৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا بَعۡدَ اِیۡمَانِہِمۡ ثُمَّ ازۡدَادُوۡا کُفۡرًا لَّنۡ تُقۡبَلَ تَوۡبَتُہُمۡ ۚ وَاُولٰٓئِکَ ہُمُ الضَّآلُّوۡنَ ﴿۹۱﴾

৯১
কদেখুন: ২:১৬২; ৪:৫৩; ৫:৭৯নিশ্চয় যারা ঈমান আনার পর কুফরী করে, এরপর তারা কুফরীতে আরো বদ্ধমূল হয়, তাদের তওবা কখনো গ্রহণ করা হবে না;৪৩৭ আর তারাই পথভ্রষ্ট।
৪৩৭। এ আয়াতের অর্থ এটা নয় যে, ধর্মত্যাগীদের অনুশোচনা ও ফিরে আসা কখনো গৃহীত হবে না, কেননা ৩:৯০ আয়াতে বলা হয়েছে, অনুশোচনা সকল পর্যায়েই গ্রহণযোগ্য। এখানে সেসব লোকের কথা বলা হয়েছে, যারা কেবল মুখে মুখে অনুশোচনা করে অথচ অনুশোচনা দ্বারা নিজেদের জীবনে সত্যিকারের কোনো বাস্তব পরিবর্তন আনে না, বরং অবিশ্বাসীদের মতো আচরণেই লিপ্ত থাকে।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَمَاتُوۡا وَہُمۡ کُفَّارٌ فَلَنۡ یُّقۡبَلَ مِنۡ اَحَدِہِمۡ مِّلۡءُ الۡاَرۡضِ ذَہَبًا وَّلَوِ افۡتَدٰی بِہٖ ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ وَّمَا لَہُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ ﴿٪۹۲﴾

৯২
খদেখুন: ২:১৬৩নিশ্চয় যারা কুফরী করেছে এবং কাফির অবস্থাতেই মারা গেছে তাদের কারো কাছ থেকে পৃথিবীসম সোনাও গ্রহণ করা হবে না, মুক্তিপণ হিসাবে তা প্রদান করুক না কেন। এরাই তারা- যাদের জন্য এক যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না।
সূরা আলে ইমরান - রুকু ৯

لَنۡ تَنَالُوا الۡبِرَّ حَتّٰی تُنۡفِقُوۡا مِمَّا تُحِبُّوۡنَ ۬ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فَاِنَّ اللّٰہَ بِہٖ عَلِیۡمٌ ﴿۹۳﴾

৯৩
তোমরা যা কিছু ভালোবাসো তা থেকে যতক্ষণ (আল্লাহর পথে) ব্যয় না করবে, তোমরা কখনো প্রকৃত পুণ্য অর্জন করতে পারবে না।৪৩৮ আর তোমরা যা-ই খরচ করো, আল্লাহ নিশ্চয় সে বিষয়ে পুরোপুরি অবগত।
৪৩৮। সত্যিকার বিশ্বাস যা সকল মঙ্গলের ও সকল পুণ্যকর্মের উৎস তা অর্জন করতে হলে বিশ্বাসীকে সকল আরামআয়েশ ও প্রিয়তম বস্তুকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হতে হবে। সর্বোচ্চ স্তরের বিশ্বাস ও ধর্মপরায়ণতা লাভের জন্য আল্লাহর রাস্তায় ভালোবাসার বস্তুকে বিলিয়ে দিতে হবে। সত্যিকার কুরবানীর চেতনা হৃদয়ে না থাকলে নৈতিকতার উচ্চশিখরে আরোহণ করা যায় না।

کُلُّ الطَّعَامِ کَانَ حِلًّا لِّبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اِلَّا مَا حَرَّمَ اِسۡرَآءِیۡلُ عَلٰی نَفۡسِہٖ مِنۡ قَبۡلِ اَنۡ تُنَزَّلَ التَّوۡرٰٮۃُ ؕ قُلۡ فَاۡتُوۡا بِالتَّوۡرٰٮۃِ فَاتۡلُوۡہَاۤ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۹۴﴾

৯৪
তওরাত অবতীর্ণ হবার পূর্বে ইসরাঈল (অর্থাৎ ইয়াকূব) নিজের জন্য যে-সব (খাদ্য) নিষিদ্ধ করে নিয়েছিল তা ছাড়া (অন্য) সব খাদ্য বনী ইসরাঈলের৪৩৯ জন্য বৈধ৪৪০ ছিল। তুমি বলো, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে তওরাত আনো এবং তা পড়ে দেখো।’
৪৩৯। ইয়াকূব (জেকব)-কে দিব্যদর্শনে (কাশফে) ইসরাঈল নামে অভিহিত করা হয়েছিল (আদিপুস্তক ৩২:২৮)।
৪৪০। কোনো কোনো খাদ্যবস্তু, যা ইসরাঈলীরা খেত না অথচ ইসলামে সেগুলো খাবার অনুমতি আছে। সেরূপ একটি বস্তু হলো পশুর নিতম্বের মাংস, যার উল্লেখ আদিপুস্তক ৩২:৩২-এ আছে। ইয়াকুব (আ.) নিতম্ব বেদনায় (সায়াটিকা) ভুগতেন। তাই তিনি ডাক্তারি কারণে পশুর নিতম্বের মাংস খেতেন না। এটা ছিল তাঁর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বনী ইসরাঈল এটাকে সাধারণ নিয়মে পরিণত করে নিয়েছিল।

فَمَنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ الۡکَذِبَ مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۹۵﴾؃

৯৫
অতএব এরপরও যারা আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করে,৪৪১ বস্তুত তারাই সীমালঙ্ঘনকারী।
৪৪১। ‘যালিকা’ বলতে উপরোক্ত আয়াতের বক্তব্যকে বুঝানো হয়েছে। একথা বলা, আল্লাহ তা’লা অমুক অমুক বস্তু খেতে বারণ করেছেন অথচ প্রকৃত প্রস্তাবে আল্লাহ তা বারণ করেন নি, নিশ্চয় তা আল্লাহর প্রতি মিথ্যারোপ করার শামিল।

قُلۡ صَدَقَ اللّٰہُ ۟ فَاتَّبِعُوۡا مِلَّۃَ اِبۡرٰہِیۡمَ حَنِیۡفًا ؕ وَمَا کَانَ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۹۶﴾

৯৬
তুমি বলো, ‘আল্লাহ সত্য বলেছেন। সুতরাং (আল্লাহর প্রতি) কদেখুন: ৯:৩৪,১১১; ৬৩:১১সদা একনিষ্ঠ ইবরাহীমের ধর্মাদর্শ অনুসরণ করো।৪৪২ আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।’খদেখুন: ৩:৬৮
৪৪২। ‘(আল্লাহর প্রতি) সদা একনিষ্ঠ ইবরাহীমের ধর্মাদর্শ’- একথা বলে আয়াতটি বুঝাতে চায় তিনি নিজের ইচ্ছায় কখনো কোনো খাদ্যবস্তুকে নিষিদ্ধ করেন নি, যেমনটি ইহুদীরা করে। আয়াতটির মর্মার্থ হলো, এ বিষয়ে ইসলাম ইহুদীদের সাথে মতভেদ করে নবীগণের পথ ও অভ্যাসের বিরুদ্ধে যায় নি, বিশেষ করে ইবরাহীম (আ.)- এর বিরুদ্ধে তো নয়ই।

اِنَّ اَوَّلَ بَیۡتٍ وُّضِعَ لِلنَّاسِ لَلَّذِیۡ بِبَکَّۃَ مُبٰرَکًا وَّہُدًی لِّلۡعٰلَمِیۡنَ ﴿ۚ۹۷﴾

৯৭
কদেখুন: ৫:৯৮; ২৭:৯২; ২৮:৫৮; ২৯:৬৮; ১০৬:৪,৫নিশ্চয় প্রথম ঘর*, যা মানবজাতির (কল্যাণের) জন্য বানানো হয়েছিল সেটি বাক্কায়৪৪৩ অবস্থিত। (তা) আশিসময় এবং বিশ্বজগতের জন্য হিদায়াতের কারণ।
৪৪৩। মক্কা উপত্যকারই অপর নাম ‘বাক্কা’। আরবীতে অনেক সময় ‘ম’ পরিবর্তিত হয় ‘ব’-তে। এ দুটি অক্ষর (‘মীম’ ও ‘বা’) পরস্পরের স্থলাভিষিক্ত হয়, যেমন ‘লাযিম’ থেকে ‘লাযিব’। কুরআন এখানে আহলে কিতাবদের (খ্রিষ্টান ও ইহুদীদের) দৃষ্টি এ বিষয়ের দিকে আকর্ষণ করছে যে মক্কাই সর্বাপেক্ষা পুরাতন, সত্য ও আদি ধর্মকেন্দ্র, যা আল্লাহ তা’লা স্বয়ং প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন। ইহুদী ও খ্রিষ্টানরা যে ধর্মশালা অবলম্বন করেছিল তা পরবর্তী কালের ব্যাপার। ২:১২৮ আয়াত দেখুন।

فِیۡہِ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ مَّقَامُ اِبۡرٰہِیۡمَ ۬ۚ وَمَنۡ دَخَلَہٗ کَانَ اٰمِنًا ؕ وَلِلّٰہِ عَلَی النَّاسِ حِجُّ الۡبَیۡتِ مَنِ اسۡتَطَاعَ اِلَیۡہِ سَبِیۡلًا ؕ وَمَنۡ کَفَرَ فَاِنَّ اللّٰہَ غَنِیٌّ عَنِ الۡعٰلَمِیۡنَ ﴿۹۸﴾

৯৮
এতে রয়েছে সুস্পষ্ট নিদর্শনাবলি (অর্থাৎ খদেখুন: ২:১২৬মাকামে ইবরাহীম। গদেখুন: ১৪:৩৬; ২৮:৫৮; ২৯:৬৮আর যে এতে প্রবেশ করে সে নিরাপদ। আর আল্লাহরই উদ্দেশ্যে এ কাবাগৃহের হজ্ব করা মানুষের জন্য ফরয, (অর্থাৎ তাদের জন্য) যারা এ (ঘর) পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য রাখে।৪৪৪ আর যে অস্বীকার করে, (সে যেন স্মরণ রাখে,) নিশ্চয় আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন।ঘদেখুন: ২২:২৮; ৩:৭১চদেখুন: ৭:৪৬,৮৭; ৮:৪৮; ৯:৩৪; ১৪:৪; ২২:২৬
৪৪৪। কাবাগৃহের স্বপক্ষে ঐতিহাসিক সাক্ষ্যপ্রমাণের প্রতি ইঙ্গিত করে কুরআন বলছে, কাবাকে কিবলা বা আল্লাহর ধর্মের চিরস্থায়ী কেন্দ্ররূপে গ্রহণ করার তিনটি কারণ আছে: (ক) নবীগণের পূর্বপুরুষ ইবরাহীম (আ.) এখানেই ৪৪৫ ও ৪৪৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য প্রার্থনা করেছিলেন যেন তাঁর বংশে নবীগণের উদ্ভব হয়, (খ) মক্কা শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়, (গ) এটা সেই তীর্থস্থান যেখানে বিভিন্ন দেশের ও জাতির লোকেরা কিয়ামত পর্যন্ত তীর্থযাত্রারূপে সমবেত হতে থাকবে।

قُلۡ یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لِمَ تَکۡفُرُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ ٭ۖ وَاللّٰہُ شَہِیۡدٌ عَلٰی مَا تَعۡمَلُوۡنَ ﴿۹۹﴾

৯৯
তুমি বলো, ‘হে আহলে কিতাব! কেন তোমরা আল্লাহর নিদর্শনাবলি অস্বীকার করো অথচ তোমরা যা করো আল্লাহ এর সাক্ষী৪৪৫?’
৪৪৫। ‘শাহীদুন’ অর্থ যে ব্যক্তি সাক্ষ্য দেয় সে কী দেখেছে, যে ব্যক্তি অনেক জ্ঞানের অধিকারী, যে ব্যক্তি আল্লাহর পথে মৃত্যুবরণ করে বা ধর্মের কারণে যাকে হত্যা করা হয়। শব্দটি যখন আল্লাহ তা’লার ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন সর্বজ্ঞ অর্থে ব্যবহৃত হয় (লেইন)।

قُلۡ یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لِمَ تَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ مَنۡ اٰمَنَ تَبۡغُوۡنَہَا عِوَجًا وَّاَنۡتُمۡ شُہَدَآءُ ؕ وَمَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿۱۰۰﴾

১০০
তুমি বলো, ‘হে আহলে কিতাব! যে ব্যক্তি ঈমান আনে, তোমরা কেন তাকে আল্লাহর পথে (চলতে) বাধা দিচ্ছ? তোমরা এ পথকে বক্রতা৪৪৬ অবলম্বন করে পেতে চাও, অথচ তোমরা (এর সত্যতার) সাক্ষী। আর তোমরা যা কিছু করছ আল্লাহ সে বিষয়ে অনবহিত নন।’*
৪৪৬। এর অর্থ হলো, গ্রন্থধারীরা ইচ্ছা পোষণ করে যেন ইসলামের সরলতার মধ্যে বক্রতা ও মারপ্যাঁচ ঢুকে পড়ে। তারা নিজেরাই ইসলামের শিক্ষাকে বিকৃত করে ব্যাখ্যা করতে চায়।
* এখানে ‘প্রথম ঘর’ সম্পর্কে বলা হয়েছে, এটি মানবজাতির (কল্যাণের) জন্য বানানো হয়েছে, আল্লাহর জন্য বানানো হয়েছে বলা হয় নি। এতে এদিকেও ইঙ্গিত করা হয়েছে যে, মানুষ গুহা থেকে বেরিয়ে যখন সমতল ভূমিতে বসবাস শুরু করল তখন খানা কাবার প্রথম নির্মাণ মানুষকে সভ্যতা ও সামাজিকতা শেখানোর মাধ্যমে পরিণত হলো। তাই এখানে ‘মক্কা’ শব্দের পরিবর্তে ‘বাক্কা’ শব্দ ব্যবহার করা হয়েছে। এটি মক্কার প্রাচীন নাম। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমের প্রদত্ত টীকা দ্রষ্টব্য।]