إبراهيم
Ibrahim
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত ও ৭ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
পূর্ববর্তী সূরার বিষয়বস্তুর জের এ সূরাতেও জারি রয়েছে এবং আরো সুস্পষ্ট ও বিশদভাবে এর বর্ণনা করা হয়েছে। কুরআনের সত্যতা যাচাইয়ের জন্য পর্যবেক্ষণ ও ইতিহাসের ঘটনাবলি পর্যালোচনার জন্য ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে, হযরত মুহাম্মদ (সা.)-এর মতো বিভিন্ন যুগের নবী-রসূলগণ, শত্রুপক্ষ অত্যন্ত প্রবল থাকা সত্ত্বেও তাদের ওপর বিজয়ী হয়েছিলেন। কাজেই হযরত মুহাম্মদ (সা.)-এর বাহ্যিক উপকরণ যতই ক্ষুদ্র হোক না কেন, পরিণামে তিনিই সফলতা লাভ করবেন। অতঃপর বলা হয়েছে, কুরআনের শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে, মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা এবং মানুষ যখন অন্ধকারে পথ হাতড়ে মরে তখন তাকে সঠিক পথের সন্ধান দেওয়া। হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব হয়েছে মানুষকে ঘোর অন্ধকার থেকে আলোতে আনার জন্য। হযরত মুহাম্মদ (সা.)-এর পূর্বেও বহু নবীর আবির্ভাব ঘটেছে, যাঁদের মধ্যে অন্যতম নবী ছিলেন হযরত মূসা (আ.)। অতঃপর সূরাটিতে সত্যের বিজয় কেন অবশ্যম্ভাবী, এর প্রতি আলোকপাত করা হয়েছে। এরপর সূরাটিতে আল্লাহ তা’লার তরফ থেকে অবতীর্ণ বাণীর কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করে উক্ত বাণীর সত্যতার মানদণ্ড সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। সেই মানদণ্ডের আলোকে বিচার করলে কুরআন যে সত্য সত্যই আল্লাহ তা’লার বাণী, তা নিঃসন্দেহে প্রমাণিত হয়। মুসলমানদেরকে এরপর উপদেশ দেওয়া হয়েছে, কীভাবে তারা কুরআনের মহান শিক্ষা ও নীতি থেকে বেশি বেশি উপকৃত হতে পারে? তারপর সূরাটিতে বলা হয়েছে, কুরআনের বাণীর মাধ্যমে আরবে যে পরিবর্তন সূচিত হতে যাচ্ছে তা পূর্ব পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল যখন হযরত ইবরাহীম (আ.) ফারানের মরুপ্রান্তরে তাঁর শিশুপুত্র হযরত ইসমাঈল (আ.) ও বিবি হাজেরাকে রেখে গিয়েছেন এবং তা এজন্য যে, একদিন সেই মরুপ্রান্তর থেকেই পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় আন্দোলনের সূত্রপাত হবে, যার নজির পৃথিবীতে অন্য কোথাও নাই। এ ঐশী পরিকল্পনা বাস্তবায়নের জন্যই মক্কা নগরী প্রতিষ্ঠিত হয়েছিল এবং এ কারণেই অনুর্বর ও মরুভূমি হওয়া সত্ত্বেও আল্লাহ তা’লা তাঁর করুণায় এ এলাকাবাসীর জন্য পর্যাপ্ত রিযকের বন্দোবস্ত করে দিয়েছেন। হযরত ইবরাহীম (আ.) যখন তাঁর পুত্র হযরত ইসমাঈল (আ.)-কে নিয়ে মক্কায় কাবাঘর পুনর্নির্মাণ করছিলেন তখন তিনি আল্লাহর কাছে এ প্রার্থনা করেছিলেন, আল্লাহ যেন মক্কায় তাঁর বংশধরদের মধ্য থেকে এমন একজন রসূলের আবির্ভাব ঘটান যিনি তাদের নিকট আল্লাহ তা’লার নিদর্শন বর্ণনা করবেন, তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন (২:১৩০)। হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের মাধ্যমে হযরত ইবরাহীম (আ.)-এর এ দোয়ার পূর্ণতা দান করা হয়েছে। এ সূরা মুমিনদেরকে তাই স্মরণ করিয়ে দেয় যে, তাদের দায়িত্ব ও কর্তব্য তো ইতিপূর্বে হযরত ইবরাহীম (আ.)-ই বর্ণনা করে গেছেন, তা যেন তারা কিছুতেই ভুলে না যায়। সূরাটি পরিশেষে অবিশ্বাসীদের প্রতি এক সতর্কবাণী উচ্চারণ করে ঘোষণা করেছে, যেহেতু মক্কা নগরীর উদ্ভবই হয়েছিল আল্লাহ তা’লার একত্বকে সারা বিশ্বব্যাপী প্রচার ও প্রসার করার উদ্দেশ্যে, সেহেতু আল্লাহর একত্বের প্রচারের সেই কেন্দ্রস্থল মক্কাতে তারা যেন মূর্তিপূজা পরিহার করে, কেননা ঐশী উদ্দেশ্যকে বানচাল করার জন্য তারা যা-ই করুক না কেন, পরিণামে তা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হবে।
** সূরায় একটি নতুন বিষয় এ-ও দেখতে পাওয়া যায়, এখানে মুরতাদকে (অর্থাৎ ধর্মত্যাগীকে) হত্যা করার বিশ্বাস সম্পর্কিত বিতর্ক উত্থাপন করা হয়েছে এবং বলা হয়েছে, মুরতাদকে হত্যা করার বিশ্বাস রসূলগণের অস্বীকারকারীদের সর্বসম্মত বিশ্বাস ছিল। প্রকৃতপক্ষে তারা সব রসূলকে তাদের ধারণানুযায়ী মুরতাদ মনে করে ঘোষণা দেয় যে, তারা অবশ্যই মুরতাদকে শাস্তি প্রদান করে থাকে। তাকে তার দেশ থেকে বের করে দেওয়া হয় যতক্ষণ সে তাদের ধর্মে ফিরে না আসে। সুতরাং আল্লাহ তা’লা রসূলগণের প্রতি এ বলে ওহী অবতীর্ণ করেন, তোমাদের ধ্বংস করার দাবিকারকদেরকেই ধ্বংস করে দেওয়া হবে, এমনকি তারা যে দেশের মালিক সেজে বসেছে, তাদের পর তোমাদেরকেই তাদের উত্তরাধিকারী করে দেওয়া হবে।
এ সূরায় ‘কলেমা’ শব্দটির একটি মহান ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে এবং একইভাবে ‘শাজারাহ’ (অর্থাৎ বৃক্ষ) শব্দটির অর্থও খুব সুন্দররূপে উদ্ঘাটিত করা হয়েছে। ‘শাজারাতুন তাইয়্যিবাতুন’-এর (অর্থাৎ পবিত্র বৃক্ষের) দৃষ্টান্ত পবিত্র মানুষদের অর্থাৎ নবীগণের ন্যায়, যাদের শিকড় বাহ্যত মাটিতে প্রোথিত থাকে, কিন্তু তাঁরা তাঁদের আধ্যাত্মিক খাদ্য আকাশ থেকে পেয়ে থাকেন এবং বসন্ত ঋতুই হোক বা শরৎ ঋতু সর্বাবস্থায় এ খাদ্য তাদের দান করা হয়ে থাকে। অন্যদিকে ‘শাজারাতুন খাবীসাতুন’ (অর্থাৎ অপবিত্র বৃক্ষ) বলতে নবীগণের বিরুদ্ধবাদীদের বুঝানো হয়েছে। যাদের এভাবে মাটি থেকে উপড়ে ফেলা হবে যেভাবে তীব্র বায়ুপ্রবাহ গাছপালাকে মাটি থেকে উপড়ে ফেলে এবং এগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে থাকে। অতএব নবীগণের বিরুদ্ধবাদীদের এ অবস্থাই হবে। তারা বার বার নিজেদের অবস্থান পরিবর্তন করবে এবং অবশেষে মাটিতে তাদের মিশিয়ে দেওয়া হবে। এরপর এ সূরায় হযরত ইবরাহীম (আ.)-এর সেই দোয়ার কথাও রয়েছে, যা খানা কাবা সম্পর্কিত। এর চারদিকে বসবাসকারীদের যেন দূরদূরান্ত থেকে সব ধরনের ফলফলাদি সরবরাহ করা হয়। এ ঘটনা এভাবেই সংঘটিত হয়েছে, তাদেরকে জাগতিক ফলও দান করা হয়েছে এবং আধ্যাত্মিক ফলও দান করা হয়েছে আর এর সংক্ষিপ্ত উল্লেখ সূরা কুরাইশে করা হয়েছে। আধ্যাত্মিক ফলফলাদির মাঝ থেকে সবচেয়ে বড়ো ফল রসূলুল্লাহ (সা.)-এর সত্তায় প্রকাশিত হয়েছে। অর্থাৎ তিনি (সা.) সেই ‘কলেমা তাইয়্যেবা’ রূপে আবির্ভূত হয়েছেন, যা মানবজাতিকে স্বর্গীয় ফল দান করেছে।
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
الٓرٰ ۟ کِتٰبٌ اَنۡزَلۡنٰہُ اِلَیۡکَ لِتُخۡرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ ۬ۙ بِاِذۡنِ رَبِّہِمۡ اِلٰی صِرَاطِ الۡعَزِیۡزِ الۡحَمِیۡدِ ۙ﴿۲﴾
اللّٰہِ الَّذِیۡ لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَوَیۡلٌ لِّلۡکٰفِرِیۡنَ مِنۡ عَذَابٍ شَدِیۡدِ ۙ﴿۳﴾
ۣالَّذِیۡنَ یَسۡتَحِبُّوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا عَلَی الۡاٰخِرَۃِ وَیَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ وَیَبۡغُوۡنَہَا عِوَجًا ؕ اُولٰٓئِکَ فِیۡ ضَلٰلٍۭ بَعِیۡدٍ ﴿۴﴾
وَمَاۤ اَرۡسَلۡنَا مِنۡ رَّسُوۡلٍ اِلَّا بِلِسَانِ قَوۡمِہٖ لِیُبَیِّنَ لَہُمۡ ؕ فَیُضِلُّ اللّٰہُ مَنۡ یَّشَآءُ وَیَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۵﴾
وَلَقَدۡ اَرۡسَلۡنَا مُوۡسٰی بِاٰیٰتِنَاۤ اَنۡ اَخۡرِجۡ قَوۡمَکَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ ۬ۙ وَذَکِّرۡہُمۡ بِاَیّٰٮمِ اللّٰہِ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّکُلِّ صَبَّارٍ شَکُوۡرٍ ﴿۶﴾
وَاِذۡ قَالَ مُوۡسٰی لِقَوۡمِہِ اذۡکُرُوۡا نِعۡمَۃَ اللّٰہِ عَلَیۡکُمۡ اِذۡ اَنۡجٰکُمۡ مِّنۡ اٰلِ فِرۡعَوۡنَ یَسُوۡمُوۡنَکُمۡ سُوۡٓءَ الۡعَذَابِ وَیُذَبِّحُوۡنَ اَبۡنَآءَکُمۡ وَیَسۡتَحۡیُوۡنَ نِسَآءَکُمۡ ؕ وَفِیۡ ذٰلِکُمۡ بَلَآءٌ مِّنۡ رَّبِّکُمۡ عَظِیۡمٌ ﴿٪۷﴾
وَاِذۡ تَاَذَّنَ رَبُّکُمۡ لَئِنۡ شَکَرۡتُمۡ لَاَزِیۡدَنَّکُمۡ وَلَئِنۡ کَفَرۡتُمۡ اِنَّ عَذَابِیۡ لَشَدِیۡدٌ ﴿۸﴾
وَقَالَ مُوۡسٰۤی اِنۡ تَکۡفُرُوۡۤا اَنۡتُمۡ وَمَنۡ فِی الۡاَرۡضِ جَمِیۡعًا ۙ فَاِنَّ اللّٰہَ لَغَنِیٌّ حَمِیۡدٌ ﴿۹﴾
اَلَمۡ یَاۡتِکُمۡ نَبَؤُا الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ قَوۡمِ نُوۡحٍ وَّعَادٍ وَّثَمُوۡدَ ۬ؕۛ وَالَّذِیۡنَ مِنۡۢ بَعۡدِہِمۡ ؕۛ لَا یَعۡلَمُہُمۡ اِلَّا اللّٰہُ ؕ جَآءَتۡہُمۡ رُسُلُہُمۡ بِالۡبَیِّنٰتِ فَرَدُّوۡۤا اَیۡدِیَہُمۡ فِیۡۤ اَفۡوَاہِہِمۡ وَقَالُوۡۤا اِنَّا کَفَرۡنَا بِمَاۤ اُرۡسِلۡتُمۡ بِہٖ وَاِنَّا لَفِیۡ شَکٍّ مِّمَّا تَدۡعُوۡنَنَاۤ اِلَیۡہِ مُرِیۡبٍ ﴿۱۰﴾