৫

المائدة

সূরা আল-মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২১ আয়াত ও ১৬ রুকূ

اَفَحُکۡمَ الۡجَاہِلِیَّۃِ یَبۡغُوۡنَ ؕ وَمَنۡ اَحۡسَنُ مِنَ اللّٰہِ حُکۡمًا لِّقَوۡمٍ یُّوۡقِنُوۡنَ ﴿٪۵۱﴾

৫১
তবে কি তারা অজ্ঞযুগের৭৫৪ (রীতিতে( সিদ্ধান্ত৭৫৫ চায়? আর বিশ্বাসী জাতির দৃষ্টিতে সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে আল্লাহর চেয়ে উত্তম আর কে হতে পারে?
সূরা আল-মায়েদা - রুকু ৭
৭৫৪। ইসলামপূর্ব সময় ও অবস্থা, অজ্ঞতার অবস্থা।
৭৫৫। ‘হুকম’ অর্থ বিচার, নিয়ম, আওতা, কর্তৃত্ব, শাসন, অধ্যাদেশ, বিচারের রায়, বিধান ও বিপদাবস্থা (লেইন)।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوا الۡیَہُوۡدَ وَالنَّصٰرٰۤی اَوۡلِیَآءَ ۘؔ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ؕ وَمَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاِنَّہٗ مِنۡہُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿۵۲﴾

৫২
হে যারা ঈমান এনেছ! কদেখুন: ৩:২৯,১১৯; ৪:১৪৫; ৫:৫৮; ৬০:১০তোমরা ইহুদী ও খ্রিষ্টানদের বন্ধুরূপে গ্রহণ কোরো না,৭৫৬ তারা একে অপরের বন্ধু।৭৫৭ সুতরাং তোমাদের মধ্য থেকে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, নিশ্চয় সে তাদেরই অন্তর্ভুক্ত (বলে গণ্য) হবে। নিশ্চয় আল্লাহ অত্যাচারী জাতিকে হিদায়াত দেন না।খদেখুন: ৩২:৩০
৭৫৬। এ আয়াতের তাৎপর্য এটা নয় যে, ইহুদী ও খ্রিষ্টানদের প্রতি তথা অন্য ধর্মাবলম্বীদের প্রতি ন্যায়ানুগ ও হিতকামী ব্যবহার নিষিদ্ধ বা অনুৎসাহিত করা হয়েছে। এ আয়াত প্রকৃতপক্ষে সেসব ইহুদী ও খ্রিষ্টানের সংশ্রব ত্যাগের কথা বলছে যারা মুসলমানের সাথে যুদ্ধরত আছে এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
৭৫৭। ইসলামের বিরোধিতার ক্ষেত্রে ইহুদী ও খ্রিষ্টানরা নিজেদের মধ্যকার মতভেদ ভুলে যায় এবং একজোট হয়ে ইসলামের শত্রুতা করে। নবী করীম (সা.) যথার্থই বলেছেন, ‘আল কুফরু মিল্লাতুওঁ ওয়াহিদা’ (কাফিররা সকলে একই দলভুক্ত)। অর্থাৎ সকল প্রকারের অবিশ্বাসী পরস্পরের প্রতি বৈরিতা পোষণ করা সত্ত্বেও মুসলমানদের বিরুদ্ধে এক হয়ে যায়।

فَتَرَی الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ یُّسَارِعُوۡنَ فِیۡہِمۡ یَقُوۡلُوۡنَ نَخۡشٰۤی اَنۡ تُصِیۡبَنَا دَآئِرَۃٌ ؕ فَعَسَی اللّٰہُ اَنۡ یَّاۡتِیَ بِالۡفَتۡحِ اَوۡ اَمۡرٍ مِّنۡ عِنۡدِہٖ فَیُصۡبِحُوۡا عَلٰی مَاۤ اَسَرُّوۡا فِیۡۤ اَنۡفُسِہِمۡ نٰدِمِیۡنَ ﴿ؕ۵۳﴾

৫৩
আর যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে তুমি তাদেরকে এদের (অর্থাৎ কাফিরদের) মাঝে ছোটাছুটি করতে দেখবে। তারা বলে, ‘আমাদের ভয় হয়, না জানি কখন আমাদের ভাগ্যবিপর্যয়৭৫৮ ঘটে।’ অতএব আশা করা যায়, আল্লাহ অচিরেই বিজয়৭৫৯ দান করবেন অথবা তাঁর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত প্রকাশ করবেন; ফলে তারা নিজেদের অন্তরে যা গোপন করছে এর জন্য লজ্জিত হবে। চতীয়াংশ
৭৫৮। ‘দায়িরা’ অর্থ ভাগ্যবিপর্যয়, বিশেষত দুর্ঘটনা, দুর্ভাগ্য, বিপদ, পরাজয় অথবা পলায়ন, হত্যা বা মৃত্যু (লেইন)।
৭৫৯। ‘ফাতহ’ অর্থ বিজয়। এ আয়াতে যে বিজয়ের কথা বলা হয়েছে তা মক্কা-বিজয়ের কথাও হতে পারে অথবা অন্যান্য সাধারণ বিজয়ের কথাও হতে পারে। ‘বিজয়ের’ পর ‘এমন কোনো সিদ্ধান্তের’ উল্লেখ বিশেষ তাৎপর্যপূর্ণ। বিজয় নিজেই এক উল্লেখযোগ্য ঘটনা। তারপর অন্য সিদ্ধান্তের উল্লেখ দ্বারা বুঝা যায়, বিজয়ের পর বিজয় থেকেও বড়ো কোনো ঘটনার কথা বলা হয়েছে। সে ঘটনাও সত্যই ঘটেছিল। মক্কা-বিজয়ের পর সারা আরবদেশের সকল প্রকারের বিভক্ত অধিবাসীরা ইসলাম গ্রহণপূর্বক অভাবনীয়ভাবে এক পতাকাতলে সমবেত হলো।

وَیَقُوۡلُ الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَہٰۤؤُلَآءِ الَّذِیۡنَ اَقۡسَمُوۡا بِاللّٰہِ جَہۡدَ اَیۡمَانِہِمۡ ۙ اِنَّہُمۡ لَمَعَکُمۡ ؕ حَبِطَتۡ اَعۡمَالُہُمۡ فَاَصۡبَحُوۡا خٰسِرِیۡنَ ﴿۵۴﴾

৫৪
আর যারা ঈমান এনেছে তারা বলবে, ‘এরাই কি তারা- যারা আল্লাহর নামে নিজেদের (পক্ষ থেকে) দৃঢ় শপথ করে বলেছিল, নিশ্চয় তারা তোমাদেরই সাথে আছে?’ তাদের কর্ম ব্যর্থতায় পর্যবসিত - হয়েছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا مَنۡ یَّرۡتَدَّ مِنۡکُمۡ عَنۡ دِیۡنِہٖ فَسَوۡفَ یَاۡتِی اللّٰہُ بِقَوۡمٍ یُّحِبُّہُمۡ وَیُحِبُّوۡنَہٗۤ ۙ اَذِلَّۃٍ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ اَعِزَّۃٍ عَلَی الۡکٰفِرِیۡنَ ۫ یُجَاہِدُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَلَا یَخَافُوۡنَ لَوۡمَۃَ لَآئِمٍ ؕ ذٰلِکَ فَضۡلُ اللّٰہِ یُؤۡتِیۡہِ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۵۵﴾

৫৫
হে যারা ঈমান এনেছ! তোমাদের মাঝে যে কদেখুন: ৩:১৪৫নিজ ধর্মত্যাগ করে ফিরে যায়, সেক্ষেত্রে (সে জেনে রাখুক, তার পরিবর্তে) আল্লাহ অবশ্যই এমন এক জাতি নিয়ে আসবেন, যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাঁকে ভালোবাসবে।৭৬০ তারা মুমিনদের প্রতি হবে কোমলচিত্ত (এবং) কাফিরদের প্রতি হবে কঠোর। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না। এ হলো আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে চান তা দান করেন। বস্তুত আল্লাহ প্রাচুর্যদাতা, সর্বজ্ঞ।খদেখুন: ২:২৫৮; ৩:৬৯
৭৬০। এমন যদি দেখা যায়, কোনো ধর্মের অনুসারীদের সংখ্যা দিন দিন কমছে এবং বৃদ্ধির সম্ভাবনাও দেখা যাচ্ছে না তাহলে সে ধর্মকে মৃত বলে গণ্য করতে হবে।

اِنَّمَا وَلِیُّکُمُ اللّٰہُ وَرَسُوۡلُہٗ وَالَّذِیۡنَ اٰمَنُوا الَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَہُمۡ رٰکِعُوۡنَ ﴿۵۶﴾

৫৬
তোমাদের বন্ধু কেবল আল্লাহ ও তাঁর রসূল এবং সেই মুমিনরা- যারা (পূর্ণ নিষ্ঠার সাথে তাঁর প্রতি) বিনত হয়ে নামায কায়েম করে ও যাকাত দেয়।

وَمَنۡ یَّتَوَلَّ اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا فَاِنَّ حِزۡبَ اللّٰہِ ہُمُ الۡغٰلِبُوۡنَ ﴿٪۵۷﴾

৫৭
আর যে আল্লাহ ও তাঁর রসূল এবং মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, সেক্ষেত্রে (সে জেনে রাখুক,) গদেখুন: ৫৮:২৩“নিশ্চয় আল্লাহর দলই বিজয়ী হবে।”
সূরা আল-মায়েদা - রুকু ৮

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوا الَّذِیۡنَ اتَّخَذُوۡا دِیۡنَکُمۡ ہُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ وَالۡکُفَّارَ اَوۡلِیَآءَ ۚ وَاتَّقُوا اللّٰہَ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۵۸﴾

৫৮
হে যারা ঈমান এনেছ! তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাদের মাঝে কদেখুন: ৬:৭১; ৭:৫২যারা তোমাদের ধর্মকে উপহাস ও ক্রীড়াকৌতুকের বিষয় বানিয়েছে, তাদেরকে ও কাফিরদেরকে তোমরা খদেখুন: ৩:২৯,১১৯; ৪:১৪৫; ৫:৫২; ৬০:১০বন্ধুরূপে গ্রহণ কোরো না।৭৬১ আর তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর তাকওয়া অবলম্বন করো।গদেখুন: ৭:১২৭; ৬০:২ঘদেখুন: ২:৬৬; ৭:১৬৭
৭৬১। পূর্ববর্তী ৫২ নম্বর আয়াতে মুসলমান বিরোধী অবিশ্বাসীদের যুদ্ধংদেহী মনোভাব ও শত্রুতার কারণে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে বারণ করা হয়েছে। আলোচ্য আয়াতে বারণ করার আরো কারণ দেখানো হয়েছে। অবিশ্বাসীদের সাথে মুসলমানরা সদাচারসুলভ লেনদেন করবে না বা তাদের উপকার করবে না বা তাদের প্রতি দয়াদাক্ষিণ্য প্রদর্শন করবে না- এর অর্থ এমন নয়। তবে তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব গড়ে তুলে নিজেদের ধর্মের গ্লানি ও অবমাননা ঘটাবে না।

وَاِذَا نَادَیۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ اتَّخَذُوۡہَا ہُزُوًا وَّلَعِبًا ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ قَوۡمٌ لَّا یَعۡقِلُوۡنَ ﴿۵۹﴾

৫৯
আর তোমরা যখন নামাযের জন্য ডাকো তখন তারা একে হাসিতামাশা ও ক্রীড়াকৌতুকের বিষয় মনে করে। এর কারণ হলো, এরা এমন লোক যারা বিবেকবুদ্ধি খাটায় না।

قُلۡ یٰۤاَہۡلَ الۡکِتٰبِ ہَلۡ تَنۡقِمُوۡنَ مِنَّاۤ اِلَّاۤ اَنۡ اٰمَنَّا بِاللّٰہِ وَمَاۤ اُنۡزِلَ اِلَیۡنَا وَمَاۤ اُنۡزِلَ مِنۡ قَبۡلُ ۙ وَاَنَّ اَکۡثَرَکُمۡ فٰسِقُوۡنَ ﴿۶۰﴾

৬০
তুমি বলো, ‘হে আহলে কিতাব! তোমরা কি শুধু এজন্য আমাদের দোষারোপ করে থাকো যে, আমরা আল্লাহতে এবং যা আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল তাতেও ঈমান এনেছি?৭৬২ আসলে তোমাদের অধিকাংশই দুষ্কর্মপরায়ণ।’
৭৬২। ‘হাল’ একটি প্রশ্নবোধক উপসর্গ, যার পর ‘ইল্লা’ শব্দ ব্যবহৃত হলে বাক্যটি না-বাচক অর্থ প্রকাশ করে। তাই যেভাবে অনুবাদ করা হয়েছে তাছাড়াও এর অর্থ হতে পারে, ‘আমরা বিশ্বাস এনেছি, এছাড়া আমাদের অন্য কোনো দোষ-তো তোমরা দেখাতে পারো না’। কখনো কখনো এ উপসর্গটি হ্যাঁ-বাচক বিবৃতির ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যেমনটা হয়েছে ৭৬:২ আয়াতে।