২৭

النمل

সূরা আন-নামল

An-Naml

মক্কী ৯৪ আয়াত ৭ রুকু পারা ১৯–২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৪ আয়াত এবং ৭ রুকূ

وَاَلۡقِ عَصَاکَ ؕ فَلَمَّا رَاٰہَا تَہۡتَزُّ کَاَنَّہَا جَآنٌّ وَّلّٰی مُدۡبِرًا وَّلَمۡ یُعَقِّبۡ ؕ یٰمُوۡسٰی لَا تَخَفۡ ۟ اِنِّیۡ لَا یَخَافُ لَدَیَّ الۡمُرۡسَلُوۡنَ ﴿٭ۖ۱۱﴾

১১
আর তুমি তোমার লাঠি নিক্ষেপ করো।’ এরপর সে যখন সেটিকে এমনভাবে নড়াচড়া করতে দেখল যেন তা একটি সাপ,২১৪৮-ক তখন সে পৃষ্ঠপ্রদর্শন করে চলে গেল এবং ফিরেও তাকালো না। (তখন আমরা বললাম,) ‘হে মূসা! ভয় পেয়ো না। নিশ্চয় আমি সেই মহান অস্তিত্ব- যাঁর সকাশে রসূলরা ভয় পায় না।
২১৪৮-ক। টীকা ১০২৩ দেখুন।

اِلَّا مَنۡ ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسۡنًۢا بَعۡدَ سُوۡٓءٍ فَاِنِّیۡ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۲﴾

১২
তবে যে-ই অন্যায় করে, এরপর সেই মন্দ কাজ পরিত্যাগ করে সৎকর্ম সম্পাদন করে, সেক্ষেত্রে আমি অতি ক্ষমাশীল ও বার বার কৃপাকারী।

وَاَدۡخِلۡ یَدَکَ فِیۡ جَیۡبِکَ تَخۡرُجۡ بَیۡضَآءَ مِنۡ غَیۡرِ سُوۡٓءٍ ۟ فِیۡ تِسۡعِ اٰیٰتٍ اِلٰی فِرۡعَوۡنَ وَقَوۡمِہٖ ؕ اِنَّہُمۡ کَانُوۡا قَوۡمًا فٰسِقِیۡنَ ﴿۱۳﴾

১৩
* কদেখুন: ৭:১১৮; ২০:২০; ২৮:৩২আর তুমি তোমার (জামার ভেতর দিয়ে) বক্ষদেশে হাত ঢুকাও, তা নির্মল উজ্জ্বল-শুভ্র হয়ে বেরিয়ে আসবে। (এটা) ফেরাউন ও তার জাতির জন্য নয়টি নিদর্শনের অন্তর্ভুক্ত।২১৪৯ নিশ্চয় তারা এক অবাধ্য জাতি।’খদেখুন: ১৭:১০২; ২০:২৩-২৪
২১৪৯। ‘নয়টি নিদর্শন’ এর জন্য দেখুন ১৭:১০২। সংক্ষেপে এই নিদর্শনগুলো ছিল: (১) লাঠির, (২) ধবধবে সাদা হাতের ৭:১০৮-১০৯, (৩) উকুনের, (৪) ব্যাঙের (যাতে অস্বাভাবিক মুষলধারায় বৃষ্টির ইঙ্গিত নিহিত ছিল), (৫) পঙ্গপালের, (৬) রক্তের অর্থাৎ একপ্রকার প্লেগ রোগ যার আক্রমণে নাক থেকে রক্তক্ষরণ হতো, (৭) তুফানের (যা ইসরাঈলীরা নিরাপদে সমুদ্র পার হবার পর পশ্চাদ্ধাবনকারী ফেরাউন ও তার সৈন্যদলকে পার হবার সময়ে সমুদ্রের জলরাশি দ্বারা ডুবিয়ে মারা হয়েছিল) (৭:১৩৪), (৮) খরার এবং (৯) ফলফসলাদি ধ্বংসের নিদর্শন (৭:১৩১)। ২১৫০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَلَمَّا جَآءَتۡہُمۡ اٰیٰتُنَا مُبۡصِرَۃً قَالُوۡا ہٰذَا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿ۚ۱۴﴾

১৪
এরপর তাদের কাছে যখন আমাদের দৃষ্টি উন্মোচনকারী২১৫০ নিদর্শনসমূহ এলো তখন তারা বলল, গদেখুন: ৪৩:৩১; ৬১:৭‘এ তো সুস্পষ্ট জাদু।’*
২১৫০। ‘মুবসিরাহ’ অর্থ স্পষ্টত প্রতীয়মান, দ্যুতিমান, ইন্দ্রিয় গোচরীভূত, মানসিকভাবে প্রত্যক্ষকরণ বা জ্ঞানার্জন (লেইন)।
* ৮-১০ নম্বর আয়াতে হযরত মূসার প্রতি ওহী অবতীর্ণ হবার ঘটনা বর্ণনা করা হয়েছে যখন তিনি নিজ পরিবার- পরিজন নিয়ে মিদিয়ান থেকে হিজরত করে মিশরের দিকে ফিরে যাচ্ছিলেন। এ সময়টি ছিল শীতকাল। তাঁর আগুনের প্রয়োজন ছিল। তিনি তূর পর্বতের ওপর আগুনের মতো একটি উজ্জ্বল শিখা দেখলেন। তিনি যখন সেখানে পৌঁছালেন তখন সেখানে কোনো আগুন ছিল না, বরং গাছের একটি অংশ অসাধারণভাবে উজ্জ্বল দেখাচ্ছিল। তখন আল্লাহ তা’লা তাঁর (আ.) প্রতি ওহী অবতীর্ণ করলেন, ‘তুমি যা আগুনের মতো উজ্জ্বল দেখছ তা আগুন নয়, বরং আমার নূর (তথা জ্যোতি) চমকাচ্ছে।’ এটা এক প্রতীকী দৃশ্য। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

وَجَحَدُوۡا بِہَا وَاسۡتَیۡقَنَتۡہَاۤ اَنۡفُسُہُمۡ ظُلۡمًا وَّعُلُوًّا ؕ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُفۡسِدِیۡنَ ﴿٪۱۵﴾

১৫
আর তারা অন্যায় ও অহংকারবশত এসব অস্বীকার করল, অথচ তাদের হৃদয় এসবে বিশ্বাস স্থাপন করেছিল। অতএব দেখো, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পরিণতি কীরূপ হয়ে থাকে!কদেখুন: ২:৮৮
সূরা আন-নামল - রুকু ১

وَلَقَدۡ اٰتَیۡنَا دَاوٗدَ وَسُلَیۡمٰنَ عِلۡمًا ۚ وَقَالَا الۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ فَضَّلَنَا عَلٰی کَثِیۡرٍ مِّنۡ عِبَادِہِ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۶﴾

১৬
আর নিশ্চয় আমরা দাউদ ও সুলায়মানকে জ্ঞান দান করেছিলাম।২১৫১ আর তারা উভয়েই বলল, ‘সব প্রশংসা আল্লাহরই- যিনি তাঁর বহু মুমিন বান্দার ওপর আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন।’
২১৫১। হযরত দাউদ (আ.) একজন বড়ো যোদ্ধা ছিলেন এবং শক্তিশালী ও দক্ষ রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি জুডিয়ান (ইহুদী) রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ইহুদী (হিব্রু) রাজ্যের প্রকৃত স্থপতি ছিলেন। তাঁরই মাধ্যমে ড্যান থেকে বীরসেবা পর্যন্ত সকল ইসরাঈল গোত্রগুলো একত্রিত ও সংগঠিত হয়ে এক শক্তিশালী জাতিতে পরিণত হয়েছিল। তাদের রাজ্য ইউফ্রেটিস (ফুরাত) থেকে নীলনদ পর্যন্ত বিস্তার লাভ করেছিল। হযরত সুলায়মান (আ.) পিতার নিকট থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত রাজ্য পুনর্বিন্যস্ত করে সুদৃঢ় করেছিলেন। তিনিও একজন মহান রাষ্ট্রনায়ক এবং উত্তম নৃপতি ছিলেন। স্বদেশের ব্যাবসাবাণিজ্য তিনি ব্যাপকভাবে বিস্তৃত ও উন্নীত করেছিলেন। ইসরাঈল রাজাদের মধ্যে তিনিই ছিলেন প্রধান নির্মাতা এবং যেরুজালেমের নামকরা উপাসনালয় নির্মাণের জন্য বিখ্যাত। এই উপাসনালয়ই ইসরাঈলীদের কিবলাতে (উপাসনার কেন্দ্রস্থলে) পরিণত হয়েছিল।

وَوَرِثَ سُلَیۡمٰنُ دَاوٗدَ وَقَالَ یٰۤاَیُّہَا النَّاسُ عُلِّمۡنَا مَنۡطِقَ الطَّیۡرِ وَاُوۡتِیۡنَا مِنۡ کُلِّ شَیۡءٍ ؕ اِنَّ ہٰذَا لَہُوَ الۡفَضۡلُ الۡمُبِیۡنُ ﴿۱۷﴾

১৭
আর দাউদের উত্তরাধিকারী হলো সুলায়মান এবং সে বলল, ‘হে লোকেরা! আমাদেরকে পক্ষিকুলের ভাষা২১৫২ শেখানো হয়েছে এবং আমাদের প্রয়োজনীয় সব (শিক্ষা) দান করা হয়েছে। নিশ্চয় এ হলো (আল্লাহর) প্রকাশ্য অনুগ্রহ।’
২১৫২। ‘মানতিক’ (ভাষা)-এর উৎপত্তি ‘নাতাকা’ থেকে, যার অর্থ: সে শব্দ এবং বর্ণমালা দ্বারা কথা বলল যা তার উদ্দেশ্য সুস্পষ্টভাবে প্রকাশ করল। অতএব ‘নুতক’ বোধগম্য এবং অসংলগ্ন বা অস্পষ্ট উভয় প্রকারের কথা প্রকাশের জন্য প্রযোজ্য আর বিষয়ের এমন অবস্থার প্রতিও এটা প্রযোজ্য হয় যা স্পষ্ট উক্তিসূচক। এটা বাহ্যিক অর্থাৎ উচ্চারিত কথা আর অভ্যন্তরীণ অর্থাৎ উপলব্ধি- উভয় ক্ষেত্রে প্রযোজ্য। পশুপাখি সম্পর্কেও কথা বা উক্তির অর্থে ব্যবহার হয় যখন এই প্রয়োগ রূপকে হয় (মুফরাদাত)। কীটপতঙ্গের মনোভাব ব্যক্ত করার জন্য তাদের নিজস্ব উপায় রয়েছে। যাযাবর পাখিরা মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায়। এরা ঝাঁক বেঁধে ওড়ে এবং সুশৃঙ্খলভাবে ওড়ে। পিপীলিকা দল বেঁধে বাস করে এবং মৌমাছিদের খুব সুনিয়ন্ত্রিত ব্যবস্থা ও নিয়ম রয়েছে। তাদের মধ্যে যোগাযোগের উপায়-উপকরণ ছাড়া এরূপ কিছুতেই সম্ভব হতো না। যোগাযোগের এই উপায়কে তাদের ভাষা বলা যেতে পারে। হযরত দাউদ এবং সুলায়মান (আ.)-কে পাখির ভাষা শেখানো হয়েছিল বলে এখানে বর্ণিত হয়েছে। এর অর্থ হতে পারে, তিনি পক্ষিকুলকে তাঁর কাজে ব্যবহার করার জ্ঞান অর্জন করেছিলেন। এক স্থান থেকে অন্যস্থানে সংবাদবাহকের কাজে পাখিকে ব্যবহার করার কৌশল হযরত সুলায়মান (আ.) কর্তৃক প্রভূত উন্নতি লাভ করেছিল এবং তাঁর শাসনাধীন বিশাল সাম্রাজ্যের ব্যবস্থাপনায় এর বহুল ব্যবহার করা হতো।

وَحُشِرَ لِسُلَیۡمٰنَ جُنُوۡدُہٗ مِنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ وَالطَّیۡرِ فَہُمۡ یُوۡزَعُوۡنَ ﴿۱۸﴾

১৮
কদেখুন: ৩৮:১৯-২০আর সুলায়মানের সামনে জিন২১৫৩ ও মানুষ এবং পাখিদের২১৫৪ মাঝ থেকে তার সেনাদল একত্র করা হলো। অতঃপর (পৃথক পৃথকভাবে) তাদেরকে সারিবদ্ধ করা হলো।২১৫৫
২১৫৩। এখানে ‘জিন’ এর মর্ম পাহাড়ি অথবা বন্য জাতি বুঝাতে পারে। তফসীরাধীন আয়াত ২১:৮৩, ৩৪:১৩ এবং ৩৮:৩৮ আয়াতগুলোর সাথে মিলিয়ে পড়া উচিত। এটা হযরত সুলায়মান (আ.)-এর সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত বলে মনে হয়। ‘জিন’ (বন্য জাতি), ‘ইনস’ (মানুষ) ও ‘তাইর’ (পাখি) তিনটি শব্দ তাঁর সামরিক বাহিনীর তিন শাখার প্রতীকী নাম হতে পারে। বর্তমান আয়াতে এবং ৩৪:১৩ আয়াতে জিন শব্দ সেনাবাহিনীর বিশেষ শাখাকে বুঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। আবার ২১:৮৩ এবং ৩৮:৩৮ আয়াতদ্বয়ে ‘শায়াতীন’ শব্দ একই শ্রেণিকে বুঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এতে প্রতীয়মান হয়, সুলায়মান (আ.) কোনো কোনো বন্য জাতিকে দমন করে বশে এনেছিলেন। উভয় শব্দের এই আনুমানিক অর্থে ‘জিন’ ও ‘শায়াতীন’ তাঁর সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অংশ ছিল এবং তাঁর জন্য অন্যান্য কতিপয় কঠিন কার্য সম্পাদন করত। ‘তাইর’ শব্দের অপর অর্থ দ্রুতগামী অশ্ব। সেই অর্থে ‘তাইর’ সুলায়মান (আ.)-এর অশ্বারোহী সৈন্যবাহিনীকে বুঝাতে পারে। শব্দের এই অর্থের পক্ষে দৃঢ় সমর্থন পাওয়া যায় ৩৮:৩২-৩৪ আয়াতে যেখানে ঘোড়ার প্রতি হযরত সুলায়মান (আ.)-এর গভীর ভালোবাসার কথা বর্ণিত হয়েছে। অতএব যেখানে ‘জিন’ এবং ‘ইনস’ সুলায়মান (আ.)-এর পদাতিক বাহিনীর দুই শাখাকে বুঝায়, সেখানে ‘তাইর’ শব্দের অর্থ প্রকৃতই পাখি করলে এই শব্দ দ্বারা হযরত সুলায়মান (আ.) যে-সকল পাখিকে সংবাদ বহনের কাজে নিয়োজিত করেছিলেন তাদের বুঝাবে। অতএব তারাও তাঁর সেনাবাহিনীর প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিগণিত ছিল, কিন্তু এ তিনটি শব্দ রূপকভাবে ব্যবহৃত হলে এগুলোর অর্থ হতে পারে যথাক্রমে ‘বড়োলোক’, ‘সাধারণ মানুষ’ এবং ‘অতি উচ্চমর্যাদাসম্পন্ন আধ্যাত্মিক মানুষ’।
২১৫৪। ‘তাইর’ শব্দটি পাখি ছাড়াও দ্রুতগামী পশু যেমন অশ্ব ইত্যাদির জন্য প্রয়োগ করা হতে পারে। ‘তাইয়্যার’ শব্দটি ‘তাইর’ শব্দের গাম্ভীর্যপূর্ণ রূপ, যার মর্মার্থ হচ্ছে, খুব তেজস্বী এবং দ্রুত গতিসম্পন্ন অশ্ব, যা এত দ্রুত দৌড়ায় যে মনে হয় যেন উড়ে চলেছে (লেইন ও লিসান)।
২১৫৫। ‘ওয়াযাআ’ অর্থ সে সৈন্যদলের অগ্রভাগকে থামিয়ে দিয়েছিল, যাতে তাদের শেষ অংশ এসে তাদের সঙ্গে মিলিত হতে পারে। ‘হুয়া ইয়াযাউল জাইশা’ অর্থ সে সৈন্যদেরকে সঠিকভাবে বিন্যস্ত করল এবং শ্রেণিবদ্ধ করল (আকরাব)। কুরআন করীমের এ উক্তির অর্থ হচ্ছেঃ (১) তারা পৃথকভাবে দলবদ্ধ হলো, (২) তারা সুদক্ষ ও সুশৃঙ্খল বাহিনীর মতো দুর্বার অগ্রযাত্রা করল, (৩) তাদের অগ্রভাগকে রুখে দেওয়া হলো যেন তাদের পশ্চাৎভাগ এসে তাদের সঙ্গে যোগ দিতে পারে। এ শব্দগুলো থেকে প্রতীয়মান হয়, হযরত সুলায়মান (আ.)-এর এক দক্ষ এবং সুশৃঙ্খল সৈন্যবাহিনী ছিল, যার পৃথক পৃথক এবং নির্দিষ্ট কয়েকটি শাখা ছিল। ২১৫৬ ও ২১৫৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

حَتّٰۤی اِذَاۤ اَتَوۡا عَلٰی وَادِ النَّمۡلِ ۙ قَالَتۡ نَمۡلَۃٌ یّٰۤاَیُّہَا النَّمۡلُ ادۡخُلُوۡا مَسٰکِنَکُمۡ ۚ لَا یَحۡطِمَنَّکُمۡ سُلَیۡمٰنُ وَجُنُوۡدُہٗ ۙ وَہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۱۹﴾

১৯
অবশেষে তারা যখন নামলদের উপত্যকায়২১৫৬ এলো তখন এক নামলীয় মহিলা বলল, ‘হে নামলীয়রা! তোমরা তোমাদের ঘরে ঢুকে পড়ো, যেন সুলায়মান ও তার সেনাদল তাদের অজান্তে তোমাদেরকে পিষে না ফেলে।২১৫৭
২১৫৬। ‘নামল’ শব্দ যেহেতু নামবাচক বিশেষ্য সেহেতু আন-নামল এর উপত্যকা বলতে পিপীলিকার দেশ বুঝায় না, যেমনটি সাধারণভাবে ভ্রান্ত ধারণা করা হয়ে থাকে, বরং এটা ছিল সেই উপত্যকা যেখানে ‘নামলা’ নামীয় এক উপজাতি বাস করত। ‘কামূস’-এর মধ্যে আমরা দেখতে পাই, ‘আল-আবরিকাতু মিন মীইয়াহিলি নামলাতি’, অর্থাৎ আবরিকা নামলাদের এক বংশধর। সুতরাং ‘নামলা’ একটি গোত্রের নাম, ঠিক যেমন এক আরববাসীর নাম ছিল ‘মাযিন’ (হামাসাহ) যার অর্থ পিপীলিকার ডিম। আরব দেশে সাধারণভাবে জীবজন্তুর নামে উপজাতি বা গোত্রের নাম রাখা হতো, যথা- বনু আসাদ, বনু কালব, বনু নামল ইত্যাদি। এছাড়া আয়াতে ‘উদখুলু’ (প্রবেশ করো) এবং ‘মাসাকিনাকুম’ (তোমাদের গৃহে) ব্যবহৃত হয় আর পরবর্তী উক্তিও (তোমাদের বাসগৃহে) কুরআনে ব্যবহৃত হয়েছে একমাত্র মানুষের বাসস্থানের জন্য (২৯:৩৯ ও ৩২:২৭)। অতএব নামলা অর্থ আন-নামল উপজাতির এক ব্যক্তি অর্থাৎ এক নামলবাসী। উল্লিখিত এই নামলবাসী সম্ভবত তাদের নেতা ছিল, যে সুলায়মান (আ.)-এর সৈন্যবাহিনীর গতিপথ থেকে সরে যাবার জন্য এবং তাদের গৃহে প্রবেশ করার জন্য লোকদেরকে নির্দেশ দিয়েছিল। কোনো কোনো নির্ভরযোগ্য পণ্ডিতের মতে এ উপত্যকা সিনাইয়ের নিকটবর্তী গাজার বারো মাইল উত্তরে সমুদ্র উপকূলবর্তী শহর আসকালান এবং জিবরীন-এর মধ্যবর্তী স্থানে অবস্থিত (তাকভীমুল বুলদান)। জিবরীন শহর দামেস্কের ভিলাইয়াহ থেকে উত্তরদিকে অবস্থিত। এতে প্রতীয়মান হয়, নামল উপত্যকা সমুদ্র উপকূলের নিকটবর্তী জেরুযালেমের অদূরে অথবা বিপরীতে দামেস্ক থেকে হেজাযের পথে একশ মাইল দূরে অবস্থিত ছিল। হযরত সুলায়মান (আ.)-এর সময় পর্যন্ত দেশের এই অংশে আরব এবং মিদিয়ানীরা বাস করত (দেখুন সিরিয়া ও প্যালেস্টাইনের প্রাচীন এবং আধুনিক মানচিত্র)। অন্যান্য বিশেষজ্ঞের মতে, নামল ইয়েমেনে অবস্থিত। শেষের অভিমতটি অধিকতর বাস্তবসম্মত। এ ঐতিহাসিক ঘটনা থেকে বুঝা যায়, এই উপত্যকাকে কেন্দ্র করে রচিত বহু কাহিনি অনুমান ছাড়া আর কিছুই নয়। আসল কথা হচ্ছে, সাবার বিরুদ্ধে যুদ্ধাভিযানের সময় হযরত সুলায়মান (আ.) যখন এই উপত্যকার মধ্য দিয়ে অতিক্রম করেছিলেন তখন সেখানে নামল উপজাতির লোকেরা বসবাস করত।
২১৫৭। এটা সুস্পষ্ট যে, হযরত সুলায়মান (আ.)-এর সৈন্যরা তাদের ধার্মিকতা ও সততার জন্য চতুর্দিকে বিখ্যাত ছিল। তারা জ্ঞাতসারে কোনো লোকের ক্ষতি বা অপকার করত না। মনে হয় ‘হুম লা ইয়াশউরূন’ (অর্থাৎ তাদের না জানা অবস্থায়) এই উক্তির অন্তর্নিহিত মর্ম এটাই। পরবর্তী আয়াত থেকেও স্পষ্ট বুঝা যায়, সুলায়মান (আ.) এ কারণে খুব খুশি হয়েছিলেন।

فَتَبَسَّمَ ضَاحِکًا مِّنۡ قَوۡلِہَا وَقَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰٮہُ وَاَدۡخِلۡنِیۡ بِرَحۡمَتِکَ فِیۡ عِبَادِکَ الصّٰلِحِیۡنَ ﴿۲۰﴾

২০
সে (অর্থাৎ সুলায়মান) তার (অর্থাৎ মহিলার) কথায় হেসে২১৫৮ বলল, ‘হে আমার প্রতিপালক প্রভু! আমার ও আমার পিতামাতার প্রতি তুমি যে-সব অনুগ্রহ করেছ সেগুলোর জন্য আমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার এবং এমন সৎকাজ করার সামর্থ্য দাও যা তুমি পছন্দ করবে। আর তুমি নিজ কৃপায় আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো।’
২১৫৮। ‘যাহিকা’ অর্থ সে অবাক হলো অথবা সে খুশি হলো (লেইন)। এই অর্থে আয়াতের মর্ম হলো, হযরত সুলায়মান (আ.) বিস্মিত হলেন এবং তাঁর নিজের সম্বন্ধে আর তাঁর সেনাবাহিনীর ক্ষমতা ও সাধুতা সম্বন্ধে নামলবাসী মহিলাটির সুধারণা প্রকাশে খুশি হলেন।