البينة
Al-Bayyinah
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৯ আয়াত এবং ১ রুকূ
(হিজরতের পরে অবতীর্ণ)
বিশেষজ্ঞরা সূরাটির অবতরণকাল নিয়ে মতভেদ করেছেন। ইবনে মারদাওয়াই বলেছেন, হযরত আয়েশা (রা.)-এর মতে এটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। ইবনে আব্বাস (রা.) বলেছেন, এ সূরা হিজরতের পর অল্পদিনের মধ্যেই অবতীর্ণ হয়েছিল। সংশ্লিষ্ট সকল বিষয় বিবেচনায় অধিকাংশের মতে, আয়েশা (রা.)-এর অভিমতই সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। পূর্ববর্তী কয়েকটি সূরাতে কুরআনের অবতরণ ও এর অতুলনীয় সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে। এ সূরাতে যে বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে যাচ্ছে, সে বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। প্রথমেই ঘোষণা করা হয়েছে, কুরআন যদি অবতীর্ণ না হতো তাহলে কিতাবধারীরা ও অবিশ্বাসীরা অন্ধকারেই ডুবে থাকত এবং অন্যায়-অবিচার ও পাপকাজে লিপ্ত থাকত, আর মুক্তির কোনো পথ তারা খুঁজে পেত না। নবী করীম (সা.)-ই তাদেরকে সন্দেহ ও অবিশ্বাসের অন্ধকার থেকে বের করে সত্যবিশ্বাস ও পুণ্যের প্রশস্ত পথে পরিচালিত করেছেন।
** পূর্ববর্তী সূরায় উল্লেখ করা হয়েছিল, ‘লাইলাতুল কাদর’-এ অবতীর্ণ ওহী প্রত্যেক বিষয়কে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করে দেবে, ঠিক যেভাবে সকালবেলা সবকিছু আলোকোজ্জ্বল হয়। আর এ সূরায় এসে বলা হয়েছে, অনুরূপভাবে আমরা পূর্ববর্তী নবীদেরকেও তুলনামূলকভাবে ছোটো পরিসরে এক একটি ‘লাইলাতুল কাদর’ দান করেছিলাম, নতুবা তারা কেবল ব্যক্তিগত প্রচেষ্টায় সমসাময়িক যুগের অন্ধকারাচ্ছন্ন অবস্থাকে প্রভাতে বদলে দিতে পারতেন না।
এরপর মহানবী (সা.) সম্পর্কে বলা হয়েছে, পূর্ববর্তী সকল নবীর প্রতি যে-সব ঐশীগ্রন্থ অবতীর্ণ করা হয়েছিল সেই যাবতীয় গ্রন্থাবলির সারসংক্ষেপ তোমাকে প্রদত্ত শিক্ষায় অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। আর সেসব শিক্ষামালার সারকথা ছিল- আল্লাহ তা’লার প্রতি ঐকান্তিক বিশ্বাস স্থাপনের অঙ্গীকার ব্যক্ত করে তাঁর ইবাদত করা, নামায প্রতিষ্ঠা করা আর যাকাত প্রদান করা। এটি এমন ধর্মবিশ্বাস- যা নিজেও সর্বদা প্রতিষ্ঠিত থাকবে আর মানবজাতিকেও সঠিক পথে প্রতিষ্ঠিত করার মাধ্যম হবে।
* এরপর কাফির ও মুমিন- উভয় পক্ষের মন্দ ও উত্তম পরিণতির সংবাদ দিয়ে বলা হয়েছে, যখন ‘দীনুল কাইয়্যিম’ তথা চিরস্থায়ী ধর্ম আগমন করবে, তখন প্রত্যেকেরই ইচ্ছা হলে সেটির অনুসরণ করে উত্তম পরিণতি লাভের কিংবা সেটিকে অস্বীকার করে মন্দ পরিণতির শিকার হবার পূর্ণ স্বাধীনতা থাকবে।*
কত মচক ম্যাক দিলেন ছাচক জমাচর্স চাল 1 ०८:०४:४८:०४:०८:५४:৩:৩৬:১৬८:०८:८: শিষ্ট লাল ছোট) কাইচাক১ ৪ টিমচাচাতকী -রাচ্যক শিভ লোভন্ন বীচোষানো কাজলমাছ-গীক নাচুকু । ៨៨৩৩ ছালিক চাটিদাতা। জ্যায়ের ফ্যিাঞ্চ কর-(-) চিনিয়ায় ভয় “মাদও মাপ স্যামন ২) (কে ঢাকাগামী প্রকা * হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
لَمۡ یَکُنِ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ وَالۡمُشۡرِکِیۡنَ مُنۡفَکِّیۡنَ حَتّٰی تَاۡتِیَہُمُ الۡبَیِّنَۃُ ۙ﴿۲﴾
رَسُوۡلٌ مِّنَ اللّٰہِ یَتۡلُوۡا صُحُفًا مُّطَہَّرَۃً ۙ﴿۳﴾
فِیۡہَا کُتُبٌ قَیِّمَۃٌ ؕ﴿۴﴾
وَمَا تَفَرَّقَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ اِلَّا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡہُمُ الۡبَیِّنَۃُ ؕ﴿۵﴾
وَمَاۤ اُمِرُوۡۤا اِلَّا لِیَعۡبُدُوا اللّٰہَ مُخۡلِصِیۡنَ لَہُ الدِّیۡنَ ۬ۙ حُنَفَآءَ وَیُقِیۡمُوا الصَّلٰوۃَ وَیُؤۡتُوا الزَّکٰوۃَ وَذٰلِکَ دِیۡنُ الۡقَیِّمَۃِ ؕ﴿۶﴾
اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ وَالۡمُشۡرِکِیۡنَ فِیۡ نَارِ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ اُولٰٓئِکَ ہُمۡ شَرُّ الۡبَرِیَّۃِ ؕ﴿۷﴾
اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ اُولٰٓئِکَ ہُمۡ خَیۡرُ الۡبَرِیَّۃِ ؕ﴿۸﴾
جَزَآؤُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ جَنّٰتُ عَدۡنٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ رَضِیَ اللّٰہُ عَنۡہُمۡ وَرَضُوۡا عَنۡہُ ؕ ذٰلِکَ لِمَنۡ خَشِیَ رَبَّہٗ ﴿٪۹﴾