হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা ধৈর্য ধারণ কর, এবং ধৈর্যশীলতায় (শত্রুদের সহিত) প্রতিযোগিতা কর এবং সীমান্ত রক্ষায় তোমরা সদা প্রস্তুত থাক৫৫৪ এবং আল্লাহ্র তাক্ওয়া অবলম্বন কর যেন তোমরা সফলকাম হইতে পার।৫৫৫
সূরা আ লে ‘ইম্রান - রুকু ২০সম্পাদিত
৫৫৪। ‘রাবেতূ’ অর্থ শত্রুর বিরুদ্ধে ঢিল দিওনা; সীমান্তের কাছে ঘোড়াকে প্রস্তুত রাখ, ধর্মের অনুশাসন পালনে সর্বদা ব্যাপৃত থাক, নামাযের সময় সম্বন্ধে সচেতন থাক। (লেইন)।
৫৫৫। এই আয়াতে কৃতকার্যতার পাঁচটি উপাদান উল্লেখিত হইয়াছেঃ (১) ধৈর্যসহকারে প্রচেষ্টা চালানো, (২) শত্রুর তুলনায় বেশী ধৈর্য ও প্রচেষ্টা অব্যাহত রাখা, (৩) নিজের ধর্মের ও সম্প্রদায়ের সেবায় নিরন্তর তৎপর থাকা, (৪) আত্মরক্ষার জন্য এবং প্রয়োজন-বোধে আক্রমণের জন্য, সীমান্তের প্রতি সর্বদা লক্ষ্য রাখা, (৫) যথাযোগ্য ধর্মপরায়ণতার সহিত জীবন যাপন করা। ‘রিবাত’ শব্দটি হৃদয়কেও বুঝায়। অতএব বিশ্বাসীদিগকে নির্দেশ দেওয়া হইতেছে যে, তাহারা যেন আভ্যন্তরীন শত্রু ও বহিঃশত্রু, উভয় শত্রু হইতে সর্বদা আত্মরক্ষা করিয়া চলে।