২২

الحج

সূরা আল-হাজ্জ

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ১০ রুকূ

ذٰلِکَ بِمَا قَدَّمَتۡ یَدٰکَ وَاَنَّ اللّٰہَ لَیۡسَ بِظَلَّامٍ لِّلۡعَبِیۡدِ ﴿٪۱۱﴾

১১
এটি তোমাদের কৃতকর্মের ফল। আর নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি আদৌ কোনো অবিচার করেন না।
সূরা আল-হাজ্জ - রুকু ১

وَمِنَ النَّاسِ مَنۡ یَّعۡبُدُ اللّٰہَ عَلٰی حَرۡفٍ ۚ فَاِنۡ اَصَابَہٗ خَیۡرُ ۣاطۡمَاَنَّ بِہٖ ۚ وَاِنۡ اَصَابَتۡہُ فِتۡنَۃُ ۣانۡقَلَبَ عَلٰی وَجۡہِہٖ ۟ۚ خَسِرَ الدُّنۡیَا وَالۡاٰخِرَۃَ ؕ ذٰلِکَ ہُوَ الۡخُسۡرَانُ الۡمُبِیۡنُ ﴿۱۲﴾

১২
আর কিছু মানুষ এমনও আছে যারা (বিশ্বাসের) প্রান্তদেশে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে।১৯৩৫ অতঃপর কদেখুন: ৩:১৮৩; ৮:৫২; ৪১:৪৭তার কোনো কল্যাণ সাধিত হলে সে এতে সন্তুষ্ট হয়ে যায়। আর তার ওপর কোনো বিপদ নেমে আসলে সে (খোদা) বিমুখ হয়ে যায়। (ফলে) সে ইহকালও হারালো এবং পরকালও। বস্তুত এটাই হলো প্রকাশ্য ক্ষতি।খদেখুন: ৭০:২১-২২
১৯৩৫। আরববাসীরা বলে থাকে, ‘ফুলানুন আলা হারফিন মিন আসরিহী’ অর্থাৎ এরূপ দ্বিধাগ্রস্ত ব্যক্তি যে-কোনো বিষয়ের ফলাফলের প্রতি দৃষ্টি রেখে যদি দেখে লাভজনক তবে এর প্রতি মনোযোগী হয়, আর যদি দেখে তা তার পছন্দ নয় তাহলে সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় (লেইন)। কুরআনের ‘আলা হারফিন’ উক্তির মর্ম, যে ব্যক্তি ধর্মের ব্যাপারে প্রান্তসীমায় দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত মনে আল্লাহর ইবাদত করে সে সৈন্যবাহিনীর পশ্চাদ্ভাগের সেই সৈন্যের মতো যে বিজয় ও লুণ্ঠনের নিশ্চয়তা দেখলে অটলভাবে দাঁড়িয়ে থাকে, অন্যথায় পেছন থেকে পালিয়ে যায়। ‘আলা হারফিন’ (প্রান্তসীমায়) উক্তির ব্যাখ্যা করা হয়েছে পরবর্তী বাক্যে, যথা: তার যদি কোনো কল্যাণ সাধন হয় তাহলে সে সন্তুষ্ট হয়ে যায়, কিন্তু যদি কোনো পরীক্ষার সম্মুখীন হয় তাহলে সে সোজা প্রত্যাবর্তন করে। অথবা উক্তির মর্ম এরূপও হতে পারে, দুর্বল ঈমানের লোকেরা সর্বদাই সংশয় ও অনিশ্চয়তার মধ্যে দুলতে থাকে। সত্য গ্রহণ করার পর যদি তারা পার্থিব কিছু উপকার লাভের আশা করে তাহলে তারা বিশ্বাসীদের মতোই ব্যবহার করে চলতে থাকে, কিন্তু বিশ্বাস করার ফলশ্রুতি যদি পরীক্ষা ও দুঃখকষ্ট বহন করে আনে তাহলে তারা পালিয়ে যায়।

یَدۡعُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَضُرُّہٗ وَمَا لَا یَنۡفَعُہٗ ؕ ذٰلِکَ ہُوَ الضَّلٰلُ الۡبَعِیۡدُ ﴿ۚ۱۳﴾

১৩
গদেখুন: ৬:৭২; ১০:১০৭; ২১:৬৭; ২৫:৫৬সে আল্লাহকে ছেড়ে তাকে ডাকে, যে তার কোনো উপকারও করতে পারে না এবং যে তার কোনো অপকারও করতে পারে না। এটিই হলো চরম ভ্রষ্টতা।

یَدۡعُوۡا لَمَنۡ ضَرُّہٗۤ اَقۡرَبُ مِنۡ نَّفۡعِہٖ ؕ لَبِئۡسَ الۡمَوۡلٰی وَلَبِئۡسَ الۡعَشِیۡرُ ﴿۱۴﴾

১৪
সে এমন একজনকে ডাকে, যার উপকার করার তুলনায় অপকার করার সম্ভাবনা অধিক।১৯৩৬ কত-না মন্দ সেই অভিভাবক আর কত-না মন্দ সেই সঙ্গী!কদেখুন: ২:২৭৮; ৪:১৭৬; ১০:১০; ১৩:৩০; ১৪:২৪
১৯৩৬। মিথ্যা খোদার উপাসনা ভক্তবৃন্দের যে নৈতিক ক্ষতিসাধন করে তা প্রত্যক্ষ এবং স্পষ্টত প্রতীয়মান হয়, কেননা তারা অচেতন বস্তুর সামনে নিজেদেরকে হেয়প্রতিপন্ন করে। এভাবে তারা নিজেদের মর্যাদা ও আত্মসম্মানে বিরাট আঘাত হানে। অথচ যে উপকার তারা তার কাছ থেকে আশা করে তা শুধু অলীক এবং মিথ্যা কষ্টকল্পিত ও অস্বাভাবিক।

اِنَّ اللّٰہَ یُدۡخِلُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ؕ اِنَّ اللّٰہَ یَفۡعَلُ مَا یُرِیۡدُ ﴿۱۵﴾

১৫
শ্যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, আল্লাহ নিশ্চয় এমনসব জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন যেগুলোর পাদদেশ দিয়ে নদনদী বয়ে যাবে। নিশ্চয় আল্লাহ যা চান তা-ই করেন।

مَنۡ کَانَ یَظُنُّ اَنۡ لَّنۡ یَّنۡصُرَہُ اللّٰہُ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ فَلۡیَمۡدُدۡ بِسَبَبٍ اِلَی السَّمَآءِ ثُمَّ لۡیَقۡطَعۡ فَلۡیَنۡظُرۡ ہَلۡ یُذۡہِبَنَّ کَیۡدُہٗ مَا یَغِیۡظُ ﴿۱۶﴾

১৬
যে ব্যক্তি মনে করে, আল্লাহ তাকে (অর্থাৎ এ রসূলকে) ইহকালে ও পরকালে কখনো সাহায্য করবেন না- তার উচিত সে যেন আকাশে পৌছানোর একটি পথ বের করে। এরপর সে যেন সেটি (তথা সাহায্যের পথটি) ছিন্ন করে দেয়। তারপর সে দেখুক! তার এই প্রচেষ্টা তার রাগের কারণটি দূর করতে পারে কি-না?১৯৩৭
১৯৩৭। এ আয়াত অবিশ্বাসীদের প্রতি এক চ্যালেঞ্জ উপস্থাপন করেছে যে, তারা নবী করীম (সা.)-এর বিরুদ্ধে যতদূর পারে তাদের চরম শত্রুতা করে দেখুক তারা তাঁর প্রতি কৃত ঐশী সাহায্য বন্ধ করতে পারে কি-না, যা তিনি আল্লাহর নিকট থেকে অবিরাম পেয়ে আসছেন এবং পেতে থাকবেন। আকাশে নির্ধারিত রয়েছে, ইসলাম ধর্ম নিয়মিত ও অব্যাহত গতিতে উন্নতি করতে থাকবে এবং কেউ এই ঐশী নিয়মের পরিবর্তন করতে পারবে না আর ইসলামের দ্রুত অগ্রগতি দেখে কাফিরদের দৃষ্টিতে এ কষ্টদায়ক ও অপমানজনক দৃশ্য থেকে একমাত্র মৃত্যুই তাদেরকে রক্ষা করবে। ‘সামাউন’ শব্দের ব্যাখ্যা ঘরের সিলিং বা ছাদ করা হলে (লেইন) আয়াতের অর্থ হবে, রসূল করীম (সা.)-এর বিরুদ্ধবাদীরা তাঁর মিশনের সফলতার কারণে যদি ক্ষিপ্ত হয়ে পড়ে তাহলে তারা ছাদের সঙ্গে দড়ি দিয়ে নিজেদেরকে ঝুলিয়ে দিক এবং তা কেটে দিক, তা সত্ত্বেও ঐশী সাহায্য আসা বন্ধ হবে না। এ অর্থ ৩:১২০ আয়াত দ্বারা সমর্থিত যাতে অবিশ্বাসীরা এই ভাষায় নিন্দিত এবং কঠোরভাবে তিরস্কৃত হয়েছে যেমন- ‘তোমরা তোমাদের আক্রোশে মরতে থাকো। নিশ্চয় আল্লাহ মনের কথা খুব ভালো জানেন।’

وَکَذٰلِکَ اَنۡزَلۡنٰہُ اٰیٰتٍۭ بَیِّنٰتٍ ۙ وَّاَنَّ اللّٰہَ یَہۡدِیۡ مَنۡ یُّرِیۡدُ ﴿۱۷﴾

১৭
আর এভাবেই আমরা একে (অর্থাৎ কুরআনকে) সুস্পষ্ট নিদর্শনাবলিরূপে অবতীর্ণ করেছি। আর যে (হিদায়াত) চায় নিশ্চয় আল্লাহ তাকে হিদায়াত দেন।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَالَّذِیۡنَ ہَادُوۡا وَالصّٰبِئِیۡنَ وَالنَّصٰرٰی وَالۡمَجُوۡسَ وَالَّذِیۡنَ اَشۡرَکُوۡۤا ٭ۖ اِنَّ اللّٰہَ یَفۡصِلُ بَیۡنَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدٌ ﴿۱۸﴾

১৮
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ইহুদী হয়েছে, আর সাবী,১৯৩৮ খ্রিষ্টান, মাজুসী (অর্থাৎ অগ্নি উপাসক) এবং যারা শিরক করেছে- আল্লাহ অবশ্যই তাদের মাঝে ‘কিয়ামত দিবসে মীমাংসা করবেন।১৯৩৯ নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সাক্ষী।
১৯৩৮। পরবর্তীতে রচিত আরবী সাহিত্যেও শব্দটি উত্তর ইউরোপের লোকদেরকে বুঝানোর জন্য ব্যবহৃত হয়েয়ছে (এনসাইক. অব ইসলাম)।
১৯৩৯। ২:৬৩, ৫:৭০ আয়াতসমূহে ও তফসীরাধীন এ আয়াতে এ অর্থ বুঝায় না যে, খ্রিষ্টান, ইহুদী ও সাবীরা বিশ্বাসীদের সাথে সমভাবে মুক্তি পাবার উপযুক্ত। কুরআন শরীফ এরূপ কোনো বিশ্বাস সমর্থন করে না। কুরআনের মতে আল্লাহ তা’লার গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম (৩:২০, ৮৬)। বর্তমান আয়াত বিভিন্ন ধর্মের সত্যতা নিরূপণের জন্য একটি মান ও নীতি নির্ধারণ করেছে মাত্র। এমন নয় যে, সকল ধর্মকেই সেগুলোর বর্তমান অবস্থায় সত্য বলে বিবেচনা করে। প্রকৃত মাপকাঠি হলো ‘মীমাংসার দিন’ সত্য ধর্ম অন্যান্য সকল ধর্মের ওপর প্রবল হবে। অথবা আয়াতের মর্ম এ-ও হতে পারে, ব্যক্তির ভ্রান্তবিশ্বাস প্রমাণ করে না যে, ইহজীবনেই তার শাস্তি পাওয়া উচিত। বিষয়টি বিচার দিবসে মীমাংসা করা হবে।

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ یَسۡجُدُ لَہٗ مَنۡ فِی السَّمٰوٰتِ وَمَنۡ فِی الۡاَرۡضِ وَالشَّمۡسُ وَالۡقَمَرُ وَالنُّجُوۡمُ وَالۡجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَآبُّ وَکَثِیۡرٌ مِّنَ النَّاسِ ؕ وَکَثِیۡرٌ حَقَّ عَلَیۡہِ الۡعَذَابُ ؕ وَمَنۡ یُّہِنِ اللّٰہُ فَمَا لَہٗ مِنۡ مُّکۡرِمٍ ؕ اِنَّ اللّٰہَ یَفۡعَلُ مَا یَشَآءُ ﴿ؕٛ۱۹﴾

১৯
তুমি কি লক্ষ করে দেখো নি, কদেখুন: ১৩:১৬; ১৬:৪৯-৫০; ৫৫:০৭আকাশসমূহে যা আছে ও পৃথিবীতে যা আছে এবং চন্দ্র-সূর্য, গ্রহনক্ষত্র, পাহাড়পর্বত, গাছপালা ও বিচরণশীল সব প্রাণী আর মানুষের মাঝে অনেকেই একমাত্র আল্লাহকেই সিজদা করছে!১৯৪০ অথচ এমনও অনেকে আছে যাদের জন্য শাস্তি অবধারিত হয়ে গেছে। আর আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মান দেবার কেউ নাই। নিশ্চয় আল্লাহ যা চান তা-ই করেন।
সিজদাহ্‌
১৯৪০। আল্লাহ তা’লা প্রকৃতির অটল নিয়ম নির্ধারণ করে দিয়েছেন, যা চেতন এবং অচেতন সকল বস্তুই মেনে চলতে বাধ্য। এ বিধানের বাইরে আর কোনো পথ খোলা নাই। এতৎসত্ত্বেও নিশ্চিত আরেক কানুন বা শরীয়তের বিধান রয়েছে যা আল্লাহ তা’লা মানবের পথপ্রদর্শনের জন্য ওহী দ্বারা প্রকাশ করেছেন। শরীয়তের এই কানুন মানার বা না মানার স্বাধীনতা মানুষের রয়েছে, কিন্তু এই অস্বীকৃতির ফলাফল সে ভোগ করবে। আল্লাহ তা’লাকে ছেড়ে প্রাকৃতিক বস্তুকে ইবাদতের জন্য গ্রহণ করার মতো মূর্খতাকে তফসীরাধীন আয়াতে প্রতিমা উপাসকদের নিকট আরো সন্দেহাতীতরূপে উপস্থাপন করে বলা হয়েছে, এসব বস্তুর আপন অস্তিত্বও আল্লাহরই ওপর নির্ভরশীল। এরা তাঁর দ্বারা নির্ধারিত নিয়মের অনুগত এবং এক মুহূর্তের জন্যও আল্লাহকে বাদ দিয়ে স্বাধীনভাবে টিকতে পারে না। অতএব যে-সকল বস্তু ও সত্তা নিজেরাই আল্লাহ তা’লার সৃষ্ট কানুনের অধীনে রয়েছে তাদেরকে পূজা এবং ভক্তি করা চরম মূর্খতা ছাড়া আর কিছুই নয়।

ہٰذٰنِ خَصۡمٰنِ اخۡتَصَمُوۡا فِیۡ رَبِّہِمۡ ۫ فَالَّذِیۡنَ کَفَرُوۡا قُطِّعَتۡ لَہُمۡ ثِیَابٌ مِّنۡ نَّارٍ ؕ یُصَبُّ مِنۡ فَوۡقِ رُءُوۡسِہِمُ الۡحَمِیۡمُ ﴿ۚ۲۰﴾

২০
এ হলো দুটি১৯৪১ বিবদমান পক্ষ যারা নিজেদের প্রতিপালক-প্রভু সম্বন্ধে বিবাদ করেছে। অতএব যারা অস্বীকার করেছে, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে। (আর) কদেখুন: ৪৪:৪৯; ৫৫:৪৫; ৫৬:৪৩-৫৪তাদের মাথার ওপর প্রচণ্ড গরম পানি ঢালা হবে।
১৯৪১। ‘হাযানে’ শব্দ দুই শ্রেণির লোককেই বুঝায় অর্থাৎ মুমিন এবং কাফির।