৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

فَاِنۡ حَآجُّوۡکَ فَقُلۡ اَسۡلَمۡتُ وَجۡہِیَ لِلّٰہِ وَمَنِ اتَّبَعَنِ ؕ وَقُلۡ لِّلَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ وَالۡاُمِّیّٖنَ ءَاَسۡلَمۡتُمۡ ؕ فَاِنۡ اَسۡلَمُوۡا فَقَدِ اہۡتَدَوۡا ۚ وَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا عَلَیۡکَ الۡبَلٰغُ ؕ وَاللّٰہُ بَصِیۡرٌۢ بِالۡعِبَادِ ﴿٪۲۱﴾

২১
অতএব তারা যদি তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বলো, খদেখুন: ৪:১২৬‘আমি নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করেছি এবং যারা আমার অনুসরণ করেছে (তারাও)।’ আর যাদেরকে কিতাব৩৮৪ দেওয়া হয়েছিল তাদের এবং উম্মীদেরকে বলো, ‘তোমরাও কি সমর্পণ করেছ?’ অতএব তারা যদি সমর্পণ করে থাকে তাহলে নিশ্চয় তারা হিদায়াত পেয়ে গেছে।৩৮৫ আর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, সেক্ষেত্রে (বাণী) পৌঁছে দেওয়াই কেবল তোমার কর্তব্য। আর আল্লাহ বান্দাদের প্রতি গভীর দৃষ্টি রাখেন।৩৮৬
সূরা আলে ইমরান - রুকু ২
৩৮৪। ‘যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল’ ও ‘উম্মিয়্যীন’ (কোনো ধর্মগ্রন্থের অনুসারী নয়) বলতে সারা মানবজাতিকেই বুঝায়।
৩৮৫। ১১৩-ক এবং ১০৫৮ টীকা দেখুন।
৩৮৬। ধর্মগ্রন্থের অনুসারীরা (আহলে কিতাব) এবং যারা আহলে কিতাব নয় তারা যদি আল্লাহ তা’লার কাছে আত্মসমর্পণ করত তাহলে নিশ্চয় তারা মহানবী (সা.)-কে গ্রহণ না করে পারত না এবং নিশ্চয় তারা সঠিক পথও পেত, কেননা আহলে কিতাবের ধর্মগ্রন্থে মহানবী (সা.) সম্বন্ধে সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী রয়েছে। আর যারা কিতাবধারী নয় তারাও সাধারণ বিচারবুদ্ধি, মানববিবেক ও প্রকৃতির সাক্ষ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে মহানবী (সা.)-এর সত্যতা গ্রহণ করত।

اِنَّ الَّذِیۡنَ یَکۡفُرُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ وَیَقۡتُلُوۡنَ النَّبِیّٖنَ بِغَیۡرِ حَقٍّ ۙ وَّیَقۡتُلُوۡنَ الَّذِیۡنَ یَاۡمُرُوۡنَ بِالۡقِسۡطِ مِنَ النَّاسِ ۙ فَبَشِّرۡہُمۡ بِعَذَابٍ اَلِیۡمٍ ﴿۲۲﴾

২২
নিশ্চয় যারা আল্লাহর নিদর্শনাবলি অস্বীকার করে এবং কদেখুন: ৫:৯৩; ১৩:৪১; ১৬:৮৩অন্যায়ভাবে নবীদের হত্যা করতে চায় আর লোকদের মাঝে যারা ন্যায়ের নির্দেশ দেয় তাদেরকেও হত্যা করতে চায়, তুমি তাদেরকে এক যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও।৩৮৭
৩৮৭। আল্লাহর নবীগণ যে-কোনো অবস্থাতেই নিপতিত হয়ে থাকুন না কেন, কোনোদিনই তাঁরা স্বীয় লক্ষ্যের পূর্ণতা সাধনে ব্যর্থ হন নি। সীমাহীন অত্যাচার, এমনকি হত্যার প্রচেষ্টাও নবীগণের বিশ্বাসের অগ্রগতি ও উন্নতিকে দমাতে পারে নি। ধর্মের ইতিহাস এ চিরসত্যের উজ্জ্বল সাক্ষী হয়ে আছে।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ حَبِطَتۡ اَعۡمَالُہُمۡ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۫ وَمَا لَہُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ ﴿۲۳﴾

২৩
খদেখুন: ২:৬২এরাই তারা- যাদের কর্ম ইহকালে ও পরকালে বিনষ্ট হয়েছে আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না।৩৮৮গদেখুন: ২:২১৮; ৭:১৪৮; ১৮:১০৬
৩৮৮। কাফিররা একথায় বিশ্বাস করে না, পরলোকে ইহকালীন কর্মের ফল ভোগ করতে হবে। তাই বিচার ও পুনরুত্থানের দিনে যে তারা সবদিকে ব্যর্থমনোরথ হবে, এর প্রমাণরূপে তাদেরকে বলা হচ্ছে ইহলোকে তাদের ৩৮৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ইসলামকে ধ্বংস করার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। আর এ ব্যর্থতা ইহলোকেই তাদেরকে বলে দেবে তাদের কর্মকাণ্ড পরলোকে তাদের কোনোই কাজে আসবে না।

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ اُوۡتُوۡا نَصِیۡبًا مِّنَ الۡکِتٰبِ یُدۡعَوۡنَ اِلٰی کِتٰبِ اللّٰہِ لِیَحۡکُمَ بَیۡنَہُمۡ ثُمَّ یَتَوَلّٰی فَرِیۡقٌ مِّنۡہُمۡ وَہُمۡ مُّعۡرِضُوۡنَ ﴿۲۴﴾

২৪
তুমি কি তাদের প্রতি লক্ষ করো নি যাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছিল?৩৮৯ ঘদেখুন: ২৪:৪৯আল্লাহর কিতাবের প্রতি তাদের আহ্বান করা হয় যেন তা তাদের মাঝে মীমাংসা করে দেয়; তা সত্ত্বেও তাদের এক দল অবজ্ঞাভরে মুখ ফিরিয়ে নেয়।*
৩৮৯। ‘কিতাবের একটি অংশ’ বলতে বুঝাতে পারে: (১) মহানবী (সা.) সম্বন্ধে বাইবেলে যে-সব ভবিষ্যদ্বাণী রয়েছে সেই অংশ, (২) বাইবেলের সেই পবিত্র অংশ, যা মানুষের হস্তক্ষেপে কলুষিত হয় নি বা পরিবর্তিত- পরিবর্ধিত হয় নি। আদতে বাইবেলের অল্প অংশই অপরিবর্তিত ও হস্তক্ষেপমুক্ত আছে, (৩) পরিপূর্ণ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআনের তুলনায় বাইবেল একটি অংশ মাত্র।
* ‘কতল’-এর একটি অর্থ কঠোর বিরোধিতা এবং বয়কট করাও হয়ে থাকে। দেখুন লিসানুল আরব। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

ذٰلِکَ بِاَنَّہُمۡ قَالُوۡا لَنۡ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَیَّامًا مَّعۡدُوۡدٰتٍ ۪ وَغَرَّہُمۡ فِیۡ دِیۡنِہِمۡ مَّا کَانُوۡا یَفۡتَرُوۡنَ ﴿۲۵﴾

২৫
এর কারণ হলো, তারা বলে, কদেখুন: ২:৮১; ৫:১৯‘হাতেগোনা কয়েকটি দিন ছাড়া আগুন আমাদের কখনোই স্পর্শ করবে না।৩৯০ (সত্য কথা হলো,) তারা যে-সব মনগড়া কথা বলত তা-ই নিজ ধর্ম সম্বন্ধে তাদেরকে প্রতারিত করেছে।
৩৯০। ইহুদী ও খ্রিষ্টান, এ উভয় সম্প্রদায়ই নিজেদেরকে একথা বিশ্বাস করতে প্ররোচিত করেছে, পরলোকে তাদের কোনো শাস্তি হবে না, তারা নিরাপদ থাকবে। ইহুদীরা শাস্তি থেকে এ কারণে মুক্ত থাকবে যে, তারা আত্মপ্রবঞ্চনায় মগ্ন থেকে মনে করে, তারা আল্লাহর একান্ত অনুগৃহীত জাতি। খ্রিষ্টানরাও এ অন্ধবিশ্বাসে প্রতারিত হয়েছে যে, ঈশ্বরপুত্র যিশু ক্রুশে মৃত্যুবরণ করে তাদের সকল পাপ নাকি ধুয়ে ফেলেছেন।

فَکَیۡفَ اِذَا جَمَعۡنٰہُمۡ لِیَوۡمٍ لَّا رَیۡبَ فِیۡہِ ۟ وَوُفِّیَتۡ کُلُّ نَفۡسٍ مَّا کَسَبَتۡ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۲۶﴾

২৬
খদেখুন: ৩:১০; ৪:৮৮; ৪৫:২৭অতএব তাদের অবস্থা তখন কেমন হবে যখন আমরা তাদেরকে এমন এক দিনে একত্র করব যার (আগমনের) বিষয়ে কোনো সন্দেহ নাই? আর প্রত্যেকে যা করেছে তাকে এর পূর্ণ প্রতিদান দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না।৩৯১
৩৯১। এ আয়াত অতি দৃঢ়তার সাথে এ বিশ্বাস খণ্ডন করছে যে, নিজের কর্মফলে নয় বরং অন্যের রক্ত দ্বারা নাজাত বা পরিত্রাণ অর্জিত হয়।

قُلِ اللّٰہُمَّ مٰلِکَ الۡمُلۡکِ تُؤۡتِی الۡمُلۡکَ مَنۡ تَشَآءُ وَتَنۡزِعُ الۡمُلۡکَ مِمَّنۡ تَشَآءُ ۫ وَتُعِزُّ مَنۡ تَشَآءُ وَتُذِلُّ مَنۡ تَشَآءُ ؕ بِیَدِکَ الۡخَیۡرُ ؕ اِنَّکَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۲۷﴾

২৭
তুমি বলো, গদেখুন: ২:২৮৫; ৫:১৯,৪১; ৩৫:১৪; ৪০:১৭; ৪৮:১৫“হে সর্বলোকের সর্বাধিপতি আল্লাহ! তুমি যাকে চাও রাজত্ব দান করো এবং যার কাছ থেকে চাও রাজত্ব কেড়ে নাও, আর যাকে চাও সম্মান দান করো এবং যাকে চাও লাঞ্ছিত করো। যাবতীয় কল্যাণ (একমাত্র) তোমারই হাতে নিহিত। নিশ্চয় তুমি প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান।৩৯২
৩৯২। এ আয়াতের ব্যাখ্যার জন্য পরবর্তী আয়াত দেখুন।

تُوۡلِجُ الَّیۡلَ فِی النَّہَارِ وَتُوۡلِجُ النَّہَارَ فِی الَّیۡلِ ۫ وَتُخۡرِجُ الۡحَیَّ مِنَ الۡمَیِّتِ وَتُخۡرِجُ الۡمَیِّتَ مِنَ الۡحَیِّ ۫ وَتَرۡزُقُ مَنۡ تَشَآءُ بِغَیۡرِ حِسَابٍ ﴿۲۸﴾

২৮
তুমি রাতকে দিনে প্রবেশ করিয়ে থাকো এবং দিনকে রাতে প্রবেশ করিয়ে থাকো;৩৯৩ আর তুমি মৃত থেকে জীবিতকে বের করে থাকো এবং জীবিত থেকে মৃতকে বের করে থাকো, পরন্তু তুমি যাকে চাও তাকে অপরিমেয় দান করো।৩৯৪কদেখুন: ৭:৫৫; ১৩:৪; ২২:৬২; ৩৫:১৪; ৩৯:৬; ৫৭:৭খদেখুন: ৬:৯৬; ১০:৩২; ৩০:২০গদেখুন: ৩:১১৯; ৪:১৪০ঘদেখুন: ২৭:৭৫; ২৮:৭০
৩৯৩। স্পষ্ট আক্ষরিক অর্থ ছাড়াও এর রূপক অর্থও থাকতে পারে যথা, ‘দিন’ বলতে একটি জাতির উন্নতি ও ক্ষমতার আলোকময় যুগ বুঝাতে পারে এবং ‘রাত’ বলতে জাতির অধঃপতন ও অপমানের অন্ধকারময় যুগকে বুঝাতে পারে।
৩৯৪। পূর্ববর্তী আয়াত এবং এ আয়াত মিলিতভাবে আল্লাহ তা’লার একটি অমোঘ নিয়মের প্রতি ইঙ্গিত করছে এবং তা হলো: যে জাতি আল্লাহর ইচ্ছার সঙ্গে নিজের আশা-আকাঙ্ক্ষা ও কামনা-বাসনাকে মিলিয়ে জীবনপথে অগ্রসর হয় সে জাতি উন্নতি করে এবং যে জাতি আল্লাহর ইচ্ছার বিপরীত পথ অবলম্বন করে সে জাতির পতন ঘটে, কেননা ক্ষমতা ও মহিমার একমাত্র উৎস আল্লাহ তা’লা।

لَا یَتَّخِذِ الۡمُؤۡمِنُوۡنَ الۡکٰفِرِیۡنَ اَوۡلِیَآءَ مِنۡ دُوۡنِ الۡمُؤۡمِنِیۡنَ ۚ وَمَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ فَلَیۡسَ مِنَ اللّٰہِ فِیۡ شَیۡءٍ اِلَّاۤ اَنۡ تَتَّقُوۡا مِنۡہُمۡ تُقٰٮۃً ؕ وَیُحَذِّرُکُمُ اللّٰہُ نَفۡسَہٗ ؕ وَاِلَی اللّٰہِ الۡمَصِیۡرُ ﴿۲۹﴾

২৯
মুমিনরা যেন মুমিনদের ছেড়ে কাফিরদের বন্ধু হিসাবে গ্রহণ না করে,৩৯৫ আর কেউ যদি তা করে তাহলে আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্কই থাকবে না। তবে তোমরা তাদের সম্পর্কে পুরোপুরি সাবধান৩৯৬ থাকলে তা ভিন্ন কথা। আর আল্লাহ আপন সত্তা সম্পর্কে তোমাদের সতর্ক করছেন৩৯৭ এবং আল্লাহরই দিকে (তোমাদের) ফিরে যেতে হবে।
৩৯৫। এ আয়াতে উপদেশ দেওয়া হচ্ছে, নীতিগতভাবে কোনো ‘ইসলামী রাষ্ট্র’ অনৈসলামী রাষ্ট্রের সাথে এমন কোনো জোট বা মৈত্রী গঠন করবে না যা অন্য কোনো ‘ইসলামী রাষ্ট্রের’ সামান্যতমও স্বার্থহানি ঘটাতে পারে। ইসলামের তথা মুসলমানদের স্বার্থকে সবকিছুর ওপরে স্থান দিতে হবে।
৩৯৬। কাফিরদের ষড়যন্ত্র ও অপকৌশল থেকে বেঁচে থাকার জন্য মুসলমানদেরকে বিশেষভাবে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে শত্রুর ক্ষমতার প্রতি ইঙ্গিত করা হয় নি বরং তাদের কূটকৌশল ও চালাকির প্রতি দৃষ্টি রাখার কথা বলা হয়েছে। ৩৯৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৩৯৭। ‘ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু’ আরবী শব্দটির শাব্দিক অর্থ হলো, আল্লাহ তাঁর নিজের সম্পর্কে তোমাদের সতর্ক করছেন। এর তাৎপর্য হলো, তাঁর আদেশ-নির্দেশের ক্ষেত্রে অন্যায় হস্তক্ষেপ করার বিষয়ে তিনি তোমাদের সাবধান করছেন। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

قُلۡ اِنۡ تُخۡفُوۡا مَا فِیۡ صُدُوۡرِکُمۡ اَوۡ تُبۡدُوۡہُ یَعۡلَمۡہُ اللّٰہُ ؕ وَیَعۡلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۳۰﴾

৩০
তুমি বলো, ‘তোমাদের অন্তরে যা আছে তা তোমরা গোপন করো বা প্রকাশ করো- আল্লাহ তা জানেন। আর আকাশসমূহ এবং পৃথিবীতে যা আছে তিনি তা-ও জানেন। বস্তুত আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান।’