৪১

حم السجدة

সূরা হা মীম আস-সাজদা

Ha Mim As-Sajdah

মক্কী ৫৫ আয়াত ৬ রুকু পারা ২৪–২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৫ আয়াত এবং ৬ রুকূ

وَجَعَلَ فِیۡہَا رَوَاسِیَ مِنۡ فَوۡقِہَا وَبٰرَکَ فِیۡہَا وَقَدَّرَ فِیۡہَاۤ اَقۡوَاتَہَا فِیۡۤ اَرۡبَعَۃِ اَیَّامٍ ؕ سَوَآءً لِّلسَّآئِلِیۡنَ ﴿۱۱﴾

১১
খদেখুন: ১১:১২; ৮৪:২৬; ৯৫:৭আর তিনি এতে (অর্থাৎ পৃথিবীতে) তথা এর উপরিভাগে পর্বতমালা স্থাপন করেছেন এবং এতে নিহিত রেখেছেন বহুবিধ কল্যাণ। আর চার পর্যায়কালে২৬২৩ এর খাদ্যসামগ্রী এতে এমন সুপরিমিতভাবে নির্ধারণ করেছেন যা (সকল) অন্বেষণকারীদের জন্য সমানভাবে উন্মুক্ত।২৬২৪গদেখুন: ১৩:৪; ১৫:২০; ৭৭:২৮
২৬২৩। ওপরের আয়াতে যে দুটি পর্যায় বা দুটি অবস্থার কথা বলা হয়েছে যার মধ্য দিয়ে পৃথিবী একটি ঘনীভূত আকৃতি ধারণ করেছে, সেই দুটি পর্যায় এ আয়াতে উল্লেখকৃত চার পর্যায়কালে এর অন্তর্গত দুটি পর্যায়ে পৃথিবী আকৃতি ধারণের পর অতিরিক্ত দুটি পর্যায়ে আরো দুটি বিবর্তনকে বুঝাচ্ছে। যথা- পৃথিবীর বুকে পাহাড়পর্বত নদীনালা স্থাপন এবং শাকসবজি, গাছপালা ও জীবজন্তু সৃষ্টি। আয়াত নম্বর ১৩ দেখুন। ‘এতে নিহিত রেখেছেন বহুবিধ কল্যাণ। আর চার পর্যায়কালে এর খাদ্যসামগ্রী এতে এমন সুপরিমিতভাবে নির্ধারণ করেছেন’ কথাটি দ্বারা এটাই বুঝাচ্ছে যে, এতে বসবাসকারী সকলের জন্য খাদ্য উৎপাদন করতে পৃথিবী সকল সময়েই সক্ষম হবে। ২৬২৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
২৬২৪। ‘যা (সকল) অন্বেষণকারীদের জন্য সমানভাবে উন্মুক্ত’ কথাটি দ্বারা এটাই বুঝায় যে, আল্লাহ তা’লা পৃথিবীতে সকল জীবের জন্যই খাদ্যের ব্যবস্থা রেখেছেন, যারা প্রকৃতির বিধানের সদ্‌ব্যবহারের মাধ্যমে খাদ্যান্বেষণ করবে। তারা অভুক্ত থাকবে না। মানুষের ক্ষুধা ও অন্যান্য শারীরিক প্রয়োজনসমূহ মেটানোর সকল উপাদানই পৃথিবীতে উৎপাদিত দ্রব্যাদির মধ্যে রয়েছে। অতএব একথা বলা কখনো ঠিক হবে না যে, পৃথিবী ক্রমবর্ধমান জনসংখ্যার মুখে আহার যোগাতে সক্ষম হবে না। ‘পৃথিবী ২৮০০ কোটি মানুষের খাদ্যবস্তু ও অন্যান্য প্রয়োজনীয় কৃষিপন্য উৎপাদন করার ক্ষমতা রাখে।’ (প্রফেসর কোলিন ক্লার্ক, পরিচালক, এগ্রিকালচারাল ইকোনমিকস রিসার্চ ইনস্টিটিউট, অক্সফোর্ড ইউনিভার্সিটি)। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা এক প্রতিবেদনে বলেছে, ‘পৃথিবীর খাদ্য উৎপাদনের বৃদ্ধি, জনসংখ্যার দ্বিগুণ হয়ে থাকে’ (দেখুন খাদ্য ও কৃষির অবস্থা, ১৯৫৯)।

ثُمَّ اسۡتَوٰۤی اِلَی السَّمَآءِ وَہِیَ دُخَانٌ فَقَالَ لَہَا وَلِلۡاَرۡضِ ائۡتِیَا طَوۡعًا اَوۡ کَرۡہًا ؕ قَالَتَاۤ اَتَیۡنَا طَآئِعِیۡنَ ﴿۱۲﴾

১২
এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন। আর তা ছিল ধোঁয়াসর্বস্ব। এরপর তিনি একে এবং পৃথিবীকে বললেন, ‘তোমরা উভয়ে স্বেচ্ছায় বা অনিচ্ছায়২৬২৫ (আমার আনুগত্যের জন্য) চলে এসো।’ তারা উভয়ে বলল, ‘আমরা স্বেচ্ছায় চলে আসলাম।২৬২৬
২৬২৫। ‘কুরহান’ বা ‘কারহান’ উভয়ই ‘কারিহা’ ধাতু থেকে উৎপন্ন। ‘কারিহা’ অর্থ সে অপছন্দ করেছিল। ‘কুরহান’ বলতে বুঝায়, তুমি যা পছন্দ করো না আর ‘কারহান’ বলতে বুঝায়, অন্যের দ্বারা বাধ্য হয়ে তোমার ইচ্ছার বিরুদ্ধে তুমি যা করো। ‘ফাআলাহু কারহান’ অর্থ সে অনিচ্ছা সত্ত্বেও এটা করল।
২৬২৬। এ আয়াত থেকে বুঝা যায়, এ বিশ্বজগতে যা কিছু আছে তা একটি নিয়মের নিয়ন্ত্রণে আছে এবং সেই নিয়ম অনুযায়ী কাজকর্ম করে। নিজের ইচ্ছায় কিছু করার মতো শক্তি সেগুলোর নাই। মানুষই একমাত্র জীব, যার ইচ্ছাশক্তির স্বাধীনতা রয়েছে এবং ইচ্ছা করলে প্রকৃতির নিয়মাবলিকে এক সীমা পর্যন্ত সে অমান্য করতে পারে। অনেক ক্ষেত্রে সে তার এই ইচ্ছা-অনিচ্ছার স্বাধীনতাকে নিজের ক্ষতিসাধনেই ব্যবহার করে থাকে। ৩৩:৭৩ আয়াতের তাৎপর্যও এটাই।

فَقَضٰہُنَّ سَبۡعَ سَمٰوَاتٍ فِیۡ یَوۡمَیۡنِ وَاَوۡحٰی فِیۡ کُلِّ سَمَآءٍ اَمۡرَہَا ؕ وَزَیَّنَّا السَّمَآءَ الدُّنۡیَا بِمَصَابِیۡحَ ٭ۖ وَحِفۡظًا ؕ ذٰلِکَ تَقۡدِیۡرُ الۡعَزِیۡزِ الۡعَلِیۡمِ ﴿۱۳﴾

১৩
এরপর তিনি সেগুলোকে দুটি পর্যায়কালে২৬২৭ সাত আকাশে বিভক্ত করে দিলেন এবং প্রত্যেক আকাশে এর নিয়মনীতি ওহী করলেন। কদেখুন: ১৫:১৭; ৩৭:৭; ৬৭:৬আর আমরা নিকটবর্তী আকাশকে প্রদীপপুঞ্জ ও সুরক্ষার উপকরণ দিয়ে সুসজ্জিত করেছি। এ হলো মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা।
২৬২৭। ১০ ও ১১ নম্বর আয়াতে বলা হয়েছে, দুটি পর্যায়কালে পৃথিবী সৃষ্টি হয়েছে এবং ওপরে পর্বত, নদী প্রভৃতি এবং শস্যাদিসহ প্রাণিজগৎ স্থাপিত হয়েছে আরো দুটি পর্যায়কালে। এ আয়াতে বলা হচ্ছে পৃথিবী সৃষ্টিতে যেমন দুটি পর্যায়কাল লেগেছে তেমনই সৌরজগতেরও এর গ্রহ-উপগ্রহসহ দুটি পর্যায়কালে সৃষ্টি করা হয়েছিল। এভাবে এই বিশ্বজগৎ ছয় পর্যায়কালে সৃষ্টি করা হয়েছে। এ হিসাবটা ৭:৫৫ এবং ৫০:৩৯ আয়াতগুলোর সাথে সম্পূর্ণ

فَاِنۡ اَعۡرَضُوۡا فَقُلۡ اَنۡذَرۡتُکُمۡ صٰعِقَۃً مِّثۡلَ صٰعِقَۃِ عَادٍ وَّثَمُوۡدَ ﴿ؕ۱۴﴾

১৪
অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো, খদেখুন: ৪০:৩১-৩২‘আমি আদ ও সামূদ জাতির (ওপর আপতিত) শাস্তির ন্যায় শাস্তি সম্বন্ধে তোমাদের সতর্ক করছি।’

اِذۡ جَآءَتۡہُمُ الرُّسُلُ مِنۡۢ بَیۡنِ اَیۡدِیۡہِمۡ وَمِنۡ خَلۡفِہِمۡ اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّا اللّٰہَ ؕ قَالُوۡا لَوۡ شَآءَ رَبُّنَا لَاَنۡزَلَ مَلٰٓئِکَۃً فَاِنَّا بِمَاۤ اُرۡسِلۡتُمۡ بِہٖ کٰفِرُوۡنَ ﴿۱۵﴾

১৫
তাদের কাছে তাদের যুগে এবং তাদের পূর্বের যুগে যখন (আমার) রসূলরা (এ বাণীসহ) এসে বলেছিল,২৬২৭-ক ‘তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা কোরো না।’ তখন তারা বলেছিল, ‘আমাদের প্রতিপালক-প্রভু চাইলে অবশ্যই ফেরেশতাদের অবতীর্ণ করতেন। সুতরাং যে বাণীসহ তোমরা প্রেরিত হয়েছ, আমরা অবশ্যই তার অস্বীকারকারী।’
২৬২৭-ক। এই জাতি দুটির সমগ্র সময়কাল জুড়েই নবীদের আগমন অব্যাহত ছিল।

فَاَمَّا عَادٌ فَاسۡتَکۡبَرُوۡا فِی الۡاَرۡضِ بِغَیۡرِ الۡحَقِّ وَقَالُوۡا مَنۡ اَشَدُّ مِنَّا قُوَّۃً ؕ اَوَلَمۡ یَرَوۡا اَنَّ اللّٰہَ الَّذِیۡ خَلَقَہُمۡ ہُوَ اَشَدُّ مِنۡہُمۡ قُوَّۃً ؕ وَکَانُوۡا بِاٰیٰتِنَا یَجۡحَدُوۡنَ ﴿۱۶﴾

১৬
আর রইল আদ জাতির কথা। তারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করেছিল এবং বলেছিল, ‘শক্তিতে কে আমাদের চেয়ে অধিক প্রবল?’ তারা কি লক্ষ করে নি, যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তিনি শক্তিতে তাদের চেয়ে অধিক প্রবল? তবুও তারা একাধারে আমাদের নিদর্শনাবলিকে অস্বীকার করতে থাকে।

فَاَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ رِیۡحًا صَرۡصَرًا فِیۡۤ اَیَّامٍ نَّحِسَاتٍ لِّنُذِیۡقَہُمۡ عَذَابَ الۡخِزۡیِ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا ؕ وَلَعَذَابُ الۡاٰخِرَۃِ اَخۡزٰی وَہُمۡ لَا یُنۡصَرُوۡنَ ﴿۱۷﴾

১৭
অতএব আমরা ভয়ংকর অশুভ দিনগুলোতে তাদের ওপর এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু প্রেরণ করলাম, যেন পার্থিব জীবনে আমরা তাদেরকে লাঞ্ছনাজনক শাস্তি ভোগ করাতে পারি। আর নিশ্চয় পরকালের শাস্তি অধিক লাঞ্ছনাজনক এবং (তখন) তাদেরকে সাহায্যও করা হবে না।

وَاَمَّا ثَمُوۡدُ فَہَدَیۡنٰہُمۡ فَاسۡتَحَبُّوا الۡعَمٰی عَلَی الۡہُدٰی فَاَخَذَتۡہُمۡ صٰعِقَۃُ الۡعَذَابِ الۡہُوۡنِ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿ۚ۱۸﴾

১৮
আর রইল সামূদ জাতির কথা। আমরা তাদেরকে সঠিক পথ দেখিয়েছিলাম, কিন্তু তারা হিদায়াতের তুলনায় অন্ধত্বকে প্রাধান্য দিয়েছিল। অতএব তাদের কৃতকর্মের কারণে এক লাঞ্ছনাদায়ক আযাবের বজ্রাঘাত তাদেরকে গ্রাস করেছিল।

وَنَجَّیۡنَا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَکَانُوۡا یَتَّقُوۡنَ ﴿٪۱۹﴾

১৯
আর যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করেছিল আমরা তাদেরকে উদ্ধার করলাম।
সূরা হা মীম আস-সাজদা - রুকু ২

وَیَوۡمَ یُحۡشَرُ اَعۡدَآءُ اللّٰہِ اِلَی النَّارِ فَہُمۡ یُوۡزَعُوۡنَ ﴿۲۰﴾

২০
আর যে-দিন আল্লাহর শত্রুদের দলবদ্ধভাবে আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, সে-দিন তাদেরকে বিভিন্ন শ্রেণিতে বিন্যস্ত করা হবে।