৫৭

الحديد

সূরা আল-হাদীদ

Al-Hadid

মাদানী ৩০ আয়াত ৪ রুকু পারা ২৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৩০ আয়াত এবং ৪ রুকূ

وَمَا لَکُمۡ اَلَّا تُنۡفِقُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَلِلّٰہِ مِیۡرَاثُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ لَا یَسۡتَوِیۡ مِنۡکُمۡ مَّنۡ اَنۡفَقَ مِنۡ قَبۡلِ الۡفَتۡحِ وَقٰتَلَ ؕ اُولٰٓئِکَ اَعۡظَمُ دَرَجَۃً مِّنَ الَّذِیۡنَ اَنۡفَقُوۡا مِنۡۢ بَعۡدُ وَقٰتَلُوۡا ؕ وَکُلًّا وَّعَدَ اللّٰہُ الۡحُسۡنٰی ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿٪۱۱﴾

১১
আর তোমাদের কী হয়েছে- তোমরা আল্লাহর পথে কেন খরচ করো না? অথচ আকাশসমূহ ও পৃথিবীর উত্তরাধিকার আল্লাহরই।২৯৮৯ যে ব্যক্তি (আল্লাহর পথে) বিজয়ের২৯৯০ পূর্বে খরচ করেছে এবং যুদ্ধ করেছে, তোমাদের কেউ তার সমান হতে পারে না। গদেখুন: ৪:৯৬; ৯:২০এরা মর্যাদায় তাদের চেয়ে অনেক বড়ো, যারা (বিজয়ের) পরে খরচ করেছে এবং যুদ্ধ করেছে। আর (এদের) প্রত্যেককেই আল্লাহ উত্তম (প্রতিদানের) প্রতিশ্রুতি দিয়েছেন। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত।ঘদেখুন: ২:২৪৬; ৬৪:১৮; ৭৩:২১
সূরা আল-হাদীদ - রুকু ১
২৯৮৯। মানুষের পার্থিব সম্পদ পৃথিবীতেই ছেড়ে যেতে হবে। বস্তুত এগুলোর মালিক আল্লাহ।
২৯৯০। মক্কা-বিজয় অথবা হুদায়বিয়ার সন্ধি।

مَنۡ ذَا الَّذِیۡ یُقۡرِضُ اللّٰہَ قَرۡضًا حَسَنًا فَیُضٰعِفَہٗ لَہٗ وَلَہٗۤ اَجۡرٌ کَرِیۡمٌ ﴿ۚ۱۲﴾

১২
কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, যেন তিনি তা তার জন্য বৃদ্ধি করতে পারেন এবং তার জন্য এক সম্মানজনক পুরস্কারও রয়েছে।

یَوۡمَ تَرَی الۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ یَسۡعٰی نُوۡرُہُمۡ بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَبِاَیۡمَانِہِمۡ بُشۡرٰٮکُمُ الۡیَوۡمَ جَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ ذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿ۚ۱۳﴾

১৩
যে-দিন তুমি মুমিন পুরুষ ও মুমিন নারীদের দেখবে যে, কদেখুন: ৬৬:৯তাদের নূর তাদের সামনে এবং তাদের ডানে ধাবমান রয়েছে (আর তাদের বলা হবে), ‘আজ তোমাদের এমন জান্নাতসমূহের সুসংবাদ দেওয়া হচ্ছে যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়। তারা সেখানে চিরকাল থাকবে। এটাই মহান সফলতা।’*
* হিদায়াতপ্রাপ্ত হবার ফলে মুমিনরা নূর লাভ করবে। আর ডানদিক বলতেও হিদায়াতকেই বুঝায়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

یَوۡمَ یَقُوۡلُ الۡمُنٰفِقُوۡنَ وَالۡمُنٰفِقٰتُ لِلَّذِیۡنَ اٰمَنُوا انۡظُرُوۡنَا نَقۡتَبِسۡ مِنۡ نُّوۡرِکُمۡ ۚ قِیۡلَ ارۡجِعُوۡا وَرَآءَکُمۡ فَالۡتَمِسُوۡا نُوۡرًا ؕ فَضُرِبَ بَیۡنَہُمۡ بِسُوۡرٍ لَّہٗ بَابٌ ؕ بَاطِنُہٗ فِیۡہِ الرَّحۡمَۃُ وَظَاہِرُہٗ مِنۡ قِبَلِہِ الۡعَذَابُ ﴿ؕ۱۴﴾

১৪
যে-দিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদের বলবে, ‘আমাদের দিকে সুদৃষ্টি দাও, যেন আমরাও তোমাদের নূর থেকে কিছু কল্যাণ লাভ করতে পারি।২৯৯১ (তাদের) বলা হবে, ‘(পারলে) তোমাদের অতীতে২৯৯২ (অর্থাৎ ইহজগতে) ফিরে যাও আর সেখানে নূর অন্বেষণ করো।’ তখন তাদের মাঝে এমন এক প্রাচীর২৯৯৩ টেনে দেওয়া হবে যার একটি দরজা থাকবে। তার ভেতরের দিকে রহমত বিরাজ করবে এবং বাইরে তার সম্মুখভাগে থাকবে আযাব।
২৯৯১। ‘তোমাদের নূর’ অর্থ তোমাদের বিশ্বাস ও ঈমান এবং সৎকর্মের আলো অথবা তোমাদের আল্লাহ-সম্পর্কীয় ইহকালীন উপলব্ধি ও আল্লাহর সন্তুষ্টি লাভজনিত আলো।
২৯৯২। ‘ওয়ারাআকুম’ ইহজগৎকে বুঝাতে পারে।
২৯৯৩। ‘প্রাচীর’ অর্থ ইসলামের বা কুরআনের প্রাচীর, যা মুমিন ও কাফিরকে পৃথক করে। কাফিররা যেহেতু এ ২৯৯৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য প্রাচীরের বাইরে রয়েছে, সে কারণে তাদের এই বাইরে থাকার কাজটি পরকালে প্রাচীরের আকার ধারণ করে তাদেরকে বাইরে যন্ত্রণাদায়ক স্থানে আটকে রাখবে। তারা ভেতরে শান্তির স্থানে আসতে পারবে না।

یُنَادُوۡنَہُمۡ اَلَمۡ نَکُنۡ مَّعَکُمۡ ؕ قَالُوۡا بَلٰی وَلٰکِنَّکُمۡ فَتَنۡتُمۡ اَنۡفُسَکُمۡ وَتَرَبَّصۡتُمۡ وَارۡتَبۡتُمۡ وَغَرَّتۡکُمُ الۡاَمَانِیُّ حَتّٰی جَآءَ اَمۡرُ اللّٰہِ وَغَرَّکُمۡ بِاللّٰہِ الۡغَرُوۡرُ ﴿۱۵﴾

১৫
তারা (অর্থাৎ মুনাফিকরা) তাদেরকে (অর্থাৎ মুমিনদের) উচ্চৈঃস্বরে ডেকে বলবে, ‘আমরা কি (দুনিয়াতে) তোমাদের সাথে ছিলাম না?’ তারা (অর্থাৎ মুমিনরা) বলবে, ‘হ্যাঁ, কেন নয়? কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ এবং তোমরা (আমাদের ধ্বংসের) অপেক্ষায় ছিলে ও সংশয়ে পড়েছিলে। আর আল্লাহর আদেশ২৯৯৪ না আসা পর্যন্ত কামনা-বাসনা তোমাদের প্রতারিত করে আসছিল এবং শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলে রেখেছিল।
২৯৯৪। ‘আমরুল্লাহ’ এখানে ঐশী শাস্তি বুঝায়।

فَالۡیَوۡمَ لَا یُؤۡخَذُ مِنۡکُمۡ فِدۡیَۃٌ وَّلَا مِنَ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ مَاۡوٰٮکُمُ النَّارُ ؕ ہِیَ مَوۡلٰٮکُمۡ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۱۶﴾

১৬
সুতরাং আজ তোমাদের (অর্থাৎ মুনাফিকদের) কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাফিরদের কাছ থেকেও (গ্রহণ করা হবে) না। তোমাদের ঠাঁই হলো আগুন। সেটিই তোমাদের বন্ধু এবং তা কত-না মন্দ গন্তব্যস্থল।২৯৯৫
২৯৯৫। ‘সেটিই তোমাদের বন্ধু’ কথাটি ব্যাঙ্গোক্তি বলে মনে হয়। অথবা এর অর্থ এ হতে পারে: দোযখের আগুন তোমাদের ইহলৌকিক পাপকর্মের কলঙ্ক-কালিমা থেকে তোমাদের মুক্ত ও পবিত্র করে তোমাদের আধ্যাত্মিক উন্নতির সহায়ক হবে এবং এভাবে দোযখের আগুন বন্ধুর কাজ করবে।

اَلَمۡ یَاۡنِ لِلَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنۡ تَخۡشَعَ قُلُوۡبُہُمۡ لِذِکۡرِ اللّٰہِ وَمَا نَزَلَ مِنَ الۡحَقِّ ۙ وَلَا یَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلُ فَطَالَ عَلَیۡہِمُ الۡاَمَدُ فَقَسَتۡ قُلُوۡبُہُمۡ ؕ وَکَثِیۡرٌ مِّنۡہُمۡ فٰسِقُوۡنَ ﴿۱۷﴾

১৭
যারা ঈমান এনেছে তাদের জন্য এখনো কি সেই সময় আসে নি, যখন তাদের হৃদয় আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার জন্য ভয়ে বিনত হয়? আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু তাদের ওপর (আল্লাহর কৃপার) যুগ দীর্ঘ হবার ফলে তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গিয়েছিল। আর তাদের অধিকাংশই ছিল দুষ্কৃতকারী।

اِعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ یُحۡیِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا ؕ قَدۡ بَیَّنَّا لَکُمُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۱۸﴾

১৮
জেনে রাখো, কদেখুন: ২১:৪৫আল্লাহ ভূমিকে এর নিষ্প্রাণ হয়ে যাবার পর প্রাণসঞ্চার করেন। আমরা তোমাদের জন্য নিদর্শনাবলি সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, যেন তোমরা বিবেক খাটাও।খদেখুন: ২:৭৫; ৬:৪৪গদেখুন: ৩৫:১০

اِنَّ الۡمُصَّدِّقِیۡنَ وَالۡمُصَّدِّقٰتِ وَاَقۡرَضُوا اللّٰہَ قَرۡضًا حَسَنًا یُّضٰعَفُ لَہُمۡ وَلَہُمۡ اَجۡرٌ کَرِیۡمٌ ﴿۱۹﴾

১৯
নিশ্চয় সদকা প্রদানকারী পুরুষ ও সদকা প্রদানকারী নারী এবং ঘদেখুন: ২:২৪৬যারা আল্লাহকে অতি উত্তম ঋণ দিয়েছে তাদের জন্য তা বৃদ্ধি করা হবে। অধিকন্তু তাদের জন্য রয়েছে এক সম্মানজনক প্রতিদান।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَرُسُلِہٖۤ اُولٰٓئِکَ ہُمُ الصِّدِّیۡقُوۡنَ ٭ۖ وَالشُّہَدَآءُ عِنۡدَ رَبِّہِمۡ ؕ لَہُمۡ اَجۡرُہُمۡ وَنُوۡرُہُمۡ ؕ وَالَّذِیۡنَ کَفَرُوۡا وَکَذَّبُوۡا بِاٰیٰتِنَاۤ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَحِیۡمِ ﴿٪۲۰﴾

২০
আর যারা আল্লাহ ও তাঁর রসূলদের প্রতি ঈমান এনেছে, এরাই তারা- যারা তাদের প্রতিপালক-প্রভুর দৃষ্টিতে সিদ্দীক ও শহীদ। তাদের জন্য রয়েছে তাদের প্রতিদান ও তাদের নূর। আর যারা অস্বীকার করেছে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তারাই হলো জাহান্নামী।
সূরা আল-হাদীদ - রুকু ২