১৬

النحل

সূরা আন-নাহল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৯ আয়াত ও ১৬ রুকূ

اِنَّمَا سُلۡطٰنُہٗ عَلَی الَّذِیۡنَ یَتَوَلَّوۡنَہٗ وَالَّذِیۡنَ ہُمۡ بِہٖ مُشۡرِکُوۡنَ ﴿۱۰۱﴾٪

১০১
কদেখুন: ৩:৭৮তার আধিপত্য কেবল তাদেরই ওপর যারা তার সাথে বন্ধুত্ব করে এবং যারা তাঁর (অর্থাৎ আল্লাহর) সাথে শরীক করে।খদেখুন: ১১:১২; ৩৯:১১
সূরা আন-নাহল - রুকু ১৩

وَاِذَا بَدَّلۡنَاۤ اٰیَۃً مَّکَانَ اٰیَۃٍ ۙ وَّاللّٰہُ اَعۡلَمُ بِمَا یُنَزِّلُ قَالُوۡۤا اِنَّمَاۤ اَنۡتَ مُفۡتَرٍ ؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۱۰۲﴾

১০২
আর আমরা যখন একটি নিদর্শন পরিবর্তন করে এর স্থলে আরেকটি নিদর্শন নিয়ে আসি,১৫৭৭ তখন তারা (অর্থাৎ বিরোধীরা) বলে- ‘তুমি যে কেবল এক মিথ্যা রটনাকারী।’ অথচ আল্লাহ যা অবতীর্ণ করেন তা তিনি সবচেয়ে ভালো জানেন। প্রকৃতপক্ষে তাদের অধিকাংশই জানে না।
১৫৭৭। ‘আর আমরা যখন একটি নিদর্শন পরিবর্তন করে এর স্থলে আরেকটি নিদর্শন নিয়ে আসি’ এ বাক্যাংশের অর্থ হলো, আমরা কোনো জাতির ওপর থেকে তাদের সুমতি বা শুভ পরিবর্তনের কারণে তাদের ওপর আসন্ন আযাবকে হটিয়ে দেই অথবা বিলম্বিত করি। এখানে কুরআনের কোনো আয়াতকে ‘মনসুখ’ (তথা বাতিল) করার কথা নাই। কুরআনে এমন কোনো আয়াত নাই যার সাথে এর অন্য আয়াতের অমিল রয়েছে, যে কারণে কোনো আয়াতকে মনসুখ বা বাতিল বলে গণ্য করা যেতে পারে। কুরআনের সব অংশ একে অন্যের সম্পূরক ও সমার্থক। তফসীরাধীন আয়াতে এমন কোনো কথাই নাই যাতে মনসুখ বা বাতিলের কোনো ধারণার ইঙ্গিত পাওয়া যেতে পারে।

قُلۡ نَزَّلَہٗ رُوۡحُ الۡقُدُسِ مِنۡ رَّبِّکَ بِالۡحَقِّ لِیُـثَبِّتَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَہُدًی وَّبُشۡرٰی لِلۡمُسۡلِمِیۡنَ ﴿۱۰۳﴾

১০৩
তুমি বলো, কদেখুন: ২:১০৭‘রূহুল কুদুস এটিকে তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে সত্যসহ অবতীর্ণ করেছে, যেন সে ঈমান আনয়নকারীদের দৃঢ়তা দান করে এবং (তা যেন) খদেখুন: ২:৯৮; ২৬:১৯৪আত্মসমর্পণকারীদের জন্য হিদায়াত ও সুসংবাদস্বরূপ হয়।’গদেখুন: ১২:১১২

وَلَقَدۡ نَعۡلَمُ اَنَّہُمۡ یَقُوۡلُوۡنَ اِنَّمَا یُعَلِّمُہٗ بَشَرٌ ؕ لِسَانُ الَّذِیۡ یُلۡحِدُوۡنَ اِلَیۡہِ اَعۡجَمِیٌّ وَّہٰذَا لِسَانٌ عَرَبِیٌّ مُّبِیۡنٌ ﴿۱۰۴﴾

১০৪
আর অবশ্যই আমরা জানি, তারা বলে, (এটি ওহী নয় বরং) এক ব্যক্তি তাকে শিখিয়ে দেয়।১৫৭৮ (কিন্তু) তারা যার প্রতি একথা আরোপ করে তার ভাষা হলো ‘আজামী’ (অর্থাৎ অস্পষ্ট ও দুর্বল), অথচ এটি (অর্থাৎ কুরআনের ভাষা) হলো সুস্পষ্ট-প্রাঞ্জল আরবী ভাষা।
১৫৭৮। কাফিরদের অভিযোগ অনুযায়ী প্রচলিত কল্পকাহিনিতে এমন কিছু লোকের নাম উল্লেখ রয়েছে, যারা নাকি হযরত মুহাম্মদ (সা.)-কে কুরআন রচনায় সাহায্য করত যেমন- জাবার নামক এক খ্রিষ্টান ক্রীতদাস, আইশ বা ইয়াইশ, আল হুয়াইতিব ইবনে আব্দুল উযযা-এর এক চাকর এবং আবু ফুকাইহ, যে ইয়াসার ও আদাস বা আদ্দাস নামে পরিচিত ছিল, অউয বিন রাবীর এক ক্রীতদাস (মায়ানি ও ফাতহ)। আম্মার, সুহাইব, সালমান, আব্দুল্লাহ বিন সালাম এবং নেস্টুরিয়ান সন্ন্যাসী সেরজিয়াসের নামও এ ব্যাপারে উল্লিখিত হয়েছে, যাদের কাছ থেকে নবী করীম (সা.) কুরআন প্রণয়নে সাহায্য গ্রহণ করতেন বলে অভিযোগ করা হয়, যা ২৫:৫৭ আয়াতেও উল্লিখিত হয়েছে। অপর অভিযোগটি হচ্ছে ইসলামে নবদীক্ষিত জনৈক খ্রিষ্টান ক্রীতদাসের কাছ থেকে মহানবী (সা.) বাইবেল শুনেছিলেন এবং তারই অংশবিশেষ কুরআনে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে উত্থাপিত আপত্তির প্রতি এ আয়াত ইঙ্গিত করছে। এখন দ্বিতীয় আপত্তি সম্পর্কে প্রশ্ন হলো: সংশ্লিষ্ট খ্রিষ্টান ক্রীতদাসরা কি বাইবেলের আরবী অনুবাদ পড়েছিল, নাকি গ্রিক অথবা হিব্রু অনুবাদ? তিনি আরবীতে অনুবাদকৃত বাইবেল পাঠ করলে প্রমাণ করতে হবে, মহানবী (সা.)-এর যুগে বাইবেল আরবী ভাষায় অনুবাদ করা হয়েছিল এবং তা সাধারণ্যে এত প্রচলিত ছিল যে, ক্রীতদাসরা পর্যন্ত দোকান-খামারে কাজ করার সময় তা পাঠ করত, কিন্তু হযরত মুহাম্মদ (সা.)-এর সময় পর্যন্ত কোনো ভাষাতেই বাইবেলের অনুবাদ করা হয় নি। এমনকি মদীনার ইহুদী গোত্রগুলো তখন পর্যন্ত তাদের তওরাতের অনুবাদও আরবী ভাষায় অনুবাদ করতে পারে নি এবং যখনই নবী করীম (সা.) এ কিতাবের প্রয়োজন মনে করতেন তিনি বিখ্যাত হিব্রু ভাষাবিদ পণ্ডিত আবদুল্লাহ বিন সালামের সঙ্গে পরামর্শ করতেন। ডক্টর আলেকজান্ডার সোটার এম. এ. এল. এল. ডি তাঁর রচিত দি টেস্ট এ্যান্ড ক্যানন অব দি নিউ টেস্টামেন্ট (২য় সংস্করণ-১৯২৫, পৃ. ৭৪) পুস্তকের আরবী অনুবাদ শিরোনামের অধ্যায়ে লিখেছিলেন, ‘সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপিও অষ্টম শতাব্দীর পূর্বেকার নয়। আরবী ভাষায় দুটি তরজমা ত্রয়োদশ শতাব্দীতে আলেকজান্দ্রিয়ায় করা হয়েছিল বলে জানা যায়।’ রসূল করীম (সা.)-কে যদি এক নবদীক্ষিত খ্রিষ্টান ক্রীতদাস হিব্রু কিংবা গ্রিক বাইবেল পড়ে শোনাতো তাহলে সেই পুস্তক শুনে তাঁর কী উপকারে আসত যার ভাষা তিনি বুঝতেন না এবং সেই কল্পিত লোকটি [যার সাহায্যে তিনি (সা.) কুরআন রচনা করতেন বলে আপত্তি] ছিল একজন আজামী (ত্রুটিপূর্ণ উচ্চারণকারী বিদেশী ব্যক্তি)। সে আরবী ভাষায় (ত্রুটিপূর্ণ জ্ঞান দ্বারা) কুরআন মজীদের মহান ও চিরন্তন সত্যসমূহ কীভাবে রসূল করীম (সা.)-কে ব্যাখ্যা করে বুঝাতে পারত, অথচ এ ধরনের তত্ত্বপূর্ণ ব্যাখ্যা করার জন্য প্রয়োজন আরবী ভাষায় প্রগাঢ় ও সুগভীর জ্ঞান (দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি দ্রষ্টব্য)।

اِنَّ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ ۙ لَا یَہۡدِیۡہِمُ اللّٰہُ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۰۵﴾

১০৫
নিশ্চয় যারা আল্লাহর নিদর্শনাবলিতে ঈমান আনে না, আল্লাহ তাদেরকে হিদায়াত দেবেন না আর তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি।

اِنَّمَا یَفۡتَرِی الۡکَذِبَ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ ۚ وَاُولٰٓئِکَ ہُمُ الۡکٰذِبُوۡنَ ﴿۱۰۶﴾

১০৬
আল্লাহর নিদর্শনাবলিতে যারা ঈমান রাখে না, কেবল তারাই বানিয়ে মিথ্যা বলে। আর এরাই তারা- যারা মিথ্যাবাদী।

مَنۡ کَفَرَ بِاللّٰہِ مِنۡۢ بَعۡدِ اِیۡمَانِہٖۤ اِلَّا مَنۡ اُکۡرِہَ وَقَلۡبُہٗ مُطۡمَئِنٌّۢ بِالۡاِیۡمَانِ وَلٰکِنۡ مَّنۡ شَرَحَ بِالۡکُفۡرِ صَدۡرًا فَعَلَیۡہِمۡ غَضَبٌ مِّنَ اللّٰہِ ۚ وَلَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۱۰۷﴾

১০৭
কদেখুন: ৩:৯১; ৪:১৩৮; ৬৩:৪্যার অন্তর ঈমানে পরিতৃপ্ত হওয়া সত্ত্বেও তাকে (অসহনীয় নির্যাতনের মাধ্যমে) কুফরীতে বাধ্য করা হয়েছে- একমাত্র এমন ব্যক্তি ছাড়া, যারাই তাদের ঈমান আনার পর স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে অস্বীকার করবে তাদের জন্যই আল্লাহর ক্রোধ অবধারিত।১৫৭৯ আর তাদের জন্য এক মহাশাস্তি নির্ধারিত।
১৫৭৯। যে ব্যক্তি কঠিনতম পরীক্ষায় পড়ে এমন কথা বলে যা বাহ্যত কুফরী, অথচ অভ্যন্তরীণভাবে সে হয়ত ইসলামের প্রতি বিশ্বাস রাখে, এরূপ ব্যক্তির সাথে আল্লাহ তা’লা কেমন ব্যবহার করবেন এ বিষয়ে বর্তমান আয়াত নীরব। এতে বুঝা যায়, এরূপ ব্যক্তিদের সম্বন্ধে চূড়ান্ত বিচার স্থগিত রাখা হয়েছে এবং এদের ভবিষ্যৎ আচার- আচরণে নির্ধারিত হবে এরা আল্লাহ তা’লার কাছ থেকে কীরূপ ব্যবহার পাবে।

ذٰلِکَ بِاَنَّہُمُ اسۡتَحَبُّوا الۡحَیٰوۃَ الدُّنۡیَا عَلَی الۡاٰخِرَۃِ ۙ وَاَنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡکٰفِرِیۡنَ ﴿۱۰۸﴾

১০৮
খদেখুন: ১০:৮; ৮৭:১৭এর কারণ হলো, তারা পার্থিব জীবনকে পরকালের তুলনায় অধিক ভালোবেসেছে। আরো কারণ হলো, আল্লাহ অস্বীকারকারীদের কখনো হিদায়াত দেন না।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ طَبَعَ اللّٰہُ عَلٰی قُلُوۡبِہِمۡ وَسَمۡعِہِمۡ وَاَبۡصَارِہِمۡ ۚ وَاُولٰٓئِکَ ہُمُ الۡغٰفِلُوۡنَ ﴿۱۰۹﴾

১০৯
এরাই তারা- যাদের হৃদয়ে, কানে এবং চোখে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আর এরাই হলো উদাসীন।

لَا جَرَمَ اَنَّہُمۡ فِی الۡاٰخِرَۃِ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿۱۱۰﴾

১১০
কদেখুন: ১:৮; ৪:১৫৬; ৭:১৮০পরকালে যে তারাই ক্ষতিগ্রস্ত হবে- এতে কোনো সন্দেহ নাই।