২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৩৬ আয়াত ও ৮ রুকূ

فَاَلۡقٰہَا فَاِذَا ہِیَ حَیَّۃٌ تَسۡعٰی ﴿۲۱﴾

২১
সুতরাং সে তা নিক্ষেপ করল, অমনি তা যেন এক ধাবমান সাপ হয়ে গেল।১৮১৬-ককদেখুন: ৭:১০৯; ২৭:১৩
১৮১৬-ক। লাঠিটি সাপে পরিণত হয় নি, কিন্তু সাপের মতো দেখাচ্ছিল। সুতরাং এটা প্রাকৃতিক নিয়মের বিপরীত ছিল না। হযরত মূসা (আ.)-এর সমর্থনে এক শক্তিশালী প্রমাণ প্রদর্শন ছাড়াও এ অলৌকিক নিদর্শনের উদ্দেশ্য ছিল মূসা (আ.)-কে আশ্বস্ত করা ও সান্ত্বনা দেওয়া যে, তাঁর জাতি প্রতিমাপূজায় এবং অন্যান্য অসৎ অভ্যাসের মধ্যে চিরকালের জন্য আবদ্ধ হয়ে থাকবে না, কিন্তু যখন তারা তাঁর নিয়ন্ত্রণাধীনে চলে আসবে তখন তারা তাঁর সাধু ও খোদাভীরু সঙ্গীরূপে পরিণত হবে। ‘আসা’ সম্প্রদায় বা জাতি অর্থে ব্যবহৃত হয় (লেইন)। ১০২৩ টীকা দ্রষ্টব্য।

قَالَ خُذۡہَا وَلَا تَخَفۡ ٝ سَنُعِیۡدُہَا سِیۡرَتَہَا الۡاُوۡلٰی ﴿۲۲﴾

২২
তিনি বললেন, ‘তুমি একে ধরো এবং ভয় কোরো না। আমরা অবশ্যই একে এর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনব।

وَاضۡمُمۡ یَدَکَ اِلٰی جَنَاحِکَ تَخۡرُجۡ بَیۡضَآءَ مِنۡ غَیۡرِ سُوۡٓءٍ اٰیَۃً اُخۡرٰی ﴿ۙ۲۳﴾

২৩
আর তুমি তোমার হাত১৮১৭ নিজ পার্শ্বদেশে চেপে ধরো,১৮১৮ তা ধবধবে শুভ্র ত্রুটিমুক্ত হয়ে বেরিয়ে আসবে। এটি আরেকটি নিদর্শন,
১৮১৭। ‘ইয়াদ’ (অর্থ হাত বা বাহু)। ‘ইয়াদ’ এর আক্ষরিক অর্থ অনুগ্রহ, বদান্যতা, ক্ষমতা, কর্তৃত্ব, সাহায্য, আশ্রয়, গোত্র, সম্প্রদায়, দল (আকরাব)।
১৮১৮। ‘ইয়াদ’ এর এক অর্থ দল বা জাতি বলে গ্রহণ করলে আয়াতের উক্তি মূসা (আ.)-এর জন্য এ আদেশ বহন করে, তাঁর জাতির লোকদেরকে লালনপালনকারীর মতো নিজ নিয়ন্ত্রণে রাখা উচিত। এরূপ করলে তারা অত্যন্ত ধার্মিক লোক হবে, আধ্যাত্মিক আলো বিকিরণ করবে এবং সকল নৈতিক অবক্ষয় থেকে মুক্ত হবে। ‘ইয়াদি বাইযা’ এর অর্থ স্পষ্ট এবং অকাট্য দলিলপ্রমাণও হতে পারে। হযরত মূসা (আ.) তাঁর স্বপক্ষে প্রমাণ ও শক্তিশালী যুক্তির দলিল দ্বারা ভূষিত হয়েছিলেন। আরো দেখুন ৭:১০৯ এবং ২৬:৩৪।

لِنُرِیَکَ مِنۡ اٰیٰتِنَا الۡکُبۡرٰی ﴿ۚ۲۴﴾

২৪
যেন আমরা (ভবিষ্যতে) তোমাকে আমাদের বড়ো বড়ো নিদর্শনের কোনো কোনোটি দেখাতে পারি।১৮১৯
১৮১৯। হযরত মূসা (আ.)-কে প্রদত্ত গুরুত্বপূর্ণ ঐশী নিদর্শনসমূহের মধ্যে লাঠির নিদর্শন অন্যতম। নবুওয়তের দায়িত্বভার প্রাপ্তির সাথে মূসা (আ.)-এর লাঠির নিদর্শন প্রকাশিত হয়েছিল (২০:১৯)। তিনি যখন ফেরাউনের নিকট তাঁর মিশন প্রচার করতে গিয়েছিলেন তখন ওটা লাঠির অলৌকিক ঘটনাই ছিল যা কি-না ফেরাউন এবং জাদুকরদের দেখানো হয়েছিল (২০:৭০-৭৪)। ইহুদীরা যখন পানি চেয়েছিল তখন মূসা (আ.) তাঁর লাঠি দ্বারা পাথরে আঘাত করতে আদিষ্ট হয়েছিলেন (২:৬১) এবং তাঁকে যখন সাগর অতিক্রম করতে হয়েছিল তখন আল্লাহ তা’লা তাকে লাঠি দিয়ে তাতে আঘাত করার জন্য আদেশ দিয়েছিলেন (২৬:৬৪)।

اِذۡہَبۡ اِلٰی فِرۡعَوۡنَ اِنَّہٗ طَغٰی ﴿٪۲۵﴾

২৫
তুমি ফেরাউনের কাছে যাও। নিশ্চয় সে বিদ্রোহ করেছে।’
সূরা তাহা - রুকু ১

قَالَ رَبِّ اشۡرَحۡ لِیۡ صَدۡرِیۡ ﴿ۙ۲۶﴾

২৬
সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! আমার বক্ষ আমার জন্য প্রশস্ত করে দাও।

وَیَسِّرۡ لِیۡۤ اَمۡرِیۡ ﴿ۙ۲۷﴾

২৭
আর আমার বিষয় আমার জন্য সহজ করে দাও।

وَاحۡلُلۡ عُقۡدَۃً مِّنۡ لِّسَانِیۡ ﴿ۙ۲۸﴾

২৮
আর আমার জিহ্বার জড়তা দূর করে দাও,

یَفۡقَہُوۡا قَوۡلِیۡ ﴿۪۲۹﴾

২৯
(যেন) তারা আমার কথা বুঝতে পারে।

وَاجۡعَلۡ لِّیۡ وَزِیۡرًا مِّنۡ اَہۡلِیۡ ﴿ۙ۳۰﴾

৩০
আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী১৮২০ নিযুক্ত করো,
১৮২০। হযরত মূসা (আ.)-এর ওপর যে দায়িত্বভার অর্পণ করা হয়েছিল তিনি নিজেকে তার যথাযোগ্য মনে করছিলেন না। তিনি একজন সাহায্যকারীর প্রার্থনা করেছিলেন। হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর অসাধারণ এবং অধিকতর কষ্টসাধ্য দায়িত্বভার অর্পণ করা হয়েছিল, কিন্তু কোনো সাহায্যকারী পাবার আবেদন তিনি কখনো করেন নি। তিনি একা, কোনো সহায়তাকারীর সাহায্য ছাড়াই চরম নৈতিক অধঃপতনে নিমজ্জিত একটি জাতিকে আধ্যাত্মিকতার গৌরবময় সর্বোচ্চ শিখরে উন্নীত করার গুরুদায়িত্ব সুচারুরূপে এবং পূর্ণ সফলতার সাথে পালন করেছিলেন। ১৮২১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য