২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

اَوَکُلَّمَا عٰہَدُوۡا عَہۡدًا نَّبَذَہٗ فَرِیۡقٌ مِّنۡہُمۡ ؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۱۰۱﴾

১০১
তারা যখনই কোনো অঙ্গীকার করবে তাদের এক দল কি তা অগ্রাহ্য করবে? সত্য কথা হলো, তাদের অধিকাংশ ঈমানই রাখে না।

وَلَمَّا جَآءَہُمۡ رَسُوۡلٌ مِّنۡ عِنۡدِ اللّٰہِ مُصَدِّقٌ لِّمَا مَعَہُمۡ نَبَذَ فَرِیۡقٌ مِّنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ ٭ۙ کِتٰبَ اللّٰہِ وَرَآءَ ظُہُوۡرِہِمۡ کَاَنَّہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۱۰۲﴾۫

১০২
খদেখুন: ২:৯০আর তাদের কাছে যা রয়েছে এর সত্যায়নকারীরূপে যখনই আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি কোনো রসূল এসেছে, “তখন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের এক দল (অবজ্ঞাভরে) আল্লাহর কিতাবকে নিজেদের পিঠের পেছনে ছুঁড়ে ফেলল, যেন তারা (কিছু) জানেই না।”গদেখুন: ৩:১৮৮

وَاتَّبَعُوۡا مَا تَتۡلُوا الشَّیٰطِیۡنُ عَلٰی مُلۡکِ سُلَیۡمٰنَ ۚ وَمَا کَفَرَ سُلَیۡمٰنُ وَلٰکِنَّ الشَّیٰطِیۡنَ کَفَرُوۡا یُعَلِّمُوۡنَ النَّاسَ السِّحۡرَ ٭ وَمَاۤ اُنۡزِلَ عَلَی الۡمَلَکَیۡنِ بِبَابِلَ ہَارُوۡتَ وَمَارُوۡتَ ؕ وَمَا یُعَلِّمٰنِ مِنۡ اَحَدٍ حَتّٰی یَقُوۡلَاۤ اِنَّمَا نَحۡنُ فِتۡنَۃٌ فَلَا تَکۡفُرۡ ؕ فَیَتَعَلَّمُوۡنَ مِنۡہُمَا مَا یُفَرِّقُوۡنَ بِہٖ بَیۡنَ الۡمَرۡءِ وَزَوۡجِہٖ ؕ وَمَا ہُمۡ بِضَآرِّیۡنَ بِہٖ مِنۡ اَحَدٍ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ؕ وَیَتَعَلَّمُوۡنَ مَا یَضُرُّہُمۡ وَلَا یَنۡفَعُہُمۡ ؕ وَلَقَدۡ عَلِمُوۡا لَمَنِ اشۡتَرٰٮہُ مَا لَہٗ فِی الۡاٰخِرَۃِ مِنۡ خَلَاقٍ ۟ؕ وَلَبِئۡسَ مَا شَرَوۡا بِہٖۤ اَنۡفُسَہُمۡ ؕ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ ﴿۱۰۳﴾

১০৩
আর সুলায়মানের রাজত্বের বিরুদ্ধে১২৬ বিদ্রোহীরা যা (অর্থাৎ যে পন্থা) অবলম্বন করেছিল তারা (অর্থাৎ ইহুদীরা) সেটিই অনুসরণ১২৭ করেছে। আর সুলায়মান কুফরী করে নি, বরং বিদ্রোহীরাই কুফরী করেছিল। তারা লোকদেরকে প্রতারণামূলক১২৮ বিষয় শেখাতো। পক্ষান্তরে ব্যাবিলনে হারূত ও মারূত১২৯ ফেরেশতাদ্বয়ের১৩০ প্রতি যা অবতীর্ণ করা হয়েছিল (সে বিষয়টি হলো)- তারা উভয়েই কোনো ব্যক্তিকে কিছুই শেখাতো না যতক্ষণ তারা (একথা তাকে) বলে না নিত, ‘আমরা তো শুধু (আল্লাহর পক্ষ থেকে) এক পরীক্ষাস্বরূপ। অতএব তুমি কুফরী কোরো না।’ সুতরাং লোকেরা তাদের উভয়ের কাছ থেকে এমন কিছু শিখেছে যার মাধ্যমে তারা স্বামী-স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করে দিত।* আর আল্লাহর আদেশ ছাড়া তারা এর মাধ্যমে কারো ক্ষতিসাধন করতে পারত না। আর (এর বিপরীতে এ রসূলের বিরুদ্ধবাদীদের কাছ থেকে) তারা যা শিখেছে তা তাদের ক্ষতিসাধন করত এবং কোনো উপকার১৩০-ক করত না। আর নিশ্চয় তারা জেনে গেছে, কেউ এটি (তথা এ পন্থা) অবলম্বন করলে পরকালে তার কোনো অংশ থাকবে না। বস্তুত যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করছে তা কত-না জঘন্য! হায়, তারা যদি তা জানত!*
১২৬। ‘আলা’ এখানে ‘ফি’-এর অর্থ প্রকাশ করে যথা- ‘মাঝে’, ‘বিরুদ্ধে’, ‘কালীন’ (মুগনী)। এ অব্যয়টি কুরআনে ‘তদনুসারে’ অর্থেও ব্যবহৃত হয়েছে (২:১১৩)। কারণ অর্থে (২:১৮৬)। অন্যান্য অর্থে যেমন- ‘ফি’ অর্থে (২৮:১৬), ‘মিন’ অর্থে (৮৩:৩)। ‘তালা আলাইহি’ অর্থ ‘সে তার বিরুদ্ধে মিথ্যা কথা বলল’ (তাজ, মুহীত, রাযী)।
১২৭। ‘তালাওতুহু’ অর্থ ‘আমি তাকে অনুসরণ করেছিলাম’ (লেইন)।
১২৮। ‘সিহর’ মানে ছলচাতুরী, কৌশল, দুষ্কর্ম, সম্মোহন, মিথ্যাকে সত্যের আকৃতিতে দেখানো, যে ঘটনার কারণ লুকানো থাকে এবং যা প্রকৃত স্বরূপ হতে ভিন্নতর দেখা যায় (লেইন)। অতএব প্রত্যেক মিথ্যা, ঠগবাজি ও চালাকি-চাতুর্যকেই ‘সিহর’ বলা হয়।
১২৯। হারূত ও মারূত দুটি নামই গুণবাচক। প্রথম শব্দটি ‘হারাতা’ ক্রিয়া থেকে উৎপন্ন, যার অর্থ সে ছিঁড়ে ফেলল। ‘মারূত’ শব্দটি ‘মারাতা’ হতে উৎপন্ন যার অর্থ সে ভেঙে ফেলল। অতএব শব্দ দুটির অর্থ যথাক্রমে সে ছিঁড়ে ফেলে ও সে ভেঙে ফেলে। নামগুলোর তাৎপর্য হলো, এই দুইজনের আবির্ভাবে ইসরাঈল জাতির শত্রুদের ক্ষমতা ও সাম্রাজ্য ছিন্নভিন্ন ও ভেঙে খণ্ডবিখণ্ড হয়ে যাবে। এ পবিত্র লোকেরা (১৩০ টীকা দ্রষ্টব্য) নবদীক্ষিতদেরকে দীক্ষাদানের সময় বলতেন, তারা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষারূপে এসেছেন, যেন মানুষ সৎ ও অসৎ এবং ভালো ও মন্দের পার্থক্য শিখতে পারে। সেই সমাজের সদস্যপদ কেবল পুরুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এ আয়াতে বলা হয়েছে, মহানবী (সা.)-এর সময়েও ইহুদীরা সে একই ধরনের হীন কলাকৌশল ও দুষ্কর্মে রত ছিল, যে-রূপে হযরত সুলায়মান (আ.)-এর রাজত্বকালে তাদের পিতৃপুরুষরা লিপ্ত ছিল। এ আয়াত এ-ও বলে দিচ্ছে, তখনকার দুষ্কৃতকারীরা সেসব বিদ্রোহী লোক ছিল যারা সুলায়মান (আ.)-কে ভণ্ড ও অবিশ্বাসী আখ্যা দিয়েছিল। তাই এ আয়াত সুলায়মান (আ.)-কে এ অপবাদ থেকে মুক্ত করছে এবং আরো ব্যক্ত করছে, দুষ্কৃতকারীরা তাদের সঙ্গীসাথিদের জন্য এমনসব চিহ্ন ব্যবহার করত যা সাধারণ লোকের কাছে এক ধরনের অর্থ বহন করত এবং তাদের নিজেদের কাছে ভিন্ন অর্থ বহন করত। এভাবে প্রতারণার মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছ থেকে তাদের আসল মতলব গোপন রাখত। সুলায়মান (আ.)-এর বিরুদ্ধে পাকানো গোপন ষড়যন্ত্রের প্রতি এ আয়াত দৃষ্টি আকর্ষণ করে বলছে, তারা তাঁর সাম্রাজ্যকে ধ্বংস করতে চেয়েছিল এবং এর মাধ্যমে এ-ও ইঙ্গিত করা হচ্ছে, মদীনার ইহুদীরা এখন সে একই ধরনের হীন পন্থায় মহানবী (সা.)-এর বিরোধিতা ও ষড়যন্ত্র করছে। আর তারা কখনো তাদের এ জঘন্য উদ্দেশ্য চরিতার্থ করতে পারবে না।
১৩০। ‘ফেরেশতাদ্বয়’ বলতে এখানে ‘দুইজন পবিত্র মানুষ’ বুঝিয়েছে (১২:৩২), কেননা এ দুইজন ফেরেশতা মানুষকে কিছু শিখিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। ফেরেশতারা সাধারণ মানুষের মাঝে বাস করেন না এবং মানুষের সাথে অবাধ চলাফেরাও করেন না (১৭:৯৬)।
১৩০-ক। ইহুদীরা যখন দেখতে পেল ইসলাম অব্যাহত গতিতে বিস্তার লাভ করছে এবং আরবদের বিরোধিতা কমে আসছে আর মনে হচ্ছিল ইসলামকে প্রতিরোধ করার শক্তি আরব দেশে কারো অবশিষ্ট নাই তখন তারা ইসলামের বিরুদ্ধে অন্যান্য দেশকে ক্ষেপাতে লাগল। এ ইহুদীরা খ্রিষ্টান শাসকদের অত্যাচার-নির্যাতনে নিজেদের দেশ ত্যাগ করে পারস্য সাম্রাজ্যে আশ্রয় নিয়েছিল এবং নিজেদের ধর্মকেন্দ্রকে জুডা থেকে ব্যাবিলনিয়াতে স্থানান্তরিত করেছিল (হাচিনসনের হিস্ট্রি অব নেশনস, পৃ. ৫৫০)। ক্রমে ক্রমে তারা পারস্যের রাজদরবারে প্রভাবশালী হয়ে ওঠে এবং এ সুযোগে ইসলামের বিরুদ্ধে সেখানে ষড়যন্ত্র পাকাতে শুরু করে। যখন ইরানের সম্রাট দ্বিতীয় খসরুর কাছে রসূল করীম (সা.)-এর পক্ষ থেকে প্রেরিত ইসলাম গ্রহণের আহ্বানপত্র পৌছালো তখন ইহুদীরা তাকে এতই উত্তেজিত করে তোলে যে, খসরু ইয়েমেনের গভর্নর বাজানকে হুকুম দেয় সে যেন রসূল করীম (সা.)-কে গ্রেফতার করে শিকল বাঁধা অবস্থায় পারস্যের রাজদরবারে পাঠিয়ে দেয়। এ আয়াতটিতে মহানবী (সা.)-এর সময়কার ইহুদীদের এসব ষড়যন্ত্র ও দুষ্কৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাদের বলা হয়েছে, তাদের পূর্বপুরুষরা সুলায়মান (আ.)-এর বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছিল এবং তাঁর বিরুদ্ধে গোপন দল গঠন করে চিহ্নাবলির ব্যবহার শিখিয়েছিল (১ রাজাবলি ১১:২৯-৩২; ১ রাজাবলি ১১:১৪, ২৩, ২৬; ২ বংশাবলি ১০:২-৪)। রাজা নবুখদনিৎসরের সময়ে, যখন ইহুদীরা ব্যাবিলনে বন্দি অবস্থায় ছিল তখন দ্বিতীয়বারের মতো তারা অনুরূপ গোপন সংস্থা গঠন করেছিল। যে দুইজন পবিত্র পুরুষের কথা এ আয়াতে বলা হয়েছে তাঁদের একজন হলেন হগয় ভাববাদী এবং অপরজন ইদ্দোর পুত্র যাকারিয়া (ইয়া ৫:১)। এ পবিত্র দুইজন তাঁদের সমাজে কেবল পুরুষদেরকে বেছে নিতেন এবং নবদীক্ষিতদের বলে দিতেন, তারা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষারূপে এসেছেন এবং আরো বুঝিয়ে দিতেন, ইসরাঈলীরা তাদের কথায় যেন অবিশ্বাস না করে। যখন মিডিয়া ও পারস্যের বাদশা সাইরাস ক্ষমতায় এলেন তখন ইসরাঈলীরা তাঁর সঙ্গে এক গোপন চুক্তিতে আবদ্ধ হলো। ফলে সাইরাসের ব্যাবিলন বিজয় সহজ ও ত্বরান্বিত হলো। এ সাহায্যের জন্য সাইরাস ইসরাঈলীদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে জেরুসালেমে ফেরার অনুমতি দিলেন এবং সুলায়মানের ধর্মশালা পুনর্নির্মাণেও তাদেরকে সাহায্য করলেন (হিস্টোরিয়ানস হিস্ট্রি অব দি ওয়ার্ল্ড, ২য় খণ্ড, পৃ. ১২৬)। এ আয়াত ইঙ্গিত করছে, ইহুদীদের পূর্বেকার দুটি প্রচেষ্টার ফল দুরকম হয়েছিল। প্রথমবার সুলায়মান (আ.)-এর বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করেছিল তাতে তারা নিজেদের সম্মান-প্রতিপত্তি তো হারালোই, তাছাড়া ব্যাবিলনে নির্বাসিত হলো। দ্বিতীয়বার তারা দুইজন পবিত্র লোকের সাহায্যে একই ধরনের কর্মপন্থা অবলম্বনের মাধ্যমে কৃতকার্য হলো। ইসরাঈলীদের এ তৃতীয়বারের ষড়যন্ত্র যা তারা মহানবী (সা.)-এর বিরুদ্ধে করছে তা ব্যর্থতায় পর্যবসিত হবে [যেমন সুলায়মান (আ.)-এর সময় হয়েছিল, কিংবা সাফল্যমণ্ডিত হবে, যেভাবে ব্যাবিলনে হয়েছিল), সেই বিষয় আলোকপাত করতে গিয়ে কুরআন বলছে, মহানবী (সা.)-এর বিরুদ্ধবাদীরা এমন ১৩১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য শিক্ষা লাভ করছে যা তাদের ক্ষতিসাধন করে আর তাদের কোনো উপকার করে না। অর্থাৎ হুযূর (সা.)-এর বিরুদ্ধে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ ও বিফল হবে।
* চিহ্নিত ও ১৩০-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَلَوۡ اَنَّہُمۡ اٰمَنُوۡا وَاتَّقَوۡا لَمَثُوۡبَۃٌ مِّنۡ عِنۡدِ اللّٰہِ خَیۡرٌ ؕ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ ﴿۱۰۴﴾٪

১০৪
আর তারা যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আল্লাহর পক্ষ থেকে (এর) প্রতিদান অবশ্যই অতি উত্তম হতো। হায়, তারা যদি জানত!
সূরা আল-বাকারা - রুকু ১২

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقُوۡلُوۡا رَاعِنَا وَقُوۡلُوا انۡظُرۡنَا وَاسۡمَعُوۡا ؕ وَلِلۡکٰفِرِیۡنَ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۰۵﴾

১০৫
হে যারা ঈমান এনেছ! কদেখুন: ৩:১৮০; ৫:৬৬,৬৭তোমরা (নবীকে) ‘রায়িনা১৩১ বলো না, বরং ‘উনযুরনা’ (অর্থাৎ আপনি আমাদের প্রতি সদয় দৃষ্টি দিন) বলো এবং (তার কথা) মনোযোগ দিয়ে শোনো; বস্তুত অস্বীকারকারীদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি।*খদেখুন: ৪:৪৭
১৩১। ‘রায়িনা’ শব্দটি ‘মুফাআলা’ বাব থেকে নির্গত। এতে দুপক্ষের পারস্পরিক অংশগ্রহণের অর্থ বিদ্যমান এবং উভয় পক্ষই সমমর্যাদায় অবস্থিত। সেক্ষেত্রে অর্থ দাঁড়াবে, ‘আমাদেরকে মর্যাদা দাও যেন আমরাও তোমাকে মর্যাদা দিতে পারি।’ আর যদি মনে করা হয়, শব্দটি ‘রাইন’ ধাতু থেকে উৎপন্ন (উচ্চারণে সামান্য ভিন্নতা আছে), তাহলে অর্থ হবে, ‘হে বোকা!’ বা ‘হে অহংকারী ব্যক্তি!’। যেহেতু এরূপ দ্ব্যর্থবোধক শব্দের ব্যবহারের মাঝে রসূল করীম (সা.)-এর প্রতি অবমাননা প্রকাশের এবং ভুল বোঝাবুঝির অবকাশ রয়েছে, সেজন্যই আল্লাহ তা’লা মুসলমানদেরকে এরূপ শব্দ ব্যবহার করতে নিষেধ করেছেন এবং এরূপ ক্ষেত্রে সম্মানসূচক দ্ব্যর্থহীন শব্দ ব্যবহার করতে উপদেশ দিয়েছেন, যেমন- ‘উনযুরনা’ যার অর্থ আমাদের প্রতি সদয় দৃষ্টি দিন।’ অন্যান্য জাতির সাথে আরবীয় ইহুদীদের ইসলাম বিরোধী কার্যকলাপের উল্লেখ করে কুরআন এ আয়াতের মাধ্যমে উদাহরণ দিয়ে বুঝাচ্ছে, রসূল করীম (সা.)-কে ছোটো ও খাটো করার কী অপচেষ্টাই-না ইহুদীরা করছে! এমনকি মুসলমানদের মাঝে বিবাদবিসংবাদ ও ঝগড়াঝাঁটি সৃষ্টি করতেও তারা তৎপরতা চালাচ্ছে। এখানে একটি মামুলি উদাহরণকে (দ্ব্যর্থবোধক শব্দে সৃষ্ট ভুলভ্রান্তি) এ উদ্দেশ্যে নির্বাচন করা হয়েছে, মানুষের ভাবাবেগ এতই শক্তিশালী যে, সামান্য তুচ্ছ ব্যাপারও অনেক সময় মহাবিপদ ডেকে আনে এবং কর্তৃপক্ষের সম্মানসহ সমাজের শৃঙ্খলাবোধকে নষ্ট করে।
* নিজের ঈমান রক্ষার্থে প্রয়োজনে মুমিন নারী-পুরুষ তাদের সঙ্গীকেও পরিত্যাগ করত। (আরো দেখুন তফসীরে সগীর)

مَا یَوَدُّ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ وَلَا الۡمُشۡرِکِیۡنَ اَنۡ یُّنَزَّلَ عَلَیۡکُمۡ مِّنۡ خَیۡرٍ مِّنۡ رَّبِّکُمۡ ؕ وَاللّٰہُ یَخۡتَصُّ بِرَحۡمَتِہٖ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ ذُو الۡفَضۡلِ الۡعَظِیۡمِ ﴿۱۰۶﴾

১০৬
আহলে কিতাব ও মুশরিকদের মাঝ থেকে যারা অস্বীকার করেছে তারা চায় না যে, তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তোমাদের ওপর কোনো কল্যাণ বর্ষিত হোক, কদেখুন: ৩:৭৫অথচ আল্লাহ যাকে চান নিজ কৃপার জন্য বেছে নেন। আর আল্লাহ মহাঅনুগ্রহশীল।

مَا نَنۡسَخۡ مِنۡ اٰیَۃٍ اَوۡ نُنۡسِہَا نَاۡتِ بِخَیۡرٍ مِّنۡہَاۤ اَوۡ مِثۡلِہَا ؕ اَلَمۡ تَعۡلَمۡ اَنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۱۰۷﴾

১০৭
আমরা যে আয়াতই১৩১-ক রহিত১৩২ করি অথবা ভুলিয়ে দেই এর চেয়ে উত্তম অথবা এর অনুরূপ (আয়াত) আমরা নিয়ে আসি। তুমি কি জানো না, নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান?*
১৩১-ক। ‘আয়াত’ অর্থ বাণী, নিদর্শন, হুকুম, কুরআনের আয়াত (লেইন)।
১৩২। নাসিখ-মনসূখ: এ আয়াত থেকে ভুলবশত এরূপ ধারণার উদ্ভব হয়েছে যে, কুরআনের কিছু আয়াত বাতিল ও রহিত। এ সিদ্ধান্ত মারাত্মক ভুল। এ আয়াতে ব্যবহৃত ‘আয়াত’ শব্দটি যে কুরআনী আয়াতকে বুঝিয়েছে এমন কোনো ইঙ্গিতও নাই। পূর্বাপর বাক্যগুলো পড়লে দেখা যায়, এখানে পূর্ববর্তী কিতাবধারী ইহুদীদের উল্লেখ রয়েছে এবং নতুনভাবে অবতীর্ণ আল্লাহর বাণীর প্রতি তাদের হিংসাবিদ্বেষের কথা বলা হয়েছে। এ থেকে স্পষ্ট বুঝা যায়,
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য বাতিলকৃত আয়াত বলতে পূর্ববর্তী কিতাবের আয়াত বুঝাচ্ছে। পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতে দুরকমের আদেশ-নিষেধ পাওয়া যায়: (১) এমনসব নির্দেশ, যা সময় ও অবস্থার পরিবর্তনের কারণে এবং নতুন বিশ্বজনীন নির্দেশাবলির অবতরণের ফলে অপ্রয়োজনীয় হয়ে পড়েছে, এগুলো অবশ্যই বাতিলযোগ্য, (২) সেসব আদেশ, যেগুলোতে চিরসত্য বিদ্যমান রয়েছে, সেগুলোর পুনরাবৃত্তি ও নবায়ন প্রয়োজন, যেন মানুষ সে হারানো সত্যকে ফিরে পায়। অতএব প্রয়োজন ছিল, পূর্ববর্তী কিতাবের কিছু অংশ বাতিল হয়ে যেন নতুন কিছু সময়োপযোগী শিক্ষা সেই স্থান লাভ করে এবং ভুলে যাওয়া চিরসত্যগুলো পুনরুজ্জীবিত হয়। আল্লাহ তা’লা তা-ই করেছেন। তিনি পূর্ববর্তী কিতাবের কিছু অংশ অপ্রয়োজনীয় বিধায় বাতিল করে সে স্থলে নতুন ও উন্নতমানের বাণী পাঠিয়েছেন এবং সে সাথে বাতিলকৃত অংশগুলোকে নতুন বাণী দিয়ে পরিবর্তন করেছেন। এটাই এ আয়াতের সত্যিকার অর্থ ও তাৎপর্য। কুরআন শরীফ পূর্ববর্তী বিধানসমূহ থেকে কেবল যে উন্নত পর্যায়ের তা-ই নয়, বরং সর্বকালের সর্বমানবের জন্য এর কার্যকারিতা বিদ্যমান। অপূর্ণ ও অপরিপক্ক সাময়িক শিক্ষা, যা সীমাবদ্ধ সময়ের জন্য নির্ধারিত ছিল, তা বিশ্বজনীন সর্বকালোপযোগী শিক্ষার কাছে হার মানবে, সেটাই স্বাভাবিক। এ আয়াতে ‘নানসাখ’ (আমরা বাতিল করি) শব্দটির সরাসরি সম্পর্ক ‘বিখাইরিন’ (আরো উত্তম একটি) শব্দের সাথে এবং ‘নুনসিহা’ (আমরা ভুলিয়ে দেই) শব্দটির সম্পর্ক রয়েছে ‘বিমিসলিহা’ (এর অনুরূপ) শব্দটির সাথে। অতএব অর্থ দাঁড়ায়, আল্লাহ যখন কোনোকিছু বাতিল করেন তখন সে স্থলে তা থেকে উত্তম কিছু প্রবর্তন করেন। আর যখন তিনি কিছু ভুলিয়ে দেন তখন তিনি তা পুনরুজ্জীবিত করেন বা তার অনুরূপ কিছু প্রবর্তন করেন। ইহুদী আলেমরা স্বীকার করেন, সম্রাট নবুখদনিৎসর যখন ইসরাঈলীদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন তখন সমস্ত তওরাত গ্রন্থই হারিয়ে গিয়েছিল (এনসা. বিব)।

اَلَمۡ تَعۡلَمۡ اَنَّ اللّٰہَ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَمَا لَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ مِنۡ وَّلِیٍّ وَّلَا نَصِیۡرٍ ﴿۱۰۸﴾

১০৮
তুমি কি জানো না, খদেখুন: ১৬:১০২আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য (একমাত্র) আল্লাহরই? আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই এবং কোনো সাহায্যকারীও নাই।গদেখুন: ৩:১৯০; ৫:৪১; ৭:১৫৯; ৯:১১৬; ৪৩:৮৬; ৫৭:৬

اَمۡ تُرِیۡدُوۡنَ اَنۡ تَسۡـَٔلُوۡا رَسُوۡلَکُمۡ کَمَا سُئِلَ مُوۡسٰی مِنۡ قَبۡلُ ؕ وَمَنۡ یَّتَبَدَّلِ الۡکُفۡرَ بِالۡاِیۡمَانِ فَقَدۡ ضَلَّ سَوَآءَ السَّبِیۡلِ ﴿۱۰۹﴾

১০৯
কদেখুন: ৪:১৫৪তোমরা কি তোমাদের রসূলকে সেভাবেই প্রশ্ন করতে চাও যেভাবে (এর) পূর্বে মূসাকে প্রশ্ন করা হয়েছিল?১০০ আর যে-ই ঈমানের পরিবর্তে কুফরী গ্রহণ করে, নিঃসন্দেহে সে সোজা পথ থেকে বিচ্যুত হয়েছে। তৃতীয়াংশ*,১৩৩
১৩৩। এ আয়াত ইহুদীদের আরেকটি অপকৌশলের কথা উল্লেখ করছে, যে অপকৌশলটি মহানবী (সা.)-এর উদ্দেশ্যকে বানচাল করার জন্য তারা ব্যবহার করত। তারা নবী করীম (সা.)-কে আজেবাজে ও অদ্ভুত প্রশ্নাবলি জিজ্ঞেস করত যেগুলির সাথে ধর্মীয় বিষয়ের দূরতম সম্পর্কও ছিল না। তারা এসব অনর্থক প্রশ্নাবলি এ অসৎ উদ্দেশ্যে করত, যেন মুসলমানরাও একই ধারায় অর্থহীন প্রশ্ন রসূলুল্লাহ (সা.)-এর কাছে উত্থাপন করতে প্ররোচিত হয় এবং এভাবে ধর্মের মর্যাদা ও গাম্ভীর্য ব্যাহত হয় আর সাথে সাথে যেন সত্য সম্বন্ধে তাদের মনেও সন্দেহের সৃষ্টি হয়।
* এ আয়াত প্রসঙ্গেও সাধারণভাবে সেসব তফসীরকারক ভুল করে থাকেন যারা এ আয়াতের এই অনুবাদ করে থাকেন- আল্লাহ তা’লা কুরআন করীমে যে আয়াত অবতীর্ণ করেছেন তা ‘মনসূখ’ও (অর্থাৎ রহিত) হতে পারে এবং আমরা এ থেকে উত্তম আয়াত নিয়ে আসতে পারি। এ অনুবাদ করার ফলে ‘নাসিখ-মনসূখের’ দীর্ঘ বিতর্ক আরম্ভ হয়ে যায়। তফসীরকারকরা প্রায় পাঁচশ আয়াতকে মনসূখ নির্ধারণ করেছেন, যদিও কুরআন করীমের একটি অক্ষরের অংশও মনসূখ নয়। হযরত মসীহ মাওউদ (আ.)-এর পূর্বে হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলভী (রহ.)-এর সময় পর্যন্ত ৫টি বাদে নাসিখ-মনসূখ সম্পর্কিত সব আয়াতের নিষ্পত্তি হয়েছিল। আর হযরত মসীহ মাওউদ (আ.)-এর জ্ঞানের কল্যাণে এ ৫টি আয়াতেরও নিষ্পত্তি হয়ে গেছে। কুরআন করীমের একটি অক্ষরের অংশও মনসূখ নয়, এটাই আহমদীয়া জামা’তের বিশ্বাস। এখানে ‘আয়াত’ বলতে পূর্ববর্তী শরীয়তকে বুঝানো হয়েছে। যখনই তা মনসূখ হয়েছে অথবা তা ভুলিয়ে দেওয়া হয়েছে তখন সে রকমই বা তার থেকে উত্তম (আয়াত) অবতীর্ণ করে দেওয়া হয়েছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

وَدَّ کَثِیۡرٌ مِّنۡ اَہۡلِ الۡکِتٰبِ لَوۡ یَرُدُّوۡنَکُمۡ مِّنۡۢ بَعۡدِ اِیۡمَانِکُمۡ کُفَّارًا ۚۖ حَسَدًا مِّنۡ عِنۡدِ اَنۡفُسِہِمۡ مِّنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُمُ الۡحَقُّ ۚ فَاعۡفُوۡا وَاصۡفَحُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۱۱۰﴾

১১০
আহলে কিতাবের অনেকেই তাদের কাছে সত্য প্রতিভাত হয়ে যাওয়া সত্ত্বেও তাদের অন্তরে সৃষ্ট হিংসার দরুন তোমাদের কদেখুন: ৩:১০১,১৫০; ৪:৯০ঈমান লাভের পর তোমাদেরকে পুনরায় কাফির বানিয়ে দিতে চায়। খদেখুন: ৫:৫৩; ১৬:৩৪অতএব যতক্ষণ আল্লাহ স্বীয় সিদ্ধান্ত প্রকাশ না করেন, তোমরা (তাদের) উপেক্ষা করো এবং গদেখুন: ৫:১৪মার্জনা করো। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।