৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

وَقَدۡ نَزَّلَ عَلَیۡکُمۡ فِی الۡکِتٰبِ اَنۡ اِذَا سَمِعۡتُمۡ اٰیٰتِ اللّٰہِ یُکۡفَرُ بِہَا وَیُسۡتَہۡزَاُ بِہَا فَلَا تَقۡعُدُوۡا مَعَہُمۡ حَتّٰی یَخُوۡضُوۡا فِیۡ حَدِیۡثٍ غَیۡرِہٖۤ ۫ۖ اِنَّکُمۡ اِذًا مِّثۡلُہُمۡ ؕ اِنَّ اللّٰہَ جَامِعُ الۡمُنٰفِقِیۡنَ وَالۡکٰفِرِیۡنَ فِیۡ جَہَنَّمَ جَمِیۡعَا ﴿۱۴۱﴾ۙ

১৪১
আর তিনি তোমাদের জন্য কিতাবে অবশ্যই এই নির্দেশ অবতীর্ণ করেছেন যে,৬৮৫ তোমরা যখন আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করতে এবং এর প্রতি বিদ্রুপ করতে শোনো, তখন তোমরা তাদের (অর্থাৎ বিদ্রূপকারীদের) সাথে বসো না, যতক্ষণ না তারা ভিন্ন কোনো কথায় মগ্ন হয়। অন্যথায় তোমরাও তাদের মতোই হয়ে যাবে।৬৮৬ নিশ্চয় আল্লাহ সব মুনাফিক ও কাফিরকে জাহান্নামে একত্র করে ছাড়বেন।
৬৮৫। ‘তিনি তোমাদের জন্য কিতাবে অবশ্যই এই নির্দেশ অবতীর্ণ করেছেন’ বাক্যটি ৬:৬৯-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে যা এ আয়াতের পূর্বে মক্কায় অবতীর্ণ হয়েছিল। তবে মক্কায় অবতীর্ণ ৬:৬৯ আয়াতটি আলোচ্য আয়াতের পর কুরআনে স্থান পেয়েছে। এতে বুঝা যায়, অবতীর্ণ হবার সময়ক্রম অনুযায়ী কুরআনের আয়াতগুলো সাজানো হয় নি, বরং বিষয়বস্তুর প্রতি লক্ষ রেখে সাজানো হয়েছে।
৬৮৬। এ আয়াতের নির্দেশটি ত্রিবিধ নীতির ওপর প্রতিষ্ঠিত: (১) ধর্মীয় বিষয়াদির গুরুত্ব ও গাম্ভীর্যের ওপর জোর দেওয়া, যেন ব্যাপারটিকে কোনোক্রমেই লঘু করে দেখা না হয়, (২) কাফিরদের ক্ষতিকর ও হীন সংসর্গের প্রভাব থেকে মুমিনদেরকে রক্ষা করা, (৩) মুসলমানদের হৃদয়ে ধর্মীয় ব্যাপারে পবিত্র চেতনা ও মর্যাদাবোধ জাগিয়ে তোলা।

ۣالَّذِیۡنَ یَتَرَبَّصُوۡنَ بِکُمۡ ۚ فَاِنۡ کَانَ لَکُمۡ فَتۡحٌ مِّنَ اللّٰہِ قَالُوۡۤا اَلَمۡ نَکُنۡ مَّعَکُمۡ ۫ۖ وَاِنۡ کَانَ لِلۡکٰفِرِیۡنَ نَصِیۡبٌ ۙ قَالُوۡۤا اَلَمۡ نَسۡتَحۡوِذۡ عَلَیۡکُمۡ وَنَمۡنَعۡکُمۡ مِّنَ الۡمُؤۡمِنِیۡنَ ؕ فَاللّٰہُ یَحۡکُمُ بَیۡنَکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ وَلَنۡ یَّجۡعَلَ اللّٰہُ لِلۡکٰفِرِیۡنَ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ سَبِیۡلًا ﴿۱۴۲﴾٪

১৪২
(অর্থাৎ সেসব মুনাফিককে) খদেখুন: ৯:৯৮; ৫৭:১৫যারা তোমাদের (ধ্বংসের) অপেক্ষা করে। অতএব আল্লাহর পক্ষ থেকে তোমাদের কোনো বিজয় লাভ হলে তারা বলে, ‘আমরা কি তোমাদের সাথে ছিলাম না?’ আর কাফিরদের (বিজয়ের) কোনো অংশ লাভ হলে তারা (তাদের) বলে, ‘আমরা কি (প্রথমে) তোমাদের ওপর জয়যুক্ত হই নি এবং মুমিনদের হাত থেকে তোমাদের রক্ষা করি নি?’ অতএব আল্লাহ তোমাদের মাঝে কিয়ামত দিবসে মীমাংসা করবেন। বস্তুত আল্লাহ মুমিনদের ওপর কাফিরদেরকে কখনোই আধিপত্য দেবেন না।কদেখুন: ৬:৬৯গদেখুন: ২:১০
সূরা আন-নিসা - রুকু ২০

اِنَّ الۡمُنٰفِقِیۡنَ یُخٰدِعُوۡنَ اللّٰہَ وَہُوَ خَادِعُہُمۡ ۚ وَاِذَا قَامُوۡۤا اِلَی الصَّلٰوۃِ قَامُوۡا کُسَالٰی ۙ یُرَآءُوۡنَ النَّاسَ وَلَا یَذۡکُرُوۡنَ اللّٰہَ اِلَّا قَلِیۡلًا ﴿۱۴۳﴾۫ۙ

১৪৩
“মুনাফিকরা আল্লাহকে নিশ্চয় ধোঁকা দিতে চায়, কিন্তু তিনি তাদেরকে তাদের নিজেদের ধোঁকায় ফেলবেন।৬৮৭ অপরদিকে ঘদেখুন: ৯:৫৪তারা যখন নামাযের উদ্দেশ্যে দাঁড়ায় তারা আলস্যভরে দাঁড়ায় (এবং) তারা লোক- দেখানো কাজ করে। সত্যিকার অর্থে, তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে থাকে।”
৬৮৭। মুনাফিকরা আল্লাহকে তো কখনোই ধোঁকা দিতে পারে না। তবে তারা মহানবী (সা.)-কে ধোঁকা দিতে চায়। যেহেতু তিনি আল্লাহরই নিয়োজিত ব্যক্তি, কাজেই যত ষড়যন্ত্রই তারা নবী করীম (সা.)-এর বিরুদ্ধে করে এর সবগুলোই আল্লাহর উদ্দেশ্যকে বানচাল করার জন্য করে থাকে। তাই তাদের ষড়যন্ত্র ও প্রবঞ্চনামূলক কার্যাবলির জন্য আল্লাহ তা’লা স্বয়ং তাদেরকে শাস্তি দেবেন। ২:১৬ দেখুন।

مُّذَبۡذَبِیۡنَ بَیۡنَ ذٰلِکَ ٭ۖ لَاۤ اِلٰی ہٰۤؤُلَآءِ وَلَاۤ اِلٰی ہٰۤؤُلَآءِ ؕ وَمَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَلَنۡ تَجِدَ لَہٗ سَبِیۡلًا ﴿۱۴۴﴾

১৪৪
তারা এর (তথা খোদার স্মরণ ও ঔদাসীন্যের) মধ্যবর্তী অবস্থার মাঝে দোদুল্যমান থাকে।৬৮৮ তারা এদের সাথে নয় এবং তাদের সাথেও নয়। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন তার জন্য তুমি কখনো (হিদায়াতের) কোনো পথ (খুঁজে) পাবে না।
৬৮৮। শব্দগুলোর অর্থ হলো, বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে দোদুল্যমান বা বিশ্বাসী ও অবিশ্বাসীর মাঝখানে দোলায়মান।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوا الۡکٰفِرِیۡنَ اَوۡلِیَآءَ مِنۡ دُوۡنِ الۡمُؤۡمِنِیۡنَ ؕ اَتُرِیۡدُوۡنَ اَنۡ تَجۡعَلُوۡا لِلّٰہِ عَلَیۡکُمۡ سُلۡطٰنًا مُّبِیۡنًا ﴿۱۴۵﴾

১৪৫
হে যারা ঈমান এনেছ! কদেখুন: ৩:২৯,১১৯; ৪:১৪০তোমরা মুমিনদের বাদ দিয়ে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ কোরো না। তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর হাতে সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও?খদেখুন: ২:১৬১

اِنَّ الۡمُنٰفِقِیۡنَ فِی الدَّرۡکِ الۡاَسۡفَلِ مِنَ النَّارِ ۚ وَلَنۡ تَجِدَ لَہُمۡ نَصِیۡرًا ﴿۱۴۶﴾ۙ

১৪৬
নিশ্চয় মুনাফিকরা আগুনের সবচেয়ে গভীর স্তরে থাকবে।৬৮৯ আর তুমি তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী (খুঁজে) পাবে না।
৬৮৯। কুরআন মুনাফিকদেরকে অতি ঘৃণার সাথে নিন্দা করেছে। ফলে কারো এ যুক্তি দেখানোর উপায় নাই যে, কুরআন তরবারির জোরে ধর্মপ্রচার করতে মুসলমানদেরকে উৎসাহিত করে, কেননা তরবারির জোরে কোনো ব্যক্তিকে মুসলমান করলে সে আদৌ খাঁটি মুসলমান হয় না।

اِلَّا الَّذِیۡنَ تَابُوۡا وَاَصۡلَحُوۡا وَاعۡتَصَمُوۡا بِاللّٰہِ وَاَخۡلَصُوۡا دِیۡنَہُمۡ لِلّٰہِ فَاُولٰٓئِکَ مَعَ الۡمُؤۡمِنِیۡنَ ؕ وَسَوۡفَ یُؤۡتِ اللّٰہُ الۡمُؤۡمِنِیۡنَ اَجۡرًا عَظِیۡمًا ﴿۱۴۷﴾

১৪৭
কিন্তু যারা তওবা করেছে, সংশোধন করেছে, গদেখুন: ৩:১০২আল্লাহকে আঁকড়ে ধরেছে আর নিজেদের ধর্মকে আল্লাহর (সন্তুষ্টির) জন্য নিষ্ঠার সাথে অবলম্বন করেছে- প্রকৃতপক্ষে এরাই মুমিনদের অন্তর্ভুক্ত। আর অচিরেই আল্লাহ মুমিনদেরকে এক মহাপুরস্কার দেবেন।ঘদেখুন: ২:১৫৯

مَا یَفۡعَلُ اللّٰہُ بِعَذَابِکُمۡ اِنۡ شَکَرۡتُمۡ وَاٰمَنۡتُمۡ ؕ وَکَانَ اللّٰہُ شَاکِرًا عَلِیۡمًا ﴿۱۴۸﴾

১৪৮
তোমরা যদি কৃতজ্ঞ হও এবং ঈমান আনো তাহলে আল্লাহ তোমাদের কেন শাস্তি দেবেন? আর আল্লাহ অতীব গুণগ্রাহী৬৯০, সর্বজ্ঞ।৬৯০
৬৯০। আল্লাহ তা’লার ‘শাকির’ হবার অর্থ ক্ষমাকারী, সন্তোষ প্রকাশকারী, প্রশংসাকারী ও গুণগ্রাহী হওয়া এবং সৎকর্মের পুরস্কারদাতা হওয়া বুঝায় (লেইন)।

لَا یُحِبُّ اللّٰہُ الۡجَہۡرَ بِالسُّوۡٓءِ مِنَ الۡقَوۡلِ اِلَّا مَنۡ ظُلِمَ ؕ وَکَانَ اللّٰہُ سَمِیۡعًا عَلِیۡمًا ﴿۱۴۹﴾

১৪৯
আল্লাহ মন্দ কথার প্রকাশকে ভালোবাসেন না,৬৯১ তবে যার প্রতি অন্যায় করা হয়েছে তার কথা ভিন্ন। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।কদেখুন: ৪:১৩৭,১৫৩খদেখুন: ২:১৩৭; ২:২৮৬; ৩:৮৫
৬৯১। ইসলাম জনসমক্ষে অন্যের নিন্দা করা বা অন্যকে গালাগালি করা নিষেধ করে। তবে অত্যাচারিত ব্যক্তি আক্রান্ত অবস্থায় চিৎকার করে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে, যেন অন্যরা তাড়াতাড়ি সাহায্য করতে পারে। সে বিচারালয়ে বিচারপ্রার্থীও হতে পারে, কিন্তু সে কোনো অবস্থায় দুর্নাম বা কুৎসা করে বেড়াতে পারে না।

اِنۡ تُبۡدُوۡا خَیۡرًا اَوۡ تُخۡفُوۡہُ اَوۡ تَعۡفُوۡا عَنۡ سُوۡٓءٍ فَاِنَّ اللّٰہَ کَانَ عَفُوًّا قَدِیۡرًا ﴿۱۵۰﴾

১৫০
তোমরা যদি কোনো পুণ্যকর্ম প্রকাশ করো বা তা গোপন করো অথবা কোনো ত্রুটি মার্জনা করো তাহলে (জেনে রাখো,) নিশ্চয় আল্লাহ পরম মার্জনাকারী, সর্বশক্তিমান।