২৪

النور

সূরা আন-নূর

An-Nur

মাদানী ৬৫ আয়াত ৯ রুকু পারা ১৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৬৫ আয়াত এবং ৯ রুকূ

اَوۡ کَظُلُمٰتٍ فِیۡ بَحۡرٍ لُّجِّیٍّ یَّغۡشٰہُ مَوۡجٌ مِّنۡ فَوۡقِہٖ مَوۡجٌ مِّنۡ فَوۡقِہٖ سَحَابٌ ؕ ظُلُمٰتٌۢ بَعۡضُہَا فَوۡقَ بَعۡضٍ ؕ اِذَاۤ اَخۡرَجَ یَدَہٗ لَمۡ یَکَدۡ یَرٰٮہَا ؕ وَمَنۡ لَّمۡ یَجۡعَلِ اللّٰہُ لَہٗ نُوۡرًا فَمَا لَہٗ مِنۡ نُّوۡرٍ ﴿٪۴۱﴾

৪১
অথবা (তাদের কর্মের অবস্থা) গভীর সমুদ্রে (বিস্তৃত) ঘোর অন্ধকাররাশির ন্যায়, যাকে তরঙ্গের পর তরঙ্গ আচ্ছন্ন করে, যার ওপর থাকে মেঘ। এমন অন্ধকাররাশি যার একাংশ অন্য অংশের ওপর সমাচ্ছন্ন। সে যখন তার হাত বের করে তখন আদৌ তা দেখতে পায় না। আর আল্লাহ যার জন্য কোনো নূর নির্ধারণ করেন নি তার জন্য কোনো নূর নাই।২০৪৯
সূরা আন-নূর - রুকু ৫
২০৪৯। পূর্ববর্তী ৩৭-৩৯ নম্বর আয়াতে এক শ্রেণির লোকের প্রশংসার উল্লেখ রয়েছে। তারা ঐশী আলোর প্রেমিক এবং আল্লাহর ধর্মপরায়ণ বান্দা। বর্তমান এবং ঠিক এর পূর্ববর্তী আয়াত অন্য এক শ্রেণির লোকের কথা বলে যারা অন্ধকারের অধিবাসী। এক শ্রেণির মানুষ পবিত্র আলো আলিঙ্গন করে তাতে বিচরণ করে এবং তাদের ঈর্ষাজনক অবস্থা ‘নূরান্বিত নূর’ উপমার দ্বারা বর্ণিত হয়েছে। অপর শ্রেণিটি ঐশী আলো প্রত্যাখ্যান করে সন্দেহের অন্ধকারে পথ হাতড়াতেই পছন্দ করে। তাদের সকল কর্মকাণ্ড মরীচিকার মতো প্রতারণাপূর্ণ এবং অকার্যকর বলে প্রমাণিত হয়। তারা অন্ধকার ভালোবাসে, অন্ধকারের পেছনে চলে এবং অন্ধকারেই বাস করে। কাজেই তাদের অবস্থা অতি সংগতভাবে এবং স্পষ্টরূপে বর্ণিত হয়েছে এই কথাগুলোতে অথবা (তাদের কাজকর্মের অবস্থা) গভীর সমুদ্রে (বিস্তৃত) এমন ঘোর অন্ধকারের ন্যায়, যাকে ঢেউয়ের পর ঢেউ ঢেকে ফেলে এবং এর ওপর থাকে মেঘ। এটি এরূপ অন্ধকার যার একাংশ অন্য অংশকে ছেয়ে ফেলে।

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ یُسَبِّحُ لَہٗ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَالطَّیۡرُ صٰٓفّٰتٍ ؕ کُلٌّ قَدۡ عَلِمَ صَلَاتَہٗ وَتَسۡبِیۡحَہٗ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِمَا یَفۡعَلُوۡنَ ﴿۴۲﴾

৪২
তুমি কি লক্ষ করো নি, খদেখুন: ১৭:৪৫; ৫৯:২৫; ৬১:২যারা আকাশসমূহে২০৫০ ও পৃথিবীতে২০৫০-ক আছে তারা এবং ডানামেলা পাখিরাও২০৫০-খ আল্লাহরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে! (তাদের) প্রত্যেকেই নিজ নিজ উপাসনা, পবিত্রতা ও মহিমা ঘোষণার রীতি জেনে গেছে।২০৫১ আর তারা যা করে সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত।
২০৫০। আকাশের ফেরেশতারা।
২০৫০-ক। পৃথিবীর সব সজীব এবং নিষ্প্রাণ বস্তু, যেমন- মানুষ, পশু, গাছপালা এবং জড় ও খনিজ পদার্থ।
২০৫০-খ। পাখিরা- যারা বাতাসে ওড়ে। আধ্যাত্মিকভাবে প্রকাশভঙ্গি তিনটির মর্ম: (ক) অতি উচ্চস্তরের আধ্যাত্মিক মর্যাদার লোকজন। ২০৫১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য (খ) পার্থিব মনের লোকেরা যাদের সমস্ত মনোযোগ ও প্রচেষ্টা এ জাগতিক অভীষ্ট লাভে সীমাবদ্ধ এবং যাদের আধ্যাত্মিক বিষয়ের জন্য কোনো চিন্তা বা সময় নাই এবং (গ) সেসব লোক যাদের আত্মিক অবস্থা উপরোক্ত দুই প্রকার অবস্থার মধ্যবর্তী।
২০৫১। ‘যারা আকাশসমূহে ও পৃথিবীতে আছে (তারা) এবং ডানামেলা পাখিরাও আল্লাহরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে’, কথাটি যেমন সমগ্র বিশ্বে আল্লাহ তা’লার তওহীদ এবং পবিত্রতার একক পরিচয় বহন করে, সেরূপ ‘(তাদের) প্রত্যেকেই নিজ নিজ উপাসনা, পবিত্রতা ও মহিমা ঘোষণার রীতি জেনে গেছে’, শব্দগুলো এই সাক্ষ্য বহন করে যে, প্রত্যেক বস্তু এককভাবে এবং পৃথকভাবে আল্লাহ কর্তৃক অর্পিত নিজ নিজ কর্তব্য বিশ্বস্ততার সঙ্গে পালন করে তাঁর একত্ব, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে। উপাসনার অর্থ কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। খোদা তা’লার সম্বন্ধে ব্যবহার হলে এর অর্থ ঐশী করুণা, ফেরেশতাদের সম্পর্কে ব্যবহার হলে তা মানুষের জন্য খোদার নিকট ক্ষমা প্রার্থনা বুঝায় এবং মানুষের উদ্দেশ্যে উপাসনা শব্দ ব্যবহৃত হলে নির্ধারিত ধরনের ইবাদত বুঝায় (লেইন)।

وَلِلّٰہِ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ وَاِلَی اللّٰہِ الۡمَصِیۡرُ ﴿۴۳﴾

৪৩
আর আকাশসমূহ ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। আর আল্লাহর দিকেই হবে (সবার) প্রত্যাবর্তন।কদেখুন: ৩:১৯০; ৫:১২১খদেখুন: ৩০:৪৯

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ یُزۡجِیۡ سَحَابًا ثُمَّ یُؤَلِّفُ بَیۡنَہٗ ثُمَّ یَجۡعَلُہٗ رُکَامًا فَتَرَی الۡوَدۡقَ یَخۡرُجُ مِنۡ خِلٰلِہٖ ۚ وَیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنۡ جِبَالٍ فِیۡہَا مِنۡۢ بَرَدٍ فَیُصِیۡبُ بِہٖ مَنۡ یَّشَآءُ وَیَصۡرِفُہٗ عَنۡ مَّنۡ یَّشَآءُ ؕ یَکَادُ سَنَا بَرۡقِہٖ یَذۡہَبُ بِالۡاَبۡصَارِ ﴿ؕ۴۴﴾

৪৪
তুমি কি লক্ষ করো নি, নিশ্চয় আল্লাহ মেঘমালা সঞ্চালিত করেন, এরপর একে একত্র করে দেন, অতঃপর একে স্তরে স্তরে পুঞ্জীভূত করেন, এরপর তুমি এ থেকে বৃষ্টি বর্ষিত হতে দেখো। আর তিনি আকাশের নানা উচ্চতা থেকে অর্থাৎ সেসবের মাঝে বিদ্যমান পাহাড়সম মেঘমালা থেকে শিলা বর্ষণ করেন। গদেখুন: ১৩:১৪অতঃপর তিনি যার জন্য চান তার ওপর তা বর্ষণ করেন এবং যার থেকে চান এর দিক পরিবর্তন করে দেন। এর বিদ্যুৎচমক (তাদের) দৃষ্টিশক্তি কেড়ে নেবার উপক্রম করে।২০৫২
২০৫২। তফসীরাধীন আয়াতের অর্থ হলো, অবতরণকৃত বিধান কারো কারো জন্য সময়োপযোগী বৃষ্টির ন্যায় কাজ করে যা অত্যন্ত হিতকর হয় এবং অন্য লোকের জন্য শিলাবৃষ্টি ও ঝড়ের আকারে তা ধ্বংস বয়ে আনে।

یُقَلِّبُ اللّٰہُ الَّیۡلَ وَالنَّہَارَ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَعِبۡرَۃً لِّاُولِی الۡاَبۡصَارِ ﴿۴۵﴾

৪৫
আল্লাহ রাত ও দিনকে আবর্তন করেন।২০৫৩ নিশ্চয় এতে বিবেকবুদ্ধিসম্পন্ন লোকদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে।
২০৫৩। এ আয়াতের তাৎপর্য হলো, পূর্ববর্তী আয়াতে বর্ণিত আধ্যাত্মিক উন্নতি সার্বক্ষণিকভাবে এক অবস্থায় থাকে না। কখনো তা খুবই দ্রুত, কখনো মন্থর, আবার কখনোবা একেবারে স্তব্ধ হয়ে যায়। মানবের আধ্যাত্মিক অগ্রগতির এই জোয়ারভাটাকে ‘কাব্য’ (সংকোচন) এবং ‘বাসত’ (সম্প্রসারণ) অথবা আধ্যাত্মিক পরিভাষায় যেমন দিন এবং রাতের পালাক্রম বলা হয়। জগতের প্রত্যেক বস্তুর উত্থান এবং পতনের নিয়মাধীন আর এরূপেই মানুষের আধ্যাত্মিক ক্রমবিকাশ বা বিবর্তন হয়ে থাকে।

وَاللّٰہُ خَلَقَ کُلَّ دَآبَّۃٍ مِّنۡ مَّآءٍ ۚ فَمِنۡہُمۡ مَّنۡ یَّمۡشِیۡ عَلٰی بَطۡنِہٖ ۚ وَمِنۡہُمۡ مَّنۡ یَّمۡشِیۡ عَلٰی رِجۡلَیۡنِ ۚ وَمِنۡہُمۡ مَّنۡ یَّمۡشِیۡ عَلٰۤی اَرۡبَعٍ ؕ یَخۡلُقُ اللّٰہُ مَا یَشَآءُ ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۴۶﴾

৪৬
আর আল্লাহ সব ধরনের বিচরণশীল প্রাণিকে পানি থেকে সৃষ্টি করেছেন। অতএব এদের কতক এমন আছে যারা পেটে ভর দিয়ে চলে। আর এদের কোনো কোনোটি দুপায়ে চলে এবং এদের কোনো কোনোটি চার পায়ে চলে।২০৫৪ আল্লাহ যা চান সৃষ্টি করেন। নিশ্চয় আল্লাহ (যা চান এরূপ) প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান।
২০৫৪। এ আয়াত আধ্যাত্মিক জগতে বিচরণকারীর অবধারিত লক্ষ্যে অগ্রগতির প্রকার-প্রকৃতি বর্ণনা করেছে। তাদের মধ্যে কারো অগ্রগতি খুবই মন্থর। তারা তাদের গন্তব্যস্থলের দিকে খুড়িয়ে বা হামাগুড়ি দিয়ে চলে। অন্যরা দুপায়ের ওপর ভর দিয়ে চলার জন্তুর ন্যায় অপেক্ষাকৃত দ্রুত চলে, আবার তাদের অনেকেই চতুষ্পদ প্রাণির ন্যায় দ্রুতগতিতে ধাবিত হয়। এখানে যা আভাস দেওয়া হয়েছে তা হলো চলার গতি, পদ্ধতি নয়। চতুষ্পদ জন্ত সচরাচর দ্বিপদ প্রাণির চেয়ে গতিতে দ্রুততর। আধ্যাত্মিক সফরকারীদের অবস্থাও অনুরূপ হয়ে থাকে। ২০৫৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

لَقَدۡ اَنۡزَلۡنَاۤ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ ؕ وَاللّٰہُ یَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۴۷﴾

৪৭
নিশ্চয় আমরা সুস্পষ্ট নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি। আর আল্লাহ যাকে চান সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন।

وَیَقُوۡلُوۡنَ اٰمَنَّا بِاللّٰہِ وَبِالرَّسُوۡلِ وَاَطَعۡنَا ثُمَّ یَتَوَلّٰی فَرِیۡقٌ مِّنۡہُمۡ مِّنۡۢ بَعۡدِ ذٰلِکَ ؕ وَمَاۤ اُولٰٓئِکَ بِالۡمُؤۡمِنِیۡنَ ﴿۴۸﴾

৪৮
আর তারা বলে, ‘আমরা আল্লাহ ও এ রসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা আনুগত্য করেছি।’ আর এরপরও তাদের এক দল মুখ ফিরিয়ে চলে যায়। আর এরা আদৌ মুমিন নয়।

وَاِذَا دُعُوۡۤا اِلَی اللّٰہِ وَرَسُوۡلِہٖ لِیَحۡکُمَ بَیۡنَہُمۡ اِذَا فَرِیۡقٌ مِّنۡہُمۡ مُّعۡرِضُوۡنَ ﴿۴۹﴾

৪৯
কদেখুন: ২৫:৫৫আর তাদেরকে যখন আল্লাহ ও তাঁর রসূলের দিকে ডাকা হয়, যেন সে (অর্থাৎ রসূল) তাদের মাঝে ফয়সালা করতে পারে, তৎক্ষণাৎ তাদের মধ্য হতে এক দল মুখ ফিরিয়ে নেয়।খদেখুন: ৩:২৪

وَاِنۡ یَّکُنۡ لَّہُمُ الۡحَقُّ یَاۡتُوۡۤا اِلَیۡہِ مُذۡعِنِیۡنَ ﴿ؕ۵۰﴾

৫০
আর কোনো কথা তাদের অনুকূলে হলে তারা তৎক্ষণাৎ আনুগত্য দেখিয়ে তার (অর্থাৎ রসূলের) দিকে ছুটে আসে।