৫৭

الحديد

সূরা আল্ হাদীদ

Al-Hadid

মাদানী ৩০ আয়াত ৪ রুকু পারা ২৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩০ আয়াত এবং ৪ রুকু আছে।

وَمَا لَکُمۡ اَلَّا تُنۡفِقُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَلِلّٰہِ مِیۡرَاثُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ لَا یَسۡتَوِیۡ مِنۡکُمۡ مَّنۡ اَنۡفَقَ مِنۡ قَبۡلِ الۡفَتۡحِ وَقٰتَلَ ؕ اُولٰٓئِکَ اَعۡظَمُ دَرَجَۃً مِّنَ الَّذِیۡنَ اَنۡفَقُوۡا مِنۡۢ بَعۡدُ وَقٰتَلُوۡا ؕ وَکُلًّا وَّعَدَ اللّٰہُ الۡحُسۡنٰی ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿٪۱۱﴾

১১
এবং তোমাদের কি হইয়াছে যে, তোমরা আল্লাহ্‌র পথে খরচ কর না, অথচ আকাশসমূহ এবং পৃথিবীর উত্তরাধিকার একমাত্র আল্লাহ্‌র জন্য?২৯৮৯ তোমাদের মধ্য হইতে কেহ তাহার সমান হইতে পারে না যে বিজয়ের পূর্বে২৯৯০ খরচ করিয়াছে এবং যুদ্ধ করিয়াছে। ইহারা পদমর্যাদায় তাহাদের অপেক্ষা শ্রেষ্ঠতর যাহারা বিজয়ের পরে খরচ করিয়াছে এবং যুদ্ধ করিয়াছে। এবং সকলের সহিত আল্লাহ্ কল্যাণের প্রতিশ্রুতি দান করিয়াছেন। এবং আল্লাহ্ তোমাদের কর্ম সম্বন্ধে, যাহা তোমরা কর, সবিশেষ অবগত আছেন।
সূরা আল্ হাদীদ - রুকু ১
২৯৮৯। মানুষের পার্থিব সম্পদ পৃথিবীতেই ছাড়িয়া যাইতে হইবে, বস্তুতঃ এইগুলির মালিক আল্লাহ্।
২৯৯০। মক্কা-বিজয় অথবা হুদায়বিয়ার সন্ধি।

مَنۡ ذَا الَّذِیۡ یُقۡرِضُ اللّٰہَ قَرۡضًا حَسَنًا فَیُضٰعِفَہٗ لَہٗ وَلَہٗۤ اَجۡرٌ کَرِیۡمٌ ﴿ۚ۱۲﴾

১২
কে আছে যে আল্লাহ্‌কে অতি উত্তম ঋণ দিবে? ফলে, তিনি উহাকে তাহার জন্য বাড়াইয়া দেন এবং তাহার জন্য এক সম্মানজনক পুরস্কার অবধারিত।

یَوۡمَ تَرَی الۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ یَسۡعٰی نُوۡرُہُمۡ بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَبِاَیۡمَانِہِمۡ بُشۡرٰٮکُمُ الۡیَوۡمَ جَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ ذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿ۚ۱۳﴾

১৩
যেদিন তুমি মো’মেন পুরুষদিগকে এবং মো’মেন নারীদিগকে দেখিতে পাইবে যে, তাহাদের নূর তাহাদের সম্মুখে এবং তাহাদের ডাইনে ধাবমান আছে, (ফিরিশ্‌তাগণ তাহাদিগকে বলিবে) ‘আজ তোমাদিগকে জান্নাতসমূহের সুসংবাদ দেওয়া হইতেছে যাহার তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত, তাহারা তথায় চিরকাল বাস করিবে। ইহাই মহান সফলতা।’

یَوۡمَ یَقُوۡلُ الۡمُنٰفِقُوۡنَ وَالۡمُنٰفِقٰتُ لِلَّذِیۡنَ اٰمَنُوا انۡظُرُوۡنَا نَقۡتَبِسۡ مِنۡ نُّوۡرِکُمۡ ۚ قِیۡلَ ارۡجِعُوۡا وَرَآءَکُمۡ فَالۡتَمِسُوۡا نُوۡرًا ؕ فَضُرِبَ بَیۡنَہُمۡ بِسُوۡرٍ لَّہٗ بَابٌ ؕ بَاطِنُہٗ فِیۡہِ الرَّحۡمَۃُ وَظَاہِرُہٗ مِنۡ قِبَلِہِ الۡعَذَابُ ﴿ؕ۱۴﴾

১৪
যেদিন মোনাফেক পুরুষ এবং মোনাফেক নারীরা মো’মেনদিগকে বলিবে ‘আমাদের জন্য অপেক্ষা কর যাহাতে আমরা তোমাদের নূর হইতে কিছু গ্রহণ করিতে পারি’২৯৯১, তখন (তাহাদিগকে) বলা হইবে, ‘তোমরা পশ্চাতে ফিরিয়া যাও২৯৯২ এবং (তথায়) নূর অন্বেষণ কর।’ অতঃপর তাহাদের উভয়ের মধ্যে একটি প্রাচীর২৯৯৩ তুলিয়া দেওয়া হইবে যাহাতে একটি দরজা থাকিবে! উহার অভ্যন্তরে রহমত বিরাজ করিবে এবং উহার বাহিরে উহার সম্মুখভাগে আযাব থাকিবে।
২৯৯১। ‘তোমাদের আলো’ অর্থ তোমাদের বিশ্বাস ও ঈমান এবং সৎকর্মের আলো, অথবা তোমাদের আল্লাহ্ সম্পর্কীয় ইহকালীন উপলব্ধি ও আল্লাহ্‌র সন্তুষ্টি লাভজনিত আলো।
২৯৯২। ‘ওয়ারাকুম’ ইহজগতকে বুঝাইতে পারে।
২৯৯৩। ‘দেওয়াল’ অর্থ ইসলামের বা কুরআনের দেওয়াল, যাহা মো’মেন ও কাফেরকে পৃথক করে। যেহেতু কাফেরগণ এই দেওয়ালের বাহিরে রহিয়াছে, সেই কারণে তাহাদের এই বাহিরে থাকার কাজটি পরকালে দেওয়ালের আকার ধারণ করিয়া, তাহাদিগকে বাহিরে যন্ত্রণাদায়ক স্থানে আটকাইয়া রাখিবে; তাহারা ভিতরে শান্তির স্থানে আসিতে পারিবে না।

یُنَادُوۡنَہُمۡ اَلَمۡ نَکُنۡ مَّعَکُمۡ ؕ قَالُوۡا بَلٰی وَلٰکِنَّکُمۡ فَتَنۡتُمۡ اَنۡفُسَکُمۡ وَتَرَبَّصۡتُمۡ وَارۡتَبۡتُمۡ وَغَرَّتۡکُمُ الۡاَمَانِیُّ حَتّٰی جَآءَ اَمۡرُ اللّٰہِ وَغَرَّکُمۡ بِاللّٰہِ الۡغَرُوۡرُ ﴿۱۵﴾

১৫
তাহারা (মোনাফেকরা) উহাদিগকে (মো’মেনদিগকে) বলিবে, ‘আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না?’ তাহারা বলিবে, ‘হাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজদিগকে দুর্বিপাকে ফেলিয়াছ, এবং তোমরা (আমাদের ধ্বংসের) অপেক্ষা করিতে এবং নানা প্রকার সন্দেহ করিতে; প্রকৃতপক্ষে হীন-বাসনা সমূহ তোমাদিগকে প্রতারিত করিয়াছে - আল্লাহ্‌র আদেশ না আসা পর্যন্ত।২৯৯৪ এবং আল্লাহ্‌ সম্পর্কে প্রবঞ্চক (শয়তান) তোমাদিগকে প্রবঞ্চিত করিল।
২৯৯৪। “আমরুল্লাহ্” এখানে ঐশী শাস্তি বুঝায়।

فَالۡیَوۡمَ لَا یُؤۡخَذُ مِنۡکُمۡ فِدۡیَۃٌ وَّلَا مِنَ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ مَاۡوٰٮکُمُ النَّارُ ؕ ہِیَ مَوۡلٰٮکُمۡ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۱۶﴾

১৬
‘সুতরাং আজ (হে মোনাফেকরা) না তোমাদের নিকট হইতে, না যাহারা অস্বীকার করিয়াছে তাহাদের নিকট হইতে কোন প্রকার মুক্তি-পণ গ্রহণ করা হইবে। তোমাদের আশ্রয়স্থল আগুন, উহাই তোমাদের সঙ্গী,২৯৯৫ এবং উহা কতই না মন্দ বাসস্থল!’
২৯৯৫। “উহাই তোমাদের সঙ্গী” কথাটি বঙ্গোক্তি বলিয়া মনে হয়। অথবা ইহার অর্থ এই হইতে পারেঃ দোযখের অগ্নি তোমাদের ইহলৌকিক পাপ-কর্মের কলঙ্ক-কালিমা হইতে তোমাদিগকে মুক্ত ও পবিত্র করিয়া তোমাদের আধ্যাত্মিক উন্নতির সহায়ক হইবে এবং এইরূপে দোযখের অগ্নি বন্ধুর কাজ করিবে।

اَلَمۡ یَاۡنِ لِلَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنۡ تَخۡشَعَ قُلُوۡبُہُمۡ لِذِکۡرِ اللّٰہِ وَمَا نَزَلَ مِنَ الۡحَقِّ ۙ وَلَا یَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلُ فَطَالَ عَلَیۡہِمُ الۡاَمَدُ فَقَسَتۡ قُلُوۡبُہُمۡ ؕ وَکَثِیۡرٌ مِّنۡہُمۡ فٰسِقُوۡنَ ﴿۱۷﴾

১৭
যাহারা ঈমান আনিয়াছে তাহাদের জন্য এখনও কি সেই সময় আসে নাই, যখন তাহাদের হৃদয়সমূহ আল্লাহ্‌র স্মরণের জন্য এবং যে সত্য নাযেল হইয়াছে উহার জন্য ভয়ে বিনীত হয়? এবং (মো’মেনদের কর্তব্য) তাহারা যেন উহাদের মত না হয় যাহাদিগকে ইতিপূর্বে কিতাব দেওয়া হইয়াছিল কিন্তু তাহাদের উপর (আল্লাহ্‌র ফযল নাযেল হওয়ার) যমানা দীর্ঘ হওয়ার ফলে তাহাদের অন্তরসমূহ কঠিন হইয়া গিয়াছিল এবং তাহাদের অধিকাংশই দুষ্কৃতকারী ছিল।

اِعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ یُحۡیِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا ؕ قَدۡ بَیَّنَّا لَکُمُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۱۸﴾

১৮
জানিয়া রাখ, আল্লাহ্ যমীনকে উহার মৃত্যুর পর জীবিত করেন, অবশ্যই আমরা তোমাদের জন্য নির্দেশাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করিয়াছি যেন তোমরা বুদ্ধি-বিবেক প্রয়োগ কর।

اِنَّ الۡمُصَّدِّقِیۡنَ وَالۡمُصَّدِّقٰتِ وَاَقۡرَضُوا اللّٰہَ قَرۡضًا حَسَنًا یُّضٰعَفُ لَہُمۡ وَلَہُمۡ اَجۡرٌ کَرِیۡمٌ ﴿۱۹﴾

১৯
নিশ্চয় দানশীল পুরুষগণ এবং দানশীল রমণীগণ এবং যাহারা আল্লাহ্‌কে অতি উত্তম ঋণ দান করে—তাহাদিগকে বাড়াইয়া দেওয়া হইবে, তদুপরি তাহাদের জন্য রহিয়াছে অতি সম্মানজনক পুরস্কার—

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَرُسُلِہٖۤ اُولٰٓئِکَ ہُمُ الصِّدِّیۡقُوۡنَ ٭ۖ وَالشُّہَدَآءُ عِنۡدَ رَبِّہِمۡ ؕ لَہُمۡ اَجۡرُہُمۡ وَنُوۡرُہُمۡ ؕ وَالَّذِیۡنَ کَفَرُوۡا وَکَذَّبُوۡا بِاٰیٰتِنَاۤ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَحِیۡمِ ﴿٪۲۰﴾

২০
যাহারা আল্লাহ্‌ এবং তাঁহার রসূলগণের উপর ঈমান আনিয়াছে, তাহারা তাহাদের প্রতিপালকের নিকট সিদ্দীক এবং শহীদগণের পর্যায়ভুক্ত। তাহাদের জন্য রহিয়াছে তাহাদের পুরস্কার এবং তাহাদের নূর। কিন্তু যাহারা অস্বীকার করিয়াছে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে তাহারা জাহান্নামের অধিবাসী।
সূরা আল্ হাদীদ - রুকু ২