৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

یَعِدُہُمۡ وَیُمَنِّیۡہِمۡ ؕ وَمَا یَعِدُہُمُ الشَّیۡطٰنُ اِلَّا غُرُوۡرًا ﴿۱۲۱﴾

১২১
খদেখুন: ১৪:২৩; ১৭:৬৫সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় ও মিথ্যা আশা দিয়ে থাকে। আর শয়তান তাদেরকে ছলনা ছাড়া কোনো প্রতিশ্রুতি দেয় না।

اُولٰٓئِکَ مَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ۫ وَلَا یَجِدُوۡنَ عَنۡہَا مَحِیۡصًا ﴿۱۲۲﴾

১২২
এরাই তারা- যাদের ঠাঁই হবে জাহান্নাম। গদেখুন: ১৪:১২আর তারা তা থেকে পালাবার কোনো পথ খুঁজে পাবে না।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدۡخِلُہُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ وَعۡدَ اللّٰہِ حَقًّا ؕ وَمَنۡ اَصۡدَقُ مِنَ اللّٰہِ قِیۡلًا ﴿۱۲۳﴾

১২৩
কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, আমরা অবশ্যই তাদেরকে এমনসব জান্নাতে প্রবেশ করাবো, যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়। সেখানে তারা চিরকাল থাকবে। এ হলো আল্লাহর সত্য প্রতিশ্রুতি; আর কথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে?

لَیۡسَ بِاَمَانِیِّکُمۡ وَلَاۤ اَمَانِیِّ اَہۡلِ الۡکِتٰبِ ؕ مَنۡ یَّعۡمَلۡ سُوۡٓءًا یُّجۡزَ بِہٖ ۙ وَلَا یَجِدۡ لَہٗ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَلِیًّا وَّلَا نَصِیۡرًا ﴿۱۲۴﴾

১২৪
তোমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী (সিদ্ধান্ত হবে না এবং আহলে কিতাবের ইচ্ছানুযায়ীও না, (বরং) যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে তার প্রতিফল দেওয়া হবে এবং খদেখুন: ৪:৪৬; ৩৩:১৮,৬৬সে আল্লাহ ছাড়া নিজের জন্য কোনো বন্ধু পাবে না আর কোনো সাহায্যকারীও না।

وَمَنۡ یَّعۡمَلۡ مِنَ الصّٰلِحٰتِ مِنۡ ذَکَرٍ اَوۡ اُنۡثٰی وَہُوَ مُؤۡمِنٌ فَاُولٰٓئِکَ یَدۡخُلُوۡنَ الۡجَنَّۃَ وَلَا یُظۡلَمُوۡنَ نَقِیۡرًا ﴿۱۲۵﴾

১২৫
আর পুরুষ হোক বা নারী,৬৭৪ গদেখুন: ৪০:৪১ঘদেখুন: ২:১৩২; ২:২৮৫; ৪:১৩২; ১০:৫৬; ১৬:৫৩; ২৪:৬৫; ৪১:৫৫; ৮৫:২১যারা মুমিন অবস্থায় সৎকাজ করে এরাই জান্নাতে প্রবেশ করবে এবং এদের প্রতি খেজুর আঁটির খাত পরিমাণও অবিচার করা হবে না।
৬৭৪। নিজ নিজ কাজ অনুযায়ী পুরস্কার পাবার ব্যাপারেও পুরুষ ও নারীদেরকে সমস্তরে রাখা হয়েছে। সমান সমান সৎকাজের জন্য উভয়ই সমান সমান পুরস্কার পাবে।

وَمَنۡ اَحۡسَنُ دِیۡنًا مِّمَّنۡ اَسۡلَمَ وَجۡہَہٗ لِلّٰہِ وَہُوَ مُحۡسِنٌ وَّاتَّبَعَ مِلَّۃَ اِبۡرٰہِیۡمَ حَنِیۡفًا ؕ وَاتَّخَذَ اللّٰہُ اِبۡرٰہِیۡمَ خَلِیۡلًا ﴿۱۲۶﴾

১২৬
আর ধর্মের ক্ষেত্রে তার চেয়ে উত্তম কে, ঘদেখুন: যে সৎকর্মপরায়ণ হয়ে নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করেছে এবং একনিষ্ঠ ইবরাহীমের ধর্মাদর্শের অনুসরণ করেছে? আর আল্লাহ ইবরাহীমকে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন।৬৭৫
৬৭৫। এ আয়াতে ইসলামের মূল শিক্ষা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তা’লার ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ এবং নিজের সকল শক্তি, ক্ষমতা ও কর্মশক্তি আল্লাহর সেবায় পূর্ণভাবে নিয়োজিত করার নাম ইসলাম। ইবরাহীম (আ.) এ দিক দিয়ে মুসলমানদের জন্য এক মহান আদর্শ, যাঁকে অনুকরণ ও অনুসরণ করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।

وَلِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَکَانَ اللّٰہُ بِکُلِّ شَیۡءٍ مُّحِیۡطًا ﴿۱۲۷﴾٪

১২৭
কদেখুন: ২:২৬আর আকাশসমূহে যা আছে এবং পৃথিবীতে যা আছে (তা) আল্লাহরই। আর আল্লাহ সবকিছু পরিবেষ্টন করে রেখেছেন।
সূরা আন-নিসা - রুকু ১৮

وَیَسۡتَفۡتُوۡنَکَ فِی النِّسَآءِ ؕ قُلِ اللّٰہُ یُفۡتِیۡکُمۡ فِیۡہِنَّ ۙ وَمَا یُتۡلٰی عَلَیۡکُمۡ فِی الۡکِتٰبِ فِیۡ یَتٰمَی النِّسَآءِ الّٰتِیۡ لَا تُؤۡتُوۡنَہُنَّ مَا کُتِبَ لَہُنَّ وَتَرۡغَبُوۡنَ اَنۡ تَنۡکِحُوۡہُنَّ وَالۡمُسۡتَضۡعَفِیۡنَ مِنَ الۡوِلۡدَانِ ۙ وَاَنۡ تَقُوۡمُوۡا لِلۡیَتٰمٰی بِالۡقِسۡطِ ؕ وَمَا تَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ فَاِنَّ اللّٰہَ کَانَ بِہٖ عَلِیۡمًا ﴿۱۲۸﴾

১২৮
আর একাধিক নারীর (সাথে বিয়ের) বিষয়ে তারা তোমার কাছে ফতোয়া৬৭৬ জানতে চায়। তুমি বলো, আল্লাহ তাদের সম্পর্কে তোমাদের অনুমতি দিয়ে দিয়েছেন এবং কদেখুন: ৪:৪তা তোমাদেরকে এ কিতাবে (অন্যত্র) পড়ে শোনানো হয়েছে। তা সেসব এতিম নারীর সাথে সম্পর্ক রাখে,৬৭৭ যাদেরকে তোমরা তাদের জন্য যা বিধিবদ্ধ করা হয়েছে তা না দিয়েই বিয়ে করতে চাও। একইভাবে দুর্বল- অসহায়৬৭৭-ক শিশু-কিশোরদের সম্পর্কেও (এ মর্মে নির্দেশ দিয়েছেন), তোমরা এতিমদের জন্য ন্যায় প্রতিষ্ঠাকল্পে দৃঢ় অবস্থান নাও। সুতরাং তোমরা যে পুণ্যকাজই করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত।
৬৭৬। পরবর্তী তিনটি আয়াতে প্রার্থিত নির্দেশ দেওয়া হয়েছে।
৬৭৭। ‘সেসব এতিম নারীর সাথে সম্পর্ক রাখে, যাদেরকে তোমরা তাদের জন্য যা বিধিবদ্ধ করা হয়েছে তা না দিয়েই বিয়ে করতে চাও।’ বাক্যাংশটি এ সূরারই চতুর্থ আয়াতের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। মুসলমানদের সেসব এতিম মেয়েদের বিয়ে করতে নিষেধ করা হয়েছিল যাদের অধিকার সম্পূর্ণভাবে সংরক্ষণ করা তাদের জন্য সম্ভব নয়। দ্বিতীয় খলীফা হযরত উমর (রা.) ধনী, সুন্দরী, এতিম বালিকাদের অভিভাবকদেরকে তাদের বিয়ের বিষয়ে প্রথমেই অনুমতি দিতেন না, বরং তিনি তাদের জন্য আরো উত্তম ও ভালো পাত্রের সন্ধান করার জন্য অভিভাবকদেরকে তাগিদ দিতেন। এ আয়াতে বলা হয়েছে, নারীদের বিষয়ে কিছু উপদেশ কুরআনে পূর্বেই দেওয়া হয়েছে এবং আরো কিছু উপদেশ এখন দেওয়া হচ্ছে।
৬৭৭-ক। ‘বিলদান’ শব্দটি ‘ওয়ালাদ’ শব্দের বহুবচন। ‘ওয়ালাদ’ অর্থ সন্তান। ‘বিলদান’ দ্বারা এখানে বিবাহযোগ্য মেয়েদের কথা বলা হয়েছে।

وَاِنِ امۡرَاَۃٌ خَافَتۡ مِنۡۢ بَعۡلِہَا نُشُوۡزًا اَوۡ اِعۡرَاضًا فَلَا جُنَاحَ عَلَیۡہِمَاۤ اَنۡ یُّصۡلِحَا بَیۡنَہُمَا صُلۡحًا ؕ وَالصُّلۡحُ خَیۡرٌ ؕ وَاُحۡضِرَتِ الۡاَنۡفُسُ الشُّحَّ ؕ وَاِنۡ تُحۡسِنُوۡا وَتَتَّقُوۡا فَاِنَّ اللّٰہَ کَانَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرًا ﴿۱۲۹﴾

১২৯
খদেখুন: ৪:৩৫আর একজন নারী যদি তার স্বামীর পক্ষ থেকে দুষ্কৃতি ও উপেক্ষার আশঙ্কা করে তাহলে তারা নিজেদের মাঝে যদি কোনো প্রকার মীমাংসা করে নেয়, তাদের কোনো পাপ হবে না;৬৭৮ আর আপোশ-মীমাংসা করাই উত্তম। আর মানুষের প্রকৃতিতে কার্পণ্য নিহিত।৬৭৯ প্রকৃতপক্ষে তোমরা যদি পুণ্য আচরণ করো ও তাকওয়া অবলম্বন করো তাহলে (জেনে রাখো,) তোমরা যা করো সে বিষয়ে নিশ্চয় আল্লাহ সবিশেষ অবহিত।
৬৭৮। ‘তারা নিজেদের মাঝে যদি কোনো প্রকার মীমাংসা করে নেয়, তাদের কোনো পাপ হবে না’ বাক্যটি ৬৭৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য কুরআনের একটি বৈশিষ্ট্যমণ্ডিত প্রকাশভঙ্গি যাতে সদুপদেশও আছে এবং ভর্ৎসনাও আছে। বাক্যটির তাৎপর্য হলো, বিবদমান পক্ষগুলো কি মনে করে যে, তারা পরস্পর সন্ধি করলে এবং বিবাদ মিটিয়ে ফেললে তাদের পাপ হবে? এরূপ করা পাপ তো নয়ই বরং প্রশংসনীয় বিষয়।
৬৭৯। এ বাক্যটিতে স্বামী-স্ত্রীর মনোমালিন্যের একটি বিশেষ কারণের কথা বলা হয়েছে, যা প্রায়ই বিবাদ ঘটায়। স্ত্রীর বেশি বেশি পাবার লোভ বা আশা এবং স্বামীর কৃপণতা বা স্ত্রীর আকাঙ্ক্ষার প্রতি উদাসীনতা প্রদর্শনই সেই কারণ।

وَلَنۡ تَسۡتَطِیۡعُوۡۤا اَنۡ تَعۡدِلُوۡا بَیۡنَ النِّسَآءِ وَلَوۡ حَرَصۡتُمۡ فَلَا تَمِیۡلُوۡا کُلَّ الۡمَیۡلِ فَتَذَرُوۡہَا کَالۡمُعَلَّقَۃِ ؕ وَاِنۡ تُصۡلِحُوۡا وَتَتَّقُوۡا فَاِنَّ اللّٰہَ کَانَ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۱۳۰﴾

১৩০
আর তোমরা যত সদিচ্ছাই রাখো না কেন স্ত্রীদের মাঝে পূর্ণ সমতা রক্ষা করতে পারবে না।৬৮০ অতএব তোমরা (একজনের প্রতি) সম্পূর্ণভাবে ঝুঁকে যেয়ো না, যার ফলে অন্যজন ঝুলন্ত অবস্থায় রয়ে যায়। খদেখুন: ২:২৩২আর যদি তোমরা মীমাংসা করো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল ও বার বার কৃপাকারী।কদেখুন: ৪:৪
৬৮০। একজন মানুষের মাঝে তার স্ত্রীদের পক্ষে সর্বতোভাবে সমতা ও ভারসাম্য রক্ষা করে চলা মানসিকভাবে সম্ভব নয়। ভালোবাসা হৃদয়ের এমনই একটি ব্যাপার যার ওপর মানুষের নিজেরই আধিপত্য খাটে না। এমতাবস্থায় একজনের পক্ষে তার সকল স্ত্রীর মাঝে এর সমবণ্টন সম্ভব নয়। তবে এটা নিশ্চয় সত্য, অন্যান্য সকল ব্যাপারেই যেমন- খাওয়া, পরা ইত্যাদির ব্যাপারে তাদের সকলের সাথে সমতা ও ন্যায়ভিত্তিক আচরণ করা স্বামীর পক্ষে সম্ভব এবং তা তাকে করতেই হবে। এটাই এ আয়াত সম্পর্কে নবী করীম (সা.)-এর ব্যাখ্যা।