৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا بَعۡدَ اِیۡمَانِہِمۡ ثُمَّ ازۡدَادُوۡا کُفۡرًا لَّنۡ تُقۡبَلَ تَوۡبَتُہُمۡ ۚ وَاُولٰٓئِکَ ہُمُ الضَّآلُّوۡنَ ﴿۹۱﴾

৯১
নিশ্চয় যাহারা অস্বীকার করিয়াছে তাহাদের ঈমান আনার পর, অনন্তর অস্বীকারে আরও বাড়িয়া গিয়াছে, তাহাদের তওবা আদৌ কবুল৪৩৭ করা হইবে না; বস্তুতঃ তাহারাই পথ-ভ্রষ্ট।
৪৩৭। এই আয়াতের অর্থ ইহা নয় যে, ধর্মত্যাগীদের অনুশোচনা ও পুনরাগমন কখনও গৃহীত হইবে না, কেননা ৩ঃ৯০ আয়াতে বলা হইয়াছে যে, অনুশোচনা সকল পর্যায়েই গ্রহণযোগ্য। এখানে ঐ সকল লোকের কথা বলা হইয়াছে, যাহারা কেবল মুখে মুখে অনুশোচনা করে, অথচ অনুশোচনা দ্বারা নিজেদের জীবনে সত্যিকারের কোনও বাস্তব পরিবর্তন আনায়ন করে না, বরং অবিশ্বাসীদের মত আচরণেই লিপ্ত থাকে।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَمَاتُوۡا وَہُمۡ کُفَّارٌ فَلَنۡ یُّقۡبَلَ مِنۡ اَحَدِہِمۡ مِّلۡءُ الۡاَرۡضِ ذَہَبًا وَّلَوِ افۡتَدٰی بِہٖ ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ وَّمَا لَہُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ ﴿٪۹۲﴾

৯২
নিশ্চয় যাহারা কুফরী করিয়াছে এবং কাফের থাকা অবস্থায় মারা গিয়াছে, তাহাদের কাহারও নিকট হইতে পৃথিবী- ভরা স্বর্ণও আদৌ কবুল করা হইবে না যদিও সে উহা মুক্তি-পণ হিসাবে পেশ করে। ইহারাই এমন যাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে এবং তাহাদের জন্য কোন সাহায্যকারী হইবে না।
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ৯

لَنۡ تَنَالُوا الۡبِرَّ حَتّٰی تُنۡفِقُوۡا مِمَّا تُحِبُّوۡنَ ۬ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فَاِنَّ اللّٰہَ بِہٖ عَلِیۡمٌ ﴿۹۳﴾

৯৩
তোমরা কখনও পুণ্য৪৩৮ অর্জন করিতে পারিবে না যে পর্যন্ত না তোমরা যাহা ভালবাস উহা হইতে খরচ কর, নিশ্চয় আল্লাহ্‌ উহা উত্তমরূপে অবগত আছেন।
৪৩৮। সত্যিকার বিশ্বাস, যাহা সকল মঙ্গলের আকর ও সকল পুণ্য কর্মের উৎস, তাহা অর্জন করিতে হইলে, বিশ্বাসীকে সকল আরাম-আয়েশ ও প্রিয়তম বস্তুকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকিতে হইবে। সর্বোচ্চ স্তরের বিশ্বাস ও ধর্মপরায়ণতা লাভের জন্য আল্লাহ্‌র রাস্তায় ভালবাসার বস্তুকে বিলাইয়া দিতে হইবে। সত্যিকার কুরবানীর চেতনা হৃদয়ে না থাকিলে, নৈতিকতার উচ্চ শিখরে আরোহন করা যায় না।

کُلُّ الطَّعَامِ کَانَ حِلًّا لِّبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اِلَّا مَا حَرَّمَ اِسۡرَآءِیۡلُ عَلٰی نَفۡسِہٖ مِنۡ قَبۡلِ اَنۡ تُنَزَّلَ التَّوۡرٰٮۃُ ؕ قُلۡ فَاۡتُوۡا بِالتَّوۡرٰٮۃِ فَاتۡلُوۡہَاۤ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۹۴﴾

৯৪
সকল খাদ্যই বনী ইস্‌রাঈলের৪৩৯ জন্য হালাল৪৪০ ছিল – কেবল উহা ব্যতিরেকে যাহা ইস্‌রাঈল (ইয়াকুব) তওরাত নাযেল হওয়ার পূর্বে নিজের জন্য নিষিদ্ধ করিয়াছিল। তুমি বল, ‘যদি তোমরা সত্যবাদী হও, তাহা হইলে তওরাত আন এবং উহা পাঠ কর।’
৪৩৯। ইয়াকুব (জেকব) কে দিব্যদর্শনে (কাশফে) ইস্‌রাঈল নামে অভিহিত করা হইয়াছিল (আদি পুস্তক-৩২ঃ২৮)।
৪৪০। কোনও কোনও খাদ্য-বস্তু, যাহা ইস্‌রাঈলীরা খাইত না, ইসলামে সেইগুলি খাওয়ার অনুমতি আছে। সেরূপ একটি বস্তু হইল পশুর নিতম্ব-মাংস, যাহার উল্লেখ আদিপুস্তক ৩২ঃ৩২ তে আছে। ইয়াকুব (আঃ) নিতম্ব-বেদনায় (সায়াটিকা) ভুগিতেন, তাই তিনি ডাক্তারী-কারণে নিজে পশুর নিতম্ব-মাংস পরিহার করিতেন, খাইতেন না। ইহা ছিল তাহার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বনী ইস্‌রাঈলগণ ইহাকে সাধারণ নিয়মে পরিণত করিয়া নিয়াছিল।

فَمَنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ الۡکَذِبَ مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۹۵﴾؃

৯৫
অতএব, ইহার পরও৪৪১ যাহারা আল্লাহ্‌র উপর মিথ্যা আরোপ করে, বস্তুতঃ তাহারাই যালেম।
৪৪১। “যালিকা” (উহা) বলিতে উপরোক্ত আয়াতের বক্তব্যকে বুঝাইয়াছে। এই কথা বলা যে, আল্লাহ্‌তা’লা অমুক-অমুক বস্তু খাইতে বারণ করিয়াছেন, অথচ প্রকৃত প্রস্তাবে আল্লাহ্ তাহা বারণ করেন নাই, নিশ্চয় আল্লাহ্‌র প্রতি মিথ্যা আরোপ করার শামিল।

قُلۡ صَدَقَ اللّٰہُ ۟ فَاتَّبِعُوۡا مِلَّۃَ اِبۡرٰہِیۡمَ حَنِیۡفًا ؕ وَمَا کَانَ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۹۶﴾

৯৬
তুমি বল, ‘আল্লাহ্‌ সত্য বলিয়াছেন; সুতরাং (আল্লাহ্‌র প্রতি) একনিষ্ঠ৪৪২ ইব্‌রাহীমের দীনের অনুসরণ কর; সে মোশরেকদের অন্তর্ভুক্ত ছিল না।’
৪৪২। ইব্‌রাহীম (আঃ) সর্বদাই আল্লাহ্‌তা’লার অনুগত ছিলেন-এই কথা বলিয়া আয়াতটি বুঝাইতে চাহে যে, তিনি নিজের ইচ্ছায় কখনও কোন খাদ্য বস্তুকে নিষিদ্ধ করেন নাই, যেমনটি করিয়াছে ইহুদীরা। আয়াতটির মর্মার্থ হইল, এই বিষয়ে ইসলাম ইহুদীদের সহিত মতভেদ করিয়া নবীগণের পথ ও অভ্যাসের বিরুদ্ধে যায় নাই, বিশেষ করিয়া, ইব্‌রাহীম (আঃ)-এর বিরুদ্ধেতো নয়ই।

اِنَّ اَوَّلَ بَیۡتٍ وُّضِعَ لِلنَّاسِ لَلَّذِیۡ بِبَکَّۃَ مُبٰرَکًا وَّہُدًی لِّلۡعٰلَمِیۡنَ ﴿ۚ۹۷﴾

৯৭
নিশ্চয় মানব জাতির জন্য সর্ব প্রথম যে ঘর প্রতিষ্ঠিত করা হইয়াছিল তাহা হইল বাক্কাতে,৪৪৩ উহা বরকত পূর্ণ এবং হেদায়াতের কারণ- সমগ্র জগতের জন্য।
৪৪৩। মক্কা উপত্যকারই অপর এক নাম ‘বাক্কা’। মক্কার “ম” পরিবর্তিত হইয়াছে ‘ব’তে। এই দুইটি অক্ষর ‘ম’ ও ‘ব’ পরস্পরের স্থলাভিষিক্ত হয়, যেমন লাজিম হইতে লাজিব। কুরআন এখানে আহলে কিতাব বা গ্রন্থধারীগণের (খৃষ্টান ও ইহুদীদের) দৃষ্টি এই বিষয়ের দিকে আর্কষণ করিতেছে যে, মক্কাই সর্বাপেক্ষা পুরাতন, সত্য ও আদি ধর্ম-কেন্দ্র, যাহা আল্লাহ্‌তা’লা স্বয়ং প্রথম প্রতিষ্ঠিত করিয়াছিলেন। ইহুদী ও খৃষ্টানগণ যে ধর্মশালা অবলম্বন করিয়াছিলেন তাহা পরবর্তী কালের ব্যাপার। ২ঃ১২৮ আয়াত দেখুন।

فِیۡہِ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ مَّقَامُ اِبۡرٰہِیۡمَ ۬ۚ وَمَنۡ دَخَلَہٗ کَانَ اٰمِنًا ؕ وَلِلّٰہِ عَلَی النَّاسِ حِجُّ الۡبَیۡتِ مَنِ اسۡتَطَاعَ اِلَیۡہِ سَبِیۡلًا ؕ وَمَنۡ کَفَرَ فَاِنَّ اللّٰہَ غَنِیٌّ عَنِ الۡعٰلَمِیۡنَ ﴿۹۸﴾

৯৮
ইহাতে অনেকগুলি সুস্পষ্ট নিদর্শন আছে,- মাকামে ইব্‌রাহীম (ইব্‌রাহীমের আবাস স্থল); এবং যে ইহাতে প্রবেশ করে সে নিরাপদ। এবং আল্লাহ্‌র উদ্দেশ্যে এই ঘরে হজ্জ করা সেই সকল লোকদের উপর ফরজ যাহারা উহা পর্যন্ত যাওয়ার৪৪৪ সামর্থ্য রাখে। কিন্তু যে ইহা অস্বীকার করে সে জানিয়া রাখুক যে, আল্লাহ্‌ জগতসমূহের আদৌ মুখাপেক্ষী নহেন।
৪৪৪। কা’বা গৃহের স্বপক্ষে ঐতিহাসিক সাক্ষ্য-প্রমাণের প্রতি ইঙ্গিত করিয়া কুরআন বলিতেছে, কা’বাকে ‘কিবলা বা আল্লাহ্‌র ধর্মে চিরস্থায়ী কেন্দ্র রূপে গ্রহণ করার তিনটি কারণ বিদ্যমান আছেঃ- (ক) নবীগণের পিতৃপুরুষ ইব্‌রাহীম (আঃ) এখানেই প্রার্থনা করিয়াছিলেন, তাঁহার বংশে যেন নবীগণের উদ্ভব হয়; (খ) মক্কা শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়; (গ) ইহা ঐ তীর্থস্থান যেখানে বিভিন্ন দেশের ও বিভিন্ন জাতির লোকেরা কেয়ামত পর্যন্ত তীর্থযাত্রীরূপে সমবেত হইতে থাকিবে।

قُلۡ یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لِمَ تَکۡفُرُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ ٭ۖ وَاللّٰہُ شَہِیۡدٌ عَلٰی مَا تَعۡمَلُوۡنَ ﴿۹۹﴾

৯৯
তুমি বল, ‘হে আহ্‌লে কিতাব! কেন তোমরা আল্লাহ্‌র নিদর্শনাবলি অস্বীকার করিতেছ এমতাবস্থায় যে, তোমরা যাহা কিছু করিতেছ আল্লাহ্‌ উহার সাক্ষী?’৪৪৫
৪৪৫। ‘শহীদ’ অর্থ যে ব্যক্তি সাক্ষ্য দেয়, সে কি দেখিয়াছে; যে ব্যক্তি অনেক জ্ঞানের অধিকারী; যে ব্যক্তি আল্লাহ্র পথে মৃত্যু বরণ করেন বা ধর্মের কারণে যাহাকে মারিয়া ফেলা হয়। যখন শব্দটি আল্লাহ্‌তা’লার উপর প্রয়োগ করা হয়, তখন সর্বজ্ঞানী অর্থে ব্যবহৃত হয় (লেইন)।

قُلۡ یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لِمَ تَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ مَنۡ اٰمَنَ تَبۡغُوۡنَہَا عِوَجًا وَّاَنۡتُمۡ شُہَدَآءُ ؕ وَمَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿۱۰۰﴾

১০০
তুমি বল, ‘হে আহ্‌লে কিতাব! যে ব্যক্তি ঈমান আনে, তোমরা কেন তাহাকে আল্লাহ্‌র পথে বাধা দিতেছ উহাকে বক্র৪৪৬ করিবার উদ্দেশ্যে অথচ তোমরা (ইহার সত্যতার) সাক্ষী? এবং তোমরা যাহা কিছু করিতেছ আল্লাহ্‌ সে বিষয়ে গাফেল নহেন।’
৪৪৬। ইহার অর্থ হইল, গ্রন্থধারীরা ইচ্ছা পোষণ করে যে, ইসলামের সরলতার মধ্যে বক্রতা ও মারপ্যাঁচ ঢুকিয়া পড়ুক। তাহারা নিজেরাই ইসলামের শিক্ষাকে বিকৃত করিয়া ব্যাখ্যা করিতে চায়।