৯৮

البينة

সূরা আল-বাইয়্যিনা

Al-Bayyinah

মক্কী ৯ আয়াত ১ রুকু পারা ৩০

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৯ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

لَمۡ یَکُنِ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ وَالۡمُشۡرِکِیۡنَ مُنۡفَکِّیۡنَ حَتّٰی تَاۡتِیَہُمُ الۡبَیِّنَۃُ ۙ﴿۲﴾

২
আহলে কিতাব ও মুশরিকদের৩৩৯৯ মাঝে যারা অস্বীকার করেছে, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তারা (অস্বীকার করা থেকে) কখনো বিরত হবার পাত্র ছিল না-
৩৩৯৯। কুরআন কাফিরদেরকে মোটামুটি দুভাগে ভাগ করেছে- কিতাবধারী ও পৌত্তলিক (যারা কোনো ঐশী ধর্মগ্রন্থে বিশ্বাস করে না)। [এ আয়াতে ‘সুস্পষ্ট প্রমাণ’ বলতে মহানবী (সা.)-কে বুঝানো হয়েছে। (তফসীরে সগীর দ্রষ্টব্য)।।

رَسُوۡلٌ مِّنَ اللّٰہِ یَتۡلُوۡا صُحُفًا مُّطَہَّرَۃً ۙ﴿۳﴾

৩
খদেখুন: ৩:১৬৫; ৬২:৩(তথা) আল্লাহর পক্ষ থেকে (আগত) এক রসূল- যে পবিত্র গ্রন্থাবলি পড়ে শোনায়।

فِیۡہَا کُتُبٌ قَیِّمَۃٌ ؕ﴿۴﴾

৪
যাতে রয়েছে চিরস্থায়ী শিক্ষামালা।৩৪০০
৩৪০০। পূর্ববর্তী ধর্মগ্রন্থসমূহের মধ্যে যা ভালো, অক্ষয় ও চিরস্থায়ী এবং যে-সব শিক্ষা চিরকল্যাণকর ছিল, তার মর্ম ও সারাংশ কুরআন করীমে এসে গেছে। তদুপরি যে-সকল শিক্ষা মানুষের নৈতিক ও আধ্যাত্মিক পরিপূর্ণতা ও উন্নতির জন্য অতি প্রয়োজনীয় অথচ পূর্বেকার ঐশী কিতাবসমূহে ছিল না, সেগুলোও কুরআনে সংযোজিত হয়েছে। সকল সত্য মতাদর্শ, নীতিমালা, অধ্যাদেশ ও নির্দেশাবলি যা মানুষের স্থায়ী কল্যাণে নিশ্চিত অবদান রাখে তার সাকল্যই কুরআনে স্থান পেয়েছে। কুরআন যেন অপর সকল ধর্মগ্রন্থের ওপর অভিভাবকত্ব করছে এবং কালস্রোতে ৩৪০০-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَمَا تَفَرَّقَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ اِلَّا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡہُمُ الۡبَیِّنَۃُ ؕ﴿۵﴾

৫
আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, গদেখুন: ৪২:১৫; ৪৫:১৮তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই তারা (বিভিন্ন দল-উপদলে) বিভক্ত হয়েছে।ঘদেখুন: ৪০:১৫

وَمَاۤ اُمِرُوۡۤا اِلَّا لِیَعۡبُدُوا اللّٰہَ مُخۡلِصِیۡنَ لَہُ الدِّیۡنَ ۬ۙ حُنَفَآءَ وَیُقِیۡمُوا الصَّلٰوۃَ وَیُؤۡتُوا الزَّکٰوۃَ وَذٰلِکَ دِیۡنُ الۡقَیِّمَۃِ ؕ﴿۶﴾

৬
অথচ তাদেরকে কেবল সদা বিনত থেকে আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্যের প্রেরণায় তাঁর ইবাদত করার, নামায কায়েম করার এবং যাকাত দেবার নির্দেশ দেওয়া হয়েছিল। আর এটিই হলো চিরস্থায়ী ধর্ম৩৪০০-ক।
৩৪০০-ক। ‘দীন’ অর্থ আজ্ঞানুবর্তিতা, প্রভুত্ব, শাসনকর্তৃত্ব, পরিকল্পনা, ধর্মপরায়ণতা, রীতিনীতি, প্রতিদান ও প্রতিফল, ন্যায়বিচার, ব্যবহার বা চালচলন (মুফরাদাত ও লেইন)।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ وَالۡمُشۡرِکِیۡنَ فِیۡ نَارِ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ اُولٰٓئِکَ ہُمۡ شَرُّ الۡبَرِیَّۃِ ؕ﴿۷﴾

৭
আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা অস্বীকার করেছে, নিশ্চয় তারা জাহান্নামের আগুনে থাকবে। তারা এতে দীর্ঘকাল অবস্থান করবে। এরাই তারা- যারা সর্বনিকৃষ্ট জীব।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ اُولٰٓئِکَ ہُمۡ خَیۡرُ الۡبَرِیَّۃِ ؕ﴿۸﴾

৮
(পক্ষান্তরে) যারা ঈমান এনেছে এবং (তদনুযায়ী) সৎকর্ম করেছে, নিশ্চয় এরাই তারা- যারা সর্বোৎকৃষ্ট জীব।

جَزَآؤُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ جَنّٰتُ عَدۡنٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ رَضِیَ اللّٰہُ عَنۡہُمۡ وَرَضُوۡا عَنۡہُ ؕ ذٰلِکَ لِمَنۡ خَشِیَ رَبَّہٗ ﴿٪۹﴾

৯
তাদের প্রতিপালক-প্রভুর কাছে তাদের প্রাপ্য প্রতিদান হলো এমনসব চিরস্থায়ী জান্নাত- যেগুলোর পাদদেশে নদনদী বয়ে যায়। সেখানে তারা অনন্তকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাঁর৩৪০১ প্রতি সন্তুষ্ট। খদেখুন: এটি তার জন্য নির্ধারিত, যে নিজ প্রতিপালক-প্রভুকে ভয় করে। যে-সকল দোষত্রুটি ও মলিনতা সেসব গ্রন্থে প্রবেশ করেছে সেগুলোকে পরিষ্কার করেছে এবং নিজে অক্ষত ও অবিকৃত রয়েছে।
সূরা আল-বাইয়্যিনা - রুকু ১
৩৪০১। মানুষের কামনা-বাসনা যখন আল্লাহর ইচ্ছার সাথে স্থায়ীভাবে অভিন্ন ও একাত্ম হয়ে যায় তখনই তার চরম আধ্যাত্মিক উন্নতি লাভ হয়।