৫

المائدة

সূরা আল-মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২১ আয়াত ও ১৬ রুকূ

لَقَدۡ اَخَذۡنَا مِیۡثَاقَ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ وَاَرۡسَلۡنَاۤ اِلَیۡہِمۡ رُسُلًا ؕ کُلَّمَا جَآءَہُمۡ رَسُوۡلٌۢ بِمَا لَا تَہۡوٰۤی اَنۡفُسُہُمۡ ۙ فَرِیۡقًا کَذَّبُوۡا وَفَرِیۡقًا یَّقۡتُلُوۡنَ ﴿٭۷۱﴾

৭১
নিশ্চয় আমরা বনী ইসরাঈলের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তাদের প্রতি অনেক রসূল৭৭৬ পাঠিয়েছিলাম। খদেখুন: ২:৬৩যখনই তাদের কাছে কোনো রসূল এমন কিছু নিয়ে আসত যা তাদের মনঃপূত হতো না, তখন এক দলকে তারা মিথ্যাবাদী আখ্যা দিত এবং অন্য এক দলকে হত্যা করার চেষ্টা করত।গদেখুন: ২:৮৮ঘদেখুন: ৪:১৭২; ৫:১৮; ৯:৩০; ৫:১১৮; ১৯:৩৭
৭৭৬। এ আয়াতের সঙ্গে ৫:১৩ তুলনা করলে বা মিলিয়ে দেখলে এটাই প্রতীয়মান হয় যে, এ আয়াতের ‘অনেক রসূল’ ও ৫:১৩ তে বর্ণিত ‘বারোজন নেতা সমার্থক, তাঁরা অভিন্ন।

وَحَسِبُوۡۤا اَلَّا تَکُوۡنَ فِتۡنَۃٌ فَعَمُوۡا وَصَمُّوۡا ثُمَّ تَابَ اللّٰہُ عَلَیۡہِمۡ ثُمَّ عَمُوۡا وَصَمُّوۡا کَثِیۡرٌ مِّنۡہُمۡ ؕ وَاللّٰہُ بَصِیۡرٌۢ بِمَا یَعۡمَلُوۡنَ ﴿۷۲﴾

৭২
আর তারা ধরে নিয়েছিল, কোনো (ফিতনা বা) শাস্তি হবে না, ফলে তারা অন্ধ ও বধির হয়ে গেল। তবুও আল্লাহ তাদের তওবা গ্রহণ করলেন। এরপরও তাদের অনেকেই অন্ধ ও বধিরই রয়ে গেল। প্রকৃতপক্ষে তারা যা করে আল্লাহ এর সম্যক দ্রষ্টা।

لَقَدۡ کَفَرَ الَّذِیۡنَ قَالُوۡۤا اِنَّ اللّٰہَ ہُوَ الۡمَسِیۡحُ ابۡنُ مَرۡیَمَ ؕ وَقَالَ الۡمَسِیۡحُ یٰبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اعۡبُدُوا اللّٰہَ رَبِّیۡ وَرَبَّکُمۡ ؕ اِنَّہٗ مَنۡ یُّشۡرِکۡ بِاللّٰہِ فَقَدۡ حَرَّمَ اللّٰہُ عَلَیۡہِ الۡجَنَّۃَ وَمَاۡوٰٮہُ النَّارُ ؕ وَمَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ اَنۡصَارٍ ﴿۷۳﴾

৭৩
যারা বলে, ‘নিশ্চয় আল্লাহই মসীহ ইবনে মরিয়ম-’ তারা অবশ্যই কুফরী করেছে। অথচ মসীহ বলেছিল, ‘হে বনী ইসরাঈল! তোমরা আল্লাহরই ইবাদত করো, যিনি আমারও প্রতিপালক-প্রভু এবং তোমাদেরও প্রতিপালক-প্রভু।৭৭৭ নিশ্চয় যে আল্লাহর শরীক করে তার জন্য আল্লাহ অবশ্যই জান্নাত নিষিদ্ধ করেছেন এবং আগুনই তার ঠিকানা; আর যালিমদের কোনো সাহায্যকারী নাই।
৭৭৭। ‘তোমরা আল্লাহরই ইবাদত করো, যিনি আমারও প্রতিপালক-প্রভু এবং তোমাদেরও প্রতিপালক-প্রভু’ এ শিক্ষা যে ঈসা (আ.) প্রচার করেছিলেন তা বর্তমানের বিকৃত ইনজীল থেকেও স্পষ্ট বুঝা যায় (মথি ৪:১০, লুক ৪:৮)।

لَقَدۡ کَفَرَ الَّذِیۡنَ قَالُوۡۤا اِنَّ اللّٰہَ ثَالِثُ ثَلٰثَۃٍ ۘ وَمَا مِنۡ اِلٰہٍ اِلَّاۤ اِلٰہٌ وَّاحِدٌ ؕ وَاِنۡ لَّمۡ یَنۡتَہُوۡا عَمَّا یَقُوۡلُوۡنَ لَیَمَسَّنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۷۴﴾

৭৪
শ্যারা বলে, ‘নিশ্চয় আল্লাহ তিনজনের একজন,৭৭৮ অবশ্যই তারা কুফরী করেছে, অথচ একমাত্র উপাস্য ছাড়া আর কোনো উপাস্য নাই। তারা যা বলে তা থেকে যদি তারা নিবৃত্ত না হয় তাহলে তাদের মাঝে যারা অস্বীকার করেছে, এক যন্ত্রণাদায়ক শাস্তি তাদের ক্লিষ্ট করবে।
৭৭৮। এ আয়াতে খ্রিষ্টানদের ‘ত্রিত্ববাদ’-এর কথা বলা হয়েছে। এ এক অযৌক্তিক ও অবোধ্য বিশ্বাস। খোদা তিনে এক, একে তিন, তিন মিলিয়ে এক-পিতা, পুত্র ও পবিত্রাত্মা প্রত্যেকেই সমান ও স্বতন্ত্র খোদা এবং সকলে মিলে একই খোদা-এ ধর্মমত জটিল ও অযৌক্তিক। ‘নীসিন কাউন্সিল’ (Nicene council) বিশেষত এথেনেসিয়ান ক্রীড ধর্মমত (Athenasian Creed) দ্বারা এ ধর্মমত প্রথমে রূপ লাভ করে। এ ত্রিত্ববাদই এখন খ্রিষ্টানদের মূল ধর্মবিশ্বাস।

اَفَلَا یَتُوۡبُوۡنَ اِلَی اللّٰہِ وَیَسۡتَغۡفِرُوۡنَہٗ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۷۵﴾

৭৫
তবুও কি তারা আল্লাহর দিকে তওবা করে ফিরে আসবে না এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? অথচ আল্লাহ (তো) অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।৭৭৯
৭৭৯। মানুষের মুক্তি বা পাপমুক্তির জন্য কোনো প্রতিনিধির কুরবানী করা প্রয়োজন হয় না। আল্লাহ তা’লাই সকল পাপ ক্ষমা করতে পারেন। যে ব্যক্তি সত্যিকারভাবে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা প্রার্থনা করে সে-ই ক্ষমা আকর্ষণ করে এবং ক্ষমা পায়। ৭৮০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

مَا الۡمَسِیۡحُ ابۡنُ مَرۡیَمَ اِلَّا رَسُوۡلٌ ۚ قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِہِ الرُّسُلُ ؕ وَاُمُّہٗ صِدِّیۡقَۃٌ ؕ کَانَا یَاۡکُلٰنِ الطَّعَامَ ؕ اُنۡظُرۡ کَیۡفَ نُبَیِّنُ لَہُمُ الۡاٰیٰتِ ثُمَّ انۡظُرۡ اَنّٰی یُؤۡفَکُوۡنَ ﴿۷۶﴾

৭৬
মসীহ ইবনে মরিয়ম কেবল একজন রসূল; তার পূর্বের সব রসূল গত হয়ে গেছে আর তার মা ছিল এক পুণ্যবতী নারী। কদেখুন: ৪:১৭২তারা উভয়েই খাবার খেতো।৭৮০ দেখো! আমরা তাদের জন্য নিদর্শনাবলি কত স্পষ্টভাবে বর্ণনা করি। আবার দেখো, তাদেরকে বিভ্রান্ত করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে!খদেখুন: ২১:৯
৭৮০। ঈসার ‘ঈশ্বরত্বে’ বিশ্বাস এক অলীক ধারণা। এ বিশ্বাসের বিরুদ্ধে আলোচ্য আয়াতে কয়েকটি যুক্তি দেওয়া হয়েছে: (ক) ঈসা (আ.) আল্লাহর অন্যান্য রসূল থেকে কোনোভাবেই শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন না, (খ) তিনি মাতৃগর্ভে জন্ম নিয়েছিলেন, (গ) অন্যান্য সব মানুষের মতো তিনিও প্রাকৃতিক ক্ষুধা-তৃষ্ণার নিয়মাধীন ছিলেন। প্রকৃতির যতসব নিয়মকানুন মানুষের জন্য প্রযোজ্য এর সবকিছুই ঈসা (আ.)-এর ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য ছিল। ঈসা (আ.) এগুলোর একটিরও ঊর্ধ্বে ছিলেন না।

قُلۡ اَتَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَمۡلِکُ لَکُمۡ ضَرًّا وَّلَا نَفۡعًا ؕ وَاللّٰہُ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۷۷﴾

৭৭
তুমি বলো, কদেখুন: ৬:৭২; ১০:১০৭; ২১:৬৭; ২২:১৩‘তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কারো ইবাদত করছ- যে তোমাদের কোনো অপকারও করতে পারে না এবং কোনো উপকারও (করতে পারে) না?৭৮১ আর আল্লাহই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
৭৮১। নিজ খেয়ালখুশিমতো ভালো বা মন্দ করার কোনো ক্ষমতাও ঈসা (আ.)-এর ছিল না। তিনি মানুষের দোয়া কবুল করতে পারতেন না। তিনি মানুষের সর্বপ্রকার প্রয়োজন সম্বন্ধে জ্ঞাত ছিলেন না এবং তা পূরণ করতেও পারতেন না। এ সবকিছুতেই অধিকার একমাত্র আল্লাহ তা’লার।

قُلۡ یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لَا تَغۡلُوۡا فِیۡ دِیۡنِکُمۡ غَیۡرَ الۡحَقِّ وَلَا تَتَّبِعُوۡۤا اَہۡوَآءَ قَوۡمٍ قَدۡ ضَلُّوۡا مِنۡ قَبۡلُ وَاَضَلُّوۡا کَثِیۡرًا وَّضَلُّوۡا عَنۡ سَوَآءِ السَّبِیۡلِ ﴿٪۷۸﴾

৭৮
তুমি বলো, খদেখুন: ৪:১৭২হে আহলে কিতাব! তোমরা তোমাদের ধর্মের বিষয়ে অন্যায় বাড়াবাড়ি কোরো না এবং এমন জাতির কামনা-বাসনার অনুসরণ কোরো না যারা ইতিপূর্বে (নিজেরা) পথভ্রষ্ট হয়েছে আর অনেককে পথভ্রষ্ট করেছে। প্রকৃতপক্ষে তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে।’
সূরা আল-মায়েদা - রুকু ১০

لُعِنَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡۢ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَعِیۡسَی ابۡنِ مَرۡیَمَ ؕ ذٰلِکَ بِمَا عَصَوۡا وَّکَانُوۡا یَعۡتَدُوۡنَ ﴿۷۹﴾

৭৯
বনী ইসরাঈলের মাঝে যারা অস্বীকার করেছে গদেখুন: ৩:৮৮; ৪:৪৮তাদের ওপর দাউদ ও ঈসা ইবনে মরিয়মের ভাষায় অভিসম্পাত করা হয়েছে।৭৮২ এর কারণ হলো, তারা অবাধ্যতা করেছিল এবং তারা সীমালঙ্ঘন করত।
৭৮২। ইসরাঈলী নবীদের মাঝে দাউদ (আ.) ও ঈসা (আ.) ইহুদীদের হাতে সর্বাপেক্ষা বেশি নির্যাতিত হয়েছিলেন। ঈসা (আ.)-এর প্রতি তাদের অত্যাচার এমন চরম পর্যায়ে পৌঁছেছিল যে, তারা তাঁকে ক্রুশে পর্যন্ত ঝুলিয়েছিল। দাউদ (আ.)-কে তারা কত বীভৎস যন্ত্রণা দিয়েছিল তা দাউদ (আ.)-এর বেদনাভারাক্রান্ত, মর্মস্পর্শী গীতসংহিতাতে বর্ণিত রয়েছে। দুঃসহ বেদনা থেকে উদ্ভূত তাঁদের উভয়ের হৃদয় নিংড়ানো দীর্ঘশ্বাস ইহুদীদের অভিশপ্ত করেছে। দাউদের অভিশাপের কারণে বনী ইসরাঈল ব্যাবিলন সম্রাট নবুখদনিৎসর কর্তৃক শাস্তি পেয়েছিল। সে খ্রিষ্টপূর্ব ৫৫৬ সনে জেরুযালেম ধ্বংস করে বনী ইসরাঈলদেরকে বন্দি করে নিয়ে যায়। আর ঈসা (আ.)-এর অভিশাপে তারা রোমান সম্রাট টাইটাসের আক্রমণের সম্মুখীন হয়। সে ৭০ খ্রিষ্টাব্দে জেরুযালেম দখল করে শহরটিকে ধ্বংস করে এবং ইহুদীদের উপাসনালয়ে সবচেয়ে ঘৃণিত প্রাণী শূকর বলি দেয়। ৭৮৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

کَانُوۡا لَا یَتَنَاہَوۡنَ عَنۡ مُّنۡکَرٍ فَعَلُوۡہُ ؕ لَبِئۡسَ مَا کَانُوۡا یَفۡعَلُوۡنَ ﴿۸۰﴾

৮০
ঘদেখুন: ৫:৬৪তারা যে-সব মন্দকাজ করত তা থেকে একে অন্যকে বারণ করত না;৭৮৩ তারা যা করত, নিশ্চয় তা খুবই মন্দ।
৭৮৩। ইহুদীদের ওপর আল্লাহর অভিসম্পাতের অন্যতম কারণ হলো তাদের ব্যাপক দুর্নীতি এবং দুষ্কৃতি। তার ব্যাপারে পরস্পরকে বারণ করারও কেউ ছিল না।