২৮

القصص

সূরা আল-কাসাস

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৯ রুকূ

فَلَمَّاۤ اَتٰٮہَا نُوۡدِیَ مِنۡ شَاطِیَٴ الۡوَادِ الۡاَیۡمَنِ فِی الۡبُقۡعَۃِ الۡمُبٰرَکَۃِ مِنَ الشَّجَرَۃِ اَنۡ یّٰمُوۡسٰۤی اِنِّیۡۤ اَنَا اللّٰہُ رَبُّ الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۳۱﴾

৩১
অতঃপর সে যখন এর (অর্থাৎ আগুনের) কাছে এলো খদেখুন: ১৯:৫৩; ২০:৮১; ৭৯:১৭তখন উপত্যকার ডান পাশে২২১৩ পবিত্র ভূমিতে অবস্থিত একটি বৃক্ষ থেকে তাকে ডেকে বলা হলো, ‘হে মূসা! নিশ্চয় আমিই আল্লাহ, বিশ্বজগতের প্রতিপালক-প্রভু।’
২২১৩। হযরত মূসা (আ.) আশীর্বাদপূর্ণ আধ্যাত্মিক উপত্যকার কিনারায় ছিলেন, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ (সা.) সেখানে প্রবেশ করেছিলেন (৫৩:১৪-১৫)। হযরত মূসা (আ.) আল্লাহ তা’লার নৈকট্য লাভে সেই উচ্চস্তরে পৌছাতে পারেন নি, যা হযরত নবী করীম (সা.)-এর জন্য সংরক্ষিত ছিল।

وَاَنۡ اَلۡقِ عَصَاکَ ؕ فَلَمَّا رَاٰہَا تَہۡتَزُّ کَاَنَّہَا جَآنٌّ وَّلّٰی مُدۡبِرًا وَّلَمۡ یُعَقِّبۡ ؕ یٰمُوۡسٰۤی اَقۡبِلۡ وَلَا تَخَفۡ ۟ اِنَّکَ مِنَ الۡاٰمِنِیۡنَ ﴿۳۲﴾

৩২
আর (বলা হলো,) ‘তুমি তোমার লাঠি নিক্ষেপ করো।’ এরপর সে যখন সেটিকে নড়াচড়া করতে দেখল, (তার মনে হলো) এটা যেন একটা সাপ; (তখন) সে পিঠ ফিরিয়ে চলে গেল এবং ফিরেও তাকালো না। (তখন তাকে বলা হলো,) ‘হে মুসা! এদিকে আসো, ভয় কোরো না। নিশ্চয় তুমি নিরাপত্তাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।কদেখুন: ৭:১১৮; ২০:২০; ২৬:৪৬

اُسۡلُکۡ یَدَکَ فِیۡ جَیۡبِکَ تَخۡرُجۡ بَیۡضَآءَ مِنۡ غَیۡرِ سُوۡٓءٍ ۫ وَّاضۡمُمۡ اِلَیۡکَ جَنَاحَکَ مِنَ الرَّہۡبِ فَذٰنِکَ بُرۡہَانٰنِ مِنۡ رَّبِّکَ اِلٰی فِرۡعَوۡنَ وَمَلَا۠ئِہٖ ؕ اِنَّہُمۡ کَانُوۡا قَوۡمًا فٰسِقِیۡنَ ﴿۳۳﴾

৩৩
খদেখুন: ৭:১০৯; ২০:২৩; ২৭:১৩আর তুমি তোমার হাত তোমার বক্ষদেশে প্রবিষ্ট করো, তা নিষ্কলুষ উজ্জ্বল-শুভ্র হয়ে বের হবে। এরপর ভয় এড়ানোর জন্য তোমার বাহু নিজের (দেহের) সাথে চেপে ধরো। অতএব ফেরাউন ও তার পারিষদদের জন্য তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে এ দুটি হলো (অকাট্য) প্রমাণ। নিশ্চয় তারা এক গদেখুন: ২০:৪১; ২৬:১৫দুষ্কৃতিপরায়ণ জাতি।’ঘদেখুন: ২০:৩০-৩৩; ২৬:১৪

قَالَ رَبِّ اِنِّیۡ قَتَلۡتُ مِنۡہُمۡ نَفۡسًا فَاَخَافُ اَنۡ یَّقۡتُلُوۡنِ ﴿۳۴﴾

৩৪
গদেখুন: ২৬:৩০সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! নিশ্চয় আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি।২২১৪ অতএব আমি আশঙ্কা করছি, তারা আমাকে হত্যা করবে।ঘদেখুন: ৪০:৩৭
২২১৪। হযরত মূসা (আ.) তাঁর দ্বারা আকস্মিকভাবে একটি লোকের নিহত হবার প্রকৃত ঘটনা পরোক্ষভাবে উল্লেখ করেছেন। এমন নয় যে, তিনি ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করার অভিযোগে নিজেকে দোষী মনে করেছিলেন।

وَاَخِیۡ ہٰرُوۡنُ ہُوَ اَفۡصَحُ مِنِّیۡ لِسَانًا فَاَرۡسِلۡہُ مَعِیَ رِدۡاً یُّصَدِّقُنِیۡۤ ۫ اِنِّیۡۤ اَخَافُ اَنۡ یُّکَذِّبُوۡنِ ﴿۳۵﴾

৩৫
আর আমার ভাই হারূন কথা বলার ক্ষেত্রে আমার চেয়ে বেশি বাগ্মী। অতএব সাহায্যকারীরূপে২২১৫ তাকে আমার সাথে পাঠাও, সে আমার সত্যায়ন করবে। নিশ্চয় আমি এ আশঙ্কাও করছি, তারা আমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করবে।’
২২১৫। ‘রিদউন’ অর্থ অবলম্বন বা এমন অবলম্বন যা দিয়ে দেয়াল শক্তিশালী করা হয়, এমন কিছু যা দিয়ে কেউ সাহায্য বা সহযোগিতা প্রাপ্ত হয়, সাহায্যকারী বা সহযোগিতাকারী ব্যক্তি। আরবরা বলে, ‘ফুলানুন রিদউ ফুলানিন’, অর্থাৎ অমুক ব্যক্তি অমুকের সাহায্যকারী (লেইন)।

قَالَ سَنَشُدُّ عَضُدَکَ بِاَخِیۡکَ وَنَجۡعَلُ لَکُمَا سُلۡطٰنًا فَلَا یَصِلُوۡنَ اِلَیۡکُمَا ۚۛ بِاٰیٰتِنَاۤ ۚۛ اَنۡتُمَا وَمَنِ اتَّبَعَکُمَا الۡغٰلِبُوۡنَ ﴿۳۶﴾

৩৬
তিনি বললেন, ‘আমরা অবশ্যই তোমার ভাইয়ের মাধ্যমে তোমার হাত২২১৬ শক্তিশালী করব এবং তোমাদের উভয়কে প্রাধান্য লাভকারী নিদর্শন দান করব। অতএব আমাদের নিদর্শনাবলির উপস্থিতিতে তারা তোমাদের উভয়ের কাছে পৌছাতে পারবে না। তোমরা উভয়ে এবং যারা তোমাদের অনুসরণ করবে তারা বিজয়ী হবে।’
২২১৬। ‘আযুদ’ অর্থ বাহুর উপরিভাগ বা বাহুর উপরের অর্ধাংশ, সাহায্যকারী বা সহযোগিতাকারী ব্যক্তি (লেইন)।

فَلَمَّا جَآءَہُمۡ مُّوۡسٰی بِاٰیٰتِنَا بَیِّنٰتٍ قَالُوۡا مَا ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّفۡتَرًی وَّمَا سَمِعۡنَا بِہٰذَا فِیۡۤ اٰبَآئِنَا الۡاَوَّلِیۡنَ ﴿۳۷﴾

৩৭
কদেখুন: ২০:৪৩অতএব মূসা যখন আমাদের সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে তাদের কাছে এলো তখন তারা বলল, ‘এটি একটি কৃত্রিমভাবে উদ্ভাবিত জাদু মাত্র। আর আমরা আমাদের পূর্বপুরুষদের মাঝে এমন কথা শুনি নি।’খদেখুন: ২৯:৪০

وَقَالَ مُوۡسٰی رَبِّیۡۤ اَعۡلَمُ بِمَنۡ جَآءَ بِالۡہُدٰی مِنۡ عِنۡدِہٖ وَمَنۡ تَکُوۡنُ لَہٗ عَاقِبَۃُ الدَّارِ ؕ اِنَّہٗ لَا یُفۡلِحُ الظّٰلِمُوۡنَ ﴿۳۸﴾

৩৮
আর মূসা বলল, ‘আমার প্রতিপালক-প্রভু সবচেয়ে ভালো জানেন, কে তাঁর পক্ষ থেকে হিদায়াত নিয়ে এসেছে এবং পারত্রিক পরিণাম কার (শুভ) হবে। নিশ্চয় সীমালঙ্ঘনকারীরা সফলকাম হয় না।’

وَقَالَ فِرۡعَوۡنُ یٰۤاَیُّہَا الۡمَلَاُ مَا عَلِمۡتُ لَکُمۡ مِّنۡ اِلٰہٍ غَیۡرِیۡ ۚ فَاَوۡقِدۡ لِیۡ یٰہَامٰنُ عَلَی الطِّیۡنِ فَاجۡعَلۡ لِّیۡ صَرۡحًا لَّعَلِّیۡۤ اَطَّلِعُ اِلٰۤی اِلٰہِ مُوۡسٰی ۙ وَاِنِّیۡ لَاَظُنُّہٗ مِنَ الۡکٰذِبِیۡنَ ﴿۳۹﴾

৩৯
আর ফেরাউন বলল, ‘হে পারিষদবর্গ! গদেখুন: ১১:৯৯আমি ছাড়া তোমাদের জন্য অন্য (কোনো) উপাস্য আছে বলে আমি জানি না। ঘদেখুন: ১১:৬১,১০০; ৭:১৫৫; ৪৬:১৩অতএব হে হামান! তুমি আমার জন্য ভিজা মাটির (ইটের) ওপর আগুন জ্বালাও (অর্থাৎ ইট বানাও) এবং আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যেন আমি মূসার উপাস্যকে একপলক দেখতে পাই, যদিও আমি একে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি।২২১৭
২২১৭। আয়াতটির দুটি ব্যাখ্যা হয়: ১) ইসরাঈলীরা এর আগেই মৃৎপাত্র, চুনাপাথর, ইট প্রভৃতির ভাটিতে দিনমজুরের কাজ করছিল। তাদের এই অসম্মানজনক অবস্থার প্রতি পরোক্ষ উল্লেখপূর্বক ফেরাউন বোধহয় উপহাস করে হামানকে বলেছিল, এই লোকগুলোর হাতে মনে হয় করার মতো যথেষ্ট কাজ নাই। পর্যাপ্ত অবসর পাবার কারণে তারা নবুওয়তের স্বপ্ন দেখতে শুরু করেছে। তাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রমের কাজে লাগাতে হবে। তাহলে তাদের হুঁশ হবে এবং খোদা ও নবুওয়ত সম্বন্ধে অলীক মোহ পরিত্যাগ করবে। (২) মিশরবাসীরা জ্যোতির্বিদ্যায় খুবই বিজ্ঞ ছিল। তারা নক্ষত্রসমূহের গতিবিধি লক্ষ করার জন্য উঁচু মানমন্দির নির্মাণ করেছিল। সেই কারণে ফেরাউন বিদ্রূপাত্মকভাবে হামানকে তার জন্য এক অত্যুচ্চ মানমন্দির নির্মাণ করতে বলেছিল। সেখান থেকে সে মূসা (আ.)-এর খোদাকে একনজর দেখতে পারবে।

وَاسۡتَکۡبَرَ ہُوَ وَجُنُوۡدُہٗ فِی الۡاَرۡضِ بِغَیۡرِ الۡحَقِّ وَظَنُّوۡۤا اَنَّہُمۡ اِلَیۡنَا لَا یُرۡجَعُوۡنَ ﴿۴۰﴾

৪০
আর সে ও তার সেনাদল দেশে অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করল এবং ধারণা করল, আমাদের দিকে তাদের কখনো প্রত্যাবর্তিত করা হবে না।