৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

وَلَا یَحۡسَبَنَّ الَّذِیۡنَ یَبۡخَلُوۡنَ بِمَاۤ اٰتٰہُمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ہُوَ خَیۡرًا لَّہُمۡ ؕ بَلۡ ہُوَ شَرٌّ لَّہُمۡ ؕ سَیُطَوَّقُوۡنَ مَا بَخِلُوۡا بِہٖ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ وَلِلّٰہِ مِیۡرَاثُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۱۸۱﴾٪

১৮১
আর যারা কার্পণ্য করে তারা যেন কখনো মনে না করে যে, আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদের যা দিয়েছেন তা তাদের জন্য কল্যাণকর; বরং তাদের জন্য তা অকল্যাণকর। যে (ধনসম্পদের) ক্ষেত্রে তারা কার্পণ্য করে, কিয়ামত দিবসে অবশ্যই (তা) তাদের গলায় বেড়িরূপে পরানো হবে। আর আকাশসমূহ ও পৃথিবীর স্বত্বাধিকার৫৩৭ একমাত্র আল্লাহরই। বস্তুত তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত।
সূরা আলে ইমরান - রুকু ১৮
৫৩৭। ‘মীরাস’ শব্দটির অর্থ উত্তরাধিকার হলেও এখানে ‘মালিকানা’ বুঝাচ্ছে। শব্দটির অর্থ ‘প্রাপ্ত অংশ’-ও হয় (২৩:২২ দেখুন)। সেখানে বলা হয়েছে, ‘যারা উত্তরাধিকার হিসাবে বেহেশত পাবে’। বেহেশত প্রকৃতপক্ষে কেউই উত্তরাধিকারসূত্রে পায় না, আল্লাহর কাছ থেকে প্রদত্ত অংশ হিসাবে পায়।

لَقَدۡ سَمِعَ اللّٰہُ قَوۡلَ الَّذِیۡنَ قَالُوۡۤا اِنَّ اللّٰہَ فَقِیۡرٌ وَّنَحۡنُ اَغۡنِیَآءُ ۘ سَنَکۡتُبُ مَا قَالُوۡا وَقَتۡلَہُمُ الۡاَنۡۢبِیَآءَ بِغَیۡرِ حَقٍّ ۙ وَّنَقُوۡلُ ذُوۡقُوۡا عَذَابَ الۡحَرِیۡقِ ﴿۱۸۲﴾

১৮২
আল্লাহ অবশ্যই তাদের কথা শুনেছেন যারা বলে, ‘নিশ্চয় আল্লাহ গরিব আর আমরা ধনী।৫৩৮ তারা যা বলেছে তা এবং কদেখুন: ৫:৬৫অন্যায়ভাবে নবীদের প্রতি তাদের কঠোর বিরোধিতাকে আমরা অবশ্যই লিখে রাখব আর আমরা বলব, ‘তোমরা দহনের শাস্তি ভোগ করো।খদেখুন: ৪:১৫৬
৫৩৮। ইহুদীদেরকে যখন আল্লাহর পথে খরচ করার জন্য আহ্বান করা হয়েছিল (৩:১৮১) তখন তারা মুসলমানদেরকে টিটকারি করে বলেছিল, ‘নিশ্চয় আল্লাহ গরিব আর আমরা ধনী’। একথাগুলো নবদীক্ষিতদের কৃপণ স্বভাবকেও প্রকাশ করে, যারা এর ক্রমবর্ধমান আর্থিক চাহিদা মেটাতে কষ্ট বোধ করে।

ذٰلِکَ بِمَا قَدَّمَتۡ اَیۡدِیۡکُمۡ وَاَنَّ اللّٰہَ لَیۡسَ بِظَلَّامٍ لِّلۡعَبِیۡدِ ﴿۱۸۳﴾ۚ

১৮৩
এটি (তথা এই শাস্তি) তোমাদের কৃতকর্মের দরুনই আপতিত।’ গদেখুন: ৮:৫২; ৪১:৪৭; ৫০:৩০প্রকৃতপক্ষে আল্লাহ (তাঁর) বান্দাদের প্রতি মোটেও যুলুম করেন না।ঘদেখুন: ৫:৩৩; ১৪:১০; ৪০:৮৪

اَلَّذِیۡنَ قَالُوۡۤا اِنَّ اللّٰہَ عَہِدَ اِلَیۡنَاۤ اَلَّا نُؤۡمِنَ لِرَسُوۡلٍ حَتّٰی یَاۡتِیَنَا بِقُرۡبَانٍ تَاۡکُلُہُ النَّارُ ؕ قُلۡ قَدۡ جَآءَکُمۡ رُسُلٌ مِّنۡ قَبۡلِیۡ بِالۡبَیِّنٰتِ وَبِالَّذِیۡ قُلۡتُمۡ فَلِمَ قَتَلۡتُمُوۡہُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۱۸۴﴾

১৮৪
যারা বলেছে, ‘নিশ্চয় আল্লাহ আমাদের তাগিদপূর্ণ নির্দেশ দিয়েছেন, যেন আমরা কোনো রসূলের প্রতি ততক্ষণ ঈমান না আনি যতক্ষণ পর্যন্ত সে আমাদের জন্য এমন কুরবানী (করার বিধান) না আনে যাকে আগুন গ্রাস করে।৫৩৯ তুমি (তাদেরকে) বলো, ‘নিশ্চয় তোমাদের কাছে আমার পূর্বে অনেক রসূল সুস্পষ্ট নিদর্শনাবলি এবং তোমরা যা বলছ তা-ও নিয়ে এসেছিল। অতএব তোমরা সত্যবাদী হয়ে থাকলে (বলো,) তাদেরকে কেন হত্যা করার চেষ্টা করেছিলে?’*
৫৩৯। এ আয়াতে আগুনে নৈবেদ্য দান করা সম্পর্কে ইহুদীদের আপত্তির খণ্ডন করা হয়েছে এবং বলা হয়েছে, নৈবেদ্য প্রদানের নিয়ম পালনের ব্রত কোনো নবীর সত্যতা প্রতিষ্ঠার মাপকাঠি নয়, কেননা এরূপ কাজ মিথ্যা
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য দাবিকারকও করতে পারে। দাবিকারকের সত্যতা কেবল ‘সুস্পষ্ট নিদর্শন’ দেখানোর দ্বারাই প্রতিষ্ঠিত হয়ে থাকে। আর তাদের মতে দগ্ধ-নৈবেদ্যই যদি সত্য নবীর চিহ্ন হয় তাহলেও এ বিষয় নিয়ে তাদের আপত্তি উত্থাপনের অধিকার নাই। কারণ যে-সকল নবী সে আইন পালন করেছিলেন তাঁদেরকেও তো তারা সত্য বলে স্বীকার করে নি।

فَاِنۡ کَذَّبُوۡکَ فَقَدۡ کُذِّبَ رُسُلٌ مِّنۡ قَبۡلِکَ جَآءُوۡ بِالۡبَیِّنٰتِ وَالزُّبُرِ وَالۡکِتٰبِ الۡمُنِیۡرِ ﴿۱۸۵﴾

১৮৫
অতএব তারা যদি তোমাকে মিথ্যাবাদী আখ্যা দেয় তাহলে (স্মরণ রেখো!) তোমার পূর্বে রসূলদের মিথ্যাবাদী আখ্যা দেওয়া হয়েছিল। তারা সুস্পষ্ট নিদর্শন ও (ঐশী) গ্রন্থাবলি৫৪০ এবং প্রদীপ্ত কিতাবসহ৫৪১ এসেছিল।
৫৪০। ‘যবৃর’ অর্থ লিখন অথবা জ্ঞানবিজ্ঞানের বই, যাতে আইনকানুন, আদেশ-নিষেধ বা অধ্যাদেশ নাই। বিশেষ করে দাউদ (আ.)-এর ‘গীতসংহিতা’ যবূর নামে পরিচিত (লেইন)।
৫৪১। ‘তওরাত’ বনী ইসরাঈলের সকল নবীই অনুসরণ করতেন। তওরাতের শরীয়ত অনুসরণ করা সত্ত্বেও বনী ইসরাঈলের প্রত্যেক নবীই স্বতন্ত্রভাবে স্বয়ং আল্লাহর বাণী পেতেন, যাতে জ্ঞানের আলো, হিদায়াতের উপাদান এবং সতর্কবাণী থাকত।

کُلُّ نَفۡسٍ ذَآئِقَۃُ الۡمَوۡتِ ؕ وَاِنَّمَا تُوَفَّوۡنَ اُجُوۡرَکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ فَمَنۡ زُحۡزِحَ عَنِ النَّارِ وَاُدۡخِلَ الۡجَنَّۃَ فَقَدۡ فَازَ ؕ وَمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۱۸۶﴾

১৮৬
কদেখুন: ৩৫:৫,২৬প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কেবল গদেখুন: ৪:১৭৪; ৩৫:৩১; ৩৯:৩৬কিয়ামত দিবসেই তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। অতএব যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিশ্চয় সে সফল হবে। আর পার্থিব জীবন ছলনাময় সাময়িক সুখস্বাচ্ছন্দ্য৫৪২ ছাড়া আর কিছুই নয়।খদেখুন: ২১:৩৬; ২৯:৫৮
৫৪২। প্রকৃতিতে প্রাণির জন্য মৃত্যুর চেয়ে সুনিশ্চিত বিষয় আর কিছুই নাই। অথচ মানুষ এ মৃত্যুর কথা একেবারে ভুলে থাকে, এর কথা একবার ভাবেও না। এখানে ইহজীবনের সবকিছুই ছলনাময় সাময়িক সুখস্বাচ্ছন্দ্যরূপে ব্যক্ত করা হয়েছে। কারণ বাহ্যত দুনিয়া খুবই মধুময় ও আকর্ষণীয় বলে মনে হয় বটে কিন্তু এর আমোদ-প্রমোদ লোভলালসার মধ্যে আপাদমস্তক ডুবে গেলে দেখা যায় দুনিয়াটা আসলেই ছলনায় পূর্ণ।

لَتُبۡلَوُنَّ فِیۡۤ اَمۡوَالِکُمۡ وَاَنۡفُسِکُمۡ ۟ وَلَتَسۡمَعُنَّ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ وَمِنَ الَّذِیۡنَ اَشۡرَکُوۡۤا اَذًی کَثِیۡرًا ؕ وَاِنۡ تَصۡبِرُوۡا وَتَتَّقُوۡا فَاِنَّ ذٰلِکَ مِنۡ عَزۡمِ الۡاُمُوۡرِ ﴿۱۸۷﴾

১৮৭
ঘদেখুন: ২:১৫৬; ৮:২৯; ৬৪:১৬; ৫:৮৩নিশ্চয় তোমাদের ধনসম্পদ ও তোমাদের প্রাণের (ক্ষতির) মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং শ্যারা শিরক করেছে তাদের পক্ষ থেকেও তোমরা নিশ্চয় অনেক পীড়াদায়ক কথা শুনবে। পক্ষান্তরে তোমরা ধৈর্যধারণ ও তাকওয়া অবলম্বন করলে নিশ্চয় তা হবে দৃঢ়সংকল্পের কাজ।*,৫৪৩
৫৪৩। পরীক্ষা ও বিপদাপদ চারটি কাজ সম্পাদন করে: (১) এগুলো দ্বারা দোদুল্যমান দুর্বল বিশ্বাসীদের সাথে দৃঢ়চেতা, নিবেদিত বিশ্বাসীদের পার্থক্য স্পষ্টভাবে নির্ণীত হয়, (২) সরল ও সত্যিকার বিশ্বাসীদের জন্য এগুলো আধ্যাত্মিক উন্নতির উপায় বিশেষ, (৩) যারা এ পরীক্ষা ও বিপদাপদে পতিত হয় তারা নিজেদের ইমানের শক্তি ও দুর্বলতা জানার সুযোগ পায় এবং এতে তারা আত্মসংশোধনের জন্য মনোনিবেশ করার সুযোগ পায়, (৪) পরীক্ষার মাধ্যমে পুরস্কারের যোগ্যতাও নির্ণীত হয়।
* তবে কতলের একটি অর্থ ভয়ানক আঘাত করাও হয়ে থাকে। দেখুন, তফসীর রূহুল মাআনী, সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহামমুবীন-এর অধীন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমের প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

وَاِذۡ اَخَذَ اللّٰہُ مِیۡثَاقَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ لَتُبَیِّنُنَّہٗ لِلنَّاسِ وَلَا تَکۡتُمُوۡنَہٗ ۫ فَنَبَذُوۡہُ وَرَآءَ ظُہُوۡرِہِمۡ وَاشۡتَرَوۡا بِہٖ ثَمَنًا قَلِیۡلًا ؕ فَبِئۡسَ مَا یَشۡتَرُوۡنَ ﴿۱۸۸﴾

১৮৮
আর (স্মরণ করো!) যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে আল্লাহ যখন এ মর্মে অঙ্গীকার৫৪৪ নিয়েছিলেন, ‘তোমরা অবশ্যই মানুষের (কল্যাণের) জন্য এটি (অর্থাৎ কিতাব) সুস্পষ্টভাবে বর্ণনা করবে এবং একে গোপন করবে না।’ কদেখুন: ২:১০২অথচ তারা একে (তাচ্ছিল্যভরে) পিঠের পেছনে নিক্ষেপ করল এবং এর বিনিময়ে তুচ্ছমূল্য গ্রহণ করল। অতএব তারা যা ক্রয় করছে তা কত-না নিকৃষ্ট!
৫৪৪। এখানে সাধারণভাবে সকল নবীর অনুসারীদের কাছ থেকে গৃহীত অঙ্গীকারের কথা বলা হয়েছে, কোনো বিশেষ অঙ্গীকারের কথা নয়। অঙ্গীকারের সারকথা হলো, নবীর মৃত্যুর পর ঐশীবাণী ও শিক্ষায়ালাকে অনুসারীরা প্রচার করবে এবং নিজেরাও তা জীবনে বাস্তবায়িত করবে।

لَا تَحۡسَبَنَّ الَّذِیۡنَ یَفۡرَحُوۡنَ بِمَاۤ اَتَوۡا وَّیُحِبُّوۡنَ اَنۡ یُّحۡمَدُوۡا بِمَا لَمۡ یَفۡعَلُوۡا فَلَا تَحۡسَبَنَّہُمۡ بِمَفَازَۃٍ مِّنَ الۡعَذَابِ ۚ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۸۹﴾

১৮৯
যারা নিজেদের কৃতকর্ম নিয়ে উল্লাস করছে এবং যে কাজ তারা করে নি সে সম্পর্কেও প্রশংসা পেতে চায়- তুমি কখনো তাদেরকে শাস্তি থেকে নিরাপদ৫৪৫ মনে কোরো না।৫৪৫-ক প্রকৃতপক্ষে তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি।
৫৪৫। ‘মাফাযাহ’ অর্থ নিরাপত্তার স্থান বা অবস্থা, পলায়নস্থল, কৃতকার্যতা ও উন্নতির উপায় (আকরাব)
৫৪৫-ক। ‘লা তাহসাবান্না’ বাক্যাংশ এ আয়াতে দুবার এসেছে যার অর্থ হলো ‘তুমি কখনোই মনে কোরো না।এ বাক্যাংশটি জোর দেবার জন্য দুবার ব্যবহৃত হয়েছে (তফসীরে সগীর দ্রষ্টব্য)।

وَلِلّٰہِ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۱۹۰﴾٪

১৯০
গদেখুন: ৫:১৮-১৯,১২১; ২৪:৪৩; ৪২:৫০আর আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। আর আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।ঘদেখুন: ২:১৬৫; ৩:২৮; ৪৫:৪-৬
সূরা আলে ইমরান - রুকু ১৯