১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

قُلۡ لَّوۡ اَنۡتُمۡ تَمۡلِکُوۡنَ خَزَآئِنَ رَحۡمَۃِ رَبِّیۡۤ اِذًا لَّاَمۡسَکۡتُمۡ خَشۡیَۃَ الۡاِنۡفَاقِ ؕ وَکَانَ الۡاِنۡسَانُ قَتُوۡرًا ﴿۱۰۱﴾٪

১০১
তুমি বলো, ‘তোমরা যদি আমার প্রতিপালক-প্রভুর কৃপাভাণ্ডারের মালিক হতে তবুও তোমরা (তা) খরচ হয়ে যাবার ভয়ে ৭) অবশ্যই (আঁকড়ে) ধরে রাখতে। আর মানুষ বড়োই কৃপণ।’
সূরা বনী ইসরাঈল - রুকু ১১

وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسٰی تِسۡعَ اٰیٰتٍۭ بَیِّنٰتٍ فَسۡـَٔلۡ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اِذۡ جَآءَہُمۡ فَقَالَ لَہٗ فِرۡعَوۡنُ اِنِّیۡ لَاَظُنُّکَ یٰمُوۡسٰی مَسۡحُوۡرًا ﴿۱۰۲﴾

১০২
কদেখুন: ৭:১৩৪; ২৭:১৩আর আমরা মূসাকে অবশ্যই নয়টি সুস্পষ্ট নিদর্শন দান করেছিলাম।১৬৫৭ সুতরাং বনী ইসরাঈলকে (সে অবস্থা সম্পর্কে) জিজ্ঞেস করে দেখো। সে (অর্থাৎ মূসা) যখন তাদের (অর্থাৎ মিশরবাসীদের) কাছে এসেছিল তখন গদেখুন: ২:৫১; ৭:১৩৭; ৮:৫৫; ২০:৭৯; ২৬:৬৭; ২৮:৪১-ফেরাউন তাকে বলেছিল, ‘হে মূসা! আমি নিশ্চয় তোমাকে জাদুগ্রস্ত মনে করি।’
১৬৫৭। উক্ত নয়টি চিহ্ন বা নিদর্শন কুরআনের অন্যান্য স্থানে উল্লেখ করা হয়েছে, যথা: (ক) ছড়ি বা লাঠি (৭:১০৮), (খ) শ্বেত হাত (৭:১০৯), (গ) ও (ঘ) অনাবৃষ্টি এবং ফলফলাদির ঘাটতি ও দুষ্প্রাপ্যতা (৭:১৩১), (ঙ) ঝড়তুফান, (চ) পঙ্গপাল (ছ) উকুন বা তৎসদৃশ অন্যান্য কীট, (জ) ব্যাঙ এবং (ঝ) রক্তের শাস্তি (আমাশয় ইত্যাদি রোগ) (৭:১৩৪)।

قَالَ لَقَدۡ عَلِمۡتَ مَاۤ اَنۡزَلَ ہٰۤؤُلَآءِ اِلَّا رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ بَصَآئِرَ ۚ وَاِنِّیۡ لَاَظُنُّکَ یٰفِرۡعَوۡنُ مَثۡبُوۡرًا ﴿۱۰۳﴾

১০৩
সে বলল, ‘তুমি নিশ্চয় জেনে গেছ, আকাশসমূহ ও পৃথিবীর প্রতিপালক-প্রভুই কেবল এসব দৃষ্টি উন্মোচনকারী নিদর্শন অবতীর্ণ করেছেন। আর হে ফেরাউন! আমি তোমাকে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত বলে মনে করি।’

فَاَرَادَ اَنۡ یَّسۡتَفِزَّہُمۡ مِّنَ الۡاَرۡضِ فَاَغۡرَقۡنٰہُ وَمَنۡ مَّعَہٗ جَمِیۡعًا ﴿۱۰۴﴾ۙ

১০৪
সুতরাং সে তাদের দেশ থেকে উৎখাত করতে মনস্থ করল, ঘদেখুন: ৭:১৩৮কিন্তু আমরা তাকে ও তার সাথে যারা ছিল তাদের সবাইকে নিমজ্জিত করলাম।

وَّقُلۡنَا مِنۡۢ بَعۡدِہٖ لِبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اسۡکُنُوا الۡاَرۡضَ فَاِذَا جَآءَ وَعۡدُ الۡاٰخِرَۃِ جِئۡنَا بِکُمۡ لَفِیۡفًا ﴿۱۰۵﴾ؕ

১০৫
আর আমরা তারপর বনী ইসরাঈলকে বললাম, কদেখুন: ৪:১০৬; ৫:৪৯; ৩৯:৩‘তোমরা এ (প্রতিশ্রুত) দেশে বসবাস করো। অতঃপর শেষ যুগের১৬৫৮ প্রতিশ্রুতি (পূর্ণ হবার সময়) যখন আসবে তখন আমরা তোমাদের আবার একত্র করে নিয়ে আসব।’
১৬৫৮। এ আয়াত পরোক্ষভাবে প্রকাশ করছে, ইহুদী জাতির মতোই মুসলমান জাতিও দুবার ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে। এ দুয়ের প্রথম বিপদ মুসলমানদের ওপর নেমে এসেছিল যখন হালাকু খানের তাতার বাহিনীর নিকট বাগদাদের পতন ঘটেছিল। এখানে মুসলমানদেরকে বলা হয়েছে, দ্বিতীয়বারের মতো তাদের ওপর ঐশী শাস্তি নেমে আসবে শেষ যুগে প্রতিশ্রুত মসীহ হযরত ইমাম মাহদী (আ.)-এর জামানায়, ঠিক যেমন ইহুদী জাতি প্রথম মসীহ অর্থাৎ ঈসা (আ.)-এর যুগে শাস্তিপ্রাপ্ত হয়েছিল। এ আয়াত ব্যক্ত করেছে, মুসলমানরা দ্বিতীয়বার যখন আযাবের সম্মুখীন হবে, যার অর্থ পরবর্তীকালের (আযাবের) প্রতিশ্রুতির পূর্ণতা, সে সময় পৃথিবীর বিভিন্ন স্থানের ইহুদীদেরকে পবিত্র ভূমিতে (প্যালেস্টাইনে) ফিরিয়ে আনা হবে। ‘বেলফো’-র ঘোষণার অধীনে ইহুদীদের প্যালেস্টাইনে প্রত্যাবর্তনের মাধ্যমে এবং তথাকথিত ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা এই ভবিষ্যদ্বাণী অসাধারণভাবে পূর্ণতা লাভ করেছে। পরবর্তীকালের (আযাবের) প্রতিশ্রুতি মসীহ মাওউদ (আ.)-এর যুগের জন্য প্রযোজ্য।

وَبِالۡحَقِّ اَنۡزَلۡنٰہُ وَبِالۡحَقِّ نَزَلَ ؕ وَمَاۤ اَرۡسَلۡنٰکَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِیۡرًا ﴿۱۰۶﴾ۘ

১০৬
* খদেখুন: ২৫:৩৩; ৭৩:৫আর আমরা সত্যসহ তা (অর্থাৎ কুরআন) অবতীর্ণ করেছি এবং যথার্থ প্রয়োজনে এটি অবতীর্ণ হয়েছে। আর তোমাকে আমরা কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী করেই পাঠিয়েছি।

وَقُرۡاٰنًا فَرَقۡنٰہُ لِتَقۡرَاَہٗ عَلَی النَّاسِ عَلٰی مُکۡثٍ وَّنَزَّلۡنٰہُ تَنۡزِیۡلًا ﴿۱۰۷﴾

১০৭
গদেখুন: ১৯:৫৯; ৩২:১৬; ৩৮:২৫আর আমরা কুরআনকে বিভিন্ন অংশে বিভক্ত করেছি যেন তুমি তা ধীরে ধীরে লোকদের পড়ে শোনাতে পারো।১৬৫৯ এছাড়া আমরা সেটিকে ক্রমান্বয়ে অবতীর্ণ করেছি
১৬৫৯। কুরআন করীমকে দুই শ্রেণির লোকের প্রয়োজন মেটাতে হয়েছিল: (১) যাদেরকে প্রত্যক্ষভাবে সম্বোধন করা হয়েছিল তাদের (তথা মক্কাবাসীদের) তাৎক্ষণিক আপত্তির উত্তর দিতে হয়েছিল এবং ইসলামে নবদীক্ষিত মুসলমানদের আধ্যাত্মিক চাহিদা জরুরিভাবে পূরণের উদ্দেশ্যে প্রয়োজন মেটাতে হয়েছিল, (২) কুরআনকে সর্বযুগের মানবের বহুসংখ্যক এবং বিবিধ সমস্যাবলির পথনির্দেশের নীতিমালা প্রদান করতে হয়েছিল। এ আয়াতে বলা হয়েছে, পৌত্তলিকদের আপত্তিসমূহের বিচারের উদ্দেশ্যে এবং প্রথম যুগের নওমুসলিমদের আধ্যাত্মিক পরিচর্যা বা শিক্ষাদানের উদ্দেশ্যে কিছু আয়াত স্বাভাবিক কারণেই প্রথমে অবতীর্ণ হয়েছিল এবং যে-সকল আয়াত মানুষের স্থায়ী আধ্যাত্মিক প্রয়োজনের সাথে সম্পর্কিত সেগুলো পরে অবতীর্ণ হয়েছিল। এসব কারণে কুরআন শরীফের আয়াতসমূহ ক্রমে ক্রমে অবতীর্ণ হয়েছিল। যখনই কোনো বিশেষ আপত্তি কাফিররা উত্থাপিত করত তখন সেসব আপত্তির জবাবসংবলিত আয়াতসমূহ অবতীর্ণ হতো। এরূপে যখন প্রাথমিক মুসলমানদের জন্য কোনো বিশেষ শিক্ষা দেবার জন্য উপদেশ দরকার হতো তখন সেই চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় এবং তৎসংশ্লিষ্ট আয়াতসমূহ অবতীর্ণ হতো। যদিও উক্ত পদ্ধতিতে মূলত কুরআন মজীদ অবতীর্ণ হয়েছিল, কিন্তু যেহেতু উপস্থিত লোকদের অস্থায়ী প্রয়োজন মানবজাতির সর্বসাধারণের জন্য স্থায়ী প্রয়োজন থেকে ভিন্নতর ছিল, সেজন্য পরবর্তী সময়ে কুরআন করীম যেভাবে বিন্যস্ত করে গ্রন্থাকারে সংকলিত হয়েছে তা স্বাভাবিক কারণেই অবতীর্ণ হওয়া পদ্ধতি থেকে ভিন্ন।

قُلۡ اٰمِنُوۡا بِہٖۤ اَوۡ لَا تُؤۡمِنُوۡا ؕ اِنَّ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ مِنۡ قَبۡلِہٖۤ اِذَا یُتۡلٰی عَلَیۡہِمۡ یَخِرُّوۡنَ لِلۡاَذۡقَانِ سُجَّدًا ﴿۱۰۸﴾ۙ

১০৮
তুমি বলো, ‘তোমরা এর প্রতি ঈমান আনো বা ঈমান না আনো, যাদেরকে এর (অবতরণের) পূর্বে জ্ঞান দেওয়া হয়েছিল তাদের সামনে যখন গদেখুন: ৭:৫৬,২০৬এটি পড়ে শোনানো হয় তখন তারা অবশ্যই অবনত মস্তকে সিজদায় লুটিয়ে পড়ে।’ঘদেখুন: ১৮:৫; ১৯:৩৬,৯৩; ২৫:৩; ৭২:৪

وَّیَقُوۡلُوۡنَ سُبۡحٰنَ رَبِّنَاۤ اِنۡ کَانَ وَعۡدُ رَبِّنَا لَمَفۡعُوۡلًا ﴿۱۰۹﴾

১০৯
আর তারা বলে, ‘আমাদের প্রতিপালক প্রভু পবিত্র। আর আমাদের প্রতিপালক-প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হওয়া অবশ্যম্ভাবী।’

وَیَخِرُّوۡنَ لِلۡاَذۡقَانِ یَبۡکُوۡنَ وَیَزِیۡدُہُمۡ خُشُوۡعًا ﴿۱۱۰﴾ٛ

১১০
আর তারা কাঁদতে কাঁদতে অবনত মস্তকে লুটিয়ে পড়ে এবং এটি (তথা খোদার বাণী) তাদের বিনয়কে (আরো) বাড়িয়ে দেয়।১৬৬০
সিজদাহ্‌
১৬৬০। সিজদারত অবস্থায় আল্লাহ তা’লার অত্যুচ্চ মহত্ত্বের গভীর অনুভূতি এবং নিজের দুর্বলতার উপলব্ধি আত্মিক চেতনাকে নম্র ও বিনত করে দেয়, এ আয়াত একজন মুসলমানের মনের সে অবস্থাকে ব্যক্ত করেছে। মুমিন সেসব আয়াত তিলাওয়াত করার পর সিজদায় প্রণত হয়। সিজদায় পতিত হবার জন্য যেখানে আদেশ রয়েছে নবী করীম (সা.) সেসব আয়াতের যে-কোনোটি তিলাওয়াত করার পর সিজদা করতেন।