২৮

القصص

সূরা আল-কাসাস

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৯ রুকূ

وَجَآءَ رَجُلٌ مِّنۡ اَقۡصَا الۡمَدِیۡنَۃِ یَسۡعٰی ۫ قَالَ یٰمُوۡسٰۤی اِنَّ الۡمَلَاَ یَاۡتَمِرُوۡنَ بِکَ لِیَقۡتُلُوۡکَ فَاخۡرُجۡ اِنِّیۡ لَکَ مِنَ النّٰصِحِیۡنَ ﴿۲۱﴾

২১
আর এক ব্যক্তি শহরের দূরপ্রান্ত থেকে ছুটে এলো। সে বলল, ‘হে মূসা! নিশ্চয় (রাজ্যের) পারিষদবর্গ তোমাকে হত্যা করার জন্য তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং তুমি বেরিয়ে যাও। নিশ্চয় আমি তোমার এক হিতাকাঙ্ক্ষী।’কদেখুন: ২৬:২২

فَخَرَجَ مِنۡہَا خَآئِفًا یَّتَرَقَّبُ ۫ قَالَ رَبِّ نَجِّنِیۡ مِنَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿٪۲۲﴾

২২
তখন সে শঙ্কিত-সতর্কতায় সেখান থেকে বেরিয়ে পড়ল। সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি আমাকে অত্যাচারী জাতির হাত থেকে পরিত্রাণ দাও।’
সূরা আল-কাসাস - রুকু ২

وَلَمَّا تَوَجَّہَ تِلۡقَآءَ مَدۡیَنَ قَالَ عَسٰی رَبِّیۡۤ اَنۡ یَّہۡدِیَنِیۡ سَوَآءَ السَّبِیۡلِ ﴿۲۳﴾

২৩
এরপর সে যখন মিদিয়ান অভিমুখে যাত্রা করল তখন বলল, ‘আশা করি আমার প্রতিপালক-প্রভু আমাকে সঠিক পথ দেখাবেন।’

وَلَمَّا وَرَدَ مَآءَ مَدۡیَنَ وَجَدَ عَلَیۡہِ اُمَّۃً مِّنَ النَّاسِ یَسۡقُوۡنَ ۬۫ وَوَجَدَ مِنۡ دُوۡنِہِمُ امۡرَاَتَیۡنِ تَذُوۡدٰنِ ۚ قَالَ مَا خَطۡبُکُمَا ؕ قَالَتَا لَا نَسۡقِیۡ حَتّٰی یُصۡدِرَ الرِّعَآءُ ٜ وَاَبُوۡنَا شَیۡخٌ کَبِیۡرٌ ﴿۲۴﴾

২৪
অবশেষে সে যখন মিদিয়ানের (তথা শহরের) পানির উৎসে এসে পৌঁছালো, তখন সে এক দল লোককে সেখানে (তাদের পশুপালকে) পানি পান করাতে দেখতে পেল এবং তাদের কাছ থেকে কিছুটা দূরে দুইজন রমণীকে দেখতে পেল, যারা (তাদের পশুপালকে) দূরে সরিয়ে নিচ্ছিল। সে জিজ্ঞেস করল, ‘তোমাদের ঘটনাটা কী?২২০৯-ক তারা উভয়েই উত্তর দিল, ‘আমরা পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা চলে যায়। অপরদিকে আমাদের পিতা অতি বৃদ্ধ।’
২২০৯-ক। তেমাদের কী অসুবিধা অথবা তোমাদের কী হয়েছে?

فَسَقٰی لَہُمَا ثُمَّ تَوَلّٰۤی اِلَی الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ ﴿۲۵﴾

২৫
অতএব সে তাদের পক্ষে তাদের পশুপালকে) পানি পান করালো, এরপর সে এক ছায়ার দিকে সরে গেল। অতঃপর বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি যে কল্যাণই আমার প্রতি বর্ষণ করো আমি অবশ্যই এর ভিখারি।’

فَجَآءَتۡہُ اِحۡدٰٮہُمَا تَمۡشِیۡ عَلَی اسۡتِحۡیَآءٍ ۫ قَالَتۡ اِنَّ اَبِیۡ یَدۡعُوۡکَ لِیَجۡزِیَکَ اَجۡرَ مَا سَقَیۡتَ لَنَا ؕ فَلَمَّا جَآءَہٗ وَقَصَّ عَلَیۡہِ الۡقَصَصَ ۙ قَالَ لَا تَخَفۡ ٝ۟ نَجَوۡتَ مِنَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿۲۶﴾

২৬
তখন সেই দুই নারীর একজন সলজ্জপদে তার কাছে এলো। সে বলল, ‘নিশ্চয় তুমি আমাদের পক্ষে (পশুপালকে) যে পানি পান করিয়েছ এর বিনিময় দেবার জন্য আমার পিতা তোমাকে ডাকছেন।’ অতঃপর সে যখন তার (অর্থাৎ মেয়ের পিতার) কাছে এলো এবং পুরো ঘটনা তার কাছে বর্ণনা করল তখন সে বলল, ‘ভয় কোরো না। তুমি অত্যাচারী জাতির কবল থেকে মুক্তি লাভ করেছ।২২১০
২২১০। ‘তুমি অত্যাচারী জাতির (কবল) থেকে মুক্তি লাভ করেছ’ এই উক্তি প্রমাণ করে, মূসা (আ.)-এর বক্তব্য শুনে ধর্মপরায়ণ বৃদ্ধ লোকটির দৃঢ়প্রত্যয় জন্মেছিল, হযরত মূসা (আ.) হত্যাকারী ছিলেন না এবং মিশরবাসী লোকটির মৃত্যু এক আকস্মিক দুর্ঘটনা মাত্র। এছাড়াও সেই বৃদ্ধটি মিশরবাসী লোকদেরকে এক অসৎ জাতিরূপে আখ্যায়িত করেছিলেন এবং প্রকাশ্যে দোষারোপ করেছিলেন।

قَالَتۡ اِحۡدٰٮہُمَا یٰۤاَبَتِ اسۡتَاۡجِرۡہُ ۫ اِنَّ خَیۡرَ مَنِ اسۡتَاۡجَرۡتَ الۡقَوِیُّ الۡاَمِیۡنُ ﴿۲۷﴾

২৭
তাদের দুইজনের একজন বলল, ‘হে আমার পিতা! তুমি একে কর্মচারী নিযুক্ত করো। তুমি যাদের কর্মচারী রাখবে তাদের মাঝে সে-ই সর্বোত্তম হবে, যে বলিষ্ঠ (ও) বিশ্বস্ত।’

قَالَ اِنِّیۡۤ اُرِیۡدُ اَنۡ اُنۡکِحَکَ اِحۡدَی ابۡنَتَیَّ ہٰتَیۡنِ عَلٰۤی اَنۡ تَاۡجُرَنِیۡ ثَمٰنِیَ حِجَجٍ ۚ فَاِنۡ اَتۡمَمۡتَ عَشۡرًا فَمِنۡ عِنۡدِکَ ۚ وَمَاۤ اُرِیۡدُ اَنۡ اَشُقَّ عَلَیۡکَ ؕ سَتَجِدُنِیۡۤ اِنۡ شَآءَ اللّٰہُ مِنَ الصّٰلِحِیۡنَ ﴿۲۸﴾

২৮
সে (মূসাকে) বলল, ‘নিশ্চয় আমি আমার এ দুটি মেয়ের একজনকে তোমার সাথে এ শর্তে বিয়ে দিতে চাই- তুমি আট বছর আমার কাজ করবে। আর তুমি যদি দশ বছর পূর্ণ করো তবে তা তোমার পক্ষ থেকে (অনুগ্রহ) হবে।২২১১ আর আমি তোমাকে কোনো কষ্টে ফেলতে চাই না। আল্লাহ চাইলে তুমি আমাকে অবশ্যই সৎকর্মশীল পাবে।’
২২১১। এ আয়াত থেকে উদ্ভূত সিদ্ধান্ত সাধারণত যা বিবেচিত হওয়া উচিত এর গঠনপ্রণালি তা সমর্থন করে না, অর্থাৎ শুয়াইব বা জেথ্রো তাঁর কন্যাদের মধ্য থেকে একজনকে হযরত মূসা (আ.)-এর সঙ্গে আট বা দশ বছরের কাজের বিনিময়ে বিয়ে দিতে রাজি হয়েছিলেন। আসল ব্যাপারটি অবস্থাদৃষ্টে প্রতীয়মান হয় যে, শুয়াইব অধিক বৃদ্ধ হয়ে যাওয়ায় তাঁর পশুপাল রক্ষণাবেক্ষণের জন্য একজন সৎলোকের প্রয়োজন ছিল এবং হযরত মূসা (আ.)-এর মধ্যে প্রয়োজনীয় গুণাবলি থাকায় তাঁকে তিনি (অর্থাৎ শুয়াইব) তাঁর কন্যার পরামর্শমতে কাজে নিয়োজিত করেছিলেন। চাকরির মেয়াদ আট অথবা দশ বছর ধার্য হয়েছিল। শুয়াইব আল্লাহওয়ালা (তথা ধার্মিক) লোক ছিলেন। হয়ত তিনি বুঝতে পেরেছিলেন অথবা ইলহাম দ্বারা আল্লাহ তা’লা তাঁকে জানিয়েছিলেন, হযরত মূসা (আ.)- এর জন্য এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। অতএব তিনি তাঁর কন্যাদের মধ্যে একজনকে হযরত মূসা (আ.)-এর সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাঁর জামাতা কিছুকাল তাঁর সঙ্গে বাস করবে এবং সৎসঙ্গে উপকৃত হবে। এ উদ্দেশ্যে বিয়ের একটি শর্ত এরূপ আরোপ করেছিলেন, মূসা (আ.)-কে তাঁর (অর্থাৎ শুয়াইবের) সঙ্গে আট অথবা দশ বছর বসবাস করতে হবে। সুতরাং এটি সঠিক নয় যে, শুয়াইব তাঁর কন্যাকে আট অথবা দশ বছরের কাজের বিনিময়ে হযরত মূসা (আ.)-এর সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। শুয়াইবের নিকট থেকে হযরত মূসা (আ.) কাজের পারিশ্রমিক যা পেয়ে থাকুন না কেন তার সাথে বিয়ের প্রস্তাবের কোনোই সম্পর্ক ছিল না।

قَالَ ذٰلِکَ بَیۡنِیۡ وَبَیۡنَکَ ؕ اَیَّمَا الۡاَجَلَیۡنِ قَضَیۡتُ فَلَا عُدۡوَانَ عَلَیَّ ؕ وَاللّٰہُ عَلٰی مَا نَقُوۡلُ وَکِیۡلٌ ﴿٪۲۹﴾

২৯
সে (অর্থাৎ মূসা) বলল, ‘তোমার ও আমার মাঝে এটাই স্থির হলো। দুটি মেয়াদের যেটিই আমি পূর্ণ করি আমার প্রতি কোনো অবিচার করা যাবে না। আর আমরা যা বলছি আল্লাহ এর সাক্ষী।’
সূরা আল-কাসাস - রুকু ৩

فَلَمَّا قَضٰی مُوۡسَی الۡاَجَلَ وَسَارَ بِاَہۡلِہٖۤ اٰنَسَ مِنۡ جَانِبِ الطُّوۡرِ نَارًا ۚ قَالَ لِاَہۡلِہِ امۡکُثُوۡۤا اِنِّیۡۤ اٰنَسۡتُ نَارًا لَّعَلِّیۡۤ اٰتِیۡکُمۡ مِّنۡہَا بِخَبَرٍ اَوۡ جَذۡوَۃٍ مِّنَ النَّارِ لَعَلَّکُمۡ تَصۡطَلُوۡنَ ﴿۳۰﴾

৩০
এরপর মূসা যখন নির্দিষ্ট মেয়াদকাল পূর্ণ করল এবং সপরিবারে যাত্রা করল তখন সে তূর পর্বতের দিক থেকে একপ্রকার আগুন দেখল। সে তার পরিবারকে বলল, ‘তোমরা একটু অপেক্ষা করো।২২১২ কদেখুন: ২০:১১; ২৭:৮আমি আগুন দেখেছি। হয়ত সেখান থেকে তোমাদের জন্য কোনো সংবাদ অথবা আগুনের কোনো অঙ্গার নিয়ে আসব, যেন তোমরা আগুন পোহাতে পারো।’
২২১২। গভীর ধ্যান এবং আল্লাহ তা’লার সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য নিঃসঙ্গতা ও নির্জনতা অত্যাবশ্যক। হযরত মূসা (আ.) তাঁর পরিবার থেকে প্রকৃতপক্ষে সকল পার্থিব সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকতে চেয়েছিলেন এই প্রত্যাশায় যে, তিনি ঐশী সম্ভাষণে অনুগৃহীত হতে পারেন।