২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۱۱﴾ؕ

১১১
অতএব আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো!’

قَالُوۡۤا اَنُؤۡمِنُ لَکَ وَاتَّبَعَکَ الۡاَرۡذَلُوۡنَ ﴿۱۱۲﴾ؕ

১১২
তারা বলল, ‘আমরা কি তোমার প্রতি ঈমান আনব, যেক্ষেত্রে অতি নিম্নশ্রেণির লোকেরাই তোমার অনুসরণ করছে?’

قَالَ وَمَا عِلۡمِیۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۱۳﴾ۚ

১১৩
সে বলল, ‘তারা যা করত সে সম্বন্ধে আমি কী জানি?

اِنۡ حِسَابُہُمۡ اِلَّا عَلٰی رَبِّیۡ لَوۡ تَشۡعُرُوۡنَ ﴿۱۱۴﴾ۚ

১১৪
তাদের হিসাবনিকাশ নেবার দায়িত্ব কেবল আমার প্রতিপালক-প্রভুর। হায়, তোমরা যদি বুঝতে!২১২৫
২১২৫। কুরআন করীম এর বিভিন্ন স্থানে বিশেষ অবস্থায় উপযোগী অর্থ প্রকাশ করার জন্য ক্ষেত্রবিশেষে পাঁচটি ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে। সাধারণভাবে এগুলো সবই একরূপ, কিন্তু সূক্ষ্ম অর্থের দিক দিয়ে এরা ভিন্ন ভিন্ন। শব্দগুলো হচ্ছে ‘শুউর’ অর্থ কোনো বস্তুর বিশেষ ক্ষুদ্রতম অংশ জানার জন্য যে-কোনো ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা (২:১৫৫); ‘আকল’ অর্থ যে-কোনো ব্যক্তিকে অসৎ পথ অবলম্বনে বিরত রাখা (১২:৩); ‘ফিকর’ অর্থ যে-কোনো বিষয়ে অনুধাবন করা এবং গভীরভাবে বিবেচনা করা (৬:৫১); ‘তাফাক্কুহ’ অর্থ জ্ঞান অর্জনে একনিষ্ঠভাবে পরিশ্রম করা এবং তাতে বিশারদ হওয়া (৯:১২২); এবং ‘তাদাব্বর’ অর্থ কোনোকিছুতে জ্ঞান বা দক্ষতা অর্জন করার জন্য বিবেচনা করা, বিচারবিশ্লেষণ বা অধ্যয়ন করা (৪:৮৩)।

وَمَاۤ اَنَا بِطَارِدِ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۱۵﴾ۚ

১১৫
আর আমি মুমিনদের তাড়িয়ে দেবার (কেউ) নই।২১২৫-ক
২১২৫-ক। জীবনের মূল্যায়ন করার ক্ষেত্রে আল্লাহর নবী-রসূলগণের এবং দুনিয়াদার লোকদের বিচারের মানদণ্ড ভিন্ন ভিন্ন। প্রথমোক্ত ব্যক্তিরা একজন মানুষের মূল্য এবং যোগ্যতা বিচার করে তার ক্রিয়া ও কর্ম দ্বারা, শেষোক্ত ব্যক্তিরা বিবেচনা করে তার পার্থিব সম্পদ আর তার সামাজিক মর্যাদা দ্বারা।

اِنۡ اَنَا اِلَّا نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿۱۱۶﴾ؕ

১১৬
আমি একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র।’

قَالُوۡا لَئِنۡ لَّمۡ تَنۡتَہِ یٰنُوۡحُ لَتَکُوۡنَنَّ مِنَ الۡمَرۡجُوۡمِیۡنَ ﴿۱۱۷﴾ؕ

১১৭
তারা বলল, ‘হে নূহ! তুমি ক্ষান্ত না হলে নিশ্চয় তুমি প্রস্তরাঘাতে২১২৫-খ নিহতদের অন্তর্ভুক্ত হবে।’
২১২৫-খ। ‘রাজামাহু’ অর্থ সে তাকে প্রস্তরাঘাত করল, সে তাকে তাড়িয়ে দিল, সে তাকে বহিষ্কার করল, সে তার সাথে সব ধরনের সম্পর্ক নিশ্চিহ্ন করল। (লেইন)

قَالَ رَبِّ اِنَّ قَوۡمِیۡ کَذَّبُوۡنِ ﴿۱۱۸﴾ۚۖ

১১৮
সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! আমার জাতি আমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।

فَافۡتَحۡ بَیۡنِیۡ وَبَیۡنَہُمۡ فَتۡحًا وَّنَجِّنِیۡ وَمَنۡ مَّعِیَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۱۹﴾

১১৯
অতএব আমার ও তাদের মাঝে চূড়ান্ত মীমাংসা করে দাও আর আমাকে এবং যে-সব মুমিন আমার সাথে রয়েছে তাদেরকে উদ্ধার করো।’

فَاَنۡجَیۡنٰہُ وَمَنۡ مَّعَہٗ فِی الۡفُلۡکِ الۡمَشۡحُوۡنِ ﴿۱۲۰﴾ۚ

১২০
কদেখুন: ১১:৩০অতএব আমরা তাকে এবং তার সাথে যারা ছিল তাদেরকে এক বোঝাই নৌযানে উদ্ধার করলাম।