৬৪

التغابن

সূরা আত-তাগাবুন

At-Taghabun

মাদানী ১৯ আয়াত ২ রুকু পারা ২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৯ আয়াত এবং ২ রুকূ

وَالَّذِیۡنَ کَفَرُوۡا وَکَذَّبُوۡا بِاٰیٰتِنَاۤ اُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿٪۱۱﴾

১১
কদেখুন: ৪:১৭৫; ৭:১৫৮আর যারা অস্বীকার করেছে এবং আমাদের আয়াতসমূহ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে, তারাই আগুনের অধিবাসী। সেখানে ১. তারা দীর্ঘকাল থাকবে। আর কত-না মন্দ (সেই) প্রত্যাবর্তনস্থল!
সূরা আত-তাগাবুন - রুকু ১

مَاۤ اَصَابَ مِنۡ مُّصِیۡبَۃٍ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ؕ وَمَنۡ یُّؤۡمِنۡۢ بِاللّٰہِ یَہۡدِ قَلۡبَہٗ ؕ وَاللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۱۲﴾

১২
আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না।৩০৬২ আর যে আল্লাহর প্রতি ঈমান আনে, তিনি তার হৃদয়কে সঠিক পথে পরিচালিত করেন। আর আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞ।
৩০৬২। আল্লাহ তা’লার সৃষ্ট কতগুলো আইনকানুন অনুযায়ী তিনি বিশ্বজগৎ পরিচালনা করেছেন। মানুষ যখনই সেসব আইনকানুন অমান্য করে তখনই সে নিজেকে বিপদে ফেলে। যেহেতু সকল প্রাকৃতিক আইনকানুন আল্লাহ তা’লারই সৃষ্ট এবং এসব আইনের একটি বা অপরটি লঙ্ঘনই মানুষকে কষ্টে ফেলে কিংবা আল্লাহ তা’লার কোনো বিশেষ অভিপ্রায়ে বা হুকুমে কষ্ট উপস্থিত হয়, সেজন্য বলা হয়, এ কষ্ট আল্লাহর পক্ষ থেকে এসেছে বা আল্লাহর হুকুমে এসেছে।

وَاَطِیۡعُوا اللّٰہَ وَاَطِیۡعُوا الرَّسُوۡلَ ۚ فَاِنۡ تَوَلَّیۡتُمۡ فَاِنَّمَا عَلٰی رَسُوۡلِنَا الۡبَلٰغُ الۡمُبِیۡنُ ﴿۱۳﴾

১৩
আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসূলের আনুগত্য করো। পক্ষান্তরে তোমরা মুখ ফিরিয়ে নিলে (জেনে রাখো,) সুস্পষ্টভাবে (বাণী) পৌঁছে দেওয়াই আমাদের রসূলের দায়িত্ব।

اَللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿۱۴﴾

১৪
আল্লাহ সেই মহান অস্তিত্ব- যিনি ছাড়া কোনো উপাস্য নাই। অতএব আল্লাহর প্রতিই মুমিনদের ভরসা করা উচিত।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّ مِنۡ اَزۡوَاجِکُمۡ وَاَوۡلَادِکُمۡ عَدُوًّا لَّکُمۡ فَاحۡذَرُوۡہُمۡ ۚ وَاِنۡ تَعۡفُوۡا وَتَصۡفَحُوۡا وَتَغۡفِرُوۡا فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۵﴾

১৫
হে যারা ঈমান এনেছ! নিশ্চয় তোমাদের জীবনসঙ্গীদের ও সন্তানসন্ততির কেউ কেউ তোমাদের শত্রু। অতএব তোমরা তাদের বিষয়ে সাবধান! আর তোমরা যদি মার্জনা করো, উপেক্ষা করো এবং ক্ষমা করো, সেক্ষেত্রে আল্লাহ নিশ্চয় অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।

اِنَّمَاۤ اَمۡوَالُکُمۡ وَاَوۡلَادُکُمۡ فِتۡنَۃٌ ؕ وَاللّٰہُ عِنۡدَہٗۤ اَجۡرٌ عَظِیۡمٌ ﴿۱۶﴾

১৬
তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি (তোমাদের জন্য) কেবল এক ধরনের পরীক্ষা। আর আল্লাহই সেই মহান অস্তিত্ব- যাঁর কাছে রয়েছে মহাপুরস্কার।*
* এ আয়াতে সন্তানসন্ততির মাধ্যমে যে পরীক্ষার কথা বলা হয়েছে এর অর্থ এই নয় যে, তারা ঘোষণা দিয়ে বিপর্যয় সৃষ্টি করবে বরং এর অর্থ হলো, মানুষকে তার পরিবার-পরিজনের মাধ্যমে পরীক্ষা করা হয় এবং যে ব্যক্তি এ পরীক্ষায় বিফল হয়, সে বিপর্যয়ে পড়ে যায়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

فَاتَّقُوا اللّٰہَ مَا اسۡتَطَعۡتُمۡ وَاسۡمَعُوۡا وَاَطِیۡعُوۡا وَاَنۡفِقُوۡا خَیۡرًا لِّاَنۡفُسِکُمۡ ؕ وَمَنۡ یُّوۡقَ شُحَّ نَفۡسِہٖ فَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۱۷﴾

১৭
অতএব তোমরা নিজ সাধ্যানুসারে আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর তোমরা (তাঁর কথা) শোনো, আনুগত্য করো এবং (তাঁর পথে) ব্যয় করো। (এটা) তোমাদের নিজেদের জন্যই উত্তম। কদেখুন: ৫:৯৩; ২৪:৫৫আর যাকে তার প্রবৃত্তির মোহ-লালসা থেকে রক্ষা করা হয়, এরাই সেসব লোক- যারা প্রকৃতার্থে সফল।খদেখুন: ৮:২৯; ৬৩:১০গদেখুন: ৫৯:১০

اِنۡ تُقۡرِضُوا اللّٰہَ قَرۡضًا حَسَنًا یُّضٰعِفۡہُ لَکُمۡ وَیَغۡفِرۡ لَکُمۡ ؕ وَاللّٰہُ شَکُوۡرٌ حَلِیۡمٌ ﴿ۙ۱۸﴾

১৮
তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ৩০৬৩ দাও, (তাহলে) তিনি তা তোমাদের জন্য বৃদ্ধি করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ অতীব গুণগ্রাহী, পরম সহিষ্ণু।কদেখুন: ২:২৪৬; ৫৭:১২; ৭৩:২১খদেখুন: ৬:৭৪; ৯:৯৪; ১৩:১০; ৫৯:২৩
৩০৬৩। সত্যের প্রতিষ্ঠা ও প্রচারের জন্য খরচ করাকে সর্বমঙ্গলময় স্বীকৃতি দানকারী আল্লাহকে উত্তম ঋণ দান বলে অভিহিত করা হয়েছে, যিনি বহুগুণ বেশি ঋণ দিয়ে তা পরিশোধ করে থাকেন।

عٰلِمُ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿٪۱۹﴾

১৯
তিনি অদৃশ্য ও দৃশ্য৩০৬৩-ক সম্পর্কে পরিজ্ঞাতা, মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
সূরা আত-তাগাবুন - রুকু ২
৩০৬৩-ক। দৃষ্ট ও অদৃষ্ট।