও সম্প্রদায়ের সেবায় সর্বদা তৎপর থাকা, (৪) আত্মরক্ষার জন্য এবং প্রয়োজনবোধে আক্রমণের জন্য সীমান্তের প্রতি সর্বদা লক্ষ রাখা (৫) যথাযোগ্য ধর্মপরায়ণতার সাথে জীবনযাপন করা। ‘রিবাত’ শব্দটি মানবহৃদয়কেও বুঝায়। অতএব বিশ্বাসীদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, তারা যেন অভ্যন্তরীণ শত্রু ও বহিঃশত্রু- উভয় থেকে সর্বদা আত্মরক্ষা করে চলে।