৪৭

محمد

সূরা মুহাম্মদ

Muhammad

মাদানী ৩৯ আয়াত ৪ রুকু পারা ২৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৩৯ আয়াত এবং ৪ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১খদেখুন: ৪:১৬৮; ১৬:৮৯

اَلَّذِیۡنَ کَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ اَضَلَّ اَعۡمَالَہُمۡ ﴿۲﴾

২
যারা অস্বীকার করেছে এবং আল্লাহর পথ থেকে (লোকদের) বাধা দিয়েছে, তাদের সব কাজ তিনি নিষ্ফল করে দিয়েছেন।২৭৩৭
২৭৩৭। অস্বীকারকারীদের কার্যাবলিকে নিষ্ফল করে দেওয়া হয় এবং ইসলামের উন্নতি ব্যাহত করার জন্য তারা যতকিছুই করুক না কেন তাতে কোনোই ফলোদয় হয় না।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوۡا بِمَا نُزِّلَ عَلٰی مُحَمَّدٍ وَّہُوَ الۡحَقُّ مِنۡ رَّبِّہِمۡ ۙ کَفَّرَ عَنۡہُمۡ سَیِّاٰتِہِمۡ وَاَصۡلَحَ بَالَہُمۡ ﴿۳﴾

৩
আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে এবং তাতে ঈমান এনেছে যা মুহাম্মদ- এর প্রতি অবতীর্ণ করা হয়েছে, আর এটিই তাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে (সমাগত) পূর্ণ সত্য- তিনি তাদের সব দোষত্রুটি দূর করে দেবেন এবং তাদের আচারাচরণ শুধরে দেবেন।

ذٰلِکَ بِاَنَّ الَّذِیۡنَ کَفَرُوا اتَّبَعُوا الۡبَاطِلَ وَاَنَّ الَّذِیۡنَ اٰمَنُوا اتَّبَعُوا الۡحَقَّ مِنۡ رَّبِّہِمۡ ؕ کَذٰلِکَ یَضۡرِبُ اللّٰہُ لِلنَّاسِ اَمۡثَالَہُمۡ ﴿۴﴾

৪
এর কারণ হলো, যারা অস্বীকার করেছে তারা মিথ্যার অনুসরণ করেছে এবং যারা ঈমান এনেছে তারা তাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে সমাগত সত্যের অনুসরণ করেছে। এভাবেই আল্লাহ মানুষের সামনে তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন।

فَاِذَا لَقِیۡتُمُ الَّذِیۡنَ کَفَرُوۡا فَضَرۡبَ الرِّقَابِ ؕ حَتّٰۤی اِذَاۤ اَثۡخَنۡتُمُوۡہُمۡ فَشُدُّوا الۡوَثَاقَ ٭ۙ فَاِمَّا مَنًّۢا بَعۡدُ وَاِمَّا فِدَآءً حَتّٰی تَضَعَ الۡحَرۡبُ اَوۡزَارَہَا ۬ۚ۟ۛ ذٰلِکَ ؕۛ وَلَوۡ یَشَآءُ اللّٰہُ لَانۡتَصَرَ مِنۡہُمۡ وَلٰکِنۡ لِّیَبۡلُوَا۠ بَعۡضَکُمۡ بِبَعۡضٍ ؕ وَالَّذِیۡنَ قُتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ فَلَنۡ یُّضِلَّ اَعۡمَالَہُمۡ ﴿۵﴾

৫
গদেখুন: ৮:৪৬,৬৮অতএব যুদ্ধে যখন তোমরা অস্বীকারকারীদের মুখোমুখি হও তখন (তাদের) ঘাড়ে আঘাত করো। আর রক্তক্ষয়ী যুদ্ধে তোমরা যখন তাদেরকে পরাস্ত করে ফেলো২৭৩৮ তখন তাদেরকে ভালোভাবে কষে বাঁধো। এরপর হয় অনুগ্রহপূর্বক, না হয় মুক্তিপণ গ্রহণ করে তাদের ছেড়ে দাও। (এ নীতি ততক্ষণ পর্যন্ত কার্যকর) যতক্ষণ পর্যন্ত যুদ্ধ নিজ অস্ত্র সমর্পণ না করবে।২৭৩৯ এমনটিই বিধেয়। আর আল্লাহ যদি চাইতেন, তিনি নিজেই তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের এক দলকে অন্য দলের মাধ্যমে পরীক্ষা করতে চেয়েছেন।২৭৪০ আর আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদের কর্ম তিনি কখনো বৃথা যেতে দেবেন না।২৭৪১,*
২৭৩৮। ‘আসখানা ফিল আরযি’-এর আক্ষরিক অর্থ সে দুনিয়াতে বহু হত্যাকাণ্ড ঘটালো।
২৭৩৯। এ আয়াতটি যুদ্ধ-সংক্রান্ত নীতি ও নিয়মাবলি এবং এর পরিচালনার প্রয়োজনীয় নির্দেশাবলি অতি সংক্ষেপে বর্ণনা করেছে আর প্রসঙ্গত ক্রীতদাস-প্রথাকে চিরতরে উচ্ছেদেরও পথনির্দেশ দিয়েছে। নির্দেশাবলি হলো: (ক) মুসলমানরা যখন আত্মরক্ষা, ধর্মরক্ষা, সম্মান রক্ষা বা সম্পদ রক্ষা ইত্যাদির জন্য নিয়মিত কোনো যুদ্ধ করতে বাধ্য হবে তখন তারা সাহসিকতার সাথে প্রাণপণে যুদ্ধ করবে (৮:১৩-১৭), (খ) একবার যুদ্ধ আরম্ভ হলে শান্তি ও বিবেকের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তা বিরামহীনভাবে চালিয়ে যেতে হবে (৮:৪০), (গ) নিয়মিত ও বিঘোষিত যুদ্ধে শত্রুরা যখন সুনিশ্চিতভাবে পরাজয় বরণ করে কেবল তখনই শত্রু সৈন্যকে যুদ্ধবন্দিরূপে রাখা যাবে। বিঘোষিত যুদ্ধই একমাত্র ক্ষেত্র, যেখান থেকে বন্দি আনা যাবে, অন্য কোনো কারণেই মানুষকে তার জন্মগত ব্যক্তিস্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যায় না, (ঘ) যুদ্ধ শেষ হয়ে গেলে যুদ্ধবন্দিদের মুক্তির ব্যবস্থা করতে হবে। অনুগ্রহ প্রদর্শনপূর্বক বন্দিকে মুক্তি দান, কিংবা ক্ষতিপূরণ নিয়ে মুক্তি দান কিংবা পারস্পরিক আলোচনা ও বন্দি-বিনিময়ের মাধ্যমে বন্দিকে মুক্তি দান করা যাবে- সর্বক্ষেত্রে লক্ষ্য হওয়া উচিত ‘মুক্তি’। যুদ্ধবন্দিকে চিরবন্দিত্বে বা ক্রীতদাসত্বে রাখা যাবে না। হযরত নবী করীম (সা.) বনী মুস্তালিক গোত্রের প্রায় একশত পরিবারকে এবং হাওয়াজিন গোত্রের কয়েক হাজার লোককে তারা সম্পূর্ণ পরাজিত অবস্থায় বন্দি হওয়া সত্ত্বেও বিনা শর্তে মুক্ত করে দিলেন। বদরের যুদ্ধের পরে কিছুসংখ্যক বন্দির কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল এবং যে-সব বন্দির মুক্তিপণ দেবার সামর্থ্য ছিল না অথচ লিখতে-পড়তে জানত তাদেরকে নিরক্ষর মুসলমানদের পড়ালেখার জন্য শিক্ষক নিযুক্ত করে মুক্তির পথ করে দেওয়া হয়েছিল। আয়াতটি ক্রীতদাসত্বের মূলোৎপাটনের এমন কার্যকরী ব্যবস্থার উল্লেখ করেছে যে, ক্রীতদাস প্রথা চিরকালের জন্য বিলুপ্ত হয়ে গেল।
২৭৪০। আল্লাহ তা’লা অস্বীকারকারীদের সাথে বিশ্বাসীদের যুদ্ধ ঘটিয়ে বিশ্বাসীদের চারিত্রিক উৎকর্ষ ও গুণাবলির বিকাশ ও প্রকাশ ঘটালেন এবং অস্বীকারকারীদের হীনম্মন্যতা ও দুষ্কৃতিপরায়ণতাকে জনসমক্ষে নগ্নভাবে তুলে ধরলেন। নবী করীম (সা.)-এর সাহাবীদের উচ্চতম নৈতিকতা ও মহানুভবতাপূর্ণ মনমানসিকতা পরাভূত শত্রুর প্রতি তাদের ব্যবহারের মধ্যে যতটা প্রকাশিত ও প্রস্ফুটিত হয়ে উঠেছে এর কোনো তুলনা নাই।
২৭৪১। মুসলমানরা যুদ্ধক্ষেত্রে শাহাদাত বরণ করে কুরবানীর যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা কখনো বৃথা যাবে না। প্রকৃতপক্ষে তাঁদের সে মহান আত্মোৎসর্গই আরবভূমে ইসলামকে দৃঢ়ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিল।
* এ আয়াতে আল্লাহর পথে জিহাদের মূল বিষয়বস্তু বর্ণনা করা হয়েছে। প্রথমত যে-সব জাতি মুমিনদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে, তাদের পরাজিত করে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তাদের শক্তভাবে বেঁধে রাখতে হবে। এরপর মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দিতে হবে। নতুবা মুক্তিপণ ছাড়াই অনুগ্রহস্বরূপ তাদের মুক্ত করে দেওয়াও খুব ভালো। যারা ইসলামের আত্মরক্ষামূলক যুদ্ধকে আক্রমণাত্মক যুদ্ধ এবং বলপূর্বক মুসলমান বানানোর যুদ্ধ বলে আখ্যায়িত করে, আলোচ্য আয়াত তাদের এ অভিযোগ জোরালোভাবে নাকচ করে, কেননা যুদ্ধের পর বন্দিদের মুসলমান বানানোর সুযোগ সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে মুসলমান বানানো তো দূরের কথা, ঈমান না আনা সত্ত্বেও তাদের মুক্ত করে দেবার আদেশও রয়েছে। এমনকি এ আয়াতে বলা হয়েছে, মুক্তিপণ না নিয়ে তাদেরকে ২৭৪২ টাকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য মুক্ত করে দেওয়াও শ্রেয়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

سَیَہۡدِیۡہِمۡ وَیُصۡلِحُ بَالَہُمۡ ۚ﴿۶﴾

৬
তিনি অবশ্যই তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন আর তাদের আচারাচরণ শুধরে দেবেন।২৭৪২
২৭৪২। যেহেতু ‘হিদায়াত’ শব্দের অর্থ হলো, গন্তব্যস্থলে না পৌঁছা পর্যন্ত এবং উদ্দেশ্য হাসিল না করা পর্যন্ত সঠিক পথ অনুসরণ করে চলা, সেহেতু এ আয়াতটির অর্থ দাঁড়ায়, শাহাদাত বরণকারী মুসলমানরা যে উদ্দেশ্যে তাদের জীবন দান করেছেন তাঁদের সেই মহান উদ্দেশ্যকে তথা ইসলামের বিজয়কে তাঁরা প্রতিষ্ঠিত সত্যে পরিণত করে গন্তব্য স্থানে পৌঁছে গেছেন।

وَیُدۡخِلُہُمُ الۡجَنَّۃَ عَرَّفَہَا لَہُمۡ ﴿۷﴾

৭
কদেখুন: ৩:১৯৬; ৯:১১১আর তিনি তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন, যা তিনি তাদের জন্য সুসজ্জিত ও বিশেষভাবে প্রস্তুত করেছেন।২৭৪৩
২৭৪৩। বেহেশতের নিয়ামতসমূহের স্বাদ মুমিনরা ইহলোকেই পেয়ে থাকেন এ অর্থে যে, কুরআনে পরকালের যে-সকল আধ্যাত্মিক নিয়ামত ও অনুগ্রহের উল্লেখ করা হয়েছে, সে সবকিছুই মুমিনরা ইহকালে ভোগ করে থাকেন। এ আয়াতের অর্থ এ-ও হতে পারে, মুমিনরা ‘সে বাগানের আধ্যাত্মিক স্বাদ’ আগেই পেয়েছিলেন, কেননা কুরআনে তাদের জন্য বেহেশতের যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি তাদের চোখের সামনে তারা ইহলোকেই পূর্ণ হতে দেখেছেন।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَنۡصُرُوا اللّٰہَ یَنۡصُرۡکُمۡ وَیُثَبِّتۡ اَقۡدَامَکُمۡ ﴿۸﴾

৮
হে যারা ঈমান এনেছ! তোমরা যদি আল্লাহকে (তথা তাঁর মনোনীত ধর্মকে) সাহায্য করো তাহলে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদেরকে অবিচলতা দান করবেন।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا فَتَعۡسًا لَّہُمۡ وَاَضَلَّ اَعۡمَالَہُمۡ ﴿۹﴾

৯
আর যারা অস্বীকার করেছে তাদের জন্য ধ্বংস (অবধারিত) এবং তিনি (অর্থাৎ আল্লাহ) তাদের কর্ম বিফল করে দেবেন।২৭৪৪
২৭৪৪। পূর্ববর্তী কয়েকটি আয়াতে তিন তিন বার বলা হয়েছে, ‘আল্লাহ তা’লা অস্বীকারকারীদের কার্যাবলিকে নিষ্ফল ও ব্যর্থ করে দিয়েছেন।’ এতে বুঝা যায়, অস্বীকারকারীদের দল তাদের দেহমনের সকল শক্তি একটিমাত্র কার্যসাধনে একনিষ্ঠভাবে নিয়োজিত করেছিল। আর সে কাজটি ছিল ইসলামের মূলোচ্ছেদ করা, কিন্তু তারা ব্যর্থ হলো, ইসলামই বিজয়ী হলো এবং ক্রমান্বয়ে উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি লাভ করতে লাগল।

ذٰلِکَ بِاَنَّہُمۡ کَرِہُوۡا مَاۤ اَنۡزَلَ اللّٰہُ فَاَحۡبَطَ اَعۡمَالَہُمۡ ﴿۱۰﴾

১০
এর কারণ হলো, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করেছে। অতএব তিনি তাদের কর্ম বিনষ্ট করে দিলেন।