১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৯ আয়াত ও ৬ রুকূ

قَالَ اِنِّیۡ عَبۡدُ اللّٰہِ ۟ؕ اٰتٰنِیَ الۡکِتٰبَ وَجَعَلَنِیۡ نَبِیًّا ﴿ۙ۳۱﴾

৩১
সে (অর্থাৎ ঈসা) বলল, ‘নিশ্চয় আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন।

وَّجَعَلَنِیۡ مُبٰرَکًا اَیۡنَ مَا کُنۡتُ ۪ وَاَوۡصٰنِیۡ بِالصَّلٰوۃِ وَالزَّکٰوۃِ مَا دُمۡتُ حَیًّا ﴿۪ۖ۳۲﴾

৩২
আর আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে কল্যাণমণ্ডিত করেছেন। আর আমি যতদিন জীবিত থাকি, তিনি আমাকে নামায ও যাকাতের (তথা তা আদায় করার) তাগাদা দিয়েছেন।

وَّبَرًّۢا بِوَالِدَتِیۡ ۫ وَلَمۡ یَجۡعَلۡنِیۡ جَبَّارًا شَقِیًّا ﴿۳۳﴾

৩৩
আর (তিনি আমাকে) আমার মায়ের প্রতি সদাচারী (বানিয়েছেন) এবং তিনি আমাকে উগ্র ও পাষাণ-হৃদয় বানান নি১৭৬৬।
১৭৬৬। ইহুদী বয়োবৃদ্ধদের নিকট ঈসা (আ.) যে কথাগুলো বলেছিলেন এবং যা ৩১-৩৪ নম্বর আয়াতে লিপিবদ্ধ রয়েছে, সেগুলো নিশ্চয় কোনো শিশুর মুখের কথা হতে পারে না। দৃঢ়তা সহকারে এসব ঘোষণা এক বাচ্চার মুখ থেকে নিঃসৃত কতগুলো মিথ্যা উক্তির মতো শোনায়। বয়স ও কথার মধ্যে এরূপ অসামঞ্জস্য ও অসংগতি থাকায় কেউ এগুলোকে সত্য বলে স্বীকার করতে পারে না। সে সময় ঈসা (আ.) না নবী ছিলেন, না তখন তিনি ইবাদত করতেন বা যাকাত দিতেন, না তাঁকে তখন কিতাব দেওয়া হয়েছিল। উপরন্তু এ অলৌকিক ব্যাপারের উল্লেখ ৩:৪৭ আয়াতে রয়েছে এভাবে, ঈসা (আ.) দোলনায় লোকদের সাথে কথা বলেছিলেন এবং প্রৌঢ় বয়সেও, কিন্তু প্রৌঢ় বয়সে মানুষের কথা বলা কোনো অলৌকিক ব্যাপার নয়। প্রৌঢ় বয়সে শব্দের সঙ্গে দোলনা শব্দ যোগ করে কুরআন করীম পরোক্ষভাবে প্রকাশ করছে যে, সাধারণ্যে প্রচলিত অর্থে ঈসা (আ.)-এর মধ্যবয়সে এবং দোলনায় কথা বলা কোনো অলৌকিক ঘটনা ছিল না, কিন্তু তা অলৌকিক ব্যাপার ছিল এই অর্থে যে, তিনি শৈশবে এবং প্রৌঢ়ত্বে ব্যতিক্রমী বা অসাধারণ আধ্যাত্মিক জ্ঞানগর্ভ ও বুদ্ধিমত্তার কথা বলেছিলেন। এই অনুরূপ দুই শব্দসমষ্টির সংযোজনে এক ভবিষ্যদ্বাণী নিহিত ছিল যে, ঈসা ইবনে মরিয়ম (আ.) যৌবনে মৃত্যুবরণ করবেন না, বরং পরিপূর্ণ বয়সপ্রাপ্ত হবেন। এই ভবিষ্যদ্বাণীই প্রকৃত অলৌকিকত্ব প্রকাশ করেছিল; কিন্তু ‘মাহদা’ শব্দের অন্য অর্থ প্রস্তুতিকাল যা এ শব্দের আরেক অর্থও বটে। এ অর্থ যদি নেওয়া হয় তাহলে ৩:৪৭ আয়াতের মর্ম হবে, ঈসা (আ.) তাঁর বয়স এবং অভিজ্ঞতার তুলনায় অনেক বেশি উন্নত বুদ্ধিমত্তা ও আধ্যাত্মিক জ্ঞানপূর্ণ কথা বলবেন।

وَالسَّلٰمُ عَلَیَّ یَوۡمَ وُلِدۡتُّ وَیَوۡمَ اَمُوۡتُ وَیَوۡمَ اُبۡعَثُ حَیًّا ﴿۳۴﴾

৩৪
আর আমার ওপর শান্তি (বর্ষিত হয়েছিল) কদেখুন: ১৯:১৬যে-দিন আমি জন্মেছিলাম এবং যে-দিন আমি মারা যাব আর যে-দিন আমাকে জীবিত করে উত্থিত করা হবে (সে-দিনও আমার ওপর শান্তি বর্ষিত হবে)।’

ذٰلِکَ عِیۡسَی ابۡنُ مَرۡیَمَ ۚ قَوۡلَ الۡحَقِّ الَّذِیۡ فِیۡہِ یَمۡتَرُوۡنَ ﴿۳۵﴾

৩৫
এ হলো মরিয়মের পুত্র ঈসা।১৭৬৭ (এটাই) সেই সত্য কথা, যাতে তারা সন্দেহ করছে।১৭৬৮
১৭৬৭। ঈসা (আ.)-এর বৈশিষ্ট্যসূচক নাম ইবনে মরিয়ম। এর দ্বারা একদিকে বিনা পিতায় জন্মের ইঙ্গিত প্রতিভাত, অপরদিকে এর দ্বারা তাঁকে এমন এক নাম প্রদান করা হয়েছে যা অন্য কারো নামের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করতে অক্ষম। বাইবেল ঈসা (আ.)-এর ক্ষেত্রে ইবনে আদম অর্থাৎ মনুষ্যপুত্র বিশেষণও ব্যবহার করেছে, কিন্তু এ শেষোক্ত বিশেষণ বা গুণবাচক উক্তি অন্য লোকের জন্যও ব্যবহার করা হয়েছে। ইবনে মরিয়ম বা মরিয়মের পুত্র সরাসরি ঈসা (আ.)-এর স্বতন্ত্র ও বর্ণনামূলক একটি নাম।
১৭৬৮। ধর্মের ইতিহাসে মরিয়মের পুত্র ঈসা (আ.)-এর মতো সম্ভবত অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যার সম্পর্কে এত অধিক এবং সুদূরপ্রসারী মতভেদ বিদ্যমান। ইহুদী, খ্রিষ্টান এবং মুসলমান জাতি সকলেই ঈসা (আ.)-এর জন্ম, তাঁর মৃত্যুর প্রকার বা অবস্থা এবং তাঁর জীবনের প্রধান ঘটনাসমূহ সম্পর্কে বিরাট মতপার্থক্য পোষণ করে থাকেন।

مَا کَانَ لِلّٰہِ اَنۡ یَّتَّخِذَ مِنۡ وَّلَدٍ ۙ سُبۡحٰنَہٗ ؕ اِذَا قَضٰۤی اَمۡرًا فَاِنَّمَا یَقُوۡلُ لَہٗ کُنۡ فَیَکُوۡنُ ﴿ؕ۳۶﴾

৩৬
খদেখুন: ১০:৬৯; ১৭:১১২; ১৮:৫; ১৯:৮৯; ২১:২৭; ২৫:৩; ৩৯:৫কোনো পুত্র গ্রহণ করা আল্লাহর মর্যাদার পরিপন্থি।১৭৬৯ তিনি পরম পবিত্র। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত করেন তখন শুধু বলেন, ‘হও’;১৭৭০ এরপর তা (হতে আরম্ভ করে এবং) হয়েই যায়।
১৭৬৯। খ্রিষ্টানদের বিশ্বাস ঈসা (আ.) আল্লাহর পুত্র ছিলেন। তাদের এ বিশ্বাসের ভিত্তি হলো, বাইবেলে তাঁকে ‘খোদার পুত্র’ বলা হয়েছে। আর বাইবেলে অন্যান্য লোককেও ‘খোদার পুত্র’ বলে সম্বোধন করা হয়েছে। সুতরাং এ বিষয়ে ঈসা (আ.) কোনো বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী নন। অন্যান্য আদম সন্তানকে খোদার পুত্র বলার পরও তারা খোদার পুত্র না হয়ে থাকলে ঈসা (আ.) কোন যুক্তিবলে খোদার পুত্র হবেন? অন্যান্যদের সম্বন্ধে বাইবেলের লুক ২০:৩৬, যিরমিয় ৩১:৯, মথি ৬:৯, যোহন ৮:৪১ এবং ইফিষীয় ৪:৬ দ্রষ্টব্য। এমতাবস্থায় যাদেরকে একইভাবে সম্বোধন করা হয়েছে তাদের মোকাবিলায় ঈসা (আ.)-ও খোদার পুত্র হন না।
১৭৭০। আরবী ভাষায় ‘কুন’ কোনো বস্তুকে উপলক্ষ্য করে বলা ছাড়াও গভীর ইচ্ছা প্রকাশার্থেও ব্যবহৃত হয়ে থাকে। এক অভিযানে রসূল করীম (সা.)-এর খুবই অনুগত এবং অত্যন্ত সাহসী সাহাবী হযরত খায়সামাহ (রা.) অনুপস্থিত ছিলেন। মহানবী (সা.) তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভব করছিলেন। যুদ্ধের মধ্যে ব্যাপৃত থাকা অবস্থায় তিনি অনেক দূরে দেখতে পেলেন, একজন অশ্বারোহী তাঁর দিকে অত্যন্ত দ্রুতগতিতে আসছে। মহানবী (সা.) উচ্চৈঃস্বরে বলে উঠলেন, ‘কুন আবা খায়সামাহ’ অর্থাৎ ‘খোদা করুন তুমি আবু খায়সামাহ হও’। অতএব কুন শব্দের মর্ম হবে, আল্লাহ তা’লা যখন চান কোনো জিনিস হোক তখন তা হয়ে যায়; অথবা আল্লাহ যখন যে-রূপ ইচ্ছা প্রকাশ করেন তখন তা সে রূপধারণ করে। শব্দটি এ মতের সমর্থন করে না যে, আত্মা এবং বস্তু আদি বা আল্লাহ তা’লার সঙ্গে সমভাবে চিরন্তন।

وَاِنَّ اللّٰہَ رَبِّیۡ وَرَبُّکُمۡ فَاعۡبُدُوۡہُ ؕ ہٰذَا صِرَاطٌ مُّسۡتَقِیۡمٌ ﴿۳۷﴾

৩৭
আর (ঈসা বলল,) ‘নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক-প্রভু এবং তোমাদেরও প্রতিপালক- প্রভু। সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো। এটিই সরল সুদৃঢ় পথ।’

فَاخۡتَلَفَ الۡاَحۡزَابُ مِنۡۢ بَیۡنِہِمۡ ۚ فَوَیۡلٌ لِّلَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ مَّشۡہَدِ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۳۸﴾

৩৮
কিন্তু বিভিন্ন দল নিজেদের মাঝে মতভেদ করল। কদেখুন: ৩:৫২; ৫:৭৩; ৪৩:৬৫সুতরাং একটি মহান দিনে (আল্লাহর সামনে) উপস্থিত হবার বিষয়কে যারা অস্বীকার করে তাদের জন্য দুর্ভোগ।

اَسۡمِعۡ بِہِمۡ وَاَبۡصِرۡ ۙ یَوۡمَ یَاۡتُوۡنَنَا لٰکِنِ الظّٰلِمُوۡنَ الۡیَوۡمَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۳۹﴾

৩৯
যে-দিন তারা আমাদের সামনে উপস্থিত হবে (সে-দিন) তাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কত-না প্রখর হবে!১৭৭১ কিন্তু সীমালঙ্ঘনকারীরা আজ প্রকাশ্য ভ্রষ্টতায় নিপতিত।
১৭৭১। এ আয়াতের মর্ম হলো, শেষ বিচারের দিনে অবিশ্বাসীদের দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তি অত্যধিক তীক্ষ্ণ ও প্রখর হবে, কারণ সে-দিন তাদের চোখের ও কানের আবরণ তুলে নেওয়া হবে এবং তারা বুঝতে পারবে, তারা ভুলের মধ্যে ছিল কিন্তু এই উপলব্ধি অতি বিলম্বে হবার কারণে তা তাদের কোনো উপকারে আসবে না।

وَاَنۡذِرۡہُمۡ یَوۡمَ الۡحَسۡرَۃِ اِذۡ قُضِیَ الۡاَمۡرُ ۘ وَہُمۡ فِیۡ غَفۡلَۃٍ وَّہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۴۰﴾

৪০
খদেখুন: ১৪:৩; ৩৮:২৮; ৫১:৬১আর তুমি তাদেরকে আক্ষেপের (সেই দিন সম্পর্কে সতর্ক করো, যখন সব বিষয়ের (চূড়ান্ত) সিদ্ধান্ত করে দেওয়া হবে। অথচ (এখন) তারা উদাসীনতায় রয়েছে এবং তারা ঈমান আনে না।