৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لِمَ تَکۡفُرُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ وَاَنۡتُمۡ تَشۡہَدُوۡنَ ﴿۷۱﴾

৭১
হে আহলে কিতাব! তোমরা দেখেও কেন আল্লাহর নিদর্শনাবলি অস্বীকার করছ?৪২৭-খ
৪২৭-খ। আল্লাহর নির্দেশকে প্রত্যাখ্যান করা জঘন্য অপরাধ, কিন্তু যে নিজে সে নিদর্শনের সাক্ষী হয়েও তা প্রত্যাখ্যান করে তার জন্য এটা অধিক জঘন্য।

یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لِمَ تَلۡبِسُوۡنَ الۡحَقَّ بِالۡبَاطِلِ وَتَکۡتُمُوۡنَ الۡحَقَّ وَاَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿٪۷۲﴾

৭২
হে আহলে কিতাব! কদেখুন: ৩:৯৯তোমরা জেনেশুনে কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো এবং গদেখুন: ২:৪৩সত্য গোপন করো?৪২৭-গ
সূরা আলে ইমরান - রুকু ৭
৪২৭-গ। আহলে কিতাবের ধর্মগুলোতে মহানবী (সা.)-এর যে-সকল চিহ্ন ও নিদর্শন বর্ণিত হয়েছে সেগুলোর আলোকে বিচার করলে তারা নিশ্চয় বুঝতে পারত হযরত মুহাম্মদ (সা.)-ই সেই প্রতিশ্রুত নবী কিন্তু ঈর্ষা ও শত্রুতার মনোভাব, ঔদ্ধত্য ও তাদের পূর্ব ধারণার দরুন তারা তাঁকে (সা.) স্বীকার করল না এবং তারা সত্য- মিথ্যার সংমিশ্রণ করে অবিমিশ্র সত্যকেও গ্রহণ করল না।

وَقَالَتۡ طَّآئِفَۃٌ مِّنۡ اَہۡلِ الۡکِتٰبِ اٰمِنُوۡا بِالَّذِیۡۤ اُنۡزِلَ عَلَی الَّذِیۡنَ اٰمَنُوۡا وَجۡہَ النَّہَارِ وَاکۡفُرُوۡۤا اٰخِرَہٗ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿ۚۖ۷۳﴾

৭৩
আর আহলে কিতাবের এক দল বলল, ‘মুমিনদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এতে তোমরা দিনের প্রথমভাগে ঈমান আনো এবং এর শেষ ভাগে অস্বীকার করো, (এভাবে) হয়ত তারা ফিরে আসবে।৪২৮
৪২৮। ইহুদীদের ধর্মজ্ঞানের জন্য পৌত্তলিক আরবরাও তাদেরকে সম্মানের চোখে দেখত। ইহুদীরা এর অন্যায় সুযোগ নিল এবং মুসলমানদেরকে তাদের ধর্মবিশ্বাস থেকে ফিরিয়ে আনার জন্য তারা বাহ্যিকভাবে দিনের প্রথম ভাগে ইসলাম গ্রহণ করে দিনের শেষ ভাগে তা ত্যাগ করার কৌশল সম্পর্কে চিন্তা করল। এভাবে কিছুদিন চললে ইসলাম গ্রহণকারী সরলমনা আরবরা মনে করবে, ইসলামের মাঝে নিশ্চয় গুরুতর কোনো দোষ আছে, তা না হলে এ ইহুদী আলেমরা তা গ্রহণপূর্বক এত তাড়াতাড়ি বর্জন করলেন কেন? হায়, পরিতাপ ইহুদী ওলামাদের জন্য! তারা বুঝতে পারে নি, কি ইস্পাত-কঠিন দৃঢ়তা নিয়ে মহানবী (সা.)-এর সাহাবীরা ইসলাম গ্রহণ করেছিলেন আর ইসলাম গ্রহণের সাথে সাথে কত জ্যোতির্ময় হয়ে উঠেছিল তাঁদের হৃদয়। তাঁরা আর কি কখনো অন্ধকারে ফিরতে পারে?

وَلَا تُؤۡمِنُوۡۤا اِلَّا لِمَنۡ تَبِعَ دِیۡنَکُمۡ ؕ قُلۡ اِنَّ الۡہُدٰی ہُدَی اللّٰہِ ۙ اَنۡ یُّؤۡتٰۤی اَحَدٌ مِّثۡلَ مَاۤ اُوۡتِیۡتُمۡ اَوۡ یُحَآجُّوۡکُمۡ عِنۡدَ رَبِّکُمۡ ؕ قُلۡ اِنَّ الۡفَضۡلَ بِیَدِ اللّٰہِ ۚ یُؤۡتِیۡہِ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿ۚۙ۷۴﴾

৭৪
আর যে তোমাদের ধর্মের অনুসরণ করে তাকে ছাড়া তোমরা অন্য কাউকে বিশ্বাস কোরো না।’ (হে নবী!) তুমি বলো, ‘নিশ্চয় আল্লাহর (মনোনীত) হিদায়াতই প্রকৃত হিদায়াত আর আবশ্যক বিষয় হলো, তোমাদেরকে ইতিপূর্বে যা (তথা যে হিদায়াত) দেওয়া হয়েছিল অনুরূপ (হিদায়াত) যেন প্রত্যেককে দেওয়া হয়। খদেখুন: ২:৪৩অন্যথায় তোমাদের প্রতিপালক-প্রভুর সামনে তোমাদের সাথে তারা বিতণ্ডা৪২৮-ক (করার অধিকার লাভ) করবে।’ তুমি বলো, ঘদেখুন: ২:১২১নিশ্চয় যাবতীয় অনুগ্রহ৪২৮-খ আল্লাহরই কর্তৃত্বাধীন। তিনি যাকে চান তা দান করেন। আর আল্লাহ প্রাচুর্যদাতা, সর্বজ্ঞ৪২৮-গ।
৪২৮-ক। এ আয়াত আমাদের জানাচ্ছে, মহানবী (সা.)-এর বিরুদ্ধে কেবল এ কারণে বিতণ্ডা করার অধিকার ইহুদীদের ছিল না যে, তাঁকে (সা.) যে হিদায়াত প্রদান করা হয়েছিল তা অবিকল তাদেরকে দেওয়া হিদায়াতের মতো কেন নয়? পক্ষান্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ করার অধিকার মুসলমানদেরই থাকত যদি এদেরকে (অর্থাৎ মুসলমানদেরকে) ঐশী শিক্ষা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হতো। কারণ সেক্ষেত্রে আহলে কিতাবের প্রতি আল্লাহর পক্ষপাতিত্ব সাব্যস্ত হতো। উভয় শরীয়তের মাঝে বিদ্যমান পার্থক্য দেখিয়ে তারা (ইহুদীরা) যে আপত্তি উত্থাপন করে তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।
৪২৮-খ। ‘ফযল’ বা কল্যাণ বলতে এখানে ‘নবুওয়ত’-কে বুঝাতে পারে।
৪২৮-গ। (১) “আর যে তোমাদের ধর্মের অনুসরণ করে তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুসরণ কোরো না”-এ বাক্যটি পূর্ববর্তী বাক্যটিরও সম্প্রসারিত অংশ। এরপর এসেছে একটি অন্তর্বর্তী বাক্য “নিশ্চয় আল্লাহর (পছন্দনীয়) হিদায়াতই প্রকৃত হিদায়াত আর আবশ্যক বিষয় হলো, তোমাদেরকে ইতিপূর্বে যে (হিদায়াত) দেওয়া হয়েছিল অনুরূপ (হিদায়াত) যেন প্রত্যেককে দেওয়া হয়।” এরপর ইহুদীদের বক্তব্য আবার শুরু হলো, “অন্যথায় তোমাদের প্রতিপালক-প্রভুর সামনে তোমাদের সাথে বিতণ্ডা করার অধিকার তারা লাভ করবে।” সর্বশেষ আয়াতটি আল্লাহর নির্দেশ দিয়ে সমাপ্ত হলো- “নিশ্চয় যাবতীয় অনুগ্রহ আল্লাহরই কর্তৃত্বাধীন; তিনি যাকে চান তা দান করেন। আর আল্লাহ প্রাচুর্যদাতা, সর্বজ্ঞ।” এরূপ প্রকাশভঙ্গি কুরআনের একটি স্বকীয় বৈশিষ্ট্য যা দিয়ে মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার সম্ভব হয়ে থাকে। অন্য ব্যাখ্যা মতে, ‘আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত’ বাক্যটি অন্তর্বর্তী এবং পরবর্তী কথাগুলো “তোমাদেরকে ইতিপূর্বে যে (হিদায়াত) দেওয়া হয়েছিল অনুরূপ (হিদায়াত) যেন প্রত্যেককে দেওয়া হয়। অন্যথায় তোমাদের প্রতিপালক-প্রভুর সামনে তোমাদের সাথে বিতণ্ডা করার অধিকার তারা লাভ করবে” ইহুদীদের বক্তব্যের অংশ বলে গণ্য হবে। (৩) আবার তৃতীয় ব্যাখ্যানুসারে, ইহুদীদের বক্তব্য, “যে তোমাদের ধর্মের অনুসরণ করে তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুসরণ কোরো না”- এ বাক্যটি দিয়েই সমাপ্ত হয়ে গেছে। এরপর বাকি সব কথাই আল্লাহ তা’লার নিজ বক্তব্য। বিস্তারিত জানার জন্য ইংরেজি বা উর্দু তফসীরের বৃহত্তর সংস্করণ দেখুন।

یَّخۡتَصُّ بِرَحۡمَتِہٖ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ ذُو الۡفَضۡلِ الۡعَظِیۡمِ ﴿۷۵﴾

৭৫
কদেখুন: ২:৭৭তিনি তাঁর কৃপার জন্য যাকে চান বিশেষভাবে বেছে নেন। আর আল্লাহ মহাঅনুগ্রহশীল।’খদেখুন: ৫৭:৩০গদেখুন: ২:১০৬

وَمِنۡ اَہۡلِ الۡکِتٰبِ مَنۡ اِنۡ تَاۡمَنۡہُ بِقِنۡطَارٍ یُّؤَدِّہٖۤ اِلَیۡکَ ۚ وَمِنۡہُمۡ مَّنۡ اِنۡ تَاۡمَنۡہُ بِدِیۡنَارٍ لَّا یُؤَدِّہٖۤ اِلَیۡکَ اِلَّا مَا دُمۡتَ عَلَیۡہِ قَآئِمًا ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ قَالُوۡا لَیۡسَ عَلَیۡنَا فِی الۡاُمِّیّٖنَ سَبِیۡلٌ ۚ وَیَقُوۡلُوۡنَ عَلَی اللّٰہِ الۡکَذِبَ وَہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۷۶﴾

৭৬
আর আহলে কিতাবের মাঝে এমন ব্যক্তিও আছে, যার কাছে তুমি অঢেল সম্পদও যদি আমানত রাখো, সে তোমাকে তা ফেরত দিয়ে দেবে। আবার তাদের মাঝে এমন ব্যক্তিও আছে, যার কাছে তুমি এক দিনারও যদি আমানত রাখো সে তোমাকে তা ফেরত দেবে না- যদি না তুমি তার পেছনে লেগে থাকো। এর কারণ হলো, তারা বলে, ‘উম্মীদের৪২৯ ব্যাপারে আমাদের বিরুদ্ধে (অভিযোগের( কোনো সুযোগ নাই;’ আর তারা জেনেশুনে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে।
৪২৯। মহানবী (সা.)-এর আগমনকালে ইহুদীদের মাঝে একটা ধারণা শিকড় গেড়েছিল, অইহুদী আরবদের ধনসম্পদ লুট করলে তাদের কোনো পাপ হবে না, কেননা তারা বিধর্মী। সম্ভবত ইহুদীদের সুদ গ্রহণ আইনের মধ্যেই এ ধারণাটির জন্ম হয়েছিল, কেননা এ আইনের মাঝেই ইহুদী ও অইহুদীর মধ্যে ভীষণ হিংসাভরা তারতম্য রয়েছে (যাত্রাপুস্তক ২২:২৫, লেবীয়পুস্তক ২৫:৩৬,৩৭; দ্বিতীয় বিবরণ ২৩:২০)।

بَلٰی مَنۡ اَوۡفٰی بِعَہۡدِہٖ وَاتَّقٰی فَاِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُتَّقِیۡنَ ﴿۷۷﴾

৭৭
সত্য কথা হলো, কদেখুন: ৫:২; ৬:১৫৩; ১৩:২১; ১৬:৯২; ১৭:৩৫যে নিজ অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে, সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন।

اِنَّ الَّذِیۡنَ یَشۡتَرُوۡنَ بِعَہۡدِ اللّٰہِ وَاَیۡمَانِہِمۡ ثَمَنًا قَلِیۡلًا اُولٰٓئِکَ لَا خَلَاقَ لَہُمۡ فِی الۡاٰخِرَۃِ وَلَا یُکَلِّمُہُمُ اللّٰہُ وَلَا یَنۡظُرُ اِلَیۡہِمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ وَلَا یُزَکِّیۡہِمۡ ۪ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۷۸﴾

৭৮
নিশ্চয় যারা আল্লাহর (সাথে কৃত( অঙ্গীকার ও নিজেদের কসম অল্প মূল্যে বিক্রি করে তারাই সেসব লোক- যাদের পরকালে কোনো অংশ নাই। খদেখুন: ২:৪২আর কিয়ামত দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে (ফিরেও) তাকাবেন না৪৩০ এবং তিনি তাদেরকে পবিত্রও করবেন না; এছাড়া তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি।গদেখুন: ২:১৭৫; ২৩:১০৯
৪৩০। আল্লাহ তাদের প্রতি দয়ার কথা, প্রীতির চাহনি ও অনুগ্রহের চিহ্ন পর্যন্ত দেখাবেন না, তাদেরকে পাপমুক্ত বলেও ঘোষণা করবেন না।

وَاِنَّ مِنۡہُمۡ لَفَرِیۡقًا یَّلۡوٗنَ اَلۡسِنَتَہُمۡ بِالۡکِتٰبِ لِتَحۡسَبُوۡہُ مِنَ الۡکِتٰبِ وَمَا ہُوَ مِنَ الۡکِتٰبِ ۚ وَیَقُوۡلُوۡنَ ہُوَ مِنۡ عِنۡدِ اللّٰہِ وَمَا ہُوَ مِنۡ عِنۡدِ اللّٰہِ ۚ وَیَقُوۡلُوۡنَ عَلَی اللّٰہِ الۡکَذِبَ وَہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۷۹﴾

৭৯
আর নিশ্চয় তাদের (অর্থাৎ আহলে কিতাবের) মাঝে এক দল আছে ঘদেখুন: ২:৭৬; ৪:৪৭; ৫:৪২যারা কিতাব পাঠের সময় নিজেদের জিহ্বাকে বাঁক দেয়, যেন তোমরা তা কিতাবের অংশ (বলে) মনে করো, অথচ তা কিতাবের অংশ নয়। আর তারা বলে, তা আল্লাহর পক্ষ থেকে অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। আর তারা জেনেশুনে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে।৪৩১
৪৩১। রসূল করীম (সা.)-এর সময়ে ইহুদীদের একটি কদাচার ছিল, তারা এমনভাবে উচ্চারণ ও ভঙ্গি করে হিব্রু গ্রন্থ পাঠ করত বা উদ্ধৃত করত, যেন শ্রোতামণ্ডলী মনে করে তারা তওরাত পাঠ করছে অথচ এ বাক্যমালা বা পঠিত অংশ মোটেই তওরাতের অংশ ছিল না। এ আয়াতে ইহুদীদের সেই মিথ্যা ও কদাচারের কথা বলা হয়েছে। ‘কিতাব’ শব্দটি এখানে তিন বার ব্যবহৃত হয়েছে। প্রথমবার ‘হিব্রু ভাষার পুস্তকাংশ’ অর্থে এবং দ্বিতীয় ও তৃতীয়বার তওরাত অর্থে। হিব্রু ভাষার পুস্তকাংশকে ‘গ্রন্থ’ নামে অভিহিত করার কারণ হলো, ইহুদীরা একেও তওরাত পাঠ নামেই চালিয়ে দিতে চাইত।

مَا کَانَ لِبَشَرٍ اَنۡ یُّؤۡتِیَہُ اللّٰہُ الۡکِتٰبَ وَالۡحُکۡمَ وَالنُّبُوَّۃَ ثُمَّ یَقُوۡلَ لِلنَّاسِ کُوۡنُوۡا عِبَادًا لِّیۡ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَلٰکِنۡ کُوۡنُوۡا رَبّٰنِیّٖنَ بِمَا کُنۡتُمۡ تُعَلِّمُوۡنَ الۡکِتٰبَ وَبِمَا کُنۡتُمۡ تَدۡرُسُوۡنَ ﴿ۙ۸۰﴾

৮০
কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে,৪৩২ আল্লাহ তাকে কিতাব, প্রজ্ঞা এবং নবুওয়ত দান করবেন; এরপর সে লোকদের বলবে, ‘আল্লাহকে বাদ দিয়ে তোমরা আমার বান্দা হয়ে যাও।’ বরং (সে এটাই বলবে,) ‘তোমরা আল্লাহর হয়ে যাও,৪৩২-ক কেননা তোমরা কিতাব শিখিয়ে থাকো এবং তোমরা (তা) অধ্যয়নও করে থাকো।৪৩২-খ
৪৩২। ‘মা কানা লাহু’ শব্দগুলো তিন অর্থে ব্যবহৃত হয়ে থাকে: (১) এ কাজ করা তার শোভা পায় না, (২) এটা বা এরূপ করাটা তার পক্ষে সম্ভব নয় বা যুক্তিতে আসে না যে, সে এটা করেছে, (৩) সে এটা বা এরূপ করতে দৈহিক বা মানসিকভাবে অক্ষম।
৪৩২-ক। ‘রাব্বানিয়‍্যীনা’ হচ্ছে ‘রাব্বানি’ শব্দের বহুবচন, যার অর্থ: (১) যিনি ধর্মীয় কাজে নিয়োজিত থাকেন কিংবা ধর্মীয় সাধনায় নিমগ্ন থাকেন (২) আল্লাহ সম্বন্ধে যার জ্ঞান আছে, (৩) যিনি ধর্মজ্ঞানে পাণ্ডিত্য রাখেন, ভালো ও ধার্মিক লোক, (৪) প্রাথমিক পর্যায়ের শিক্ষক যিনি জ্ঞানবিজ্ঞানের প্রথম ধাপগুলো শিখিয়ে মানুষকে উচ্চধাপের শিক্ষার জন্য প্রস্তুত করেন, (৫) প্রভু বা নেতা, (৬) সংস্কারক [লেইন, সিবাওয়াই এবং মুবাররাদ]।
৪৩২-খ। ‘কেননা তোমরা কিতাব শিখিয়ে থাকো এবং তোমরা (তা) অধ্যয়নও করে থাকো’ বাক্যটি এ উপদেশ দিচ্ছে, যারা ধর্মগ্রন্থ পাঠ করে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছেন, অন্যান্যদেরকেও তাদের তা শেখানো উচিত যেন মানুষ অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত না থাকে।