৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

اُنۡظُرۡ کَیۡفَ یَفۡتَرُوۡنَ عَلَی اللّٰہِ الۡکَذِبَ ؕ وَکَفٰی بِہٖۤ اِثۡمًا مُّبِیۡنًا ﴿٪۵۱﴾

৫১
তুমি দেখো, গদেখুন: ৫:১০৪; ১০:৭০; ১৬:১১৭“তারা আল্লাহ সম্পর্কে কীভাবে মিথ্যাচার করছে!৬১৬ আর প্রকাশ্য পাপ হিসাবে এটাই যথেষ্ট।”
সূরা আন-নিসা - রুকু ৭
৬১৬। ইহুদীদের জন্য আল্লাহ তা’লার বিরুদ্ধে মিথ্যারোপের সমতুল্য একটি কথা হলো, আল্লাহ আর নবী প্রেরণ করবেন না, কেননা তারা মনে করত তারা পবিত্র আছেই। অতএব তাদের জন্য নবীর কোনো প্রয়োজন নাই। আসলে তারা পবিত্র অবস্থায় নাই। যখনই মানুষ সর্বপ্রকার অনাচার-অত্যাচারে লিপ্ত হয় তখনই নিশ্চিতভাবে আল্লাহর নবীর অভ্যুদয় হয় এবং এক অন্ধকার যুগেই নবী করীম (সা.)-এর শুভাগমন হয়েছিল।

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ اُوۡتُوۡا نَصِیۡبًا مِّنَ الۡکِتٰبِ یُؤۡمِنُوۡنَ بِالۡجِبۡتِ وَالطَّاغُوۡتِ وَیَقُوۡلُوۡنَ لِلَّذِیۡنَ کَفَرُوۡا ہٰۤؤُلَآءِ اَہۡدٰی مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا سَبِیۡلًا ﴿۵۲﴾

৫২
তুমি কি তাদের বিষয়টি লক্ষ করো নি যাদেরকে কিতাবের একাংশ দেওয়া হয়েছিল? তারা প্রতিমা৬১৭ ও শয়তানে বিশ্বাস রাখে এবং যারা অস্বীকার করেছে তাদের সম্বন্ধে তারা বলে, ‘এরা ধর্মাদর্শের দিক থেকে যারা ঈমান এনেছে তাদের চেয়ে বেশি সঠিক পথপ্রাপ্ত।৬১৮ চতুর্থাংশ
৬১৭। ‘আল-জিবত’ অর্থ প্রতিমা, যার মাঝে কোনো মঙ্গল নাই, দানব, গণক (মুফরাদাত, লেইন)। ৬১৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৬১৮। মুসলমানরা বাইবেলে বর্ণিত সকল নবীকে বিশ্বাস করে এবং এ-ও বিশ্বাস করে যে, মূসা (আ.)-কে ঐশী বিধান দেওয়া হয়েছিল। তথাপি মুসলমানদের প্রতি ইহুদীদের ঘৃণা ও বিদ্বেষ এত বেশি যে, তারা মুসলমানদের চেয়ে সেসব পৌত্তলিক আরবদেরকে বেশি সৎপথপ্রাপ্ত বলে ঘোষণা করে, যারা ইহুদীদের নবীগণকে ও গ্রন্থাবলিকে মোটেই মানে না বা স্বীকার করে না।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ لَعَنَہُمُ اللّٰہُ ؕ وَمَنۡ یَّلۡعَنِ اللّٰہُ فَلَنۡ تَجِدَ لَہٗ نَصِیۡرًا ﴿ؕ۵۳﴾

৫৩
এরাই তারা- কদেখুন: ২:১৬০; ৩:৮৭,৮৮যাদেরকে আল্লাহ অভিসম্পাত করেছেন। আর আল্লাহ যাকে অভিসম্পাত করেন, তুমি কখনো তার কোনো সাহায্যকারী খুঁজে পাবে না।

اَمۡ لَہُمۡ نَصِیۡبٌ مِّنَ الۡمُلۡکِ فَاِذًا لَّا یُؤۡتُوۡنَ النَّاسَ نَقِیۡرًا ﴿ۙ۵۴﴾

৫৪
শাসনক্ষমতায় তাদের কি কোনো অংশ আছে? তাহলে তারা (এ থেকে) মানুষকে খেজুর আঁটির খাত পরিমাণও কিছু দেবে না।

اَمۡ یَحۡسُدُوۡنَ النَّاسَ عَلٰی مَاۤ اٰتٰہُمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ۚ فَقَدۡ اٰتَیۡنَاۤ اٰلَ اِبۡرٰہِیۡمَ الۡکِتٰبَ وَالۡحِکۡمَۃَ وَاٰتَیۡنٰہُمۡ مُّلۡکًا عَظِیۡمًا ﴿۵۵﴾

৫৫
আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন সে কারণেই কি তারা লোকদের হিংসা করছে? (যদি তা-ই হয়, তবে নিশ্চয় আমরা ইবরাহীমের বংশধরকেও কিতাব ও প্রজ্ঞা দান করেছিলাম আর আমরা তাদেরকে এক বিশাল সাম্রাজ্যও দিয়েছিলাম।

فَمِنۡہُمۡ مَّنۡ اٰمَنَ بِہٖ وَمِنۡہُمۡ مَّنۡ صَدَّ عَنۡہُ ؕ وَکَفٰی بِجَہَنَّمَ سَعِیۡرًا ﴿۵۶﴾

৫৬
খদেখুন: ২:২৫৪; ১০:৪১; ৬১:১৫অতঃপর তাদের কিছু লোক তাতে (অর্থাৎ সেই কিতাবে) ঈমান আনল এবং তাদের কিছু লোক তা থেকে বিরত থাকল। আর (এরূপ লোকদের) দগ্ধ করার জন্য জাহান্নামই যথেষ্ট।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِنَا سَوۡفَ نُصۡلِیۡہِمۡ نَارًا ؕ کُلَّمَا نَضِجَتۡ جُلُوۡدُہُمۡ بَدَّلۡنٰہُمۡ جُلُوۡدًا غَیۡرَہَا لِیَذُوۡقُوا الۡعَذَابَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَزِیۡزًا حَکِیۡمًا ﴿۵۷﴾

৫৭
নিশ্চয় যারা আমাদের নিদর্শনাবলি অস্বীকার করেছে আমরা অচিরেই তাদেরকে আগুনে প্রবেশ করাবো। তাদের চামড়া যখনই গলে যাবে আমরা এর পরিবর্তে তাদেরকে ভিন্ন চামড়া৬১৯ দেবো, যেন তারা শাস্তি ভোগ করে। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
৬১৯। চিকিৎসাবিজ্ঞান এখন এ সত্য প্রতিষ্ঠা করেছে যে, মাংস থেকে চামড়া অধিক অনুভূতিশীল, কেননা চামড়ায় অনেক বেশি স্নায়ু থাকে। মাংস বদল করার কথা না বলে কুরআন দোযখবাসীদের গলে যাওয়া চামড়ার স্থলে পুনরায় ত্বক সংযোজন করার কথা বলার মাধ্যমে এ সত্যটি চৌদ্দশ বছর পূর্বেই জানিয়ে দিয়েছে।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدۡخِلُہُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ لَہُمۡ فِیۡہَاۤ اَزۡوَاجٌ مُّطَہَّرَۃٌ ۫ وَّنُدۡخِلُہُمۡ ظِلًّا ظَلِیۡلًا ﴿۵۸﴾

৫৮
আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, আমরা অবশ্যই তাদেরকে এমনসব জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য রয়েছে (আমাদের হাতে গড়া) পবিত্র সঙ্গী আর আমরা কদেখুন: ৬৩:৬ঘন স্নিগ্ধ ছায়ায়৬২০ তাদের প্রবেশ করাবো।
৬২০। ‘ঘন স্নিগ্ধ ছায়া’-এর তাৎপর্য হলো, দুঃখযাতনা ও দুশ্চিন্তা-দুর্ভাবনা থেকে সম্পূর্ণ মুক্ত, শান্তি ও প্রসন্নতার একটা নির্মল পরিবেশ।

اِنَّ اللّٰہَ یَاۡمُرُکُمۡ اَنۡ تُؤَدُّوا الۡاَمٰنٰتِ اِلٰۤی اَہۡلِہَا ۙ وَاِذَا حَکَمۡتُمۡ بَیۡنَ النَّاسِ اَنۡ تَحۡکُمُوۡا بِالۡعَدۡلِ ؕ اِنَّ اللّٰہَ نِعِمَّا یَعِظُکُمۡ بِہٖ ؕ اِنَّ اللّٰہَ کَانَ سَمِیۡعًۢا بَصِیۡرًا ﴿۵۹﴾

৫৯
নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন, যেন তোমরা গদেখুন: ?দেখুন: আমানতসমূহ৬২১ এর যোগ্য ব্যক্তিদের হাতে ন্যস্ত করো আর তোমরা মানুষের মাঝে যখন শাসনকাজ পরিচালনা করো তখন ন্যায়পরায়ণতার সাথে শাসন করো।৬২২ নিশ্চয় আল্লাহ যে উপদেশ দেন, তা কত-না উত্তম! নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
৬২১। শাসনক্ষমতা বা কর্তৃত্বকে এখানে জনগণের ‘আমানত’ বলা হয়েছে। এ দিয়ে একথাই বুঝানো হয়েছে যে, আমানতের অধিকর্তা হলো জনগণ, কোনো ব্যক্তি কিংবা বাদশা বা বংশবিশেষ নয়। কুরআন কোনো নির্দিষ্ট বংশ দ্বারা দেশ শাসন, কিংবা বংশানুক্রমিক শাসনক্ষমতা প্রয়োগ সমর্থন করে না, বরং এর বিপরীত জনগণের প্রতিনিধির দ্বারা রাষ্ট্র পরিচালনাকেই অনুমোদন করে। রাষ্ট্রের প্রধান হবেন নির্বাচিত ব্যক্তি, আর সেই পদে নির্বাচনের জন্য সর্বাপেক্ষা উত্তম ব্যক্তিকে ভোট দানের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু ইসলাম পদের আকাঙ্ক্ষা করতে নিষেধ করেছে (বুখারী, কিতাবুল আহকাম)।
৬২২। ইসলামী রাষ্ট্রের প্রধানদেরকে এবং শাসনকাজে নিয়োজিত সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন অত্যন্ত ন্যায়পরায়ণতা, দক্ষতা ও নিরপেক্ষতার সাথে নিজেদের কর্তৃত্বের সদ্‌ব্যবহার করেন।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَطِیۡعُوا اللّٰہَ وَاَطِیۡعُوا الرَّسُوۡلَ وَاُولِی الۡاَمۡرِ مِنۡکُمۡ ۚ فَاِنۡ تَنَازَعۡتُمۡ فِیۡ شَیۡءٍ فَرُدُّوۡہُ اِلَی اللّٰہِ وَالرَّسُوۡلِ اِنۡ کُنۡتُمۡ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ ذٰلِکَ خَیۡرٌ وَّاَحۡسَنُ تَاۡوِیۡلًا ﴿٪۶۰﴾

৬০
হে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর আনুগত্য করো ও তাঁর রসূলের আনুগত্য করো আর ঘদেখুন: তোমাদের কর্তৃপক্ষের (আনুগত্য করো); *৬২৩ কিন্তু (কর্তৃপক্ষের সাথে) কোনো বিষয়ে যদি তোমরা মতভেদ করো তাহলে তা আল্লাহ ও রসূলের সমীপে প্রত্যর্পণ করো, যদি তোমরা (সত্যিকার অর্থে) আল্লাহ ও পরকালে ৮বিশ্বাস রাখো। এটি অতি উৎকৃষ্ট (পন্থা) এবং পরিণামের দিক থেকেও অধিক উত্তম।
সূরা আন-নিসা - রুকু ৮
৬২৩। কোনো কোনো লোক ‘উলিল আমরি মিনকুম’ (অর্থাৎ তোমাদের কর্তৃপক্ষ) আরবী অভিব্যক্তিটি সঠিকভাবে বুঝতে পারেন নি। বিশেষভাবে লক্ষণীয় ‘মিনকুম’ শব্দটি দুটি উক্তির সমন্বয়ে গঠিত। একটি হলো ‘মিন’ এবং অন্যটি হলো ‘কুম’। ‘মিন’-এর অর্থ হলো ‘হতে’ এবং ‘কুম’ এর অর্থ হলো ‘তোমরা’। আক্ষরিকভাবে অনুবাদ করতে গিয়ে কোনো কোনো অনুবাদক এ বাক্যাংশটি ‘তোমাদের মাঝ থেকে’ অর্থে বুঝেছেন। সেক্ষেত্রে এর অর্থ হলো, ‘তোমরা কেবল সেই কর্তৃপক্ষের আনুগত্য করবে যারা তোমাদের মাঝ থেকে হবে’। এতে কেবল মুসলিম কর্তৃপক্ষকে বুঝায়। এ বিশেষ ক্ষেত্রে ‘মিন’ উক্তি কেবল ‘উলিল আমর’ শব্দদ্বয়ের সাথে ‘কুম’ উক্তির মাধ্যমে সম্বন্ধপদের সাথে সংযোগ সাধন করে। অতএব অনুবাদটি হবে: ‘তোমাদের কর্তৃপক্ষ’। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।।