২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

فَمَا لَنَا مِنۡ شَافِعِیۡنَ ﴿۱۰۱﴾ۙ

১০১
অতএব আমাদের জন্য (এখন) কোনো সুপারিশকারী নাই,

وَلَا صَدِیۡقٍ حَمِیۡمٍ ﴿۱۰۲﴾

১০২
আর কোনো অন্তরঙ্গ বন্ধুও নাই।

فَلَوۡ اَنَّ لَنَا کَرَّۃً فَنَکُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۰۳﴾

১০৩
অতএব আমাদের যদি একবার (পৃথিবীতে) ফিরে যাবার সুযোগ হতো তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম।’

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۰۴﴾

১০৪
এতে নিশ্চয় এক বড়ো নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন ছিল না।

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۰۵﴾٪

১০৫
আর নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু মহাপরাক্রমশালী, বার বার কৃপাকারী।
সূরা আশ-শুআরা - রুকু ৫

کَذَّبَتۡ قَوۡمُ نُوۡحِ ۣالۡمُرۡسَلِیۡنَ ﴿۱۰۶﴾ۚۖ

১০৬
নূহের জাতিও রসূলদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল।

اِذۡ قَالَ لَہُمۡ اَخُوۡہُمۡ نُوۡحٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۰۷﴾ۚ

১০৭
তাদের ভাই নূহ যখন তাদেরকে বলেছিল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?

اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۰۸﴾ۙ

১০৮
নিশ্চয় আমি তোমাদের জন্য একান্ত বিশ্বস্ত একজন রসূল।

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۰۹﴾ۚ

১০৯
সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো।২১২৪
২১২৪। এ সূরায় সমসাময়িক জাতির লোকদের উদ্দেশ্যে প্রত্যেক নবীর মুখ থেকে উচ্চারিত ‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো’ এই বাণী প্রমাণ করে, পবিত্র ঐশীবাণীর অন্তর্ভুক্ত সর্বজনীন আদেশাবলি ছাড়াও মুমিনদেরকে তাদের নিজ নিজ নবীর আদেশ ও নির্দেশ মেনে চলার জন্য হুকুম দেওয়া হয়েছিল।

وَمَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۱۰﴾ۚ

১১০
আর আমি তোমাদের কাছে এর কোনো প্রতিদান চাই না। আমাকে প্রতিদান দেবার দায়িত্ব একমাত্র বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর।