১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৯ আয়াত ও ৬ রুকূ

قَالَتۡ اَنّٰی یَکُوۡنُ لِیۡ غُلٰمٌ وَّلَمۡ یَمۡسَسۡنِیۡ بَشَرٌ وَّلَمۡ اَکُ بَغِیًّا ﴿۲۱﴾

২১
সে বলল, কদেখুন: ৩:৪৮; ১৯:৯‘আমার পুত্র কীভাবে হতে পারে যেখানে কোনো পুরুষ আমাকে স্পর্শই করে নি এবং আমি ব্যভিচারিণীও নই?১৭৫২
১৭৫২। বর্তমান ও পূর্ববর্তী আয়াতসমূহে বর্ণিত ঘটনা কাশফে ঘটেছিল। কাশফের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি অবস্থা অনুযায়ী বিভিন্ন প্রকার অনুভূতির অভিজ্ঞতা লাভ করে থাকে। স্বপ্নের মধ্যে তার অনুভূতি এবং কথা কখনো স্বপ্নেরই প্রভাব ও তার ফলাফল বহন করে, আবার কখনো তা সেরূপ করে না, যেমন সে জাগ্রত অবস্থায় অনুভব করে। দৃষ্টান্তস্বরূপ- স্বপ্নে কোনো লোক যদি তার পুত্রের মৃত্যুতে খুশি হয়, তার এ অনুভূতি স্বপ্নেরই আরোপিত প্রভাববলয় বুঝতে হবে, কারণ কোনো সুস্থ প্রকৃতির মানুষ জাগ্রত অবস্থায় তার পুত্রের মৃত্যুতে আনন্দিত হতে পারে না। অনুরূপভাবে কাশফে ফেরেশতাকে দেখে মরিয়ম যে কথাগুলো বলেছিলেন তা স্বপ্নের প্রভাবাধীন হয়েই বলেছিলেন, কেননা তাঁকে যখন শুভ সংবাদ দেওয়া হয়েছিল তখন তিনি আনন্দদায়ক বিস্ময়াবিষ্ট হয়ে ভাবলেন, খোদা কি এক পুত্র দান করে কোনো অলৌকিক ব্যাপার ঘটাবেন? কিন্তু যদি একথাগুলো তাঁর স্বাভাবিক এবং বাস্তব অবস্থার উক্তি হতো তাহলে পুত্র জন্মের এ সুসংবাদ শুনে তিনি সম্পূর্ণরূপে হতবুদ্ধি এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন এ চিন্তায় যে, তাঁর মতো এক কুমারীর এক পুত্র জন্ম হবে কীভাবে! মোটকথা প্রথমোক্ত অবস্থায় অর্থাৎ কাশফের অবস্থায় আল্লাহ তা’লা হযরত মরিয়মকে পুত্রসন্তান দানপূবর্ক যে মহান অনুগ্রহে ভূষিত করতে যাচ্ছেন তাতে তাঁর আনন্দদায়ক বিস্ময় প্রকাশ পায়, কিন্তু শেষোক্ত অবস্থায় তাঁর উক্তি মনের আতঙ্কজনক পরিস্থিতিতে নিজেকে নিঃসঙ্গবোধ করার ভাব প্রকাশ করে। কিন্তু পক্ষান্তরে ‘কোনো পুরুষ আমাকে স্পর্শই করে নি’ কথাটি দ্বারা প্রতীয়মান হয় যে, হযরত মরিয়ম বুঝেছিলেন, উক্ত সংবাদটির মর্ম ছিল, বিয়ে ছাড়াই তিনি এক সন্তান লাভ করবেন, কারণ বৈবাহিকসূত্রে কোনো পুরুষ মানুষকে না জানার কথা বলার মধ্যে কোনো যৌক্তিকতা নাই এবং ‘আমি ব্যভিচারিণীও নই’ এ কথাগুলো বৈধ দাম্পত্য বহির্ভূত কোনো মানুষকে জানার অস্বীকার বুঝাচ্ছে। ফেরেশতার কথায় তাঁর প্রত্যুত্তরে দেখা যায়, মরিয়মের মনে ভাবান্তর দেখা দিয়েছিল। পূর্বাহ্ণেই চির কৌমার্যের শপথ তার সন্তান হবার পথে প্রতিবন্ধক হয়ে রয়েছে। কুরআনের কোনো কোনো তফসীরকারকের ধারণা অনুযায়ী পূর্ববর্তী আয়াতের ভবিষ্যদ্বাণীতে এক পুত্রের জন্ম কোনো এক ভবিষ্যৎ সময়ে তাঁর দাম্পত্য সম্পর্কের ফলস্বরূপ হবে বলে তিনি ভেবেছিলেন। যদি তা-ই হয় তবে মরিয়মের পক্ষে সে সময়ে বিস্ময় প্রকাশ করার কোনো কারণ ছিল না।

قَالَ کَذٰلِکِ ۚ قَالَ رَبُّکِ ہُوَ عَلَیَّ ہَیِّنٌ ۚ وَلِنَجۡعَلَہٗۤ اٰیَۃً لِّلنَّاسِ وَرَحۡمَۃً مِّنَّا ۚ وَکَانَ اَمۡرًا مَّقۡضِیًّا ﴿۲۲﴾

২২
খদেখুন: সে বলল, ‘এভাবেই (হবে)।’ তোমার প্রতিপালক-প্রভু বলেছেন, ‘এ কাজ আমার জন্য সহজ। আর (আমরা তাকে সৃষ্টি করব)* যেন আমরা তাকে মানুষের জন্য নিদর্শন১৭৫৩ এবং আমাদের পক্ষ থেকে (মূর্তিমান) কৃপা বানিয়ে দেই। আর এ (হলো) নির্ধারিত বিষয়।১৭৫৪,*
১৭৫৩। এ আয়াতে ঈসা (আ.)-এর বিনা পিতায় জন্ম হবার ভবিষ্যদ্বাণী নিহিত রয়েছে যা ইসরাঈলীদের জন্য অবশ্যই এক বিরাট নিদর্শন ছিল। এতে ইঙ্গিত ছিল যে, ইসরাঈলী বংশ থেকে ইসমাইলী বংশে নবুওয়ত স্থানান্তরিত হওয়া আসন্ন এবং ইহুদীদের জন্য এই সতর্কসংকেত করেছিল, তারা আত্মিকভাবে এতই কলুষিত ও নৈতিকতায় এতই অধঃপতিত হয়েছিল যে, তাদের কোনো পুরুষ নবীর পিতা হবার মতো যোগ্য ছিল না। এ অর্থেই কুরআনে হযরত ঈসা (আ.)-কে ‘প্রতিশ্রুত ক্ষণের এক নিদর্শন’ বলা হয়েছে (৪৩:৬২) অর্থাৎ সে সময়ের নিদর্শন যখন নবুওয়ত ইসরাঈলী বংশ থেকে ইসমাঈলী বংশে স্থানান্তরিত হয়ে যাবে।
১৭৫৪। ‘আর এ (হলো) নির্ধারিত বিষয়’ উক্তির মর্ম এই যে, পিতা ছাড়াই হযরত মরিয়মের এক পুত্র জন্মগ্রহণ করবে এবং এই ঐশী সিদ্ধান্ত অপরিবর্তনীয়। আল্লাহ তা’লার অপরিবর্তনীয় সিদ্ধান্ত প্রকাশার্থে কুরআন করীমে তাকদীর ও কাযা এ দুটি শব্দের ব্যবহার হয়েছে। প্রথমোক্ত শব্দে পরিকল্পনা বা নির্ধারণ এবং শেষোক্ত শব্দ ফয়সালা বা ডিক্রি দান করা বোঝায়। যখন কোনো পরিকল্পনা বা স্কীম কার্যকর করার জন্য গ্রহণ করা হয় তখন তাকে ‘কদর’ বলা হয় এবং যখন তার সম্বন্ধে আল্লাহ তা’লার ফয়সালা চূড়ান্ত হয়ে যায় যে, তা বাস্তবে পরিণত করা হোক তখন তাকে ‘কাযা’ বলা হয়। ঈসা (আ.)-এর জন্ম পিতা ছাড়া হওয়া ছিল আল্লাহর একটি কাযা।
* আল্লামা কুরতবী (রহ.)-এর মতে বন্ধনীভুক্ত শব্দগুলো আয়াতটির অর্থে নিহিত রয়েছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য) ১৭৫৩ ও ১৭৫৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَحَمَلَتۡہُ فَانۡتَبَذَتۡ بِہٖ مَکَانًا قَصِیًّا ﴿۲۳﴾

২৩
অতএব সে তাকে গর্ভে ধারণ করল১৭৫৫ এবং তাকে নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেল।১৭৫৬
১৭৫৫। স্বামী সংসর্গ ছাড়াই হযরত মরিয়ম কীভাবে গর্ভধারণ করেছিলেন তা আল্লাহ তা’লার সেসব গোপন রহস্যের অন্যতম যা এখন পর্যন্ত মানববুদ্ধির অগম্য। বিষয়টি এখনো পর্যন্ত প্রাকৃতিক বিধান সম্বন্ধে আমরা যতদূর জানতে পেরেছি তার অনেক ঊর্ধ্বে, কিন্তু মানুষের সর্বোচ্চ জ্ঞানও অত্যন্ত সীমিত। মানুষ সকল প্রকার ঐশী গুপ্ত তথ্য উপলব্ধি করতে সক্ষম হয় না। প্রকৃতির মধ্যে এমন রহস্য বিদ্যমান রয়েছে যা মানুষ এখনো উদ্‌ঘাটন করতে সক্ষম হয় নি, সম্ভবত সে কখনো সক্ষম হবে না। সেসবের মধ্যে পিতা ছাড়া ঈসা (আ.)-এর জন্মের বিষয়টি ধরে নেওয়া যায়। আল্লাহ তা’লার পদ্ধতি দুর্জেয় ও দুর্বোধ্য এবং তাঁর শক্তি অসীম। কেবল ‘কুন’ (হও) শব্দ উচ্চারণে যে খোদা এ বিশ্ব সৃষ্টি করতে পেরেছিলেন, নিশ্চয় তিনি জড়পদার্থে এরূপ পরিবর্তন আনয়ন করতে পারেন যা বাহ্যদৃষ্টিতে ব্যাখ্যাবিশ্লেষণ দ্বারা সমাধান করা অসম্ভব। অধিকন্তু চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞানের দৃষ্টি থেকে প্রকৃতির বিশেষ অবস্থাধীনে যৌন সংসর্গ ছাড়া সন্তান জন্ম বা পুরুষের স্পর্শ ছাড়া নারীর সন্তান উৎপাদনের সম্ভাবনাকে (parthenogenesis) নাকচ করা যায় না। চিকিৎসকরা নারীর শ্রোণিতে বা নিম্নাঙ্গের ভিতর বিভিন্ন সময়ে প্রাপ্ত ‘আরেনোব্লাসটোমা’ (Arrhenoblastoma) নামীয় এক বিশেষ প্রকার টিউমারের কারণে এ সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। এসব টিউমার পুরুষ শুক্রাণু বা পুংজননকোষ উৎপাদন করতে সক্ষম। যদি এ ‘আরেনোব্লাসটোমা’ দ্বারা কোনো নারীদেহে স্বক্রিয় বা জীবিত পুংজননকোষ সৃষ্টি হয় তাহলে সে নারী কুমারী হলেও তার গর্ভধারণ করার সম্ভাবনা অস্বীকার করা যায় না, অর্থাৎ তার নিজ দেহে এমনভাবে ক্রিয়াশীল হবে যেন কোনো পুরুষের দেহ থেকে শুক্রাণু সাধারণ প্রক্রিয়া দ্বারা অথবা কোনো চিকিৎসাবিজ্ঞানীর সাহায্যে তার দেহে স্থানান্তরিত হয়ে গেছে। সাম্প্রতিককালে ইউরোপের এক দল স্ত্রীরোগ বিশারদ সন্তান প্রসবের দৃষ্টান্ত প্রমাণ করতে এমন সব ঘটনা প্রকাশ করেছেন যেখানে প্রসূতি মাতার কোনো সম্পর্ক বা সংযোগ কোনো পুরুষের সঙ্গেই ছিল না (Lancet)। ঈসা (আ.)-এর জন্ম পিতার সংযোগ ছাড়া হবার ব্যাপারটা সম্ভবত সম্পূর্ণভাবে একমাত্র ও অদ্বিতীয় ঘটনা নয়। পিতা ছাড়া শিশুর জন্মের বহু ঘটনার প্রমাণ রয়েছে (এনসাইক ব্রিট এর ভারজিন বার্থ অধ্যায় এবং এ্যানোমোলিস এন্ড কিউরিওসিটিস অব মেডিসিন, ডব্লিউ বি সাউনভারস কোং, লন্ডন কর্তৃক প্রকাশিত)। আমরা যদি এ সমস্ত সম্ভাবনাকে বাদ দেই এবং অগ্রাহ্য করি তাহলে হযরত ঈসা (আ.)-এর জন্ম, নাউযুবিল্লাহ অবৈধ বিবেচিত হবে। খ্রিষ্টান এবং ইহুদী উভয়ে একমত যে, ঈসা (আ.)-এর জন্ম সাধারণ অবস্থার ব্যতিক্রম। খ্রিষ্টানদের মতে এটা অলৌকিক বা অতিপ্রাকৃত এবং ইহুদীদের মতে অবৈধ ছিল (যিউ এনসাইক)। এমনকি পারিবারিক কুষ্ঠিনামাতেও ঈসা (আ.)-এর জন্ম এরূপেই লিপিবদ্ধ রয়েছে (তালমুদ)। কেবল এ বাস্তব ঘটনাই গ্রহণযোগ্য প্রমাণ প্রতিষ্ঠিত করে যে, ঈসা (আ.)-এর জন্ম অসাধারণ ছিল। বাইবেলের নতুন নিয়মানুযায়ী মরিয়মের স্বামী যোসেফ
১৭৫৬। ‘এক দূরবর্তী স্থান’ বুঝাতে নাযারেথ থেকে প্রায় সত্তর মাইল দক্ষিণে বেথেলহেমের প্রতি ইশারা করছে। ঈসা (আ.)-এর জন্মের কিছুকাল পূর্বে যোসেফ মরিয়মকে বেথেলহেম শহরে নিয়ে গিয়েছিলেন যেখানে হযরত ঈসা (আ.) ভূমিষ্ঠ হয়েছিলেন।

فَاَجَآءَہَا الۡمَخَاضُ اِلٰی جِذۡعِ النَّخۡلَۃِ ۚ قَالَتۡ یٰلَیۡتَنِیۡ مِتُّ قَبۡلَ ہٰذَا وَکُنۡتُ نَسۡیًا مَّنۡسِیًّا ﴿۲۴﴾

২৪
অতঃপর প্রসববেদনা তাকে এক খেজুর গাছের কাণ্ডের দিকে নিয়ে গেল।১৭৫৭ সে বলল, ‘হায়, এর পূর্বেই যদি আমি মরে যেতাম এবং সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম!’
১৭৫৭। বাইবেলের নতুন নিয়মে দেখা যায়, বেথেলহেমে যে সরাইখানায় ঈসা (আ.) ভূমিষ্ঠ হয়েছিলেন সেখানে কোনো প্রকোষ্ঠ ছিল না। যোসেফ এবং মরিয়ম বাধ্য হয়েই খোলা মাঠে অবস্থান করেছিলেন আর মরিয়ম বিশ্রামের উদ্দেশ্যে খেজুর গাছের কাণ্ডের নিকটে ছায়ার নীচে গেলেন, সম্ভবত প্রসববেদনায় কিছু অবলম্বন গ্রহণের জন্যও।

فَنَادٰٮہَا مِنۡ تَحۡتِہَاۤ اَلَّا تَحۡزَنِیۡ قَدۡ جَعَلَ رَبُّکِ تَحۡتَکِ سَرِیًّا ﴿۲۵﴾

২৫
তখন সে (অর্থাৎ ফেরেশতা) তাকে তার (অবস্থানস্থলের) নীচের১৭৫৮ দিক থেকে ডেকে বলল, ?দেখুন: তুমি দুঃখ কোরো না। তোমার প্রতিপালক-প্রভু তোমার পাদদেশ দিয়ে এক ঝরনা প্রবাহিত করেছেন।
১৭৫৮। ‘তাহত’ শব্দের অর্থ পাহাড়ের ঢালু স্থান এবং উতরাইও বুঝায় (লেইন)। এ আয়াতের মর্ম হলো যে, পাহাড়ের ঢালুর দিক থেকে মরিয়মের নিকট আওয়াজ এসেছিল। প্রকৃতপক্ষে বেথেলহেম শহর সমুদ্রতল থেকে ২৩৫০ ফুট উঁচু পর্বতের ওপর অবস্থিত এবং খুবই উর্বর উপত্যকা দ্বারা পরিবেষ্টিত। এ পাহাড়ে বহু ঝরনা আছে। এগুলোর মধ্যে একটি সুলায়মানের ঝরনা নামে পরিচিত। অন্য একটি ঝরনা শহরের দক্ষিণপূর্ব দিকে ৮০০ গজ দূরে অবস্থিত। এসব ঝরনা থেকে বেথেলহেম শহরে পানি সরবরাহ হয়ে থাকে।

وَہُزِّیۡۤ اِلَیۡکِ بِجِذۡعِ النَّخۡلَۃِ تُسٰقِطۡ عَلَیۡکِ رُطَبًا جَنِیًّا ﴿۫۲۶﴾

২৬
আর তুমি খেজুর গাছের ডাল ধরে নিজের দিকে নাড়া দাও। সেটি তোমার জন্য তাজাপাকা খেজুর ফেলবে।১৭৫৯
১৭৫৯। এ আয়াত অনুযায়ী হযরত ঈসা (আ.)-এর জন্ম এমন এক সময়ে হয়েছিল যখন জুদাইয়াতে গাছে গাছে ছিল তাজাপাকা খেজুর। এতে স্পষ্ট প্রমাণ হয়, সময়টা আগস্ট-সেপ্টেম্বর মাস যা সেখানকার খেজুরের মৌসুম, কিন্তু খ্রিষ্টানদের প্রচলিত ধারণামতে, ঈসা (আ.)-এর জন্ম ২৫ ডিসেম্বর। এ দিনটি খ্রিষ্টান জগতের সর্বত্র মহাসমারোহে প্রতি বছর বড়োদিন হিসাবে পালিত হয়ে থাকে। খ্রিষ্টানদের এ বিশ্বাসকে কেবল কুরআন একাই ভুল প্রতিপন্ন করে নি, বরং ইতিহাস এমনকি বাইবেলের নতুন নিয়মও এ দিনটি সম্বন্ধে একমত নয়। ঈসা (আ.)-এর জন্মের সময় সম্বন্ধে লুক লিখেছেন, ‘সেই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থান করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল’ (লুক ২:৭-৮)। লুকের এ বক্তব্যের সমালোচনায় বিশপ বার্নস তাঁর রচিত প্রসিদ্ধ গ্রন্থ ‘দি রাইজ অব ক্রিস্টিয়ানিটি’ এর ৭৯ পৃষ্ঠায় লিখেছেন, “তদুপরি যিশুর প্রকৃত এবং সঠিক জন্মদিন যে ২৫ ডিসেম্বর ছিল এ বিশ্বাসের কোনো নির্ভরযোগ্য প্রমাণিত দলিল নাই। বেথেলহেমের নিকট খোলা মাঠে মেষপালক রাখালদের রাতে পাহারারত অবস্থা সম্বন্ধে লুকের বর্ণিত জন্মকাহিনি যদি আমরা বিশ্বাস করি তাহলে যিশুর জন্ম শীতের মৌসুমে হয় না, যখন জুদাইয়ার পাহাড়ি এলাকায় রাতের তাপমাত্রা এত নীচে নেমে যায় যে, তুষারপাতই স্বাভাবিক। অনেক যুক্তিতর্কের পর মনে হয় আমাদের বড়োদিন অর্থাৎ ক্রিসমাস বা খ্রিষ্টের জন্মদিন নির্ণীত হয়েছে ৩০০ খ্রিষ্টাব্দে।”

فَکُلِیۡ وَاشۡرَبِیۡ وَقَرِّیۡ عَیۡنًا ۚ فَاِمَّا تَرَیِنَّ مِنَ الۡبَشَرِ اَحَدًا ۙ فَقُوۡلِیۡۤ اِنِّیۡ نَذَرۡتُ لِلرَّحۡمٰنِ صَوۡمًا فَلَنۡ اُکَلِّمَ الۡیَوۡمَ اِنۡسِیًّا ﴿ۚ۲۷﴾

২৭
অতএব তুমি খাও এবং পান করো আর চোখ জুড়াও। আর তুমি কোনো মানুষ দেখলে বলো, ‘নিশ্চয় আমি রহমান আল্লাহর উদ্দেশ্যে রোযা মানত করেছি। সুতরাং আজ আমি কারো সাথে কোনো কথা বলব না’।”১৭৬০
১৭৬০। অযথা কথা বলা থেকে বিরত থাকার আদেশের অর্থ ছিল একদিকে তাঁর দৈহিক শক্তি অক্ষুণ্ণ রাখা, অপরদিকে বেশি সময় আল্লাহ তা’লার স্মরণে নিজেকে একান্তভাবে নিয়োজিত রাখার সুযোগ দেওয়া।

فَاَتَتۡ بِہٖ قَوۡمَہَا تَحۡمِلُہٗ ؕ قَالُوۡا یٰمَرۡیَمُ لَقَدۡ جِئۡتِ شَیۡئًا فَرِیًّا ﴿۲۸﴾

২৮
এরপর সে তাকে (অর্থাৎ ঈসাকে বাহনে( উঠিয়ে১৭৬১ তার জাতির কাছে নিয়ে এলো। তারা বলল, ‘হে মরিয়ম! তুমি নিশ্চয় অত্যন্ত মন্দ কাজ করেছ।১৭৬২
১৭৬১। ‘তাহমিলুহু’ এই অর্থের জন্য দেখুন ৯:৯২। বাইবেলের নতুন নিয়মে দেখা যায়, বেথেলহেমে ঈসা (আ.)- এর জন্মের পর ঐশী নির্দেশে যোসেফ তাঁকে এবং মরিয়মকে নিয়ে মিশরে গেলেন আর সেখানে তাঁরা কয়েক বছর কাটালেন ও বাদশা হিরোদের মৃত্যুর পর তাঁরা নেযারথে ফিরে গেলেন এবং সেখানেই বসবাস করতে থাকলেন (মথি ২:১৩-২৩)। এ ব্যাপারে বাইবেলে উল্লিখিত এক ভবিষ্যদ্বাণীও ছিল যে, ঈসা (আ.) এক গাধায় চড়ে তাঁর মায়ের সঙ্গে স্বজাতির নিকট আসবেন (মথি ২১:৪-৭)। ঈসা (আ.) এবং মরিয়ম বাস্তবেই গাধার ওপর যেরুজালেমে প্রবেশ করেছিলেন। ‘তাহমিলুহু’ উক্তি সম্ভবত বাইবেলের সেই ভবিষ্যদ্বাণীর প্রতিই ইঙ্গিত করে তফসীরাধীন আয়াতে সে সময়কেই নির্দেশ করে যখন ঈসা (আ.) প্রত্যাদিষ্ট হয়েছিলেন এবং নবুওয়তপ্রাপ্ত হয়েছিলেন, যেমন ৩১-৩৪ নম্বর আয়াত থেকে তা সুস্পষ্ট।
১৭৬২। ‘ফারি’ শব্দের অর্থ জালিয়াতি-ও হয়ে থাকে (লেইন)। এ শব্দ ব্যবহার দ্বারা ইহুদী প্রধানরা কটাক্ষ ও বক্রোক্তি করেছিল যেন মরিয়ম ছিলেন অসতী নারী এবং ঈসা (আ.) মিথ্যা জালিয়াত ও ভণ্ড নবী।

یٰۤاُخۡتَ ہٰرُوۡنَ مَا کَانَ اَبُوۡکِ امۡرَاَ سَوۡءٍ وَّمَا کَانَتۡ اُمُّکِ بَغِیًّا ﴿ۖۚ۲۹﴾

২৯
হে হারূনের বোন!১৭৬৩ তোমার পিতা তো খারাপ লোক ছিল না এবং তোমার মাতাও ব্যভিচারিণী ছিল না।’
১৭৬৩। কুরআন করীমে মরিয়মকে হযরত হারূন (আ.)-এর বোন আখ্যায়িত করায় রসূল করীম (সা.)-এর নিকট এর কারণ জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে মহানবী (সা.) প্রশ্নকারীকে জিজ্ঞাসা করেছিলেন, ইসরাঈলীরা তাদের সন্তানদের নাম নবী এবং সাধু বুযূর্গদের নামের অনুকরণে রাখত, তা তিনি জানেন কি-না? (বয়ান, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ১৬, ও জারীর, ১৬শ খণ্ড, পৃ. ৫২)। এখানে মরিয়মকে হারূনের বোন বলা হয়েছে, মূসা (আ.)-এর বোন বলা হয় নি, যদিও উভয়েই ছিলেন ভাই। কার্যত হযরত মূসা (আ.) ছিলেন ইহুদী ধর্মের প্রবর্তক এবং হারুন (আ.) ছিলেন ইহুদী যাজক শ্রেণির প্রধান (এনসাইক বিব এন্ড এনসাইক ব্রিট, আরোন অধ্যায়) এবং হযরত মরিয়মও পুরোহিত সম্প্রদায়ভুক্ত ছিলেন। মহানবী (সা.)-এর পবিত্র জীবনের এক ঘটনা তাবারী বর্ণনা করেছেন যা পাঠকবৃন্দকে তাব, আম, উত্থত এরূপ আরবী শব্দের মর্ম উপলব্ধি করার অন্তর্দৃষ্টি দান করে। নবী করীম (সা.)-এর স্ত্রী ইহুদী-বংশজাত হযরত সাফিয়া (রা.) একদিন মহানবী (সা.)-এর নিকট অভিযোগ করলেন যে, তাঁর কোনো কোনো স্ত্রী তাঁকে ইহুদী নারী বলে কটাক্ষ করে। এতে নবী করীম (সা.) তাকে বিদ্রুপের জবাবে একথা বলতে বলেছিলেন যে, হারূন (আ.) আমার পিতা, মূসা (আ.) আমার চাচা এবং হযরত মুহাম্মদ (সা.) আমার স্বামী। নবী করীম (সা.) অবশ্যই জানতেন, হারুন (আ.) না ছিলেন হযরত সাফিয়া (রা.)-এর পিতা এবং না ছিলেন হযরত মূসা (আ.) তার চাচা। কুরআন শরীফের ৩৩:৭০ আয়াতে এ অভিযোগের উল্লেখ রয়েছে। ইহুদীদের বয়োজ্যেষ্ঠ লোকেরা ঈসা (আ.)-এর মাকে হারুন (আ.)-এর বোন বলে হয়ত এটিই বুঝাতে চেয়েছিলেন যে, হারূনের বোন মেরী যেমন হযরত মূসা (আ.)-এর বিরুদ্ধে এক নারীকে অবৈধভাবে বিয়ে করার অভিযোগ এনে এক জঘন্য অপরাধ করেছিল (এ অভিযোগ সম্পর্কে ৩৩:৭০ আয়াতে উল্লিখিত), তেমনই তিনিও তার একই নামধারীর মতো অবৈধ সন্তান জন্ম দিয়ে এক জঘন্য পাপ করেছেন। আরো বিস্তারিত জানার জন্য ৪০১ নম্বর টীকা দ্রষ্টব্য।

فَاَشَارَتۡ اِلَیۡہِ ؕ قَالُوۡا کَیۡفَ نُکَلِّمُ مَنۡ کَانَ فِی الۡمَہۡدِ صَبِیًّا ﴿۳۰﴾

৩০
তখন সে তার (অর্থাৎ ঈসার) দিকে ইঙ্গিত করল।১৭৬৪ তখন তারা বলল, ‘আমরা তার সাথে কী কথা বলব, যে (কাল পর্যন্ত) দোলনার শিশু ছিল?১৭৬৫কদেখুন: ১৯:১৫
১৭৬৪। ‘তখন সে তার (অর্থাৎ ঈসার) দিকে ইঙ্গিত করল’ এই উক্তির মর্ম হলো, হযরত মরিয়ম জানতেন, যদি ইহুদীদের বয়োজ্যেষ্ঠরা তাঁর নিকট প্রশ্ন রাখে তবে ঈসা (আ.) কী উত্তর দেবেন? একথাগুলোর অর্থ এ-ও হতে পারে যে, মরিয়ম জানতেন, তিনি যদি নিজেকে নির্দোষ ঘোষণা করেন তবে কেউ তাঁকে বিশ্বাস করবে না। তাঁর নির্দোষিতার একমাত্র প্রমাণ তাঁর পুত্র। মরিয়ম বুঝাতে চেয়েছিলেন যে, এমন পবিত্র ও সাধু সন্তান, যাকে আল্লাহ তা’লার এরূপ মহৎ গুণাবলি দ্বারা ভূষিত করেছেন সে কখনো অসৎ বা অবৈধ সংযোগের ফল হতে পারে না এবং তাঁর ধর্মপরায়ণতা ও সদ্‌গুণসমূহ স্বতঃস্ফূর্তভাবে মরিয়মের নির্দোষ হবার পক্ষে যথেষ্ট সত্যতা প্রতিপাদন করে। সে জন্যই তিনি ঈসা (আ.)-কে দেখিয়ে দিয়েছিলেন।
১৭৬৫। এ আয়াত বুঝতে কোনো অসুবিধা হয় না। ইহুদী প্রধানদের বিদ্রুপ শুনে মরিয়ম তাদের মনোযোগ ঈসা (আ.)-এর দিকে নিবদ্ধ করতে চেয়েছেন। তারা ঈসা (আ.)-এর সঙ্গে কথা বলতে ঘৃণা বোধ করলেও তাচ্ছিল্যভরে বলে উঠল, যে কি-না দোলনার এক শিশু অর্থাৎ যে বালক তাদের চোখের সামনে জন্ম ও প্রতিপালিত হয়েছে তার সঙ্গে কী কথা বলব? বয়সে অনেক ছোটো কারো নিকট থেকে জ্ঞান অর্জনের জন্য আমন্ত্রিত হবার মধ্যে বয়োবৃদ্ধ ব্যক্তিরা অভ্যস্ত নয়। কথাগুলো দ্বারা ঈসা (আ.)-এর প্রতি ঘৃণাব্যাঞ্জক অবজ্ঞাপূর্ণ ভাব প্রকাশের অবস্থাকে উপস্থাপন করা হয়েছে। আরো দেখুন ৩:৪৭ আয়াত।