২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

ہَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّاۡتِیَہُمُ اللّٰہُ فِیۡ ظُلَلٍ مِّنَ الۡغَمَامِ وَالۡمَلٰٓئِکَۃُ وَقُضِیَ الۡاَمۡرُ ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿۲۱۱﴾٪

২১১
কদেখুন: ৬:১৫৯; ১৬:৩৪; ৮৯:২৩তারা কি কেবল আল্লাহ২৫০ ও ফেরেশতাদের মেঘের২৫১ ছায়ায় তাদের কাছে আসার এবং বিষয়টি নিষ্পত্তি করে দেবার অপেক্ষায় রত?২৫২ বস্তুত সব বিষয় আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হবে।খদেখুন: ১৭:১০২; ২৮:৩৭গদেখুন: ৩:১৫; ১৮:৪৭; ৫৭:২১ঘদেখুন: ৩:৩৮; ২৪:৩৯; ৩৫:৪,২৪; ৪০:৪১
সূরা আল-বাকারা - রুকু ২৫
২৫০। ‘আল্লাহর আসা’ শব্দগুলো কুরআনের অন্যত্রও ব্যবহৃত হয়েছে (১৬:২৭; ৫৯:৩) এবং এগুলোর একটি অর্থ হলো আল্লাহর শাস্তি অবতীর্ণ হওয়া।
২৫১। ‘আল-গামাম’ শব্দটি কুরআনে করুণা অর্থে ব্যবহৃত হয়েছে (৭:১৬১) আবার শাস্তি অর্থেও (২৫:২৬) ব্যবহৃত হয়েছে।
২৫২। এখানে বদরের যুদ্ধের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আল্লাহ মেঘ এবং বৃষ্টি পাঠিয়ে আপন প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্বাসীদেরকে সাহায্য করেছিলেন এবং ফেরেশতাদেরকে পাঠিয়ে বিশ্বাসীদের মনোবল ও সাহস বৃদ্ধি ও অবিশ্বাসীদের অন্তরে ভীতির সঞ্চার করেছিলেন (পবিত্র কুরআন ২৫:২৬, ৮:১০, ৮:১৩ এবং বুখারী)। অবিশ্বাসীদের অনেকে সত্যি সত্যিই ফেরেশতাদেরকে দেখেছিল বলে বর্ণিত আছে (যুরকানী)। ২৫৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

سَلۡ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ کَمۡ اٰتَیۡنٰہُمۡ مِّنۡ اٰیَۃٍۭ بَیِّنَۃٍ ؕ وَمَنۡ یُّبَدِّلۡ نِعۡمَۃَ اللّٰہِ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡہُ فَاِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۲۱۲﴾

২১২
তুমি বনী ইসরাঈলকে জিজ্ঞেস করো, আমরা কত সুস্পষ্ট নিদর্শন তাদের দিয়েছিলাম! বাস্তব বিষয় হলো, যার কাছে আল্লাহর নিয়ামত এসে যাবার পরও সে তা পরিবর্তন করে, সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর।২৫৩
২৫৩। এর অর্থ এমন নয় আল্লাহ অনর্থক কঠিন শাস্তি দেন। ঐশী শাস্তি যে-কোনো মানুষের জন্য ভয়ংকর হয়ে থাকে।

زُیِّنَ لِلَّذِیۡنَ کَفَرُوا الۡحَیٰوۃُ الدُّنۡیَا وَیَسۡخَرُوۡنَ مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا ۘ وَالَّذِیۡنَ اتَّقَوۡا فَوۡقَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ وَاللّٰہُ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ بِغَیۡرِ حِسَابٍ ﴿۲۱۳﴾

২১৩
“যারা অস্বীকার করেছে তাদের কাছে পার্থিব জীবনকে সুশোভিত করে দেখানো হয়েছে আর যারা ঈমান এনেছে তাদেরকে তারা উপহাস করে। সত্য কথা হলো, যারা তাকওয়া অবলম্বন করেছে তারা কিয়ামত দিবসে তাদের চেয়ে উচ্চমর্যাদায় থাকবে; বস্তুত আল্লাহ যাকে চান অপরিমিত দান করেন।”

کَانَ النَّاسُ اُمَّۃً وَّاحِدَۃً ۟ فَبَعَثَ اللّٰہُ النَّبِیّٖنَ مُبَشِّرِیۡنَ وَمُنۡذِرِیۡنَ ۪ وَاَنۡزَلَ مَعَہُمُ الۡکِتٰبَ بِالۡحَقِّ لِیَحۡکُمَ بَیۡنَ النَّاسِ فِیۡمَا اخۡتَلَفُوۡا فِیۡہِ ؕ وَمَا اخۡتَلَفَ فِیۡہِ اِلَّا الَّذِیۡنَ اُوۡتُوۡہُ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡہُمُ الۡبَیِّنٰتُ بَغۡیًۢا بَیۡنَہُمۡ ۚ فَہَدَی اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا لِمَا اخۡتَلَفُوۡا فِیۡہِ مِنَ الۡحَقِّ بِاِذۡنِہٖ ؕ وَاللّٰہُ یَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۲۱۴﴾

২১৪
মানবজাতি এক উম্মতই ছিল।২৫৪ কদেখুন: ৪:১৬৬; ৬:৪৯; ১৮:৫৭এরপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে নবীদের প্রেরণ করলেন এবং তাদের সাথে সত্যসহ কিতাব অবতীর্ণ করলেন, যেন তিনি মানুষের মাঝে সেই বিষয় মীমাংসা করে দেন যে বিষয়ে তারা মতভেদ করেছিল। আর যাদেরকে তা (অর্থাৎ কিতাব) দেওয়া হয়েছিল, তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনসমূহ আসার পরই কেবল তারা পরস্পর বিদ্রোহবশত এতে মতভেদ২৫৫ করল। পক্ষান্তরে যারা ঈমান এনেছিল আল্লাহ নিজ আদেশে তাদেরকে (সেই সত্যের) পথ দেখালেন, যে সত্য সম্বন্ধে তারা মতভেদ করেছিল। আর আল্লাহ যাকে চান সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন।
২৫৪। নবী আসার পূর্বে সকল মানুষই এক অর্থে একরকম থাকে, কেননা তারা সকলেই অবিশ্বাসীদের পর্যায়ভুক্ত থাকে, কিন্তু নবীর আবির্ভাব ঘটার সাথে সাথে তাদের পারস্পরিক মতানৈক্য থাকা সত্ত্বেও তারা নবীর বিরোধিতাকল্পে একজোট হয়। ‘মানবজাতি এক উম্মতই ছিল’ বাক্যটি বা এর অনুরূপ বাক্য কুরআনের আরো আটটি স্থানে ব্যবহৃত হয়েছে- ১০:২০, ২১:৯৩ এবং ২৩:৫৩ আয়াতে জাতির ঐক্য এবং ৫:৪৯, ১১:১১৯, ১৬:৯৪, ৪২:৯, ৪৩:৩৪-সহ আলোচ্য আয়াতে চিন্তাধারার ঐক্য ও একাত্মতা বুঝিয়েছে।
২৫৫। এ একই আয়াতে দুটি স্থলে অনৈক্যের কথা বলা হয়েছে। এ দুটি অনৈক্য দুই ধরনের। নবী আসার পূর্বে তাদের মধ্যে প্রতিমাপূজা ও ব্রতপালন ইত্যাদি নিয়ে বিভিন্নতা ছিল, কিন্তু নবী আসার পর নবীর দাবি নিয়ে তাদের মধ্যে অনৈক্য দেখা দিল। নবী তাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি করেন না, কেননা অনৈক্য তাদের মধ্যে পূর্বেই ছিল। নবী আসাতে সেই অনৈক্যের রং ও রূপ বদলে গেছে মাত্র। নবী আসার পূর্বে তাদের মধ্যে পারস্পরিক বিবাদবিসংবাদ ও বিভেদ থাকা সত্ত্বেও তারা এক জাতি ছিল বলে মনে হয়। আর নবী আসার পর এ বিভেদ রং বদলে ‘বিশ্বাসী ও অবিশ্বাসী’-এ দুই দলে বিভক্ত হয়। সার্বিকভাবে দেখলে এ আয়াতটি মানব ইতিহাসের পাঁচটি বিভিন্ন স্তরের কথা বর্ণনা করছে। প্রাথমিক অবস্থায় মানবগোষ্ঠীর মধ্যে ঐক্য ছিল, সকলেই ছিল এক সম্প্রদায়ের। জনসংখ্যা বৃদ্ধি ও স্বার্থের ব্যাপকতা বিস্তৃতির মধ্য দিয়ে সামাজিক জটিলতা ও সমস্যাদি সৃষ্টি হলে তারা ঐক্যবদ্ধ থাকতে পারল না এবং মতভেদ দেখা দিতে লাগল। তখন আল্লাহ তাদের মধ্যে নবী প্রেরণ করে তাঁর ইচ্ছা ও নিয়মনীতি মানুষকে জানাতে লাগলেন। আর যে জাতির জন্য ঐশীবাণী প্রেরণ করা হলো তারা সে বাণীকে এবং সে বাণীবাহককে কেন্দ্র করে কলহ ও বিচ্ছেদে লিপ্ত হলো। প্রত্যেক বাণী ও বাণীবাহকের আবির্ভাবের ক্ষেত্রেই এরূপ ঘটেছে। অবশেষে আল্লাহ তা’লা তাঁর সর্বশেষ ধর্মগ্রন্থ ও সর্বজনীন বাণীসহ বিশ্বনবী (সা.)-কে প্রেরণ করলেন, যিনি এসে বিশ্বের সকল মানুষকে তাঁর পতাকাতলে সমবেত হবার উদাত্ত আহ্বান জানালেন। এভাবে একটি বৃত্ত, যা একত্বের বিন্দু থেকে আরম্ভ হয়েছিল, তা যেন ঘুরে এসে সেই একত্বের বিন্দুতেই মিলিত হয়ে বৃত্তের চক্র ও পরিধিকে পূর্ণ করে। এটাই আল্লাহর পরিকল্পনা ও ইচ্ছা।

اَمۡ حَسِبۡتُمۡ اَنۡ تَدۡخُلُوا الۡجَنَّۃَ وَلَمَّا یَاۡتِکُمۡ مَّثَلُ الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلِکُمۡ ؕ مَسَّتۡہُمُ الۡبَاۡسَآءُ وَالضَّرَّآءُ وَزُلۡزِلُوۡا حَتّٰی یَقُوۡلَ الرَّسُوۡلُ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ مَتٰی نَصۡرُ اللّٰہِ ؕ اَلَاۤ اِنَّ نَصۡرَ اللّٰہِ قَرِیۡبٌ ﴿۲۱۵﴾

২১৫
কদেখুন: ৩:১৪৩; ৯:১৬তোমরা কি মনে করো, তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের সামনে এখনো তাদের মতো অবস্থা আসে নি যারা তোমাদের পূর্বে গত হয়েছে?২৫৬ খদেখুন: ২:১৭৮গদেখুন: ১২:১১১অভাব-অনটন ও দুঃখকষ্ট তাদের জর্জরিত করেছিল আর তাদের ভীতকম্পিত করে দেওয়া হয়েছিল, গদেখুন: ৩:২৩; ৭:১৪৮; ১৮:১০৬ঘদেখুন: ৮:৭৫; ৯:২০এমনকি২৫৬-ক রসূল ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তারা আর্তনাদ করে বলে উঠল, ‘আল্লাহর সাহায্য কখন আসবে?২৫৭ শোনো! নিশ্চয় আল্লাহর সাহায্য সন্নিকট।
২৫৬। ইসলাম গ্রহণ করা এবং এর বাণীর বাস্তবায়ন খুব সহজসাধ্য নয়। তাই মুসলমানদের সতর্ক করা হয়েছে, তাদেরকে অগ্নিপরীক্ষা, ত্যাগতিতিক্ষা ও দুঃখযন্ত্রণার মধ্য দিয়ে পথ অতিক্রম করতে করতে পূর্ণতা অর্জন করতে হবে।
২৫৬-ক। ‘হাত্তা’ অর্থ ‘এমনকি’-ও হয় (মুগনী)। শব্দটি এ অর্থে ৬৩:৮ এ ব্যবহৃত হয়েছে।
২৫৭। সাহায্যের জন্য মর্মবিদারী যে করুণ প্রার্থনা- ‘আল্লাহর সাহায্য কখন আসবে’ কথাগুলোর মধ্যে ব্যক্ত হয়েছে, এতে কাতরতা থাকলেও নৈরাশ্য বা হতাশা নাই। আল্লাহর নবী ও তাঁর সত্যিকার অনুসারীদের নিরাশ হওয়া অসম্ভব ও ধারণাতীত (১২:৮৮)। এ বাক্যটিও একটি সকাতর, অনুনয় প্রার্থনা, যেন আল্লাহর করুণা উদ্বেলিত হয়ে সাহায্য আকারে নেমে আসে। ২৫৮ ও ২৫৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یَسۡـَٔلُوۡنَکَ مَاذَا یُنۡفِقُوۡنَ ۬ؕ قُلۡ مَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ خَیۡرٍ فَلِلۡوَالِدَیۡنِ وَالۡاَقۡرَبِیۡنَ وَالۡیَتٰمٰی وَالۡمَسٰکِیۡنِ وَابۡنِ السَّبِیۡلِ ؕ وَمَا تَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ فَاِنَّ اللّٰہَ بِہٖ عَلِیۡمٌ ﴿۲۱۶﴾

২১৬
তারা তোমাকে জিজ্ঞেস করে, তারা কী খরচ করবে? তুমি বলো, ঘদেখুন: ২:১৭৮; ৪:৩৭,৬,৮‘উত্তম ধনসম্পদের মাঝ থেকে তোমরা যা খরচ করতে চাও তা পিতামাতা, আত্মীয়স্বজন, এতিম, অভাবী এবং মুসাফিরদের জন্য (খরচ করো)।২৫৮ বস্তুত তোমরা যে পুণ্যই করো, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে পুরোপুরি অবগত।’
২৫৮। এখানে বলা হয়েছে, তারা যা ব্যয় করবে তা প্রথমে সৎ পথে উপার্জিত হওয়া চাই। যা দান করা বা খরচ করা হবে, তা উপযুক্ত হওয়া চাই অর্থাৎ গ্রহীতার কাছে গ্রহণীয় হওয়া চাই এবং তার প্রয়োজন মেটানোর উপযোগী হওয়া চাই। এরূপ খরচের পেছনে যে উদ্দেশ্য কাজ করে সেই উদ্দেশ্য সৎ ও প্রশংসনীয় হওয়া চাই।

کُتِبَ عَلَیۡکُمُ الۡقِتَالُ وَہُوَ کُرۡہٌ لَّکُمۡ ۚ وَعَسٰۤی اَنۡ تَکۡرَہُوۡا شَیۡئًا وَّہُوَ خَیۡرٌ لَّکُمۡ ۚ وَعَسٰۤی اَنۡ تُحِبُّوۡا شَیۡئًا وَّہُوَ شَرٌّ لَّکُمۡ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ وَاَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿۲۱۷﴾٪

২১৭
কদেখুন: ২:১৯২তোমাদের জন্য যুদ্ধ বিধিবদ্ধ করা হলো যদিও তা তোমাদের কাছে অপ্রীতিকর।২৫৯ আর হতে পারে, তোমরা একটি জিনিসকে ঘৃণা করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। পক্ষান্তরে এ-ও হতে পারে, তোমরা একটি জিনিসকে পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। বাস্তব সত্য হলো, আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না।
সূরা আল-বাকারা - রুকু ২৬
২৫৯। মুসলমানরা যুদ্ধ করা অপছন্দ করত। তবে এ অপছন্দ তাদের ভীতির কারণে ছিল না, বরং মানুষের রক্তপাত ঘটানোকেই তারা অপছন্দ করত। অপছন্দের অন্য কারণটি হলো, শান্তিপূর্ণ পরিবেশে ইসলামের প্রচার ও বিস্তৃতির যে সুযোগসুবিধা থাকে, যুদ্ধাবস্থায় তা ব্যাহত হয়ে যায় এবং বিরূপ মনোভাব বৃদ্ধি পায়।

یَسۡـَٔلُوۡنَکَ عَنِ الشَّہۡرِ الۡحَرَامِ قِتَالٍ فِیۡہِ ؕ قُلۡ قِتَالٌ فِیۡہِ کَبِیۡرٌ ؕ وَصَدٌّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ وَکُفۡرٌۢ بِہٖ وَالۡمَسۡجِدِ الۡحَرَامِ ٭ وَاِخۡرَاجُ اَہۡلِہٖ مِنۡہُ اَکۡبَرُ عِنۡدَ اللّٰہِ ۚ وَالۡفِتۡنَۃُ اَکۡبَرُ مِنَ الۡقَتۡلِ ؕ وَلَا یَزَالُوۡنَ یُقَاتِلُوۡنَکُمۡ حَتّٰی یَرُدُّوۡکُمۡ عَنۡ دِیۡنِکُمۡ اِنِ اسۡتَطَاعُوۡا ؕ وَمَنۡ یَّرۡتَدِدۡ مِنۡکُمۡ عَنۡ دِیۡنِہٖ فَیَمُتۡ وَہُوَ کَافِرٌ فَاُولٰٓئِکَ حَبِطَتۡ اَعۡمَالُہُمۡ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۚ وَاُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۲۱۸﴾

২১৮
তারা তোমাকে সম্মানিত মাস অর্থাৎ বলো, ‘এতে (অর্থাৎ এ মাসে) যুদ্ধ করা গুরুতর (অপরাধ)। এছাড়া আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং তাঁকে অস্বীকার করা, মসজিদুল হারাম-এ (যেতে) বাধা দেওয়া এবং এর (প্রকৃত) অধিবাসীদের এ থেকে বের করে দেওয়া আল্লাহর দৃষ্টিতে এর চেয়েও বড়ো (অপরাধ)।২৬০ খদেখুন: ৩:৮৭; ৪:১৩৮; ৫:৫৫; ৪৭:২৬আর নৈরাজ্য সৃষ্টি হত্যার চেয়ে আরো বড়ো (অপরাধ)। আর তাদের যদি ক্ষমতা থাকত তাহলে তারা তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেত। আর তোমাদের মাঝে যে-ই নিজের ধর্ম থেকে ফিরে যায় এবং কাফির অবস্থায় মারা যায়, সেক্ষেত্রে গদেখুন: এরাই তারা- পর্যবসিত হবে। আর তারা আগুনের অধিবাসী; সেখানে তারা দীর্ঘকাল থাকবে।
২৬০। বিশ্বাসীদেরকে বলা হচ্ছে, অবিশ্বাসীরা যদি সম্মানিত মাসগুলোর পবিত্রতা নষ্ট করে যুদ্ধে লিপ্ত হয় তাহলে বিশ্বাসীরাও যেন সম্মানিত মাসেই তাদেরকে সমুচিত শিক্ষা দিতে দ্বিধাবোধ না করে। কারণ একমাত্র এভাবেই সম্মানিত মাসের পবিত্রতা রক্ষা করা সম্ভব (২:১৯৫)। তফসীরকারীরা সবাই বলেছেন এবং এ বিষয়ে হাদীসও রয়েছে: মহানবী (সা.) একবার মক্কা প্রত্যাবর্তনকারী এক দল কুরাইশের খবর নেবার জন্য হযরত আব্দুল্লাহ বিন জাহাশ (রা.)-কে পাঠিয়েছিলেন। আব্দুল্লাহ ও তাঁর সঙ্গীরা এক ক্ষুদ্র দলের সন্ধান পেলেন। আব্দুল্লাহ দলটিকে আক্রমণ করে একজনকে হত্যা ও অপর দুইজনকে বন্দি করলেন। এ ঘটনা কোন তারিখে ঘটেছিল তা সঠিক জানা যায় না। কিছু লোক বলেন, সে দিনটি পবিত্র মাসেরই একটি দিন ছিল, অন্যরা তা স্বীকার করেন না। এ সংবাদ মক্কায় পৌঁছালে কুরাইশরা তারিখটির সন্দিগ্ধতার সুযোগ নিয়ে প্রতিবাদ করল, মুসলমানরা পবিত্র মাসে যুদ্ধ করেছে এবং এর পবিত্রতা নষ্ট করেছে। এ আয়াতটি সে ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَالَّذِیۡنَ ہَاجَرُوۡا وَجٰہَدُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۙ اُولٰٓئِکَ یَرۡجُوۡنَ رَحۡمَتَ اللّٰہِ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۲۱۹﴾

২১৯
ঘদেখুন: নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা আল্লাহর পথে হিজরত করেছে এবং জিহাদ করেছে তারাই আল্লাহর রহমতের আশা রাখে। আর আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।

یَسۡـَٔلُوۡنَکَ عَنِ الۡخَمۡرِ وَالۡمَیۡسِرِ ؕ قُلۡ فِیۡہِمَاۤ اِثۡمٌ کَبِیۡرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ ۫ وَاِثۡمُہُمَاۤ اَکۡبَرُ مِنۡ نَّفۡعِہِمَا ؕ وَیَسۡـَٔلُوۡنَکَ مَاذَا یُنۡفِقُوۡنَ ۬ؕ قُلِ الۡعَفۡوَ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ تَتَفَکَّرُوۡنَ ﴿۲۲۰﴾ۙ

২২০
তারা তোমাকে কমদ২৬১ ও জুয়া২৬২ সম্বন্ধে জিজ্ঞেস করে। তুমি বলো, ‘এ দুটোতে রয়েছে মহাপাপ২৬৩ এবং মানুষের জন্য সামান্য উপকারিতাও আছে;২৬৪ কিন্তু এ দুটোর পাপ (ও ক্ষতি) এ দুটোর উপকারিতার চেয়ে অনেক বেশি।’ অধিকন্তু তারা তোমাকে জিজ্ঞেস করে, তারা কী খরচ করবে? তুমি বলো, ‘যা উদ্‌বৃত্ত২৬৫।’ এভাবেই আল্লাহ (তাঁর) আদেশাবলি তোমাদের জন্য বর্ণনা করেন, যেন তোমরা চিন্তা করো,কদেখুন: ৫:৯১,৯২
২৬১। মদকে ‘খামর’ বলা হয়। ‘খামারা আশ-শাইআ’ মানে সে বস্তুটিকে আচ্ছাদিত বা আবৃত করল অথবা লুকালো। কারণ তা ইন্দ্রিয় ও বুদ্ধিবৃত্তিকে আচ্ছন্ন ও অবসাদগ্রস্ত করে ফেলে, হুঁশজ্ঞানকে লুপ্ত করে দেয় এবং মস্তিষ্ককে এত উত্তেজিত করে যে, এর ওপর মাতালের কোনো কর্তৃত্বই থাকে না। শব্দটি নির্দিষ্টভাবে আঙুরের মদকে বুঝায়। তবে তা সকল মাদকদ্রব্যের জন্যই ব্যবহৃত হয় (লেইন)। ‘মাদকদ্রব্যের ব্যবহার রোগ সৃষ্টির অন্যতম কারণ। আর মাদকসেবীরা সবচেয়ে দুরারোগ্য রোগী। মহামারির সময় তারাই মরে বেশি, কেননা ক্ষত, আঘাত, ক্লান্তিশ্রান্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বেশি থাকে না। তাই জীবন তাদের জন্য সংকুচিত হয়। ইংল্যান্ডের ইনসিওরেন্স কোম্পানিগুলো অভিজ্ঞতা লাভ করেছে যে, মাদকাসক্তদের আয়ু সাধারণ মানুষের জীবনের আয়ুর অর্ধেক হয়। মদ ও অপরাধের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিয়ার, করেলা, গ্যানাভার্ডিন ও সিকার্টের পরিসংখ্যান প্রমাণ করে, শতকরা ২৫ থেকে ৮৫জন দুষ্কৃতকারী মাতাল। মাতালের বংশের মধ্যে অনেক কুফল প্রতিফলিত হয়ে থাকে। তাদের সন্তানদের মধ্যে এপিলেন্সি (সংজ্ঞালোপ রোগ, মৃগী) পাগলামি, বোকামি এবং অন্যান্য ধরনের শারীরিক, মানসিক ও নৈতিক অবক্ষয় ছড়ায়’ (জুইশ এনসাই.)। ‘মদ পান করার বহুবিধ কুফলের কারণ হলো, মদ সরাসরি স্নায়ুতন্ত্রের ওপর আক্রমণ করে। মাতাল অবস্থায় বুদ্ধিবৃত্তির ও বিচারক্ষমতার সাময়িক অবসান ঘটে এবং অনিশ্চয়তা বিরাজ করে’ (এনসাই, বৃট.)। ‘এটা সর্বস্বীকৃত, অতিরিক্ত মদ্যপান এবং নৈতিক ও রাষ্ট্রীয় আইনভঙ্গের মধ্যে গভীর যোগসূত্র বিদ্যমান। উচ্চতর মানবীয় গুণ, বুদ্ধিমত্তা ও নীতিবোধগুলো অবশ হবার কারণে নীচ প্রবৃত্তিগুলো অবাধে ক্রিয়াশীল হয়ে ওঠে’ (এনসাই., রিল., এথ.)।
২৬২। ‘আইসারার রাজুলু’ অর্থ ‘লোকটা ধনী হলো’। জুয়াড়িকে ‘মাইসার’ বলা হয়, কেননা সে তাড়াতাড়ি ও সহজ পথে ধনী হতে চায়, পরিশ্রম করে কষ্টকর কাজের মাধ্যমে ধনসম্পদ উপার্জন করতে চায় না। ‘জুয়া খেলার ঘৃণ্য মানসিকতা সম্বন্ধে সন্দেহের অবকাশ নাই। এটা নিশ্চয় সমাজবিরোধী কাজ। এটা সহানুভূতিকে পুড়িয়ে ছাই করে, আত্মস্বার্থকে বর্ধিত করে এবং সর্বসাধারণের চরিত্র হরণ করে। মূলত এটি একটি বর্বর অভ্যাস। গোপন অর্থলালসাই এর চালিকাশক্তি। কোনো মূল্য না দিয়েই এটা ধনার্জনের এক হীনপন্থা। জুয়া লেনদেনের সমতা ও ভারসাম্য নষ্ট করে এবং এটা পারস্পরিক চুক্তির মাধ্যমে এমন এক ধরনের ডাকাতি, যেমন- পারস্পরিক চুক্তির মাধ্যমে দ্বন্দ্বযুদ্ধে একজনের নিহত হওয়া। ধনলিপ্সা থেকে এর উৎপত্তি আর আলস্য এর পরিণতি। জুয়া দৈবক্রমে সুযোগের আকর্ষণ ছাড়া অন্য কিছুই নয়। দৈব সুযোগকে আচরণের ভিত্তি করা, আর নীতি ও স্থিতিশীলতার জীবনকে বিসর্জন দেওয়া একই কথা। এটা ঘৃণ্য স্বার্থসিদ্ধির প্রতি মনকে কেন্দ্রীভূত করে এবং জীবনের উচ্চতর উদ্দেশ্যকে ভুলিয়ে দেয়’ (এনসাই., রিল., এথ.)।
২৬৩। ‘ইসম’ মানে পাপ, পাপের শাস্তি, পাপোদ্ভূত (লেইন)।
২৬৪। ইসলামের একটা বৈশিষ্ট্য হলো, এটা কোনোকিছুকে ঢালাওভাবে নিন্দা করে না বরং এতে সামান্যতম গুণ পাওয়া গেলেও তা অকপটে স্বীকার করে। ইসলাম কিছুসংখ্যক জিনিসকে ‘হারাম’ (নিষিদ্ধ) ঘোষণা করেছে। এর অর্থ এটি নয় যে, এদের মধ্যে কোনোই উপকারিতা নাই, কেননা পৃথিবীতে এমন কিছুই নাই যাতে কেবল অপকারিতাই আছে। নিষিদ্ধ করার কারণ হলো, উপকারিতার চেয়ে এগুলোর মাঝে অপকারিতার পরিমাণ বেশি। মাদকদ্রব্য ও জুয়াতে বিনাশী শক্তির আধিক্য থাকার কারণে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এগুলোতে যেটুকু সামান্য উপকারিতা আছে তা স্বীকার করতে কুরআন কুণ্ঠিত হয় নি। এ বিষয়ে আরো জানার জন্য হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমের নোট দেখুন।
২৬৫। ‘আফওয়া’ মানে: (১) একজনের প্রয়োজন মিটিয়ে যা বাকি থাকে এবং যা দান করলে দাতা কষ্টে পড়ে না, (২) একটি বস্তুর শ্রেষ্ঠাংশ, (৩) অযাচিত দান (আকরাব)। সাধারণত মুমিনরা ততটুকু দেবে, যতটুকু তার ন্যায্য প্রয়োজন মেটানোর পর থেকে যায়। উচ্চমানের মুমিনরা তাদের সম্পদের শ্রেষ্ঠাংশ দান করবে বলে আশা করা যায়। তবে কথাটি যদি সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হয় তাহলে এর অর্থ হবে, যুদ্ধের সময় মুমিনরা কেবল মৌলিক চাহিদা পূরণ করে বাদবাকি সবটা আল্লাহর রাস্তায় দিয়ে দেবে।