৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

وَنَادٰۤی اَصۡحٰبُ النَّارِ اَصۡحٰبَ الۡجَنَّۃِ اَنۡ اَفِیۡضُوۡا عَلَیۡنَا مِنَ الۡمَآءِ اَوۡ مِمَّا رَزَقَکُمُ اللّٰہُ ؕ قَالُوۡۤا اِنَّ اللّٰہَ حَرَّمَہُمَا عَلَی الۡکٰفِرِیۡنَ ﴿ۙ۵۱﴾

৫১
আর জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবে, ‘আমাদের দিকে কিছুটা পানি অথবা আল্লাহ তোমাদের যে রিযক দিয়েছেন তা থেকে (কিছুটা) ঢেলে দাও।’ তারা বলবে, ‘নিশ্চয় আল্লাহ এ দুটোই কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন,

الَّذِیۡنَ اتَّخَذُوۡا دِیۡنَہُمۡ لَہۡوًا وَّلَعِبًا وَّغَرَّتۡہُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ۚ فَالۡیَوۡمَ نَنۡسٰہُمۡ کَمَا نَسُوۡا لِقَآءَ یَوۡمِہِمۡ ہٰذَا ۙ وَمَا کَانُوۡا بِاٰیٰتِنَا یَجۡحَدُوۡنَ ﴿۵۲﴾

৫২
খ্যারা নিজেদের ধর্মকে আমোদ-প্রমোদ ও ক্রীড়াকৌতুকের বিষয় বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছিল।৯৮২ (আল্লাহ বলবেন), গদেখুন: ৪৫:৩৫‘তারা যেভাবে তাদের এ দিনের সাক্ষাতের বিষয়টি ভুলে গিয়েছিল আর যেভাবে তারা হঠকারিতা দেখিয়ে আমাদের নিদর্শনাবলিকে অস্বীকার করত- আমরাও আজ তাদেরকে সেভাবেই ভুলে যাব।’
৯৮২। কাফিরদের অন্তরে ‘ইসলাম’-এর সত্যতা সম্পর্কে যুক্তিপ্রমাণ দ্বারা প্রত্যয় জন্মেছিল; কিন্তু যেহেতু তারা ধর্মকে তামাশা ও অবসর বিনোদনরূপে গণ্য করেছিল এবং তারা যুক্তির নির্দেশ ও বিবেকের বাণীর প্রতি গুরুত্ব দেওয়াকে প্রত্যাখ্যান করেছিল তাই আল্লাহ তা’লাও তাদেরকে উপেক্ষা করবেন; কেননা তারা বিশ্বাস করতে অস্বীকার করেছিল যে, কোনো একসময় তাদেরকে স্রষ্টার সম্মুখীন হতে হবে এবং তাঁর সমীপে তাদের কর্মের জবাবদিহি করতে হবে।

وَلَقَدۡ جِئۡنٰہُمۡ بِکِتٰبٍ فَصَّلۡنٰہُ عَلٰی عِلۡمٍ ہُدًی وَّرَحۡمَۃً لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۵۳﴾

৫৩
কদেখুন: ৬:১১৫; ১০:৫৮; ১২:১১২; ১৬:৯০; ২৯:৫২আর নিশ্চয় আমরা তাদেরকে এক মহান কিতাব দিয়েছি যা আমরা জ্ঞানের ভিত্তিতে বিশদভাবে বর্ণনা করেছি, তা মুমিন জাতির জন্য হিদায়াত ও রহমত।

ہَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّا تَاۡوِیۡلَہٗ ؕ یَوۡمَ یَاۡتِیۡ تَاۡوِیۡلُہٗ یَقُوۡلُ الَّذِیۡنَ نَسُوۡہُ مِنۡ قَبۡلُ قَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِالۡحَقِّ ۚ فَہَلۡ لَّنَا مِنۡ شُفَعَآءَ فَیَشۡفَعُوۡا لَنَاۤ اَوۡ نُرَدُّ فَنَعۡمَلَ غَیۡرَ الَّذِیۡ کُنَّا نَعۡمَلُ ؕ قَدۡ خَسِرُوۡۤا اَنۡفُسَہُمۡ وَضَلَّ عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَفۡتَرُوۡنَ ﴿٪۵۴﴾

৫৪
খদেখুন: ২:২১১; ৬:১৫৯তারা কি কেবল এর (অর্থাৎ কিতাবে বর্ণিত বিষয়াদির) অর্থ প্রকাশিত হবার অপেক্ষায় রয়েছে? যারা ইতিপূর্বে এটিকে ভুলে বসেছিল এর অর্থ প্রকাশ পাবার দিন তারা বলবে, ‘নিশ্চয় আমাদের প্রতিপালক-প্রভুর রসূলরা সত্য নিয়ে এসেছিল। অতএব আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে যারা আমাদের জন্য সুপারিশ করবে অথবা গদেখুন: ২৬:১০৩; ৩৫:৩৮; ৩৯:৫৯আমরা যা করতাম তার স্থলে ভিন্ন কাজ করার জন্য আমাদের কি ফেরত পাঠানো যায়?’ নিশ্চয় তারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। আর তারা যে-সব মিথ্যা আরোপ করত তা তাদের কাছ থেকে উধাও হয়ে গেছে।৯৮৩
সূরা আল-আরাফ - রুকু ৬
৯৮৩। অর্থসংগতির সুবিধার্থে এখানে ‘তাবিল’ শব্দের অর্থ করা হয়েছে ‘অর্থ প্রকাশিত’। বিস্তারিত জানার জন্য ৩৭২ টীকা দ্রষ্টব্য।

اِنَّ رَبَّکُمُ اللّٰہُ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ ۟ یُغۡشِی الَّیۡلَ النَّہَارَ یَطۡلُبُہٗ حَثِیۡثًا ۙ وَّالشَّمۡسَ وَالۡقَمَرَ وَالنُّجُوۡمَ مُسَخَّرٰتٍۭ بِاَمۡرِہٖ ؕ اَلَا لَہُ الۡخَلۡقُ وَالۡاَمۡرُ ؕ تَبٰرَکَ اللّٰہُ رَبُّ الۡعٰلَمِیۡنَ ﴿۵۵﴾

৫৫
ঘদেখুন: ১০:৪; ১১:৮; ২৫:৬০নিশ্চয় তোমাদের প্রতিপালক-প্রভু হলেন সেই আল্লাহ, যিনি আকাশসমূহ ও পৃথিবী ছয় দিনে৯৮৪ সৃষ্টি করেছেন। এরপর তিনি আরশে সমাসীন হয়েছেন। তিনি রাত দিয়ে দিনকে ঢেকে দেন, যা একে দ্রুত অনুসরণ করে। আর (তিনিই সৃষ্টি করেছেন) সূর্য ও চন্দ্র এবং তারকারাজি, যেগুলো তাঁরই আদেশে সেবায় নিয়োজিত। শোনো! সৃষ্টি করা ও শাসন করা তাঁরই কাজ।৯৮৭ (অতএব) আল্লাহই পরম কল্যাণময়, যিনি বিশ্বজগতের প্রতিপালক-প্রভু।৯৮৫,৯৮৬
৯৮৪। ‘আইয়াম’ বহুবচন, একবচনে ‘ইয়াওম’ যার অর্থ চিরকালীন সময় (১:৪), অথবা এর দ্বারা কোনো জিনিসের পরিবর্ধন বা পরিণতির অনির্দিষ্ট সময়ের পর্যায়ক্রমিক স্তর বুঝায়। এ সময়ের দৈর্ঘ্য, ব্যাপ্তি বা স্থায়িত্বের পরিমাণ আন্দাজ করা বা সংজ্ঞায়িত করা সম্ভব নয়। এটা হতে পারে ‘এক হাজার বছর’ (২২:৪৮), অথবা ‘পঞ্চাশ হাজার বছর’ (৭০:৫), কিন্তু ‘ইয়াওম’ শব্দ এখানে অথবা কুরআনে অন্য কোনো আয়াতে নিশ্চিতরূপেই পৃথিবীর কাল্পনিক অক্ষরেখা বা মেরুরেখার ওপর আবর্তনের হিসাবে স্থিরীকৃত ২৪ ঘণ্টার সময়ের পরিধি বুঝায় না। আল্লাহ তা’লা তাঁর দিনসমূহের সীমা, আয়তন, বিস্তার, ব্যাপ্তি এবং সীমারেখা আমাদের নিকট প্রকাশ করেন নি। আল্লাহ তা’লার দিনসমূহের মধ্যে কোনো কোনোটি যদি হাজার বছর ব্যাপী দীর্ঘ হয় এবং অন্য কোনো কোনোটি পঞ্চাশ হাজার বছর ব্যাপী বিস্তৃত হয় তাহলে তাঁর অন্যান্য দিন এমনও হতে পারে যা লক্ষ লক্ষ বছর দীর্ঘ। আধুনিক বিজ্ঞান এ মত প্রকাশ করেছে, মহাকাশ ও পৃথিবী বর্তমান অবস্থায় পৌঁছাতে কোটি কোটি বছর লেগেছে। বিখ্যাত মুসলিম মনীষী হযরত মুহীউদ্দীন ইবনে আরাবী (রহ.)-এর এক কাশফ (দিব্যদর্শন) যে-কোনো অনুসন্ধিৎসু ব্যক্তিকে উপরোক্ত সিদ্ধান্তেই উপনীত করে। এমতাবস্থায় আমরা অবশ্যই ‘ছয় দিন’-এর দৈর্ঘ্য বা সীমারেখা স্থির করতে পারি না কত সময় বা কালের মধ্যে এ পৃথিবী এবং আকাশসমূহের সৃষ্টি পূর্ণ হয়েছিল। আল্লাহ তা’লা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে থাকেন। কোনো পরিবর্তনে হাজার বছর লেগে যায়, কোনোটিতে পঞ্চাশ হাজার বছর, আবার অন্য কোনো কোনোটিতে তা থেকেও দীর্ঘতর সময় লাগে। আমরা কেবল এটা বলতে পারি যে, পৃথিবী এবং আকাশসমূহের পরিপূর্ণ ও ত্রুটিহীন রূপ পরিগ্রহ করার জন্য ছয়টি অতি সুদীর্ঘ আবর্তনশীল কালক্রম লেগেছিল।
৯৮৫। ‘আল-আরশ’ অর্থ সিংহাসন, এর দ্বারা আল্লাহ তা’লার সর্বোৎকৃষ্ট ঐশী ও সর্বাতিক্রান্ত (সিফতে তানযিহিয়া)-এর প্রতি নির্দেশ করে, অর্থাৎ এমন গুণ বা সিফত অন্য দ্বিতীয় কোনো সত্তার মধ্যে পাওয়া যায় না। সূরা ইখলাসের মধ্যে উল্লিখিত আল্লাহ তা’লার গুণ চারটি সর্বোত্তম অলৌকিক ও সর্বোৎকৃষ্ট গুণাবলি। এ সিফতসমূহ চিরস্থায়ী এবং অপরিবর্তনশীল। আল্লাহ তা’লার অন্য গুণগুলো সদৃশাত্মক (সিফতে তাশবিহিয়া) অর্থাৎ এরূপ গুণসমূহের কমবেশি বা অংশবিশেষ অন্য সত্তার মধ্যেও দেখা যায়। পরে উল্লিখিত সিফতসমূহ ‘আরশ’-এর বহনকারী বলে অভিহিত হয়। এগুলো হচ্ছে ‘রাব্বুল আলামীন’, ‘আর-রাহমান’ ‘আর-রাহীম’ এবং ‘মালিকি ইয়াওমিদ্দীন’। ‘আরশ’ যে আল্লাহ তা’লার সর্বাতিক্রান্ত গুণ প্রকাশক তা ২৩:১১৭ আয়াত থেকেও সুষ্পষ্ট, যার মাঝে এটা প্রতিপন্ন হয়েছে যে, ‘আল্লাহ তা’লার একত্ব’ এবং তাঁর ‘আরশ’ ওতপ্রোতভাবে সম্পৃক্ত, কারণ এটি সর্বাতিক্রান্ত গুণ বা সিফত, যা ঐশী একত্বের প্রকৃত প্রমাণ প্রতিষ্ঠিত করে। আল্লাহ তা’লার অন্যান্য সিফতসমূহের বিভিন্ন পরিমাণে মানুষের মধ্যেও প্রকাশ বা প্রতিফলন ঘটে থাকে। ‘আরশে সুপ্রতিষ্ঠিত হয়েছেন’ শব্দগুলির মর্মার্থ হচ্ছে, জড়জগৎ সৃষ্টির পর আল্লাহ তা’লার সর্বোৎকৃষ্ট সিফতসমূহ এবং তাঁর সাদৃশ্যপূর্ণ গুণগুলো কার্যকর হলো এবং বিশ্বের সকল বিষয় নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মাধীন ও পরিচালিত হতে আরম্ভ করল আর সম্পূর্ণরূপে নিপুণ ও নির্ভুলভাবে ক্রিয়াশীল হয়ে গেল। আরো দেখুন ‘The Larger Edition of the Commentary’ পৃ. ৯৭৩-
৯৮৬। ৫৪ নম্বর টীকা দেখুন।
৯৮৭। ‘খালক’ (সৃষ্টি) এবং ‘আমর’ (আদেশ বা হুকুম) এই দুয়ের মাঝে পার্থক্য হলো, প্রথমোক্ত শব্দ দ্বারা সাধারণত পূর্ব থেকেই অস্তিত্ববান রয়েছে এমন বস্তু বা পদার্থকে প্রকাশ বা ব্যক্ত করা অথবা পরিমিত করা ও কার্যপ্রণালীভুক্ত করা বুঝায় এবং শেষোক্ত শব্দ দ্বারা অস্তিত্বহীন অবস্থা থেকে কোনোকিছুর সত্তা শুধু ‘হও’ আদেশের বলে সৃজন করা বুঝায়। ‘সৃষ্টি করা ও শাসন করা তাঁরই কাজ’ এ বাক্যাংশের অর্থ এরূপ হতে পারে, আল্লাহ তা’লা কেবল এ বিশ্ব সৃষ্টিই করেন নি, বরং তিনি এর ওপর তাঁর কর্তৃত্ব এবং হুকুমও প্রয়োগ করেন। ‘আমর’-এর অর্থ নিয়ম বা বিধান প্রণয়ন করাও হয়।

اُدۡعُوۡا رَبَّکُمۡ تَضَرُّعًا وَّخُفۡیَۃً ؕ اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُعۡتَدِیۡنَ ﴿ۚ۵۶﴾

৫৬
কদেখুন: ১৩:৪; ৩৬:৩৮তোমরা তোমাদের প্রতিপালক-প্রভুকে মিনতিভরে এবং সংগোপনে ডাকো। নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।খদেখুন: ৬:৬৪; ৭:২০৬

وَلَا تُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ بَعۡدَ اِصۡلَاحِہَا وَادۡعُوۡہُ خَوۡفًا وَّطَمَعًا ؕ اِنَّ رَحۡمَتَ اللّٰہِ قَرِیۡبٌ مِّنَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۵۷﴾

৫৭
আর পৃথিবীতে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হবার পর তোমরা এতে নৈরাজ্য সৃষ্টি কোরো না।৯৮৮ আর তোমরা ভীতি ও আশা নিয়ে তাঁকে ডাকো। নিশ্চয় আল্লাহর কৃপা সৎকর্মপরায়ণদের৯৮৯ সন্নিকটে।
৯৮৮। এ উক্তির অর্থ হলো ‘কুরআন করীম’ অবতীর্ণ হবার পূর্বে কাফিরদের অসাধু জীবনযাপনের কিছু অজুহাত ছিল, কিন্তু যখন তাদের নিকট নিখুঁত ও পূর্ণাঙ্গ পথনির্দেশ এসে গেল তখন কোনোরকম অমঙ্গল বা বিবাদ ঘটানোর, পাপাচার ও অন্যায়ের মধ্যে জড়িত হবার এবং কোনোরূপ শাস্তি বা ঝুঁকি ছাড়া অসৎ জীবনযাপন করার অজুহাতের অবকাশ থাকল না। ‘ইসলাহ’ (অর্থ বিন্যাস, যথাযথ) শব্দ সুবিন্যস্ত শৃঙ্খলাপূর্ণ জীবনের প্রতি ইঙ্গিত করে। এটা কুরআন অবতীর্ণ এবং নবী করীম (সা.)-এর আবির্ভাবের সাথে কায়েম হয়েছিল। ৯৮৯। ‘মুহসিন’ (অর্থ সৎকর্মপরায়ণ) যে ব্যক্তি সৎকর্মে পরিপূর্ণতা লাভ করার জন্য চেষ্টা বা পরিশ্রম করতে থাকে। মহানবী (সা.)-এর বিখ্যাত হাদীসে বর্ণিত হয়েছে, ‘মুহসিন’ সেই সৎকর্মপরায়ণ ব্যক্তি, যে প্রকৃতই আল্লাহ তা’লাকে দেখে অথবা অন্ততপক্ষে সে জানে আল্লাহ তাকে দেখছেন (বুখারী ও মুসলিম)।
৯৮৯। ‘মুহসিন’ (অর্থ সৎকর্মপরায়ণ) যে ব্যক্তি সৎকর্মে পরিপূর্ণতা লাভ করার জন্য চেষ্টা বা পরিশ্রম করতে থাকে । মহানবী (সা.)-এর বিখ্যাত হাদীসে বর্ণিত হয়েছে, ‘মুহসিন’ সেই সৎকর্মপরায়ণ ব্যক্তি, যে প্রকৃতই আল্লাহ তা’লাকে দেখে অথবা অন্ততপক্ষে সে জানে আল্লাহ তাকে দেখছেন (বুখারী ও মুসলিম)।

وَہُوَ الَّذِیۡ یُرۡسِلُ الرِّیٰحَ بُشۡرًۢا بَیۡنَ یَدَیۡ رَحۡمَتِہٖ ؕ حَتّٰۤی اِذَاۤ اَقَلَّتۡ سَحَابًا ثِقَالًا سُقۡنٰہُ لِبَلَدٍ مَّیِّتٍ فَاَنۡزَلۡنَا بِہِ الۡمَآءَ فَاَخۡرَجۡنَا بِہٖ مِنۡ کُلِّ الثَّمَرٰتِ ؕ کَذٰلِکَ نُخۡرِجُ الۡمَوۡتٰی لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ ﴿۵۸﴾

৫৮
কদেখুন: ২১:৯১; ৩২:১৭আর তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি নিজ রহমতের৯৯০ (বৃষ্টি বর্ষণের) পূর্বে সুসংবাদরূপে নানামুখী বায়ুপ্রবাহ ঘটান। অবশেষে তা যখন ভারী মেঘ বহন করে (আনে) তখন আমরা তা কোনো মৃত অঞ্চলের দিকে হাঁকিয়ে নিয়ে যাই। এরপর তা থেকে আমরা বৃষ্টি বর্ষণ করি এবং এ (পানি) দিয়ে সব রকম ফলফলাদি উৎপন্ন করি। এভাবেই আমরা মৃতদের (জীবিত করে) বের করে আনি যেন তোমরা উপদেশ গ্রহণ করো।খদেখুন: ১৫:২৩; ২৪:৪৪; ২৫:৪৯; ২৭:৬৪; ৩০:৪৭; ৩৫:১০
৯৯০। ‘রাহমাত’ শব্দ এ স্থানে বৃষ্টির প্রতি ইঙ্গিত করছে। জড়জগতে ঠিক যেমন বৃষ্টির পূর্বে হিমেল বাতাস অগ্রগামী দূতের কাজ করে, একইভাবে আল্লাহ তা’লার প্রত্যাদিষ্ট নবী আবির্ভূত হবার প্রাক্কালেও মানুষের মধ্যে সাধারণভাবে একপ্রকার ধর্মীয় জাগরণ পরিলক্ষিত হয়। অত্র আয়াতে এটাই ব্যক্ত হয়েছে যে, বৃষ্টির পানি যেমন মৃত বা অনুর্বর ভূমিতে উর্বরতা বা নতুন জীবনের সঞ্চার করে বলে তাতে ফল, সবজি এবং শস্যাদি উৎপন্ন হয়, সেরূপ ৯৯১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য স্বর্গীয় পানিরূপী ঐশীবাণী আধ্যাত্মিক জীবন বিবর্জিত মানুষের মধ্যে নতুন জীবনের সঞ্চার করে। এ আয়াত প্রতিশ্রুতি দিচ্ছে যে, কুরআনরূপী ঐশী পানি অবতরণের ফলে বিবর্ণ, শুষ্ক, বন্ধ্যা এবং অনুর্বর আরবের মরুভূমি শীঘ্রই ফলে ভরপুর বৃক্ষরাজিপূর্ণ আর সুগন্ধিযুক্ত রাশি রাশি ফুলে সুশোভিত উদ্ভিদরাজিপূর্ণ এক বাগানে রূপান্তরিত হবে। এতে বিস্ময়ের কিছু নাই যে, আরববাসীরা হঠাৎ মানবের শিক্ষাগুরু এবং নেতারূপে উত্থিত হলো, যারা এ যাবৎ মানবতার আবর্জনাস্বরূপ পঙ্কিল ও নিকৃষ্ট অংশরূপে বিবেচিত হয়ে আসছিল।

وَالۡبَلَدُ الطَّیِّبُ یَخۡرُجُ نَبَاتُہٗ بِاِذۡنِ رَبِّہٖ ۚ وَالَّذِیۡ خَبُثَ لَا یَخۡرُجُ اِلَّا نَکِدًا ؕ کَذٰلِکَ نُصَرِّفُ الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّشۡکُرُوۡنَ ﴿٪۵۹﴾

৫৯
আর উত্তম ভূমি (সেটি), যার তরুলতা- গাছপালা তার প্রতিপালক-প্রভুর আদেশে উৎপন্ন হয়। আর যা নিকৃষ্ট, তাতে অকেজো (জিনিস) ছাড়া কিছুই উৎপন্ন হয় না। এভাবেই আমরা কৃতজ্ঞ জাতির জন্য নিদর্শনাবলিকে বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করি।৯৯১
সূরা আল-আরাফ - রুকু ৭
৯৯১। বৃষ্টি যেমন ভিন্ন ভিন্ন ভূমির প্রকৃতি ও গুণানুযায়ী ভিন্ন ফল ও ফসলাদি উৎপাদন করে থাকে, তদ্রূপ ঐশীবাণী বিভিন্ন মানুষকে ভিন্ন ভিন্নরূপে প্রভাবান্বিত করে থাকে। বর্ণিত আছে যে, নবী করীম (সা.) বলেছেন, তিন প্রকার ভূমি আছে: (ক) ভালো ও সমতল ভূমি। যখন এটি বৃষ্টির পানিতে সিঞ্চিত হয় তা পানি শুষে নেয় এবং উত্তম গাছপালা উৎপন্ন করে এবং প্রচুর ফল দিয়ে থাকে, (খ) নিম্ন এবং কঠিন বা শীলাবৎ শক্ত ভূমি। এটি বৃষ্টির পানিকে সংগৃহীত করে রাখে, কিন্তু তা শোষণ করে না এবং এ কারণে গাছগাছড়া ইত্যাদি উৎপন্ন করে না; কিন্তু মানুষ এবং পশুপাখির পানীয় জলের যোগান দিয়ে থাকে, (গ) উঁচু শীলাভূমি, যা বৃষ্টির পানিকে সংগ্রহও করে না, শোষণও করে না এবং উদ্ভিদসমূহ উৎপন্ন এবং বৃষ্টির পানি সংরক্ষণ উভয় উদ্দেশ্য সাধনে সম্পূর্ণ অক্ষম। একইভাবে মানুষও তিন শ্রেণির হয়ে থাকে। যেমন- (১) সেসব লোক, যারা ঐশীবাণী দ্বারা শুধু নিজেরাই লাভবান হয় না, অধিকন্তু অন্যের জন্যও আধ্যাত্মিক পথনির্দেশের উৎসরূপে প্রমাণিত হয়, (২) যারা ঐশীবাণী থেকে নিজেরা কোনো সুফল অর্জন করে না, কিন্তু তা লাভ করে এবং অন্যান্যদের উপকৃত হবার জন্য তার সঞ্চিত ভাণ্ডার রেখে যায় এবং (৩) যারা ঐশীবাণী থেকে নিজেরাও কোনোভাবে উপকৃত হয় না এবং অন্যদের ব্যবহারের জন্যও তা সংরক্ষিত করে রাখে না, তারাই সেই ভূমি সদৃশ যা কোনোকিছু উৎপন্ন করে না, পানি সঞ্চিত করে না, যেন মানুষ এবং পশুপাখি পান করতে পারে।

لَقَدۡ اَرۡسَلۡنَا نُوۡحًا اِلٰی قَوۡمِہٖ فَقَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ مَا لَکُمۡ مِّنۡ اِلٰہٍ غَیۡرُہٗ ؕ اِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۶۰﴾

৬০
নিশ্চয় আমরা নূহকে৯৯২ তার জাতির প্রতি প্রেরণ করেছিলাম। তখন সে বলেছিল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। নিশ্চয় আমি তোমাদের বিষয়ে এক ভয়াবহ দিনের শাস্তির আশঙ্কা করছি।’কদেখুন: ১১:২৬-২৭; ২৩:২৪খদেখুন: ১১:২৮; ২৩:২৫-২৬
৯৯২। আল্লাহ তা’লার প্রেরিত নবীর আবির্ভাবে তাঁর জাতির মধ্যে সংঘটিত নৈতিক সংস্কার এবং তাঁর বিরোধিতার কুফল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেবার পর এ আয়াত দ্বারা হযরত নূহ (আ.)-এর জাতি থেকে শুরু করে প্রাচীন যুগের আরো কোনো কোনো জাতির দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে।