৮

الأنفال

সূরা আল-আনফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ১০ রুকূ

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَطِیۡعُوا اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَلَا تَوَلَّوۡا عَنۡہُ وَاَنۡتُمۡ تَسۡمَعُوۡنَ ﴿ۚۖ۲۱﴾

২১
হে যারা ঈমান এনেছ! খদেখুন: ৩:৩৩; ৪:৬০; ৮:৪৭; ২৪:৫৫তোমরা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করো। আর তোমরা শোনা সত্ত্বেও তার (আনুগত্য) হতে মুখ ফিরিয়ে নিও না।

وَلَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ قَالُوۡا سَمِعۡنَا وَہُمۡ لَا یَسۡمَعُوۡنَ ﴿۲۲﴾

২২
আর তোমরা তাদের মতো হয়ো না গদেখুন: ২:৯৪; ৪:৪৭যারা বলে, ‘আমরা শুনেছি,’ অথচ তারা শোনে না।ঘদেখুন: ৮:৫৬; ৯৮:৭

اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنۡدَ اللّٰہِ الصُّمُّ الۡبُکۡمُ الَّذِیۡنَ لَا یَعۡقِلُوۡنَ ﴿۲۳﴾

২৩
নিশ্চয় আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জীব হলো সেই বধির ও বোবারা, যারা কোনো বিবেকবুদ্ধি খাটায় না।

وَلَوۡ عَلِمَ اللّٰہُ فِیۡہِمۡ خَیۡرًا لَّاَسۡمَعَہُمۡ ؕ وَلَوۡ اَسۡمَعَہُمۡ لَتَوَلَّوۡا وَّہُمۡ مُّعۡرِضُوۡنَ ﴿۲۴﴾

২৪
আর আল্লাহ তাদের মাঝে যদি ভালো কোনোকিছু দেখতেন তাহলে নিশ্চয় তিনি তাদেরকে (এ কুরআন) শুনিয়ে দিতেন। আর তাদেরকে যদি (তা) শুনিয়েও দিতেন১১০৯ তবুও তারা অবশ্যই উপেক্ষাভরে মুখ ফিরিয়ে নিত।
১১০৯। ‘তাদেরকে যদি (তা) শুনিয়েও দিতেন’ উক্তির মর্মার্থ হলো, তাদের বর্তমান অবস্থায় আল্লাহ তা’লা তাদেরকে যদি সত্য গ্রহণে বাধ্য করতেন তবুও তাদের অন্তর অপরিবর্তিতই থেকে যেত এবং কখনো প্রকৃত মুসলমান হতো না।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَجِیۡبُوۡا لِلّٰہِ وَلِلرَّسُوۡلِ اِذَا دَعَاکُمۡ لِمَا یُحۡیِیۡکُمۡ ۚ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ یَحُوۡلُ بَیۡنَ الۡمَرۡءِ وَقَلۡبِہٖ وَاَنَّہٗۤ اِلَیۡہِ تُحۡشَرُوۡنَ ﴿۲۵﴾

২৫
হে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহ ও তাঁর রসূলের ডাকে সাড়া দাও, যখন সে১১০৯-ক তোমাদেরকে জীবিত করার উদ্দেশ্যে১১১০ আহ্বান জানায়। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অবস্থান করেন।১১১০-ক আর (এ-ও জেনে রাখো,) নিশ্চয় তাঁরই সমীপে তোমাদের সমবেত করা হবে।
১১০৯-ক। সে বা তিনি সর্বনাম দ্বারা মুহাম্মদ (সা.)-কে বুঝায়, কেননা আল্লাহর রসূলই প্রকৃতপক্ষে আহ্বান জানিয়ে থাকেন। আল্লাহ তা’লার আহ্বানও তাঁর প্রত্যাদিষ্ট নবীর মাধ্যমে হয়ে থাকে। অথবা সে বা তিনি আল্লাহ এবং তাঁর রসূল উভয়ের প্রতি পৃথকভাবে আরোপিত হতে পারে, অর্থাৎ যখন আল্লাহ তা’লা তোমাদেরকে আহ্বান করেন বা যখন আল্লাহর রসূল তোমাদেরকে আহ্বান করেন।
১১১০। ‘সে তোমাদেরকে জীবিত করার উদ্দেশ্যে’- বাক্যাংশটি যখন আল্লাহ তা’লার কোনো নবীর জন্য ব্যবহৃত হয় তখন তা রূপক অর্থে বা আধ্যাত্মিক অর্থে গৃহীত হয়।
১১১০-ক। ‘নিশ্চয় আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অবস্থান করেন’- এ উক্তির দ্বারা এটাই বুঝায়, মানুষের কোনো নিয়ন্ত্রণ তার হৃদয়ের ওপর নাই। কাজেই সে অন্তরকে তার হুকুম মানতে বাধ্য করতে পারে না। এর অর্থ এ-ও হতে পারে যে, প্রত্যেকেরই ঐশী আহ্বান শ্রবণে দ্রুত অগ্রসর হওয়া এবং সাড়া দেওয়া কর্তব্য, কেননা সে ব্যক্তি যদি গড়িমসি বা বিলম্ব বা অপেক্ষা করে তাহলে অচিন্তনীয় পরিস্থিতি প্রতিবন্ধকরূপে তার অন্তরকে কঠিন বা মরিচাপূর্ণ করে দিতে পারে এবং সে ব্যক্তি তখন তা অর্থাৎ ঐশী আহ্বান প্রত্যাখ্যান করতে পারে।

وَاتَّقُوۡا فِتۡنَۃً لَّا تُصِیۡبَنَّ الَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡکُمۡ خَآصَّۃً ۚ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۲۶﴾

২৬
কদেখুন: ৪:৬০; ৮:৪৭; ২৪:৫৫আর তোমরা সেই ফিতনাকে ভয় করো যা তোমাদের মাঝে যারা অন্যায় করেছে কেবল তাদেরকেই ক্লিষ্ট করবে না;১১১১ আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর।খদেখুন: ১১:১১৪
১১১১। নিজেদেরকে ভালো করাই যথেষ্ট নয়। আমরা ততক্ষণ নিরাপদ নই যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবেশকে সংশোধন করতে না পারি। লেলিহান অগ্নি পরিবেষ্টিত আবাসস্থল যে-কোনো মুহূর্তে (আগুনের) শিকারে পরিণত হতে পারে।

وَاذۡکُرُوۡۤا اِذۡ اَنۡتُمۡ قَلِیۡلٌ مُّسۡتَضۡعَفُوۡنَ فِی الۡاَرۡضِ تَخَافُوۡنَ اَنۡ یَّتَخَطَّفَکُمُ النَّاسُ فَاٰوٰٮکُمۡ وَاَیَّدَکُمۡ بِنَصۡرِہٖ وَرَزَقَکُمۡ مِّنَ الطَّیِّبٰتِ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۲۷﴾

২৭
আর স্মরণ করো! তোমরা যখন খুবই স্বল্প ছিলে, দেশে দুর্বল বলে গণ্য হতে (এবং) তোমরা ভয় করতে যে, কোথাও লোকেরা তোমাদেরকে ছোঁ মেরে না নিয়ে যায়, তখন তিনি তোমাদের আশ্রয় দিলেন এবং তাঁর সাহায্যের মাধ্যমে তোমাদের সমর্থন জোগালেন আর পবিত্র জীবিকা তোমাদের দান করলেন যেন তোমরা কৃতজ্ঞ হও।১১১২
১১১২। এখানে মুসলমানদেরকে বলা হয়েছে, আল্লাহ তা’লা যেমন তাদেরকে রক্ষা করেছিলেন যখন তারা দুর্বল ছিল এবং চরম ক্ষতিকারক লোক দ্বারা পরিবেষ্টিত ছিল, তেমনইভাবে যখন তারা ক্ষমতার অধিকারী হবে তাদের কর্তব্য হবে দুর্বলকে রক্ষা করা। এ আয়াতের মাঝে এক ভবিষ্যদ্‌বাণী নিহিত রয়েছে যে, মুসলমান জাতি শীঘ্রই রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হবে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَخُوۡنُوا اللّٰہَ وَالرَّسُوۡلَ وَتَخُوۡنُوۡۤا اَمٰنٰتِکُمۡ وَاَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۲۸﴾

২৮
হে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহ ও রসূলের সাথে বিশ্বাসঘাতকতা কোরো না, যদিও তোমরা নিজেদের আমানতের ক্ষেত্রে (প্রায়ই) জেনেশুনে বিশ্বাসঘাতকতা করে থাকো।১১১৩
১১১৩। এ আয়াত মানুষের দুপ্রকার আনুগত্যের কথা বলে। প্রথমত আল্লাহ তা’লার এবং তাঁর রসূলের প্রতি আনুগত্য যা শর্তহীন এবং চিরস্থায়ী। কারণ আল্লাহ তা’লা আমাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা এবং রসূল তাঁর প্রতিনিধি। দ্বিতীয়ত মানবের স্বজাতির প্রতি আনুগত্য যা তাদের প্রতিটি দায়দায়িত্বের বাধ্যবাধকতা থেকে উদ্ভূত হয়ে থাকে।

وَاعۡلَمُوۡۤا اَنَّمَاۤ اَمۡوَالُکُمۡ وَاَوۡلَادُکُمۡ فِتۡنَۃٌ ۙ وَّاَنَّ اللّٰہَ عِنۡدَہٗۤ اَجۡرٌ عَظِیۡمٌ ﴿٪۲۹﴾

২৯
আর জেনে রাখো, কদেখুন: ৭:৮৭; ৬৩:১০; ৬৪:১৬তোমাদের ধনসম্পদ ও তোমাদের সন্তানসন্ততি কেবল এক পরীক্ষা [৯) এবং (এ-ও জেনে রাখো,) নিশ্চয় আল্লাহর কাছে রয়েছে এক মহাপুরস্কার।
সূরা আল-আনফাল - রুকু ৩

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَتَّقُوا اللّٰہَ یَجۡعَلۡ لَّکُمۡ فُرۡقَانًا وَّیُکَفِّرۡ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَیَغۡفِرۡ لَکُمۡ ؕ وَاللّٰہُ ذُو الۡفَضۡلِ الۡعَظِیۡمِ ﴿۳۰﴾

৩০
হে যারা ঈমান এনেছ! খদেখুন: ৪১:১৯; ৬৫:৩,৫-৬তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করলে তিনি তোমাদের জন্য ফুরকান১১১৪ (অর্থাৎ এক পার্থক্যসূচক নিদর্শন) সৃষ্টি করবেন এবং তোমাদের কাছ থেকে তোমাদের দোষত্রুটি দূর করে দেবেন আর তোমাদের ক্ষমা করে দেবেন। বস্তুত আল্লাহ মহাঅনুগ্রহের অধিকারী।
১১১৪। ‘ফুরকান’ অর্থ, যা সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেখায়, (২) প্রমাণ বা সাক্ষ্য বা যুক্তি, (৩) সাহায্য বা বিজয় এবং (৪) প্রভাত (লেইন)।